Dream Routes PH

Dream Routes PH “Where Your Dreams Meet the Horizon.”

বিমানবন্দরে (Airport) ব্যবহৃত ৫০টি দরকারি ইংরেজি  Where is the check-in counter? (হোয়ার ইজ দা চেক-ইন কাউন্টার) – চেক-ইন...
26/09/2025

বিমানবন্দরে (Airport) ব্যবহৃত ৫০টি দরকারি ইংরেজি

Where is the check-in counter? (হোয়ার ইজ দা চেক-ইন কাউন্টার) – চেক-ইন কাউন্টার কোথায়?

Where can I collect my luggage? (হোয়ার ক্যান আই কালেক্ট মাই লাগেজ) – লাগেজ কোথায় পাব?

Can I see your boarding pass? (ক্যান আই সি ইওর বোর্ডিং পাস) – আপনার বোর্ডিং পাসটা দেখাতে পারবেন?

Where is the immigration desk? (হোয়ার ইজ দা ইমিগ্রেশন ডেস্ক) – ইমিগ্রেশন ডেস্ক কোথায়?

I need a trolley. (আই নিড আ ট্রলি) – আমার একটা ট্রলি দরকার।

What time is the flight? (হোয়াট টাইম ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কখন?

When is the boarding time? (হোয়েন ইজ দা বোর্ডিং টাইম) – বোর্ডিং টাইম কখন?

Show me your passport. (শো মি ইওর পাসপোর্ট) – আপনার পাসপোর্ট দেখান।

Where is the security check? (হোয়ার ইজ দা সিকিউরিটি চেক) – নিরাপত্তা চেক কোথায়?

Liquids are not allowed. (লিকুইডস আর নট এলাউড) – তরল নেওয়া যাবে না।

Where is the waiting lounge? (হোয়ার ইজ দা ওয়েটিং লাউঞ্জ) – অপেক্ষার জায়গা কোথায়?

Is there a coffee shop here? (ইজ দেয়ার আ কফি শপ হিয়ার) – এখানে কি কফি শপ আছে?

Where is the food court? (হোয়ার ইজ দা ফুড কোর্ট) – ফুড কোর্ট কোথায়?

Do you have free Wi-Fi? (ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াই-ফাই) – ফ্রি ওয়াই-ফাই আছে?

Where can I charge my phone? (হোয়ার ক্যান আই চার্জ মাই ফোন) – ফোন চার্জ কোথায় দিব?

May I see your ticket? (মে আই সি ইওর টিকিট) – আপনার টিকিটটা দেখাতে পারবেন?

This area is restricted. (দিস এরিয়া ইজ রেস্ট্রিক্টেড) – এই জায়গায় প্রবেশ নিষেধ।

Do you have anything to declare? (ডু ইউ হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার) – ঘোষণা করার মতো কিছু আছে কি?

This is a gift. (দিস ইজ আ গিফট) – এটা একটা উপহার।

Please open your bag. (প্লিজ ওপেন ইওর ব্যাগ) – আপনার ব্যাগ খুলুন।

Stand in line, please. (স্ট্যান্ড ইন লাইন প্লিজ) – লাইনে দাঁড়ান।

Where is the boarding gate? (হোয়ার ইজ দা বোর্ডিং গেট) – বোর্ডিং গেট কোথায়?

Passengers, please proceed. (প্যাসেঞ্জারস, প্লিজ প্রসিড) – যাত্রীরা অনুগ্রহ করে এগিয়ে আসুন।

Your flight is delayed. (ইওর ফ্লাইট ইজ ডিলেইড) – আপনার ফ্লাইট দেরি হয়েছে।

Your flight is on time. (ইওর ফ্লাইট ইজ অন টাইম) – আপনার ফ্লাইট সময়মতো আছে।

Final call for passengers. (ফাইনাল কল ফর প্যাসেঞ্জারস) – যাত্রীদের জন্য শেষ ডাক।

Use headphones during the flight. (ইউজ হেডফোনস ডিউরিং দা ফ্লাইট) – ফ্লাইটে হেডফোন ব্যবহার করুন।

Where is my seat? (হোয়ার ইজ মাই সিট) – আমার সিট কোথায়?

Is there a hotel nearby? (ইজ দেয়ার আ হোটেল নিঅরবাই) – আশেপাশে কি হোটেল আছে?

Where is the taxi stand? (হোয়ার ইজ দা ট্যাক্সি স্ট্যান্ড) – ট্যাক্সি স্ট্যান্ড কোথায়?

Please give me a boarding card. (প্লিজ গিভ মি আ বোর্ডিং কার্ড) – আমাকে বোর্ডিং কার্ড দিন।

I am traveling with family. (আই অ্যাম ট্রাভেলিং উইথ ফ্যামিলি) – আমি পরিবার নিয়ে ভ্রমণ করছি।

This is my hand luggage. (দিস ইজ মাই হ্যান্ড লাগেজ) – এটা আমার হাতব্যাগ।

My bag is overweight. (মাই ব্যাগ ইজ ওভারওয়েট) – আমার ব্যাগের ওজন বেশি।

Can I pay extra by card? (ক্যান আই পে এক্সট্রা বাই কার্ড) – অতিরিক্ত টাকা কি কার্ডে দিতে পারি?

Is this an international flight? (ইজ দিস অ্যান ইন্টারন্যাশনাল ফ্লাইট) – এটা কি আন্তর্জাতিক ফ্লাইট?

Where will the plane land? (হোয়ার উইল দা প্লেন ল্যান্ড) – প্লেন কোথায় নামবে?

How long is the flight? (হাউ লং ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কতক্ষণ?

Where can I rest? (হোয়ার ক্যান আই রেস্ট) – আমি কোথায় বিশ্রাম নিতে পারি?

Can I meet the captain? (ক্যান আই মিট দা ক্যাপ্টেন) – আমি কি ক্যাপ্টেনের সাথে দেখা করতে পারি?

Where is the lost and found? (হোয়ার ইজ দা লস্ট অ্যান্ড ফাউন্ড) – হারানো জিনিসপত্রের অফিস কোথায়?

Traveling with children. (ট্রাভেলিং উইথ চিলড্রেন) – শিশুদের নিয়ে ভ্রমণ।

Is there vegetarian food? (ইজ দেয়ার ভেজিটেরিয়ান ফুড) – নিরামিষ খাবার আছে কি?

Can I get some water? (ক্যান আই গেট সাম ওয়াটার) – আমি কি কিছু পানি পেতে পারি?

Thank you for your service. (থ্যাঙ্ক ইউ ফর ইওর সার্ভিস) – আপনার সেবার জন্য ধন্যবাদ।
Collected post

 # 🇨🇳 চিনে যাচ্ছেন? কিছু সত্যি কথা না জানলে বিপদে পড়বেন!ইদানিং দেখি সবাই চীনে যাওয়ার জন্য ছুটছে।কারও মাথায় ভ্রমণ, কারও ম...
07/09/2025

# 🇨🇳 চিনে যাচ্ছেন? কিছু সত্যি কথা না জানলে বিপদে পড়বেন!

ইদানিং দেখি সবাই চীনে যাওয়ার জন্য ছুটছে।
কারও মাথায় ভ্রমণ, কারও মাথায় ব্যবসা—**“চীন থেকে পণ্য আনলেই লাখপতি!”**—এমন একটা ধারণা আমাদের মধ্যে গেঁড়ে বসেছে।

কিন্তু মনে রাখবেন—
👉 “চিল কান নিয়ে গেছে” শুনে আমরা যেমন চিলের পিছনে দৌড়াই, কানটা আসলেই আছে কিনা, সেটা খুঁজে দেখি না!

চীনে যাবেন? একবারও ভেবে দেখেছেন—

* ভিসা কীভাবে করবেন?
* কোথায় যাবেন?
* কী ব্যবসা শুরু করবেন?
* কত টাকা ইনভেস্ট লাগবে?
নাকি ওই “রাম সাম যদু মধু”র অফার করা কোর্সেই বুঁদ হয়ে আছেন?

সত্যি কথা হলো—**সব কাজ আপনাকেই বুঝে করতে হবে।**

---

📱 চীনে মোবাইল অ্যাপস – জানা না থাকলে বিপদে পড়বেন

চীনে গিয়ে আপনি হুট করে WhatsApp, Messenger বা Facebook ব্যবহার করতে পারবেন না।
👉 এগুলো ব্লকড।
👉 VPN কিনলেও বেশিরভাগ সময় ৩০ মিনিটেই কেটে যায়।
👉 ধরা পড়লে WhatsApp ব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ।

তাহলে কীভাবে চলবেন?

✅ সবচেয়ে জনপ্রিয় অ্যাপসগুলো

1. **WeChat (微信)** – চ্যাট, কল, পেমেন্ট, শপিং—সবকিছুর জন্য অল-ইন-ওয়ান অ্যাপ।
2. **Alipay (支付宝)** – মূলত অনলাইন পেমেন্ট, শপিং ও বিল পেমেন্টের জন্য।
3. **DiDi (滴滴出行)** – চীনের “Uber”; গাড়ি বা ট্যাক্সি ভাড়া করার জন্য।
4. **Meituan (美团)** – গুয়াংজুতে সবচেয়ে জনপ্রিয় **ফুড ডেলিভারি অ্যাপ**; খাবার অর্ডার, রেস্টুরেন্ট খোঁজা—সব এতে হয়।
5. **Ele.me (饿了么)** – আলিবাবা গ্রুপের ফুড ডেলিভারি অ্যাপ, টুরিস্টদের কাছেও জনপ্রিয়।

---

📶 ব্যবহার করতে হলে যা যা লাগবে

1. **লোকাল সিম কার্ড** –
👉 পাসপোর্ট নিয়ে অফিসিয়াল অপারেটর শপ (China Mobile, China Unicom, China Telecom) থেকে কিনতে হবে।
👉 টুরিস্টদের জন্য “বেসিক ডেটা প্যাকেজ” দেয়।

2. **VPN** –
👉 চীনে গ্লোবাল অ্যাপস ব্যবহার করতে চাইলে লাগবে।
👉 কিন্তু মনে রাখবেন, পেইড VPN-ও অনেক সময় হঠাৎ কেটে যায়।

3. **মেট্রো কার্ড** –
👉 মাত্র ৫০ RMB দিয়ে রিচার্জেবল কার্ড পাওয়া যায়।
👉 পুরো গুয়াংজুর যাতায়াত এতে সহজ হয়ে যায়।

---

💳 আসল সমস্যা – পেমেন্ট সিস্টেম!

চীনে “ক্যাশ” বলতে কিছু নেই বললেই চলে। দোকান, গাড়ি, খাবার—সবকিছু QR কোড স্ক্যান করে WeChat বা Alipay দিয়ে পেমেন্ট হয়।
কিন্তু সমস্যা হলো—
👉 এই অ্যাপসগুলো চালাতে **লোকাল ব্যাংক অ্যাকাউন্ট** লাগবে।
👉 টুরিস্ট হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা অনেক সময় অসম্ভব।

✅ টুরিস্টদের জন্য সহজ সমাধান

* **Alipay International (Tour Pass)** –
বিদেশি ক্রেডিট/ডেবিট কার্ড (Visa/MasterCard) লিঙ্ক করে ৯০ দিনের জন্য ভার্চুয়াল RMB ওয়ালেট ব্যবহার করা যায়।
* **WeChat Pay (Tourist Version)** –
এখন অনেক বিদেশি কার্ড সাপোর্ট করছে, তবে সবসময় নির্ভরযোগ্য না।
* **Prepaid Top-up Services** –
কিছু ট্রাভেল এজেন্সি/লোকাল দোকান আপনাকে WeChat/Alipay-এ টপ-আপ করে দেয় (কিছু সার্ভিস চার্জসহ)।

👉 এক কথায়—আপনার ব্যাংক কার্ড (ইন্টারন্যাশনাল) না থাকলে চীনে চলাফেরা করা ভীষণ কষ্টকর হয়ে যাবে।

---

📝 শেষ কথা

চীনে ভ্রমণ বা ব্যবসা করতে গেলে শুধু “সস্তায় পণ্য” আর “বড় মুনাফা”র চিন্তা করলেই হবে না।
👉 আপনার কান কোথায় আছে (মানে আসল সলিউশন), সেটি আগে খুঁজে বের করুন।
👉 অ্যাপস, পেমেন্ট, সিমকার্ড—এসব বাস্তব সমস্যার সমাধান আগে রিসার্চ করুন, তারপর প্ল্যান করুন।

---

🔻 প্রশ্ন আপনার জন্য:
**আপনি যদি চীন যান, কোন সমস্যাটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকবেন?**
কমেন্টে জানান 👇
আর মনে হলে পোস্টটা কাজে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করুন 🌸

06/09/2025

মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য জরুরি নির্দেশনা! 🇲🇾

আপনি যদি মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে যাত্রার আগে অবশ্যই নিচের শর্তাবলী ও নথিপত্র প্রস্তুত রাখুন ✅ এতে আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া হবে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত।

📌 প্রয়োজনীয় শর্তাবলী ও নথিপত্র

🔹 আর্থিক সামর্থ্যের প্রমাণ – পর্যাপ্ত নগদ টাকা / আন্তর্জাতিক ডেবিট-ক্রেডিট কার্ড / সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্ট
🔹 আবাসনের প্রমাণপত্র – হোটেল বুকিং কনফার্মেশন (অবশ্যই পেইড) অথবা স্বজন/পরিচিত ব্যক্তির আমন্ত্রণপত্র
🔹 রিটার্ন এয়ার টিকিট – নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া ত্যাগের প্রমাণ
🔹 Malaysia Digital Arrival Card (MDAC) – ভ্রমণের আগে অনলাইনে পূরণ করতে হবে এবং কপি প্রিন্ট সঙ্গে রাখতে হবে

👉 ফর্ম পূরণের লিংক: MDAC Registration

💡 অতিরিক্ত পরামর্শ

✔️ ভ্রমণের অন্তত 72 ঘণ্টা আগে MDAC পূরণ করুন
✔️ প্রিন্ট কপি সবসময় হাতের ব্যাগে রাখুন (চেকড-ইন লাগেজে নয়)
✔️ পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে
✔️ ইমিগ্রেশনে ভ্রমণ পরিকল্পনা, গন্তব্য ও অবস্থানকাল সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন

🌟 উপরের নিয়মগুলো মেনে চললেই আপনার মালয়েশিয়া ভ্রমণ হবে আরও নিরাপদ, আনন্দদায়ক ও নিশ্চিন্ত!

06/09/2025

🌍✈️ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার বর্তমান অবস্থা 🇧🇩

সবুজ পাসপোর্টধারী আমাদের জন্য সতর্ক সংকেত 🚨। আগে সহজে পাওয়া যেত এমন দেশগুলোর ভিসা এখন কঠিন বা বন্ধ। হাতে সময় নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া জরুরি।

🇮🇳 ভারত (India)
❌ ট্যুরিস্ট ভিসা বন্ধ
✅ মেডিকেল ও নির্দিষ্ট ক্যাটেগরি চালু

🇦🇪 দুবাই (UAE)
❌ ট্যুরিস্ট ভিসা বন্ধ
✅ কিছু কার্টেসি ভিসা চলছে

🇻🇳 ভিয়েতনাম (Vietnam)
❌ ২০২৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ

🇺🇿 উজবেকিস্তান (Uzbekistan)
❌ E-visa আগস্ট ২০২৪ থেকে বন্ধ

🇪🇬 মিশর (Egypt)
❌ On Arrival বন্ধ
✅ এম্বাসি থেকে আবেদন সম্ভব (সময়সাপেক্ষ)

🇹🇷 তুরস্ক (Turkey)
📉 রিজেকশন রেট ৯৭%
✅ ইনভাইটেশন থাকলে বিজনেস/মেডিকেল ভিসা সম্ভব

🇮🇩 ইন্দোনেশিয়া (Indonesia)
⏳ স্টিকার ভিসা প্রয়োজন, প্রক্রিয়ায় প্রায় ২ মাস লাগতে পারে

🇵🇭 ফিলিপাইন (Philippines)
⏳ মোট প্রক্রিয়াকাল প্রায় ৩০ দিন

🇹🇭 থাইল্যান্ড (Thailand)
⏳ ভিসা প্রক্রিয়া ৪৫–৫০ দিন
📉 রিজেকশন রেট বেড়ে গেছে

🇸🇬 সিঙ্গাপুর (Singapore)
✅ দ্রুত ফলাফল
📉 রিজেকশন রেট বেশি

🇨🇳 চায়না (China)
✅ ভিসা এখনও পাওয়া যাচ্ছে
📈 অ্যাপ্রুভাল হার ভালো
📌 কনফার্ম টিকিট ও হোটেল বুকিং প্রয়োজন

❗ সার্বিক চিত্র:
দিন দিন বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
📌 প্রধান কারণ:
• অতীত ভিসা মিসইউজ
• অনেকেই সময়মতো ফিরে না আসা
• অনিয়মিত ডকুমেন্ট
• কিছু দালালচক্রের অপব্যবহার

Bangladesh Passport

The USA visa fee is increasing from $𝟏𝟖𝟓 to $𝟒𝟑𝟓 starting 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟏𝐬𝐭, 𝟐𝟎𝟐𝟓! Incase of unsuccessful the visa it’s non re...
04/08/2025

The USA visa fee is increasing from $𝟏𝟖𝟓 to $𝟒𝟑𝟓 starting 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟏𝐬𝐭, 𝟐𝟎𝟐𝟓! Incase of unsuccessful the visa it’s non refundable as before $$$$$

😞😞😞😞😞😞😞😞

আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্...
14/05/2025

আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম অনলাইনে ফিলাপ করতে হয়।
এটি অনেকেই না জানার কারণে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে।

এ ছাড়া আপনি লম্বা লাইন ধরে যদি ইমিগ্রেশন অফিসারের ডেস্ক এর সামনে থেকে যদি ফেরত আসতে হয় তাহলে কেমন লাগবে?! সুতরাং ট্রাভেল করার সময় এই এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিলাপ করে নিবেন।

নিছে কিছু দেশের Arrival Card & Customs Declaration Form এর অথেনটিক লিঙ্ক সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। আশাকরি সবার উপকারে আসবে।

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇲🇻Maldives-
https://imuga.immigration.gov.mv/traveller

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇧🇳Brunei - https://www.imm.gov.bn/

ইউরোপ ভ্রমণের ২০২৫ সালের নতুন নিয়ম: যা জানা জরুরি !!!!২০২৫ সালে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন? নির্বিঘ্ন ভ্রমণের জন্য এই...
25/02/2025

ইউরোপ ভ্রমণের ২০২৫ সালের নতুন নিয়ম: যা জানা জরুরি !!!!

২০২৫ সালে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন? নির্বিঘ্ন ভ্রমণের জন্য এই নতুন নিয়মগুলো এখনই জেনে নিন:

১. ETIAS ট্রাভেল অথোরাইজেশন
এটি কী?
ভিসা-মুক্ত দেশগুলোর নাগরিকদের যেমন আমেরিকা,ইংল্যান্ডের,অস্ট্রেলিয়ান সিংগাপুর, মালয়শিয়া আরব আমিরাতে বা সৌদি নাগরিক সবার ক্ষেত্রেই জন্য ইউরোপের শেঙ্গেন জোনে প্রবেশের আগে ইলেকট্রনিক অনুমোদন (ETIAS) আবশ্যক।

এটি যুক্তরাষ্ট্রের ESTA-এর মতো একটি সিস্টেম।
বিস্তারিত বলছিঃ
অনলাইনে আবেদন করুন (ফি ৭ ইউরো), অনুমোদন দিতে পারে ৩ বছর অথবা বা পাসপোর্ট মেয়াদ পর্যন্ত।

শর্ট স্টে (১৮০ দিনে ৯০ দিন) ট্যুরিজম, বিজনেস বা ট্রানজিটের জন্য প্রযোজ্য।
সাধারণত দ্রুত অনুমোদন মেলে, তবে ম্যানুয়াল চেকের ক্ষেত্রে ১ মাস সময় লাগতে পারে।
ঝামেলা এড়াতে ভ্রমণের কমপক্ষে ১ মাস আগে আবেদন করুন।
সব বয়সের ভ্রমণকারীদের (শিশুসহ) জন‍্য ETIAS প্রয়োজন।

২. পাসপোর্টের নতুন শর্তাবলিঃ
মেয়াদ পাসপোর্ট অবশ্যই কমপক্ষে ৬ মাস বৈধতা থাকতে হবে ।

পুরনো দিনের পাসপোর্ট হলে এন্ট্রি ডিনাই হতে পারে। কারণ পুরনো পাসপোর্ট এ বায়োমেট্রিক চিপ বসানো থাকেনা।
কারণ নতুন অটোমেটেড সিস্টেম (EES) এর জন্য বায়োমেট্রিক চিপযুক্ত পাসপোর্ট প্রয়োজন।

৩. এন্ট্রি/এক্সিট সিস্টেম (EES)
ডিজিটাল ট্র্যাকিংঃ
২০২৪ সালে চালু হওয়া এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণকারীর এন্ট্রি-এক্সিটের তারিখ রেকর্ড করবে। কোন কোন দেশের জন্য ৯০ কোন দেশের জন্য ১৮০দিন!!

৯০/১৮০ দিনের নিয়ম কঠোরভাবে প্রয়োগ হবে। এবং ওভারস্টে করলে জরিমানা কিংবা ভবিষ্যতে ভ্রমন নিষেধাজ্ঞা হতে পারে।
আগেরদিন মতো পাসপোর্ট এ সিল বা
স্ট্যাম্প বাতিল এখন থেকে পাসপোর্টে স্ট্যাম্পের বদলে বায়োমেট্রিক ডেটা (ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনিশন) ব্যবহার করা হবে।

কাস্টমস কিছু নিয়ম কানুনঃ
যেমন নগদ টাকা ১০,০০০ ইউরোর বেশি নগদ থাকলে ডিক্লেয়ার করতে হবে। অ্যালকোহল বা সিগারেটের ডিউটি-ফ্রি লিমিট চেক করুন। ১লিটার এলকোহল পন‍্য এবং ২০০শলাকা সিগারেট সর্বোচ্চ নিতে পারবেন একজন যাত্রী।(বৃত্তের বাইরে)

নিষিদ্ধ জিনিসঃ
মাছ,মাংস, দুধ, দুগ্ধজাত পণ্য গাছপালা বা পোষা প্রাণী নিয়ে আসার ক্ষেত্রে কড়া নিয়ম। অনেক ধরাপরলে ফেলে তো দিবেই সাথে একগাদা টাকা জরিমানা!!
জরিমানা এড়াতে EU গাইডলাইন দেখুন।

সুরক্ষা ব্যবস্থা বায়োমেট্রিক স্ক্রিনিংঃ এয়ারপোর্টে বায়োমেট্রিক চেক ও ডেটা সংগ্রহ করতে পারে।
আপনার চেহারা আপনার চোখের চাহনি সবকিছুই যাচাই করতে পারে।

ETIAS সিকিউরিটি ডেটাবেসের সাথে যুক্ত থাকবে যাত্রীরতথ্যঃএয়ারলাইন্স কোম্পানি আপনার ভ্রমণের আগে অতিরিক্ত তথ্য চাইতে পারে। (বৃত্তের বাইরে)

বিজনেস vs ট্যুরিস্ট ভিসা ETIAS-এর সীমাবদ্ধতাঃ
মিটিং বা কনফারেন্সে অংশ নেওয়া যাবে, কিন্তু যেকোনো পেইড কাজের জন্য নয় চাকরি বা অন‍্যকোন উদ্দেশ্যে থাকলে আলাদা ভিসা নিন।

ডকুমেন্টেশন ইনভাইটেশন লেটার বা বিশেষ কোন কাজে যাচ্ছেন ইভেন্ট ডিটেইলস সঙ্গে রাখুন। (বৃত্তের বাইরে

স্ট্রেস-ফ্রি ভ্রমণের টিপসঃ
আগে থেকে প্রস্তুতি ETIAS অ্যাপ্লাই ও পাসপোর্ট চেক করুন।
স্টে ট্র্যাক করুন EES-এর ৯০/১৮০ দিনের লিমিট মেনে চলতে ক্যালেন্ডার বা অ্যাপ ব্যবহার করুন।
স্মার্ট প্যাকিং নিষিদ্ধ জিনিস এড়িয়ে চলুন, মূল্যবান জিনিস অবশ্যই ডিক্লেয়ার করুন।
আপডেট থাকুন ভ্রমণের আগে EU-র অফিসিয়াল ওয়েব থেকে শেষ মুহূর্তের পরিবর্তন দেখে নিন। (বৃত্তের বাইরে)

কেন এই পরিবর্তন? নিরাপত্তা বাড়ানো এবং বর্ডার প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ।
সঠিক প্রস্তুতি নিয়ে ইউরোপ ভ্রমণ করুন নিশ্চিন্তে! 🌍✈️

21/02/2025

মালয়েশিয়ার এয়ারপোর্টে লুকায়িত ইমিগ্রেশন সিস্টেম ~
যা অনেকের-ই অজানা ~

# # এই প্রক্রিয়ায় মালয়েশিয়ার ইমিগ্রেশন এর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়ে থাকে ~
★ আপনি বিমানে থেকে নেমে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানোর মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার চলাফেরা, আচরণ এবং মনোভাব পর্যবেক্ষণ করা হয়।

#কুয়ালালামপুর বিমানবন্দর বিশাল এলাকা নিয়ে গঠিত,
★ এখানকার পর্যবেক্ষণ টিম, অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক সবকিছু নজরে রাখে।
★ পর্যটকদের চলাফেরা বিশ্লেষণ করেই অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাই আপনার চলাফেরা ও আচরণ স্বাভাবিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

# # # আমি Md Nuruzzaman নিজ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করছি, যাতে করে আপনাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হয়।

★ যত দ্রুত সম্ভব ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাতে চেষ্টা করুন।
★ বিমান ল্যান্ড করার সাথে সাথে প্রস্তুতি নিন, যাতে করে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাতে দেরি না হয়।
★ যারা স্বজনদের কল করে সময় নষ্ট করেন তাঁরা-ই সাধারণত ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাতে দেরি করে থাকেন। এতে তাদের প্রতি সন্দেহ বেড়ে যায়।

# # আত্মবিশ্বাস বজায় রাখুনঃ
★ ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পথে অযথা এদিক-ওদিক তাকাবেন না। এবং অযথা বিভ্রান্ত হবেন না।
★ স্বাভাবিকভাবে হাঁটুন, হাসিখুশি থাকুন। পথ হারালে এয়ারপোর্ট সিকিউরিটি বা পুলিশ এর সহায়তা নিন।

# # প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখুন।

★ ইমিগ্রেশন অফিসারকে সৌজন্যতার সাথে হায় বলুন, মুসলিম হয়ে থাকলে সালাম দিন।

★ কনফার্মড (পেইড) হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট সাথে রাখুন।

★ মালয়েশিয়ার কিছু জনপ্রিয় পর্যটন স্পটের নাম মুখস্থ রাখুন, যাতে ট্রাভেল প্লানিং নিয়ে জিজ্ঞেস করলে জবাব দিতে পারেন।

★ যদি আপনার ভিসা সংক্রান্ত কোনো দুর্বলতা থাকে তবে, পৃথিবীর সকল দেশের ইমিগ্রেশন-ই আপনার জন্য কঠিন। ★ আপনার ডকুমেন্টস এবং কমিউনিকেশন যদি ঠিক থাকে, তাহলে ইমিগ্রেশন পার হওয়া খুব-ই সহজ।

Address

Pasay City

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9:30am - 5pm

Telephone

+63283664288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Routes PH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Routes PH:

Share

Category