Tabuk Golden Travel & Tourism Agency

Tabuk Golden Travel & Tourism Agency Air tickets are sold all over the World

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে ব...
29/04/2023

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন।

জটিলতা হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী কি কি পণ্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা যাবে তা নির্ধারিত। ফলে দেশে থেকে নিয়ে যাওয়া জিনিসপত্রই শুল্কের আওতায় পড়তে পারে। কিংবা সেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর নতুন করে আর মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না শুল্ক মুক্ত সুবিধায় আনার সুযোগ থাকছে না।

যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ১০০ গ্রাম অলংকার বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় আনা যায়। এখন আপনি দেশ থেকে বিদেশ যাবার সময় ১৫০ গ্রাম অলংকার সঙ্গে নিয়ে যান এবং সেগুলো নিয়ে ফেরত আসেন ৫০ গ্রাম অলংকার শুল্কের আওতায় পড়বে।

মোবাইলের ক্ষেত্রে, বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, যাই হোক ৮টি ফোন। আর এই ৮টির মধ্যে ২টি আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। মানে হচ্ছে, ২টি ফোনের জন্য কোন শুল্ক দিতে হবে না। দেশ থেকে আপনি ৩টি ফোন সাথে নিয়ে গেলে নতুন করে কোন শুল্ক মুক্ত সুবিধা তো পাবেনই না, উল্টো ১টি ফোনের শুল্ক চাইবে কাস্টমস।

তাহলে এক্ষেত্রে সমাধান কী?

সমাধান হচ্ছে, বিদেশ যাবার সময় আপনি কাস্টমসে ঘোষণা দেবেন কি কি জিনিস সঙ্গে নিয়ে যাচ্ছেন, যা আপনি আবার দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ঘোষণাকৃত পণ্যের বাইরে অতিরিক্ত পণ্য বিদেশে থেকে আনা পণ্য হিসেব বিবেচিত হবে। দেশে থেকে নেয়া পণ্য গণণার বাইরে থাকবে।

যেমন উদাহরণ হিসেবে বলা যায়, বিদেশ যাবার সময় আপনি ১০০ গ্রাম অলংকার সাথে নিয়ে গেলেন, যা আপনি কাষ্টমসে ঘোষণা করলেন। তাহলে আপনি বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় সেই ১০০ গ্রাম অলংকার ছাড়া আরও ১০০ গ্রাম অলংকার শুল্ক মুক্ত ‍সুবিধায় আনতে পারবেন।

মোবাইলের ক্ষেত্রে, বিদেশ যাবার সময় আপনি ২টি ফোন সাথে নিচ্ছেন, সেটি আপনি কাস্টমসে ঘোষণা দিলেন। তাহলে আপনি সেই ২টি ফোন বাদ দিয়ে সাথে আরও ২টি ফোন শুল্ক মুক্ত সুবিধায় আনতে পারবেন।

বিদেশ যাবার সময় সঙ্গে নেয়া জিনিসের ঘোষণা দিতে অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে আসুন। বিমানবন্দরের নিচ তলায় কাস্টমস হলে গিয়ে আপনার পণ্যের ঘোষণা দিন। যথাযথ ভাবে, পণ্যের সংখ্যা, বিবরণ, ফোন বা যন্ত্রাপতির ক্ষেত্রে আইএমই/সিরিয়াল নম্বার, ধরণ, রঙ ইত্যাদি তথ্য উল্লেখ করুন। পণ্যের ক্রয় রশিদ সঙ্গে রাখুন।

#বাংলা_প্রবাস

25/04/2023
** কোন যাত্রী বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় কী পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন?উত্তর: বিদেশ থেকে আগত যাত্রী যে কো...
24/04/2023

** কোন যাত্রী বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় কী পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন?

উত্তর: বিদেশ থেকে আগত যাত্রী যে কোন পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। তবে দশ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রার বেশি হলে বিমানবন্দরে কাস্টমসে (Foreign Money and Jewelry (FMJ) এফএমজে ফমের মাধ্যমে ঘোষণা প্রদান করতে হয়।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে দেশ থেকে আনবেন, সেদেশের নিয়মনীতিও জেনে নিবেন। সেদেশ থেকে সবোর্চ্চ কি পরিমান মুদ্রা নিয়ে আসা যায়। কিভাবে আনতে হয় এসব বিষয়ে জেনে নিবেন। তা না হলে সেদেশের মানি লন্ডারিং অভিযোগে আইনগত জটিলতায় পড়বেন।

** বিদেশ থেকে আনীত বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখা যায় কী?

উত্তর: যে কোন বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক দশ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন। কিংবা অনুমোদিত ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সী ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন, পরবর্তী বিদেশ যাত্রার সময় সঙ্গে নিয়েও যেতে পারেন।

দশ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত হলে দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে/ লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্টে জমা
রাখা বাধ্যতামূলক।

বিদেশ থেকে কি কি জিনিস আনলে শূল্ক দেওয়া লাগে  না ? কিংবা বিদেশ থেকে সোনা আনতে শুল্ক কত, এ রকম বিষয়ে অনেকের  প্রশ্ন। জেনে...
19/04/2023

বিদেশ থেকে কি কি জিনিস আনলে শূল্ক দেওয়া লাগে না ? কিংবা বিদেশ থেকে সোনা আনতে শুল্ক কত, এ রকম বিষয়ে অনেকের প্রশ্ন। জেনে নিন কাস্টমসের ব্যাগেজ রুলস।

#বাংলা_প্রবাস

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচছা 🥰
16/04/2023

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচছা 🥰

আপনি যখন আকাশপথে ভ্রমণের জন্য এয়ারলাইনের টিকিট কাটবেন, তখন অবশ্যই  জেনে নিবেন, আপনি কয়টি ব্যাগ/লাগেজ সাথে নিতে পারবেন, ক...
12/02/2023

আপনি যখন আকাশপথে ভ্রমণের জন্য এয়ারলাইনের টিকিট কাটবেন, তখন অবশ্যই জেনে নিবেন, আপনি কয়টি ব্যাগ/লাগেজ সাথে নিতে পারবেন, কত কেজি পর্যন্ত সাথে নিতে পারবেন। প্রতিটি এয়ারলাইন্সে একজন যাত্রী কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ/ব্যাগ নিতে পারবেন তা নির্ধারিত।

ভ্রমণ করার সময় নির্ধারিত ওজনে ও সংখ্যার লাগেজ নিয়ে বিমানবন্দরে আসুন। নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজনের ব্যাগ/লাগেজ সাথে আনলে আপনি সেটি নিতে পারবেন না। সেক্ষেত্রে বিমানবন্দরে লাগেজে থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে।

তবে কোন কোন এয়ারলাইন নির্ধারিত ওজনের বেশি হলে অতিরিক্ত ওজনের জন্য চার্জ নিয়ে লাগেজ নেয়ার সুযোগ দেয়। অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের। চার্জ সম্পর্কে তথ্য টিকিট কাটার সময় এয়ারলাইন/ট্রাভেল এজেন্সির কাছ থেকে জেনে নিবেন।

বোর্ডিং করার সময় আপনার লাগেজ/ব্যাগ জমা দেবার পর ট্যাগ বুঝে নিবেন। ট্যাগ একমাত্র প্রমাণ আপনার সঙ্গে লাগেজ বুকিং দিয়েছেন।

বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।



0502755102

কম খরচে আজই যান আমাদের অফিস থেকে😘   #0502755102
10/02/2023

কম খরচে আজই যান আমাদের অফিস থেকে😘



#0502755102

জুম্মা মোবারক🥰
03/02/2023

জুম্মা মোবারক🥰

01/02/2023

আস্সালামুয়ালাইকুম...👍👍

সকল ধরনের বিমানের খবর জানতে আমাদের পেইজে চোখ রাখুন🥰

01/02/2023

Wellcome Tabuk Golden Travel & Tourism Agency🥰

Address

Abu Bkr Al Razi Street, An-nur, Dallah, Dammam
Dammam
31411

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 2am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+966502755102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tabuk Golden Travel & Tourism Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tabuk Golden Travel & Tourism Agency:

Share

Category