Desh Bangla Travels Nd Cargo

Desh Bangla Travels Nd Cargo We are selling all airlines tickets.we are sending cargo Bangladesh, India, Pakistan, we are processing umra visa also visit visa from both end bd nd ksa.

01/04/2026

রিয়াদ / ঢাকা সিঙ্গেল এবং ডাবল উভয় টিকেট আছে ১৮ এপ্রিলের আগ পর্যন্ত...
মোবাইল 00966544788655
whstup only

  🟩 সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ হতে যেসমস্ত ভিজিট ভিসাধা...
25/03/2026

🟩 সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ হতে যেসমস্ত ভিজিট ভিসাধারী, উমরা ভিসাধারী এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিল ২০২৬ তারিখের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।

১৮ এপ্রিল ২০২৬ এর পূর্বে যেকোনদিন টিকেট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।

এসময়ের মধ্যে কোনরুপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই সৌদি আরব ত্যাগ করা যাবে।

উল্লেখ্য, সকল ধরণের ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, উমরা ভিসাধারীরা এসুযোগের আওতায় আসবে।

ভিসার মেয়াদ অবশ্যই ২৫ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ কিংবা এর পরে মেয়াদোত্তীর্ণ হতে হবে। এসুযোগ ১৮ এপ্রিল ২০১৬ পর্যন্ত চলমান থাকবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ না করলে আইনী জটিলতার সম্মুখীন হতে হবে।

এছাড়া ভিজিট ভিসাধারীদের স্পন্সর চাইলে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অনলাইনে আবশির প্লাটফরমে তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবে (ফি প্রযোজ্য)। কতদিনের ভিসা পাবে তা আবশিরেই দেখা যাবে।

তথ্য : মামুনুর রশীদ, রিয়াদ বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা।

24/03/2026

📌 #গুরুত্বপূর্ন পোস্ট #বাংলাদেশ থেকে সৌদি আরবে যারা প্রবেশ করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা কিংবা উমরা বা হজ্জ যাত্রী- তারা ঔষধ নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার নিকট যদি এমন কোন ঔষধ থাকে যাতে এলকোহল এর উপস্থিতি আছে, তাহলে রেজিস্ট্রার ডাক্তার এর প্রেসক্রিপশন সহ সৌদি ফুড এন্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নিবেন।

কিছু কমন ঔষধ বাংলাদেশীরা নিয়ে আসেন। যেমন= রিভোট্রিল (Rivotril) ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লোনাজিপাম (Clonazepam)। এটি বাংলাদেশে ঘুমের ঔষধ হিসেবে বহুল ব্যবহৃত। কিন্তু, সৌদি আরবে এটি মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত।
= ট্রামাডোল ৫০ এম জি ক্যাপসুল (Tramadol 50 MG Capsule) আরবীতে الترمادول। এটি ব্যথা নিরোধক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই ঔষধের আরও বিভিন্ন নাম ট্রামাল (Tramal), কিংডল (Kingdol)।

= “এ্যালজোলাম” ট্যাবলেট যার জেনেরিক নাম আলপ্রাজোলাম (Alprazolam 0.25 MG Tablet)। আরবীতে البروزولام/ألبرازولام।

এ ঔষধ কিংবা এসব উপাদান বিদ্যমান অন্য যে কোন নামের ঔষধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে এর প্রেসক্রিপশন সৌদি কাস্টমস এর ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে। অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারেন। তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন।

যদি কেউ এমন মামলায় আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি এ্যাম্বাসি, সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের সত্যায়নের পর সৌদি ফুড এ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে।

ট্রাভেল এজেন্ট এবং রিক্রুটিং এজেন্টদের প্রতি অনুরোধ হলো, এই বিষয়ে যাত্রীদের টিকেট নেয়ার সময়ই সচেতন করে দিবেন।

কপি: মামুনুর রশিদ স্যার ফেইজবুক
ছবি: আকাশ আহমেদ ভাই

تقبل منّا ومنكم صالح الأعمال، ورفع الله قدركم، وغفر ذنبكم، وتقبل صيامكم وقيامكم، وكل عام وأنتم بخير🤲🏻🤲🏻عيد مبارك
20/03/2026

تقبل منّا ومنكم صالح الأعمال، ورفع الله قدركم، وغفر ذنبكم، وتقبل صيامكم وقيامكم، وكل عام وأنتم بخير🤲🏻🤲🏻عيد مبارك

03/03/2026

ফ্লাইট ছাড়ার সময় পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিষয়: RUH – BG340 / 04 মার্চ 2026

প্রিয় সম্মানিত ট্রেড পার্টনারবৃন্দ,

নিম্নোক্ত ফ্লাইটের ছাড়ার সময় পরিবর্তন সম্পর্কে অবগত করা যাচ্ছে:

মূল তারিখ: BG340 / 04মার্চ 2026
পরিবর্তিত সময়: BG340 / 04মার্চ 2026, সময় সকাল 10:00 (স্থানীয় সময়)

সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে যে, যাত্রীদের পরিবর্তিত ফ্লাইট সময়ের কমপক্ষে পাঁচ (০৫) ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অবহিত করবেন, যাতে নির্বিঘ্নে চেক-ইন সম্পন্ন করা যায় এবং কোনো প্রকার অসুবিধা এড়ানো সম্ভব হয়।

অনুগ্রহ করে বিষয়টি সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।

সৃষ্ট অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

ধন্যবাদান্তে,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
রিয়াদ অফিস
টেলি: 011-5084065 এক্সটেনশন 101-103
মোবাইল: 0560496753

01/03/2026
28/02/2026

*যাত্রীদের প্রতি জরুরি বিজ্ঞপ্তি*

বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট *পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত* রাখা হয়েছে।

উক্ত গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক সকল যাত্রীদের *বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার* জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📞 **যোগাযোগ: ১৩৬৩৬**

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আমাদের সম্মানিত যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।

সংবাদটি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ রইলো।

*— মহাব্যবস্থাপক, জনসংযোগ*
*বিমান বাংলাদেশ এয়ারলাইনস*

TERMINAL(1)FLY NAS AND FLYADEALTERMINAL(2)SAUDI AIRLINES AND RIYADH AIRTERMINAL [5)ALl OTHERS AIRLINES
24/02/2026

TERMINAL(1)
FLY NAS AND FLYADEAL
TERMINAL(2)
SAUDI AIRLINES AND RIYADH AIR
TERMINAL [5)
ALl OTHERS AIRLINES

10/02/2026

কার্গো দোকানের জন্য একজন লোক দরকার। কঠিন এবং কষ্টসাধ্য কাজ করার মত মন মানসিকতা লাগবে।

01/02/2026

⚠️ গুরুত্বপূর্ণ নোটিশ – বিমানবন্দর টিম ⚠️
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাতীয় নির্বাচনের সময় টানা তিন দিন কোনো পরিবহন পরিষেবা চালু থাকবে না।
তাই যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন আগে থেকেই যাত্রা পরিকল্পনা করেন এবং নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে উপস্থিত হন, যাতে কোনো অসুবিধা না হয়।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

Address

Batha Bangladeshi Market. . . Near Lulu Hyper Market
Riyadh
11341

Opening Hours

Monday 8:30am - 11:56pm
Tuesday 8:30am - 11:55pm
Wednesday 8:30am - 11:55pm
Thursday 8:30am - 11:55pm
Friday 8:30am - 11:55pm
Saturday 8:30am - 11:57pm
Sunday 8:30am - 11:55pm

Telephone

+966533009007

Alerts

Be the first to know and let us send you an email when Desh Bangla Travels Nd Cargo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Bangla Travels Nd Cargo:

Share

Category