Duroob Travel & Tourism

Duroob Travel & Tourism for urgent ticket: 555555

আল্লাহর ওয়াস্তে  নিজের সম্মান বজায় রাখুন, দেশের সম্মান রক্ষা করুনবিমানের দরজা বন্ধ করার পর, চাকা ঘোরা শুরু না হতে না হত...
21/08/2023

আল্লাহর ওয়াস্তে নিজের সম্মান বজায় রাখুন, দেশের সম্মান রক্ষা করুন

বিমানের দরজা বন্ধ করার পর, চাকা ঘোরা শুরু না হতে না হতেই টয়লেটে যেতে লাইন ধরে যায়।
বারবার কেবিন ক্রুরা প্লেন আকাশে উঠে স্বাভাাবিক ( টেক-অফ) না হওয়া পর্যন্ত সিট বেল্ট বেধে নিজ নিজ আসনে বসে থাকার অনুরোধ করে যান। কিন্তু কে শোনে কার কথা। লম্বা লাইন লেগে যায় টয়লেটের সামনে।

একজন টয়লেটের ভিতরে, দশজন এসে দরজা ধাক্কানো শুরু হয়ে যায়।
আল্লাহর ওয়াস্তে নিজের সম্মান বজায় রাখুন, দেশের সম্মান রক্ষা করুন । এ ধরণের আচরণ থেকে বিরত থাকুন।
খুব বেশি জরুরি হলে বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগেই মল/মূত্র ত্যাগ করে বিমান উঠুন।

কেবিন ক্রুরা যখন, সিট বেল্ট বেধে নিজ নিজ আসনে বসে থাকার অনুরোধ করবেন, তখন তাদের নির্দেশনা অনুসরণ করুন। আপনার নিজের ও ফ্লাইটের নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা মানা জরুরি।

টয়লেটের সামনে লাইন ধরে দাড়ানো থেকে বিরত থাকুন। সিট থেকে বসেই খেয়াল রাখুন। কেউ টয়লেট থেকে বের হলে তারপর টয়লেটের দিকে যান।

আপনার আচার আচরণের মাধ্যমে বিদেশি এয়ারলাইন ও তাদের কর্মীরা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সম্পর্কে ধারণা অর্জন করে।

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

08/08/2022

আপনার পিছনে তাঁরাই সমালোচনা করবে,
যারা একদিন আপনার দ্বারা উপকৃত হয়েছিলো।

কাতার বিশ্বকাপের খেলা চলাকালীন সময়ে শ্রমিকদের দেশে পাঠিয়ে দেওয়ার খবরটি সম্পূর্ন মিথ্যাচার গুজব জানিয়েছে কাতার সরকারবি-ড...
27/03/2022

কাতার বিশ্বকাপের খেলা চলাকালীন সময়ে শ্রমিকদের দেশে পাঠিয়ে দেওয়ার খবরটি সম্পূর্ন মিথ্যাচার গুজব জানিয়েছে কাতার সরকার

বি-ডব্লিউ-আই এবং কাতার মিনিস্ট্রি অফ লেবার আয়োজিত কমিউনিটি লিডারস ফোরাম এর মিটিং এ লেবার মিনিস্টারের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবায়েদলী নিশ্চিত করেছেন যে ফিফার খেলা চলাকালীন শ্রমিকদের দেশে পাঠিয়ে দেওয়ার যে খবর লোকমুখে প্রচারিত হয় তা একটি মিথ্যাচার গুজব... এ খবরটি মূলত আসগালের অধীন যত কোম্পানি আছে তাদের মধ্যকার আভ্যন্তরীণ সার্কুলার হতে পারে বলে মন্তব্য করেছেন। খেলা চলাকালীন সময়ে সংগত কারণেই সকল ধরনের রাস্তার কাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তাই সেই কোম্পানিগুলো তাদের শ্রমিকদের নিজেদের উদ্যোগে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে, তবে এটি কোন সরকারি সিদ্ধান্ত নয়।

কাতার সরকার চায় বিশ্বকাপ খেলার জন্য যেসকল শ্রমিকরা নির্মাণ কাজে নিজেদের আত্মনিয়োগ করেছে এবং বিভিন্ন নির্মাণকাজে অবদান রেখেছে তারা এই খেলার অংশ হিসেবে বিশ্বকাপ টুর্নামেন্ট এর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত থাকুক এবং এটি সর্বতোভাবে উপভোগ করুক। স্টেডিয়াম ফ্যান জোন সহ বিভিন্ন উৎসবের স্থানগুলো শ্রমিকরা মুখরিত করে তুলবে এটা কাতার সরকারের প্রত্যাশা।

25/03/2021

জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, কাতারের রেসিডেন্সি এ্যাফেয়ার্স বা আদালত আনিত বালাগ (অভিযোগ) থেকে যাদেরকে নির্দোষ সাব্যস্ত করেছে অথবা পাবলিক প্রসিকিউশন অভিযোগটি নিষ্পত্তি হিসেবে রায় দিয়েছে, তাদের অনেকেই নিয়োগদাতা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে বিলম্ব করছেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশি কর্মীদেরকে নিম্নোক্ত বিষয়ের প্রতি গুরুত্ব প্রদানের জন্যে আহ্বান করছে-
১. আদালত বা পাবলিক প্রসিকিউশন যাদেরকে বালাগ হুরুব (পলায়ন অভিযোগ) বা বালাগ তারকিল আমাল (কর্ম ত্যাগের অভিযোগ) থেকে নির্দোষ সাব্যস্ত করার পর পুরাতন নিয়োগদাতার নিকট কাজ করতে অনিচ্ছুক, তাদেরকে ৬০ দিনের মধ্যে নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে-
ক. প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের ( লেবার মিনিস্ট্রি ) ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে নিয়োগকর্তা পরিবর্তনের আবেদন করতে হবে। আবেদনকালীন নিয়োগকর্তা পরিবর্তনের নির্ধারিত ফরম, আইডি কপি এবং পাবলিক প্রসিকিউশন বা আদালতের রায়ের কপি আপলোড করতে হবে। এক্ষেত্রে পুরাতন নিয়োগদাতার থেকে ‘অনুমোদন পত্র’ বা নিয়োগদাতা পরিবর্তন সংক্রান্ত ‘অবহিতকরণ পত্র’ এর কোনো প্রয়োজন নেই।
খ. নিয়োগদাতা পরিবর্তন অনুমোদন পাওয়ার পর নতুন নিয়োগদাতা কর্তৃক ইমিগ্রেশনে গিয়ে নতুন নিয়োগদাতার অধীনে কাতারি আইডি ইস্যুকরণের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
গ. নতুন নিয়োগদাতার অধীনে কাতারি আইডি ইস্যু করে দ্রুত সিইআইডিতে রিভিউ করাতে হবে এবং বালাগ হুরুব (পলায়ন অভিযোগ) সংক্রান্ত ফাইলটি চূড়ান্ত ভাবে ক্লোজ করতে হবে।
উল্লেখ্য যে, ৬০ দিনের মধ্যে নিয়োগদাতা পরিবর্তন করা সম্ভবপর না হলে, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যথাযথ কারণ উল্লেখ করে সিইআইডি থেকে মেয়াদ বৃদ্ধি করতে হবে।
২. অন্যদিকে নিয়োগদাতা পরিবর্তনের অনুমোদন প্রাপ্তির পর যারা বালাগ হুরুব (পলায়ন অভিযোগ) এর কারণে নিয়োগদাতা পরিবর্তনের ফি জমা দিতে পারছেন না তাদেরকে উক্ত অভিযোগ থেকে অব্যহতি নিতে হবে। এক্ষে্ত্রে নিম্নোক্ত ডকুমেন্টসহ সিইআইডিতে আবেদন করতে হলো-
ক. প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের শ্রম সম্পর্ক বিভাগ (ইদারাহ আলাকাতিল আমাল) থেকে নিয়োগদাতা পরিবর্তন সংক্রান্ত সার্টিফিকেট (ইলা মান ইউহিম্মুহুল আমর) ।
খ. যথাযথ ভাবে পূরণকৃত ‘কর্ম ত্যাগ অভিযোগ থেকে নিস্কৃতি প্রাপ্তি ফরম’ (তাজাল্লুম মিন বালাগ তারকিল আমাল)। (ফরমটি দূতাবাসের ১৮ নং কক্ষে পাওয়া যাবে)।
বি.দ্র: সকাল ০৬ টা থেকে ৮:৩০ এর মধ্যে সিইআইডি এতদসংক্রান্ত আবেদন গ্রহণ করবে।

08/03/2021
01/03/2021

★★
★★একজন প্রবাসী বিদেশে রক্তের ঘাম ঝরিয়ে দেশে আসে একটু শান্তির জন্য,
কিন্তু এখানে এসেও তার বোঝাটা মাথায় নিয়ে হেঁটে এয়ারপোর্ট এলাকা পার হতে হয়,

★এর চেয়ে দুঃখ আর কি হতে পারে ? আমাদের দেশে এয়ারপোর্টের বাহিরে বাস বা ট্রেন পর্যন্ত যেতে নির্দিষ্ট কোনো বাহনের ব্যবস্থা নেই,

★আর ট্যাক্সিওয়ালাদের বিড়ম্বনা তো আছেই, বিশ্বেই প্রায় অনেক দেশেই এয়ারপোর্টে বাস বা ট্রেন স্টেশন আছে, সরকার এই দিকে একটু নজর দিলে হয়তো কোনো প্রবাসী ভাইকে আর কষ্টের সম্মুখীন হতে হবে না!

★জানি হয়তো কোনো সমস্যার সমাধান হবে না। তার পরেও মনে চাইলো লিখলাম... কেনো না এটা বাংলাদেশ।
(c)

15/02/2021

On an emergency basis we need 10 waitress!!!

➡️Experience: 1 Year

➡️Location: Doha

➡️ Gender: Male / Female

➡️Should be below 30 years of age

➡️ Should be able to speak & read english

➡️Should have Fhc & valid qid

13/02/2021

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🏍️ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🚘

কাতারে মোটর সাইকেল বা কার লাইসেন্স আছে যাদের তাদের জন্যে ফুল টাইম ও পার্ট টাইম কাজ করে মাসিক 2500-6000 রিয়াল ইনকাম করার বিশেষ সুবিধা রয়েছে ফুড ডেলিভারী প্রজেক্টের মাধ্যমে।

আমারা আপনাকে অর্ডার প্রতি সর্বোচ্চ রেট দিতে অঙ্গিকারবদ্ধ এবং সেই সাথে কিস্তিতে বাইক কিনার চমৎকার সুযোগ রয়েছে।
সকল প্রকার বিস্তারিত জানতে কল বা হোয়াটঅ্যাপ করুন।

মোবাইল নাম্বার :- 60030130/60030140/60030123

বি.দ্র:- টার্গেট প্রতি মাসিক পুরস্কার ও কোম্পানি চেঞ্জের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে।

03/12/2020

Hiring!! Delivery Driver !!! good salary offer!!! Part Time & Full Time.with car or bike.contact 60030123 60030130 / 60030140

Address

Al Muntazah
7GFF+WX DOHA

Alerts

Be the first to know and let us send you an email when Duroob Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category