17/08/2023
Bangla Tribune
হোমজাতীয়
৩৩ কাজে সৌদি যেতে পরীক্ষা বাধ্যতামূলক
বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ১৯:১৮
বাংলাদেশ ও সৌদি আরবের পতাকা
বাংলাদেশ ও সৌদি আরবের পতাকা
সৌদি আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে হলে সে দেশের সনদ বাধ্যতামূলক করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৮ ধরনের কাজ। এখন থেকে এই ৩৩ রকম কাজ করতে সৌদি আরব যেতে হলে বাধ্যতামূলকভাবে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে যেতে হবে। সম্প্রতি ঢাকার সৌদি দূতাবাস এক চিঠিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) এ কথা জানায়। সোমবার (১৪ আগস্ট) দুপুরে বিএমইটি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম।
বাংলাদেশ থেকে এই খাতগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার অধীনে বাংলাদেশিদের পরীক্ষা দিয়ে সনদ নিয়ে সৌদি আরবে কাজ করতে যেতে হবে। প্রথমে শুরু করা পাঁচ খাত হচ্ছে প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান ও এসি মেকানিক। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৫ ধরনের নির্মাণকাজ, পাঁচ ধরনের টাইলিং, চার ধরনের গাড়ি মেরামত, প্লাস্টার কাজ এবং তিন ধরনের গাড়ির মেকানিক। এসব কাজে যেতে হলে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে যেতে হবে। আর পরীক্ষা দেওয়ার জন্য ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত করা আছে। এগুলো হচ্ছে, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ঢাকা ও চট্টগ্রাম এবং রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ।
গত ফেব্রুয়ারিতে সৌদি দূতাবাসে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়। তখন বলা হয়, অদক্ষ শ্রমিকদের বেতন যদি ৮০০ থেকে ১ হাজার ২০০ রিয়াল হয়ে থাকে, তাহলে ওই দক্ষ শ্রমিকদের বেতন হবে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ রিয়াল। ফলে ওই পাঁচ খাতে সনদ নিয়ে কাজ করতে গেলে তারা বেশি আয় করতে পারবেন বলে তখন জানায় সৌদি দূতাবাস।
এই পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও সৌদি সরকারি সংস্থা তাকানলের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এ জন্য গমনেচ্ছুদের কোনও টাকা দিতে হবে না। একজন বাংলাদেশি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে সনদ পাওয়ার পর এর মেয়াদ হবে পাঁচ বছর। প্রথাগত শ্রমিকদের এ ধরনের কোনও পরীক্ষা দেওয়া লাগবে না।
মো. শহীদুল আলম বলেন, সৌদি আরব আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার। সম্প্রতি সৌদি দূতাবাস থেকে একটি চিঠিতে বলা হয়েছে, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা আছে কিনা ভেরিফাই করে যেতে হবে। সম্প্রতি ভারত ও পাকিস্তানও একই ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছে। সৌদি সরকার বলেছে, ৩৩ ধরনের চাকরিতে গেলে পরীক্ষা দিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ছয়টি সেন্টার অনুমোদন পেয়েছে। আমরা অনুরোধ করেছি, লোক যেহেতু অনেক বেশি যায় সেহেতু সেন্টার বাড়াতে হবে। কোনও এজেন্সি যদি বলে যেকোনোভাবে সৌদি যাওয়া যাবে, সেটা আর করা যাবে না। যার যে দক্ষতা সেটি যাচাই করে সনদ নিয়ে যেতে হবে। আমরা আরও বলেছি সনদ দেখে ভিসা দেওয়ার জন্য। যেন এটার দায় অন্য কারও ঘাড়ে না যায়।
বিএমইটি জানায়, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ১২টি পেশায় ১ হাজার ১২৪ জন সৌদি আরবে গমনেচ্ছু কর্মীর মূল্যায়ন ও সনদ দেওয়া হয়েছে।
/এসও/এফএস/এমওএফ/
প্রবাসী শ্রমিকপ্রবাসীসৌদি আরববাংলাদেশ ও সৌদি সম্পর্ক
সম্পর্কিত
বিমানবন্দরে অজ্ঞান পার্টির ১ সদস্য গ্রেফতার
দুবাইয়ের সড়কে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের
‘বার্বি’ নিয়ে উন্মাদনা সৌদি আরবেও!
সর্বশেষ খবর
মেডিক্যালের শিক্ষার্থীদের ওপর ওষুধ ব্যবসায়ীদের হামলা
ওষুধ ব্যবসায়ীদের হামলায় মেডিক্যালের শিক্ষার্থী আহত, গ্রেফতার ২
ফাইল ছবি
বিমানবন্দরে অজ্ঞান পার্টির ১ সদস্য গ্রেফতার
গ্রেফতার নেতাকর্মীরা
বগুড়ায় জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার
উয়েফা সুপার কাপ ম্যানসিটির
উয়েফা সুপার কাপ ম্যানসিটির
সর্বাধিক পঠিত
আমাকে সরানোর চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
আমাকে সরানোর চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
মিয়ানমারে বাংলাদেশের দুটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের পরামর্শ যুক্তরাষ্ট্রের
মিয়ানমারে বাংলাদেশের দুটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের পরামর্শ যুক্তরাষ্ট্রের
সুখরঞ্জন বালি: যে প্রশ্নের জবাব জানা হবে না
সুখরঞ্জন বালি: যে প্রশ্নের জবাব জানা হবে না
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোন গাড়ির টোল কত?
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোন গাড়ির টোল কত?
সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার
সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার
Bangla Tribune
app storeAvailable for
iPhones & iPads
google playAvailable in
Google Play
যোগাযোগগোপনীয়তার নীতিশর্তাবলীবাংলা কনভার্টার
সম্পাদক : জুলফিকার রাসেল
প্রকাশক : কাজী আনিস আহমেদ
© 2023 Bangla Tribune Online Media
বাংলা ট্রিবিউনের সর্বশেষ নিউজ অ্যাালার্ট পেতে সাবস্ক্রাইব করুন
হ্যাঁ
না