Oman Bangladesh

Oman  Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oman Bangladesh, Travel Company, Al hijra, Sohar.

06/01/2023
রয়্যাল ওমান পুলিশ, এই ধরনের পরিস্থিতিতে এবং অন্যান্য অনেক পরিস্থিতিতে, সর্বদা তাদের উচ্চ নৈতিকতা এবং নাগরিক এবং বাসিন্দ...
14/11/2022

রয়্যাল ওমান পুলিশ, এই ধরনের পরিস্থিতিতে এবং অন্যান্য অনেক পরিস্থিতিতে, সর্বদা তাদের উচ্চ নৈতিকতা এবং নাগরিক এবং বাসিন্দাদের সাথে তাদের ভাল ব্যবহার প্রমাণ করে যে তারা সত্যই সত্যের অভিভাবক এবং ওমানের সতর্ক দৃষ্টি।

11/11/2022

"আসসালামু আলাইকুম"
নতুন ভিসা নিয়ে যারা ওমানে আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কয়েকটি বিষয়ে ভালো করে খবর নিবেন এবং এতে করে আপনার উপকার হবে।
আপনি যে ভিসা নিয়ে ওমানে আসবেন সেটা কি কাজের ভিসা এবং আপনি কি সেই কাজ করতেই আসবেন কিনা এবং আপনার বেতন কতো দিবে।
আপনার আরবাব(স্পন্সর) যে কাজের ভিসা দিয়ে আপনাকে ওমানে নিয়ে আসবেন তার কি সেই কাজ আছে কি না।
আপনার আরবাবের সঠিক ঠিকানা,মোবাইল নাম্বার এবং সে কোথায় কাজ করে জেনে নিবেন।
আপনার পাসপোর্ট, ভিসা ও এগ্রিমেন্ট এর একসেট ফটোকপি আপনি যত্ন করে আপনার কাছে রাখবেন
ওমানে বর্তমানে ফ্রি ভিসায় বা আরবাবের কাজের বাহিরে গিয়ে অন্য যায়গায় কাজ করার সুযোগ সীমিত হয়ে আসছে। কেননা আরবাবের বাহিরে গিয়ে কাজ করা অবস্থায় কেউ এরেস্ট হলে আরবাবকে মোটা অংকের জরিমানা করে থাকে এবং লাইসেন্স ও ব্লক করে দেয়।
বর্তমানে ভালো কোনো প্রতিষ্ঠানে ফ্রি ভিসার কোনো মানুষকে কাজে রাখতে অপারগতা প্রকাশ করে তাকে।
কোন ধরনের লাইসেন্স এর ভিসা নিয়ে আপনি ওমানে আসতেছেন তা জেনে আসবেন।
যে টাকা খরচ করে আসবেন সেই টাকা দুই বছরের ভিতরে আয় করতে পারবেন কিনা।
ওমানে আসার আগে ভালো করে ওমান সম্পর্কে জেনে শুনে তার পরে আসবেন।
যে সব বাংলাদেশি ভাইয়েরা ভিসার ব্যবসার সাথে জরিত তাদের কাছে অনুরোধ আপনারা মিথ্যা তথ্য দিয়ে আপনার দেশের একজন ভাইকেও ওমানে নিয়ে এসে বিপদে ফেলবেন না।আমাদের নিজ দেশের লোকেরা বেশি প্রতারিত হয়।

31/10/2022

নিজে সর্তক হোন। অন্যকে জানাতে শেয়ার করুন।
আপনার বুকিং লাগেজ/কার্টনে লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত পণ্য দেয়া থেকে বিরত থাকুন। অনেকেই শেভিং মেশিন বিদেশ থেকে কিনেন। কেউ বাচ্চার জন্য খেলনা, রিচার্জেবল ব্লু টুথ স্পীকার , পাওয়ার ব্যাংক, টর্চ লাইট কিনেন। এসব পণ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে।
বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে বেশির ভাগ এয়ারলাইন্স চেক-ইন ব্যাগেজে লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত কোন কিছু বহন করতে দেয় না।
আপনি যখন চেক ইন করে লাগেজে জমা দেন, তখন এই লাগেজেগুলো স্ক্যানিং করা হয়। তল্লাশিতে নির্দিষ্ট ওয়াট/ওজনের বেশি হলে লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত কোন কিছু পাওয়া গেলে লাগেজ থেকে নামিয়ে রাখছে।
আর এসব পণ্যে সরাতে গিয়ে টিএসএ অনুমোদিত তালা ছাড়া অন্য তালা হলে ভাঙ্গা হচ্ছে। কিংবা কার্টনের যে অংশ পণ্যটি আছে সেখানে ছিদ্র করা হচ্ছে। কোন কোন দেশের বিমানবন্দরে তল্লাশি শেষে লাগেজের গায়ে সিকিউনিটি চেক স্টিকার, কোন কোন বিমানবন্দরে লাগেজের ভেতরে নোটিস দেয়া হয়। আবার কখনও কখনও কোন নোটিস থাকে না।
না জানার কারণে বাংলাদেশে এসে অনেকেই অভিযোগ করছেন তার লাগেজের তালা ভাঙ্গা কিংবা কার্টনের কোন অংশে ছিদ্র। আর লাগেজ/কার্টন থেকে শেভিং মেশিন/ বাচ্চার জন্য খেলনা/ রিচার্জেবল ব্লু টুথ স্পীকার/ পাওয়ার ব্যাংক/ টর্চ লাইট নেই। মূলত তিনি যে গন্তব্য থেকে এসেছেন সেখানেই তার ব্যাগ থেকে ওই পণ্যটি সেই দেশের কর্তৃপক্ষ নামিয়ে রেখেছে।
বাংলা এভিয়েশনের পরামর্শ, টিএসএ অনুমোদিত তালা ব্যবহার করুন লাগেজে। কোন অবস্থায় লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত কোন কিছু চেক-ইন ব্যাগেজে রাখবেন না। হাতে ব্যাগে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত জিনিসপত্র রাখতে পারেন। অথবা ব্যাটারি খুলে পণ্যটি আনতে পারেন কিংবা ব্যাটারি খুলে হাত ব্যাগে রেখে পণ্যটি বুকিং লাগেজে রাখতে পারেন।
তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কিংবা বড় আকৃতির লিথিয়াম আয়ন ব্যাটারি হলে সেক্ষেত্রেও আপনাকে বহনের অনুমতি দেবে না এয়ারলাইন্স। সেক্ষেত্রে আপনি এয়ারলাইনে ভ্রমণ করবেন, তাদের পলিসি জেনে নিন।
বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

Send a message to learn more

30/10/2022

রয়্যাল ওমান পুলিশের পাসপোর্ট এবং বাসস্থানের জেনারেল ডিরেক্টরেট..

উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলির সমস্ত বাসিন্দা এবং সমস্ত বাণিজ্যিক পেশার জন্য পূর্বের ভিসা ছাড়াই সুলতানাতে প্রবেশের অনুমতি দিয়ে একটি সিদ্ধান্ত জারি করেছে,

যেখানে দ্রুত ভিসা পাওয়া সম্ভব এবং সালতানাতে প্রবেশের সমস্ত বন্দরে পৌঁছানোর পরে ফি প্রদান করা সম্ভব।

Send a message to learn more

শুক্রবার টাইমস অফ ওমান/শাবিবা ইংলিশ ইন্টার-স্কুল কুইজে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ...
30/10/2022

শুক্রবার টাইমস অফ ওমান/শাবিবা ইংলিশ ইন্টার-স্কুল কুইজে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অমিত নারাং, বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত এএল সাবরুল্লা খান এবং পাকিস্তান দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স কিরণ আকবর।

In pictures: ISWK, ISS are winners of Times of Oman/Shabiba English Quiz

Address

Al Hijra
Sohar
311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oman Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category