Shams Travel & Tourism

Shams Travel & Tourism If need any quarry ticket and travel information

23/09/2026

পর্তুগালে বৈধভাবে বসবাসরত অভিবাসীর সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজার ৮৫৪ জন । এরমধ্যে বাংলাদেশীর সংখ্যা ৫৫ হাজার ৫৭৯ জন । শীর্ষে আছে যথাক্রমে ব্রাজিল, এংগোলা, ইন্ডিয়া, ইউক্রেন, ক্যাভূভের্দ, নেপাল ও বাংলাদেশ

প্রতি বছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ!বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ বাড়ছে...
12/09/2026

প্রতি বছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ!

বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ বাড়ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রতি বছর প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বৈধভাবে ইতালি যেতে পারবেন। পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা প্রায় ১২ হাজারে দাঁড়াবে।

বর্তমানে ইতালিতে প্রায় ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের মধ্যে আনুমানিক ৬০–৭০ শতাংশ শরীয়তপুর ও মাদারীপুরের বাসিন্দা বলে জানানো হয়েছে।

৭ সেপ্টেম্বর সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে আরও যেসব বিষয়ে সহযোগিতার কথা হয়েছে—

🔹 বাংলাদেশি কর্মী ও প্রশিক্ষকদের ইতালীয় ভাষা শেখানোর উদ্যোগ
🔹 বাংলাদেশি স্থপতিদের ইতালিতে প্রশিক্ষণের সুযোগ
🔹 কর্মীদের দক্ষতা উন্নয়ন
🔹 পরিবেশ ব্যবস্থাপনায় সহযোগিতা
🔹 মিলানের মডেল অনুসরণ করে খাদ্য অপচয় রোধ ও খাদ্যনিরাপত্তা নিয়ে কাজ
🔹 এ উদ্যোগের জন্য খুলনা সিটি করপোরেশনকে নির্বাচন

তবে বর্তমানে ইতালিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বৈধতা দেওয়ার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

অন্যদিকে, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা ও অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে যৌথ কর্মশালার প্রস্তাব দিয়েছে সরকার।

🇲🇾 মালয়েশিয়া প্রসঙ্গেও উদ্যোগ:

বাংলাদেশ থেকে আরও ২ লাখ কর্মী নিয়োগের সুযোগ তৈরির জন্য মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, বৈঠকে বাণিজ্য, অভিবাসন এবং দুই দেশের শহরগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তাঁর মতে, সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনা ছিল ফলপ্রসূ এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন ও ভাষা প্রশিক্ষণ—বাংলাদেশি কর্মীদের জন্য এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ।

#বাংলাদেশ #ইতালি #বৈধঅভিবাসন #কর্মসংস্থান #মালয়েশিয়া

AIMA আপডেট! 🇵🇹ভাড়ার চুক্তিতে নাম না থাকলেও Finançasএর সনদে মিলবে বাসস্থানের প্রমাণের স্বীকৃতি!অভিবাসীদের জন্য গুরুত্বপূর...
30/07/2026

AIMA আপডেট! 🇵🇹
ভাড়ার চুক্তিতে নাম না থাকলেও Finançasএর সনদে মিলবে বাসস্থানের প্রমাণের স্বীকৃতি!
অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে AIMA। এখন থেকে যাদের বাসার ভাড়ার চুক্তি (Contrato de Arrendamento) নিজের নামে নেই, তারা Autoridade Tributária (Finanças) থেকে নেওয়া Certidão de Domicílio Fiscal বাসস্থানের প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন।
তবে এই সনদটি সাম্প্রতিক (৩০ দিনের মধ্যে ইস্যুকৃত) হতে হবে এবং এর সঙ্গে একটি ঘোষণাপত্র (Declaração sob compromisso de honra) জমা দিতে হবে, যেখানে আবেদনকারী সংশ্লিষ্ট ঠিকানায় বসবাসের তথ‍্য।

26/06/2026

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।। ২৮ তারিখ থেকে আবেদন হবে। ভারতীয় ভিসা সহজ হলে অনেকের উপকার হবে।

🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।
কপি পোস্ট।

#প্রবাসী

31/05/2026

*🇵🇹 পর্তুগাল PR ২০২৬ আপডেট: ৫ বছরে স্থায়ী বসবাসের সহজ গাইড*

অনেকেই জিজ্ঞাসা করো পর্তুগালে PR কিভাবে পাওয়া যায়। সংক্ষেপে বললে, ৫ বছর বৈধভাবে থাকার পর আবেদন করতে পারবে। ২০২৬ সালের নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়াটা এখানে দিলাম:

1. *কে আবেদন করতে পারবে?*

- *৫ বছর বৈধ রেসিডেন্স*: অস্থায়ী রেসিডেন্স পারমিট নিয়ে টানা ৫ বছর পর্তুগালে থাকতে হবে।
- *অনুপস্থিতির নিয়ম*: এক বছরে ৬ মাসের বেশি বা টানা ১২ মাস দেশের বাইরে থাকলে ৫ বছরের কাউন্ট ভেঙে যাবে।
- *বয়স*: ১৮+ হতে হবে।

2. *যে ডকুমেন্ট লাগবে*

AIMA-এর নতুন নিয়ম অনুযায়ী আবেদনের সময় সব ডকুমেন্ট একসাথে জমা দিতে হয়: b59e

- বৈধ পাসপোর্ট ও অস্থায়ী রেসিডেন্স কার্ড
- ৫ বছরের বৈধ বসবাসের প্রমাণ: ভাড়ার চুক্তি, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট
- *আয়ের প্রমাণ*: নিজেকে চালানোর মতো স্টেবল ইনকাম, ট্যাক্স ও সোশ্যাল সিকিউরিটি আপডেট
- *আবাসনের প্রমাণ*: পর্তুগালে বৈধ ঠিকানা
- *ভাষার সার্টিফিকেট*: A2 লেভেল পর্তুগিজ - CIPLE পরীক্ষা পাস করতে হবে
- ক্লিন ক্রিমিনাল রেকর্ড: গত ৫ বছরে ১ বছরের বেশি জেল হয়নি এমন অপরাধ থাকা যাবে না!

3. *PR পেলে কী সুবিধা?*

- কার্ডের মেয়াদ ৫ বছর, কিন্তু স্ট্যাটাস দীর্ঘমেয়াদি।
- কাজ, ব্যবসা, পড়াশোনা সব করতে পারবে।
- ২৬টি শেঙ্গেন দেশে ভিসা ছাড়া যাতায়াত।
- PR পাওয়ার পর নাগরিকত্বের জন্যও আবেদন করা যায়।

4. *গুরুত্বপূর্ণ টিপস*

1. *ফাইল অসম্পূর্ণ হলে রিটার্ন করে দেয়*। তাই AIMA-তে জমা দেওয়ার আগে সব চেক করে নাও।
2. *গোল্ডেন ভিসা হোল্ডারদের জন্য*: বছরে মাত্র ৭ দিন থাকলেই হয়, কিন্তু ৫ বছরের রুল একই।
3. *নাগরিকত্বের নিয়ম বদলাচ্ছে*: পার্লামেন্ট ৫ বছর থেকে ১০ বছর করতে চেয়েছে, কিন্তু এখনো আইন হয়নি। তাই যারা এলিজিবল, এখনই অ্যাপ্লাই করা ভালো।

---

*সার কথা*: ৫ বছর বৈধভাবে থাকো, A2 পর্তুগিজ শেখো, ট্যাক্স-সোশ্যাল সিকিউরিটি ঠিক রাখো। তাহলেই PR-এর দরজা খোলা।

প্রশ্ন থাকলে কমেন্ট করো। যাদের পর্তুগাল যাওয়ার প্ল্যান আছে তাদের সাথে শেয়ার করে দেন
EURO ASIA

পর্তুগাল সরকারের "গ্রিন লেন" (Green Lane) প্রকল্প অভিবাসন ব্যবস্থায় নিয়ে এসেছে অভাবনীয় পরিবর্তন। যারা বৈধভাবে পর্তুগালে ...
01/05/2026

পর্তুগাল সরকারের "গ্রিন লেন" (Green Lane) প্রকল্প অভিবাসন ব্যবস্থায় নিয়ে এসেছে অভাবনীয় পরিবর্তন। যারা বৈধভাবে পর্তুগালে কাজ করতে চান, তাদের জন্য এটি এখন সবথেকে দ্রুত এবং নিরাপদ মাধ্যম।📊 গ্রিন লেন ভিসার সিদ্ধান্ত মিলছে গড়ে মাত্র ২১ দিনে (আগে যা ৩০ দিনের বেশি লাগতো)। এ পর্যন্ত ৬,০৮০টি আবেদনের মধ্যে ৪,০৪২টি দ্রুত অনুমোদন পেয়েছে।

🌿 কৃষি খাত: ৬৬%🏗️ নির্মাণ খাত: ২৩%💼 সেবা ও শিল্প খাত: ১১%💡 এই প্রক্রিয়ায় পর্তুগালের ১৪২টি নিবন্ধিত কোম্পানি সরাসরি কর্মী নিয়োগ করছে। এটি একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যার ফলে কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি বৈধভাবে স্বপ্নের দেশে পৌঁছানো সম্ভব হচ্ছে। এই প্রক্রিয়াটি মূলত দ্রুততম সময়ের মধ্যে বৈধ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

বড় কোম্পানিগুলোর নিজস্ব 'Careers' বা 'Recruitment' পেজ থাকে। সেখানে গিয়ে সরাসরি সিভি জমা দেওয়া সবথেকে নিরাপদ।
👉Mota-Engil: mota-engil.com (নির্মাণ খাত)
👉teixeiraduarte.pt/en/human-resources
👉Sovena Group: sovenagroup.com (কৃষি/খাদ্য)
👉Driscoll's: driscolls.com (কৃষি).
👉net-empregos.com
👉indeed.com
👉iefp.pt (পর্তুগালের সরকারি কর্মসংস্থান ইনস্টিটিউট).

সতর্কতা: এই প্রোটোকলের অধীনে কোনো কোম্পানি বা এজেন্ট আপনার কাছে আগে থেকে বড় অংকের টাকা দাবি করলে সাবধান থাকবেন, কারণ গ্রিন লেন প্রকল্পের লক্ষ্যই হলো সরাসরি এবং স্বচ্ছ নিয়োগ।

Descubra o legado da Mota-Engil, seus projetos globais e estratégias sustentáveis. Explore nosso compromisso com inovação, qualidade e um futuro melhor.

20/03/2026

সবাইকে ঈদের শুভেচ্ছা।
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল।”

18/02/2026
06/02/2026

পর্তুগালে সাম্প্রতিক ঝড় ও টানা ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দক্ষিণ ও মধ্যাঞ্চলের নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অনেক বাড়িঘর, দোকান ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, কোথাও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কিছু এলাকায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

Endereço

Rua Dos Cavaleiros
Lisbon
1100-132

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Shams Travel & Tourism publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Shams Travel & Tourism:

Atalhos

Compartilhar