JourneyGo

JourneyGo মক্কা ও মদিনা ঐতিহাসিক স্থান পরিদর্শন (জেয়ারা) | অভিজ্ঞ ট্যুর গাইড | সকল ট্রান্সপোর্ট সার্ভিস | মক্কা-মদিনা হোটেল বুকিং | 🇸🇦🇧🇩

14/05/2026

আসেন রাসূলের সা: এর প্রতি দুরুদ পড়ি।

13/05/2026

مسجد قباء 🤍

আজকের আরাফার দিন
12/05/2026

আজকের আরাফার দিন

মক্কা নগরীতে এক আল্লাহভীরু যুবক বাস করতেন। অভাব-অনটনে তাঁর জীবন ছিল খুবই কষ্টের। একদিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় তিনি মক...
12/05/2026

মক্কা নগরীতে এক আল্লাহভীরু যুবক বাস করতেন। অভাব-অনটনে তাঁর জীবন ছিল খুবই কষ্টের। একদিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় তিনি মক্কার রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ পথের পাশে একটি দামী গয়নার হার পড়ে থাকতে দেখলেন।

চাইলেই তিনি সেটি নিজের কাজে লাগাতে পারতেন। কিন্তু তাঁর অন্তরে ছিল আল্লাহর ভয়। তাই হারটি নিয়ে তিনি হারাম শরীফে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, এক ব্যক্তি হারিয়ে যাওয়া সেই হারটির জন্য ব্যাকুল হয়ে খোঁজ করছেন।

যুবকটি ভালোভাবে যাচাই করে হারটি মালিকের হাতে ফিরিয়ে দিলেন। মালিক খুব খুশি হয়ে তাঁকে বড় অংকের পুরস্কার দিতে চাইলেন। কিন্তু যুবকটি বিনয়ের সাথে তা ফিরিয়ে দিলেন। তিনি মনে মনে দোয়া করলেন,

“হে আল্লাহ! আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই আমানত ফিরিয়ে দিলাম। আপনি আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন।”

কিছুদিন পর জীবিকার সন্ধানে তিনি সমুদ্রপথে সফরে বের হলেন। কিন্তু মাঝ সমুদ্রে ভয়াবহ ঝড়ে নৌকা ডুবে গেল। সবাই মারা গেলেও আল্লাহর রহমতে যুবকটি একটি কাঠের তক্তা ধরে ভেসে রইলেন। শেষ পর্যন্ত তিনি এক দ্বীপে পৌঁছালেন।

সেখানে একটি মসজিদ ছিল। দ্বীপের মানুষরা লেখা-পড়া জানত না। যুবকটির সুন্দর কুরআন তিলাওয়াত ও জ্ঞান দেখে তারা মুগ্ধ হলো। তারা তাঁকে শিশুদের কুরআন ও লেখা শেখানোর দায়িত্ব দিল।

ধীরে ধীরে তিনি সবার প্রিয় মানুষ হয়ে উঠলেন। একসময় গ্রামের লোকেরা তাঁকে বলল,

“আমাদের এখানে এক নেককার ধনী ব্যক্তি ইন্তেকাল করেছেন। তাঁর একটি এতিম মেয়ে আছে। আপনি যদি তাকে বিয়ে করে এখানেই থাকেন, তবে আমরা খুব খুশি হব।”

যুবকটি প্রস্তাবে রাজি হলেন।

বিয়ের রাতে তিনি ঘরে প্রবেশ করে বিস্মিত হয়ে গেলেন। নববধূর গলায় তিনি সেই একই গয়নার হার দেখতে পেলেন যেটি বহু বছর আগে মক্কায় কুড়িয়ে পেয়েছিলেন!

তিনি অবাক হয়ে হারটির কথা জিজ্ঞেস করলেন। তখন নববধূ বলল,

“এই হারটি আমার বাবার ছিল। একবার মক্কায় হারিয়ে গিয়েছিল। এক সৎ মানুষ তা কুড়িয়ে পেয়েও কোনো পুরস্কার না নিয়ে বাবার হাতে ফিরিয়ে দিয়েছিলেন। সেই থেকে বাবা সবসময় দোয়া করতেন,

‘হে আল্লাহ! সেই সৎ মানুষটিকেই যেন আমার মেয়ের স্বামী বানান।’ ”

এ কথা শুনে যুবকের চোখ ভিজে গেল। তিনি বললেন,

“আমিই সেই মানুষ।”

আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ কোনো কিছু ত্যাগ করলে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম প্রতিদান দেন।

জীবনে কষ্ট, অভাব ও অন্ধকার আসতেই পারে। কিন্তু অনেক সময় সেই কষ্টের আড়ালেই লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত, যা মানুষ কল্পনাও করতে পারে না।

- Salman Farsi
সূত্র: মিন আজাইবিদ দু’আ

11/05/2026

ধুলো-মলিন শহর,
ধুলো দিয়ে গড়া মানুষ,
ধুলোয় রাঙানো কবর—
শেষে সবাই ধুলোতেই মিশে যায়।

কাবার সৌন্দর্য
11/05/2026

কাবার সৌন্দর্য

11/05/2026

ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন:
“আল্লাহর রাসূল (ﷺ) একটি রূপার আংটি পরিধান করতেন, অতঃপর তিনি তাতে ‘মুহাম্মদ রাসূলুল্লাহ’ (আল্লাহর রাসূল মুহাম্মদ) কথাটি খোদাই করান। এবং তিনি বললেন: ‘আমার এই আংটির মতো করে আর কেউ যেন তার আংটিতে খোদাই না করায়।’”

(সুনান ইবনে মাজাহ, খণ্ড ৪, অধ্যায় ৩২, হাদিস ৩৬৩৯)

উহুদ পাহাড়
11/05/2026

উহুদ পাহাড়

হাঁটতে হাঁটতে নবিজি ﷺ' বেদনাভরা কণ্ঠে, খুব ক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।' এ ক...
11/05/2026

হাঁটতে হাঁটতে নবিজি ﷺ' বেদনাভরা কণ্ঠে, খুব ক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।'

এ কথা শুনে মুআযের হৃৎকম্পন যেন থেমে যায়। শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ।

এরপর নবিজি ﷺ' তাঁর কথা পূর্ণ করেন, ‘আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে।’ অশ্রু এসে জমা হলো মুআযের চোখের কোণে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🤍💜

11/05/2026

এই প্রার্থনাকে হালকাভাবে নেবেন না:

হে আল্লাহ, আমাকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করুন যার জন্য আমাকে অনুশোচনা করতে হবে।

আমার চিন্তাভাবনায় স্বচ্ছতা দান করুন এবং যা আমার জন্য সর্বোত্তম, সেদিকে আমাকে পথ দেখান। আমাকে ঈমানের উপর অবিচল রাখুন এবং আপনার পরিকল্পনার উপর আস্থা রাখতে সাহায্য করুন, এমনকি যখন পথটি অনিশ্চিত বলে মনে হয়।

Address

Medina

Website

Alerts

Be the first to know and let us send you an email when JourneyGo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share