05/06/2026
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান।
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ৪০০(চারশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ সামছুল হক, সঙ্গীয় অফিসার এ.এস.আই(নিরস্ত্র) মোঃ ওমর ফারুক ও কনস্টেবল/৫৭১ শরিফুল ইসলাম এবং নারী কনস্টেবল/৮৬৬ দিলরুবা আক্তার ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময় আখাউড়া থানাধীন মোগড়া বাজার মোড়ে দুলালের রাজীব ষ্টোরনামীয় চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাহিনুর প্রঃ মাহমুদা(৪৫), পিতা- মৃত রহিম সরকার প্রঃ সোনা মিয়া, স্বামী- কালাম প্রঃ মাওলা মিয়া, মাতা- জাহানরা বেগম প্রঃ সুশীলা, সাং- টনকী(শিকারমুড়া)(আনু মিয়ার বাড়ীর পাশে), ইউপি- মনিয়ন্দ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ৪০০(চারশত)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।