Hajj and Umrah Helpline

Hajj and Umrah Helpline হজ্জ এবং উমরাহ মুসলিমদের বড় দুটি ইবাদত। এই কাজে আমরা সবাইকে সহযোগিতা করতে চাই.....

09/05/2026
09/05/2026

(Nusuk) কার্ড হজের সময় পবিত্র স্থান ও মসজিদে প্রবেশের জন্য প্রয়োজন। এটি সঙ্গে থাকলে চলাচল সহজ হয় এবং সেবা দ্রুত হয়।

🕋 হারাম শরীফে প্রথমবার প্রবেশ করলে অনেকেই বিভ্রান্ত হয়ে যান—✔️ কোন গেট দিয়ে ঢুকবেন?✔️ কোথা দিয়ে তাওয়াফ এরিয়ায় যাবেন?✔️ ব...
09/05/2026

🕋 হারাম শরীফে প্রথমবার প্রবেশ করলে অনেকেই বিভ্রান্ত হয়ে যান—
✔️ কোন গেট দিয়ে ঢুকবেন?
✔️ কোথা দিয়ে তাওয়াফ এরিয়ায় যাবেন?
✔️ বের হয়ে আবার একই জায়গা খুঁজে পাবেন কীভাবে?

তাই আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ গেট ও লোকেশন সম্পর্কে ধারণা থাকলে চলাফেরা অনেক সহজ হয়ে যায় 👇

🔶 প্রধান গেটসমূহ (Key Gates You Must Know)

🔸 কিং আব্দুল আজিজ গেট (Gate 1)
✔️ হারামের সবচেয়ে পরিচিত প্রধান গেট
✔️ ক্লক টাওয়ারের সামনে অবস্থিত
👉 কখন ব্যবহার করবেন
▪️ প্রথমবার প্রবেশ
▪️ গ্রুপ মিটিং পয়েন্ট
👉 সুবিধা
✔️ সহজে চেনা যায়
✔️ ভলান্টিয়ার/পুলিশ থাকে
✔️ এসকেলেটর ও লিফট সুবিধা

━━━

🔸 কিং ফাহাদ গেট (Gate 79)
✔️ তাওয়াফ এরিয়ায় দ্রুত প্রবেশের জন্য জনপ্রিয়
👉 কখন ব্যবহার করবেন
▪️ ভিড় এড়িয়ে দ্রুত মাতাফে যেতে
👉 সুবিধা
✔️ একাধিক এসকেলেটর
✔️ নিচের লেভেলে নামা সহজ
✔️ প্রবাহ (flow) ভালো

━━━

🔸 উমরা গেট (Gate 62)
✔️ উমরাহকারীদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত
👉 কখন ব্যবহার করবেন
▪️ প্রথম উমরাহ করতে গেলে
▪️ গ্রুপের সাথে গেলে
👉 সুবিধা
✔️ সরাসরি তাওয়াফ এরিয়ায় প্রবেশ

━━━

🔸 ফাত্তাহ গেট (Gate 45)
✔️ মাঝারি ভিড়ের একটি বিকল্প গেট
👉 কখন ব্যবহার করবেন
▪️ পিক টাইমে চাপ এড়াতে
👉 সুবিধা
✔️ কম ভিড়
✔️ দ্রুত প্রবেশ/বের হওয়া

━━━

🔸 কিং আব্দুল্লাহ গেট (Gate 100)
✔️ নতুন এক্সটেনশন এরিয়ার প্রধান প্রবেশপথ
👉 কখন ব্যবহার করবেন
▪️ এক্সটেনশন দিক থেকে এলে
👉 সুবিধা
✔️ প্রশস্ত জায়গা
✔️ আধুনিক সুবিধা
✔️ বেশি ধারণক্ষমতা

━━━

🔶 হারামের এক্সটেনশন এরিয়া
🔹 কিং ফাহাদ এক্সটেনশন
▪️ পুরনো ও সুসংগঠিত অংশ
▪️ নামাজের জন্য ভালো স্পেস

🔹 কিং আব্দুল্লাহ এক্সটেনশন
▪️ নতুন ও আধুনিক
▪️ তুলনামূলক আরামদায়ক ও খোলা
👉 ব্যবহার কৌশল
▪️ তাওয়াফ ছাড়া নামাজের জন্য এই অংশ ব্যবহার করুন
▪️ ভিড় কম পাবেন

━━━

🔶 আজিয়াদ ব্রিজ (Ajyad Area)
✔️ উঁচু পথ দিয়ে হারামে প্রবেশের ব্যবস্থা
👉 কখন ব্যবহার করবেন
▪️ উপরের লেভেল দিয়ে ঢুকতে চাইলে

━━━━━━━━━━━━━━━

🔶 ওয়াশরুম ও ওযুখানা (WC & Wudu Area)
👉 কীভাবে চিনবেন
▪️ “WC” সাইনবোর্ড থাকবে
▪️ সাথে নম্বর (যেমন: WC-3, WC-15)
👉 অবস্থান
▪️ সাধারণত হারামের বাইরে আন্ডারগ্রাউন্ডে

━━━

🔶 গেট চিনে রাখার সহজ পদ্ধতি
✔️ সব গেটে নাম + নম্বর বড় করে লেখা থাকে
✔️ আরবি ও ইংরেজি দুই ভাষায় থাকে
✔️ ভলান্টিয়ার/পুলিশকে জিজ্ঞেস করলে সহজে সাহায্য পাবেন

━━━

🎯 স্মার্ট মুভমেন্ট স্ট্র্যাটেজি
✔️ আপনার হোটেলের অবস্থান অনুযায়ী সুবিধাজনক গেট নির্ধারণ করুন
✔️ ক্লক টাওয়ারকে রেফারেন্স হিসেবে ধরুন

━━━━━━━━━━━━━━━

📘 “হজ্জ ও উমরার স্মার্ট গাইড”
✔️ গুরুত্বপূর্ণ লোকেশন গাইড
✔️ Mina–Arafah–Muzdalifah movement
✔️ Step-by-step Hajj planning
✔️ বাস্তব অভিজ্ঞতার টিপস

🕋 ২০২৬ সালের হজ্জ মৌসুমকে সামনে রেখে ওমরাহ ভিসা ও অবস্থান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।📝 প্রাপ...
13/01/2026

🕋 ২০২৬ সালের হজ্জ মৌসুমকে সামনে রেখে ওমরাহ ভিসা ও অবস্থান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

📝 প্রাপ্ত তথ্য অনুযায়ীঃ
* ১৯ মার্চ ২০২৬

উমরাহ ভিসা ইস্যুর শেষ সময়
* ০২ এপ্রিল ২০২৬

উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ সময়।
* ১৮ এপ্রিল ২০২৬

হজ যাত্রীদের জন্য সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা।

👆 এই সময়সীমাগুলো মূলত হজ ব্যবস্থাপনার প্রস্তুতির অংশ।

✅ তাই যারা এই সিজনে উমরাহর কথা ভাবছেন, তাদের জন্য সঠিক পরিকল্পনা ও সতর্কতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমার উদ্দেশ্য শুধু জানানো—যাতে আপনার ইবাদতের সফর হয় ঝামেলামুক্ত, নিশ্চিন্ত এবং প্রশান্তিময়।

"আপনার শিশুর নিরাপত্তা এখন আরও নিশ্চিত, মসজিদুল হারামে ফ্রি সেফটি রিস্টব্যান্ড সুবিধা!"🤲✨মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ঘোষ...
14/12/2025

"আপনার শিশুর নিরাপত্তা এখন আরও নিশ্চিত, মসজিদুল হারামে ফ্রি সেফটি রিস্টব্যান্ড সুবিধা!"🤲✨

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ঘোষণা,
ছোটদের নিরাপত্তার জন্য ফ্রি সেফটি রিস্টব্যান্ড প্রদান করা হচ্ছে।

কী সুবিধা?

▪ রিস্টব্যান্ডে থাকবে মাতা-পিতার ফোন/কন্ট্যাক্ট ইনফো

▪ কোনো শিশু হারিয়ে গেলে দ্রুত তার পরিবারকে খুঁজে পাওয়া যাবে

▪ বিশেষভাবে হজ ও উমরাহয়ের তীব্র ভিড়ের সময়ও শিশুর সুরক্ষা সহজ ও দ্রুত

কোথা থেকে পাবেন?

📍মসজিদুল হারামের দুই প্রধান গেটেই এটি পাওয়া যাবে। (কিং ফাহাদ ও আজিয়াদ গেটে)

মাননীয় হজ্জ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফীক আর-রাবিয়াহ এর বক্তব্যের কিছু অংশ — যেখানে তিনি ইসলামী বিশ্বের ১০০ জনেরও বেশি মন্ত...
18/11/2025

মাননীয় হজ্জ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফীক আর-রাবিয়াহ এর বক্তব্যের কিছু অংশ — যেখানে তিনি ইসলামী বিশ্বের ১০০ জনেরও বেশি মন্ত্রী, মুফতি এবং হজ্জ বিষয়ক দপ্তরের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন সম্মেলন ও প্রদর্শনীতে।

মক্কা থেকে সমগ্র বিশ্বে

09/11/2025

নামাজ শেষে হাজরে আসওয়াদে চুমু দেওয়ার দৃশ্য

07/11/2025

الصلاة والسلام عليك يا نبينا محمد صلى الله عليه وسلم

তারিখ: ২৯.১০.২০২৫,প্রসঙ্গ : উমরা করতে কি পরিমাণ হাঁটাহাটি করা লাগে?লিখা: Maryam safatআমরা অনেকেই জানি না উমরা করতে গেলে ...
01/11/2025

তারিখ: ২৯.১০.২০২৫,
প্রসঙ্গ : উমরা করতে কি পরিমাণ হাঁটাহাটি করা লাগে?
লিখা: Maryam safat

আমরা অনেকেই জানি না উমরা করতে গেলে প্রথম দিন কি পরিমাণ হাটঁতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে প্রথমে সরাসরি মক্কা গিয়ে উমরা করতে চান তাহলে আপনার কি পরিমাণ হাঁটতে হবে সেটার একটা আইডিয়া এখানে দিচ্ছি।

প্রথমে বাংলাদেশ এয়ারপোর্ট ছোট হওয়াতে খুব বেশি হাঁটা নেই। তবে জেদ্দা এয়ারপোর্টে প্লেন থেকে নামার পর থেকে এয়ারপোর্ট থেকে বের হওয়া পর্যন্ত বেশ ভালো পরিমাণই হাঁটতে হবে।
এরপর হোটেলের দূরত্ব নির্ধারণ করে মসজিদুল হারামের ভেতর কাবা পর্যন্ত পৌঁছাতে আপনার কতটুকু হাঁটতে হবে। আপনার হোটেল যদি ক্লক টাওয়ারেও হয় তাও আপনার ২০০ মিটার হাঁটতে হবে কাবা পর্যন্ত হেঁটে যেতে। আর এজেন্সিরা যেসব মাঝারি মানের প্যাকেজে হোটেলের দূরত্ব ৬০০-৭০০ মিটার বলে থাকে সেক্ষেত্রেও কাবা পর্যন্ত যেতে কম হলেও ১ কিলো হাঁটতে হবে।

তাওয়াফ: মাতাফে কাবার চারপাশে ১ বার তাওয়াফে কত মিটার হাঁটতে হয় এটা নির্ভর করে কাবা থেকে কত দূরে থেকে আপনি তাওয়াফ করছেন। অন এভারেজ ধরা যায় ১.৫ কি.মি হাটঁতে হবে টোটাল ৭ বার তাওয়াফ করতে কাবার চারপাশে গ্রাউন্ড ফ্লোরে।

সায়ী: সাফা থেকে মারওয়া দূরত্ব ৪৫০ মিটার। ৭ বার সায়ী করতে ৪৫০*৭= ৩.১৫ কি.মি নিম্নে হাঁটতে হবে।

সুতরাং তাওয়াফ+ সায়ী তে অন এভারেজ ৫ কিলো হাঁটতে হয়। এছাড়া এয়ারপোর্টের ভেতর, হোটেল থেকে কাবা আসা-যাওয়া সবমিলিয়ে প্রথম দিন আপনাকে ৮-১০ কিলোমিটার হাটঁতে হবে উমরা শেষ করা পর্যন্ত। আপনাকে এই পরিমাণ হাঁটার মানুষিক প্রস্তুতি নিয়েই যেতে হবে।

টিপস:

1. যারা উমরার নিয়ত করছেন তারা এখন থেকেই প্রতিদিন হাঁটার অভ্যাস করুন।
2. খুব ভালো মানের ২ ফিতার জুতা ব্যবহার করুন। উমরাতে যাওয়ার আগে থেকেই সেই জুতা পরে হেঁটে কম্ফরটেবল কিনা যাচাই করে নিন।
3. কাধের ব্যাগে ভারী কিছু নিবেন না। ফিতা সিস্টেম কাধে ঝুলানো ব্যাগ যেগুলো একদম পাতলা হয় সেগুলো নিবেন জুতা, মোবাইল রাখার জন্য।
4. উমরার সকল স্টেপ বিরতি দিয়ে করুন। সরাসরি মক্কাতে গেলে হোটেলে যাওয়ার পর আগে হালকা নাস্তা রেস্ট করুন এবং এরপর মসজিদুল হারামে উমরার উদ্দ্যেশে বের হোন। তাওয়াফ শেষ করার পর বসে রেস্ট নিয়ে সায়ী করতে যান। এমনকি সায়ী করার সময়ও বয়স্ক যারা আছেন দাঁড়িয়ে অথবা বসে রেস্ট নিয়ে সায়ী করুন।
5. যারা বয়স্ক আছেন ও হেঁটে তাওয়াফ ও সায়ী করতে চান তারা এয়ারপোর্টের ভেতর ও হোটেল থেকে মসজিদুল হারাম পর্যন্ত হুইল চেয়ার সার্ভিস নিতে পারেন যাতে শুধু তাওয়াফ ও সায়ী করতে যতটুকু হাঁটতে হয় ততটুকু হাঁটলেন।
6. প্রথম দিনের ফ্লাইটের জার্নির পর যাতে ভালোভাবে রেস্ট নেয়া যায় এইজন্য আগে মক্কা না গিয়ে মদিনা যেতে পারেন। কারণ মদিনা গেলে আপনাকে আগে থেকে ইহরাম বেঁধে যেতে হয় না। একটু এডজাস্ট হওয়ার টাইম পাবেন।
7. সবশেষে আল্লাহর কাছে সর্বদা সুস্থতা কামনা করুন। দোয়ার বরকতে এতো হাঁটার কষ্ট ভুলে যাবেন ইনশাআল্লাহ।

Address

Masjid Al Haram
Mecca

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajj and Umrah Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share