Manar Nrb Travel & cargo service

Call Directions Contact the business

Manar Nrb Travel & cargo service Assalamo alaykom Always supported all passanger

EMIRATES Airbus: A380 extreme landing🔥🔥🔥🔥
04/09/2021

EMIRATES Airbus: A380 extreme landing🔥🔥🔥🔥

ছুটি গিয়ে আটকে পরা প্রবাসীরা ভেকসিন নেওয়ার আগে এই পোস্টটি পরে নিবেন। আগামী ১৯শে জুন থেকে সকল প্রবাসীদের অগ্রাধিকার ভিত্ত...
19/06/2021

ছুটি গিয়ে আটকে পরা প্রবাসীরা ভেকসিন নেওয়ার আগে এই পোস্টটি পরে নিবেন।

আগামী ১৯শে জুন থেকে সকল প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দান কর্মসূচী গ্রহন করেছেন বাংলাদেশ সরকার। যাদের BMET card অথবা প্রবাসী কল্যান কার্ড আছে শুধুমাত্র তারাই এই টিকা পাবেন। আর টিকা দেওয়া হবে চিনের তৈরি সিনেফার্মার ভেকসিন। প্রতিটি জেলা উপজেলায় হাসপাতাল থেকেই এই টিকা নিতে পারবেন। কিন্তু এখানে কথা হচ্ছে মধ্যেপ্রাচ্যের প্রায় সকল দেশ গুলোতে যে টিকা গুলু অনুমোদন দেওয়া হয়েছে। যে টিকা নিলে একজন প্রবাসী কর্মী তার দেশে থেকে ফিরে আসতে পারবে, সেই টিকা কি বাংলাদেশের আটকে পরা প্রবাসীরা পাচ্ছেন? প্রবাসীদের জন্য যে টিকা সরবরাহ করা হচ্ছে এই টিকা কতোটা কল্যান বয়ে আনবে প্রবাসীদের জন্য?...
মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশ গুলুতে ফাইজার, অস্ট্রাজেনিকা, মডারনা ও জনসনের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এই টিকা গুলু যদি কোন প্রবাসী নিয়ে থাকে তাহলে সে পুনরায় প্রবেশ করতে পারবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ গুলোতে। বিশেষ করে প্রবাসীরা Fizer / astrazenica এই দুটির মধ্যেও যদি ১ টি ভেকসিন নিতে পারেন, তাহলেও তারা ফিরে যেতে পারবেন। অনেক প্রবাসীর ১ টি ভেকসিন ও নেওয়া আছে মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে। তারা এখন ইচ্ছা করলেই পারবে না অন্য গ্রুপের ভেকসিন নিতে। তারা ইতিপূর্বে যে কোম্পানির ভেক্সিন নিয়েছেন সেই গ্রুপের ভেকসিন'ই নিতে হবে। অথবা কোন প্রবাসীকে যদি চিনের সিনেফার্মা ভেক্সিন দেওয়া হয় তাহলে তার জন্য কোন সুফল বয়ে আনবে না। কারন পরবর্তীতে সে ইচ্ছা করলেই অন্য গ্রুপের ভেকসিন নিতে পারবেন না।
তাই ভেকসিন নেওয়ার আগে ভেবে চিন্তে ভেকসিন নিতে হবে সবাইকে। যে ভেক্সিন নিলে একজন প্রবাসী তার কর্মস্থলে ফিরতে পারবেন সেই ভেকসিন নিতে হবে সবাইকে। অনেকে হয়তোবা ভাবতে পারেন, ভেক্সিন নিয়ে নেই হয়তো কিছুদিন পর অনুমতি দেবে। এই চিন্তা থেকে দূরে থাকুন। সরকারের কাছে সবাই আবেদন করুন সবাইকে যেন পাসপোর্ট নাম্বার এর মাধ্যমে অস্ট্রাজেনিকা অথবা ফাইজার ভেক্সিন দেওয়া হয়।

সকল প্রবাসীদের সতর্ক করার জন্য পোস্টটি শেয়ার করুন।

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ...
16/06/2021

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!
সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ্রমণকারীদের সৌদিতে প্রবেশের পুর্বেইে মুকিম ই-পরিষেবার এই লিংকে যেয়ে https://muqeem.sa/ #/vaccine-registration/home রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা জারি করেছে। জাওয়াত জানিয়েছে এতে করে এয়ারপোর্টে ইমিগ্রেশনে অপেক্ষার সময় কমবে। এই নির্দেশনা সৌদি নাগরিক ব্যতীত সকল দেশের সকল ইমিউন- নন ইমিউন- ভেকসিনেটেড- নন ভেকসিনেটেড, নতুন- পুরাতন রেসিডেন্ট (প্রবাসী কর্মী), সব ধরণের ভিসাধারি, এবং সকল ভিজিটরের জন্য প্রজোয্য হবে।
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাপ্রাপ্তদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=VaccinatedResident
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাহীনদের রেজিষ্ট্রেশন লিংক -https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=NotVaccinatedResident
🔺 টিকা প্রাপ্ত ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=VaccinatedVisitor
🔺 টিকা ছাড়া ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=NotVaccinatedVisitor

যাত্রার ৭২ ঘন্টা পূর্বেই রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
অপরদিকে গতকাল সৌদি সিভিল এভিয়েশন গত ১৩/০৬/২০২১ তারিখেই সকল এয়ারলাইন্সকে ১৬/৬/২০২১ তারিখ হতে সকল যাত্রীকে যাত্রার পূর্বে উক্ত রেজিষ্ট্রেশন ছাড়া বিমান আরোহনে অনুমতি না দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তাই যারা বাংলাদেশ হতে সৌদি আরবে আসবেন তাদেরকে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে মুকিম ই-পরিষেবার উপরোক্ত লিংকে অবশ্যই রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া যারা বাংলাদেশে টিকা গ্রহোন করেছেন এবং সার্টিফিকেট আছে তারা সেই টিকার তথ্য সৌদি সিস্টেমে অন্তর্ভুক্ত করতে প্রদত্ত টিকার অনুদিত সনদ সৌদি স্বাস্থ মন্ত্রণালয়ের এই লিংকে https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration গিয়ে আপলোড করে আবেদন করতে হবে। উল্লেখ্য টিকা নিয়ে এখানে রেজিষ্ট্রেশন সম্পন্ন না করলে তা তাওয়াক্কালনায় দেখাবেনা, ফলে দৈনন্দিন নানা জটিলতার মুখোমুখি হতে হবে। (ইতোমধ্যে কয়েকজন সফল রেজিষ্ট্রেশনকারী বাংলাদেশী জানিয়েছেন তাদের টিকার সনদ ঢাকাস্থ সৌদি দূতাবাস হতে সত্যায়িত করে আনার পরেই তা কার্যকর হয়েছে)
তাওয়াক্কালনা সংক্রান্ত ভালো খবর হলো এপটি বাংলাদেশ থেকেও এখন থেকে ওপেন করা যাবে মর্মে এপ কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সেক্ষেত্রে সৌদি সীম কার্ডটি সচল রাখতে হবে মর্মে সূত্র জানিয়েছে।

মোঃ মামুনুর রশিদ
রিয়াদ, ১৬/০৬/২০২১

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট কর্তৃক জারিকৃত নির্দেশনা।
16/06/2021

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট কর্তৃক জারিকৃত নির্দেশনা।

জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য। এসময় সেখানে কোয়ারেন্টিন ভর্তুকির আবেদন ও গ্রহণ করা...
16/06/2021

জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য।
এসময় সেখানে কোয়ারেন্টিন ভর্তুকির আবেদন ও গ্রহণ করা হবে।

বিশেষ বিজ্ঞপ্তি:বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের কম থাকলে দ্রুত পাসপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে ...
02/06/2021

বিশেষ বিজ্ঞপ্তি:
বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের কম থাকলে দ্রুত পাসপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

01/06/2021

সৌদি আরবের নতুন বিজ্ঞপ্তিঃ

করোনার টিকা নিলে লাগবে না কোয়ারেন্টিন

আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এরকমটা জানিয়েছে সৌদিরর বিমান চলাচল কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই পর্যটকদের ভ্যাকসিন গ্রহণের সার্টিফিটেক বা প্রমাণপত্র দেখাতে হবে।

এক্ষেত্রে উল্লেখ্য যে, সব ধরনের করোনার ভ্যাকসিনকে সৌদি আরব অনুমোদন দেয়নি।

শুধুমাত্র যেগুলির অনুমোদন দিয়েছে তাহলো,

১. ফাইজার

২. বায়োএনটেক,

৩. মডার্না,

৪. এস্ট্রাজেনেকা

৫. এজনসন এন্ড জনসনের উদ্ভাবিত ভ্যাকসিন সার্টিফিকেটগুলোই গ্রহণ করা হবে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উল্লেখিত টিকাগুলো বিশ্বব্যাপী নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

সেজন্য টিকাগুলো গ্রহণ করা পর্যটকদের কোয়ারেন্টাইনের ব্যাপারে এই ছাড় দেয়া হয়েছে।

এজন্য তাদের ভ্যাক্সিন গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

Address

Makkah

Telephone

+966538876094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manar Nrb Travel & cargo service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manar Nrb Travel & cargo service:

Shortcuts

Share

Category