01/11/2026
🌙 শোক বার্তা
ADIBA GROUP
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ADIBA Group-এর চেয়ারম্যান জনাব কামরুল হাসান পাভেল-এর বড় আব্বা এবং সুমন ভাইয়ের পিতা, জগমোহনপুর (মুন্সী বাড়ি) নিবাসী জনাব উপাই মিয়া ইন্তেকাল করেছেন।
মরহুমের ইন্তেকালে ADIBA Group পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
আমিন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি ADIBA GROUP-এর পক্ষ থেকে গভীর সমবেদনা।