03/13/2026
একটি হৃদয়বিদারক ঘটনা…
আমাদের সবার প্রিয় সবুজ ভাই, যিনি বাংলাদেশের Bogura District জেলার সন্তান এবং চাকরি সূত্রে Tracy, California–এর বাসিন্দা ছিলেন, গত শনিবার (03/07/2026) খুব ভোরবেলায় মাছ ধরতে বের হয়েছিলেন। সর্বশেষ তার স্ত্রীর সাথে সকাল ১০ টায় কথা হয় এবং দুপুরের মধ্যে বাসায় ফিরবেন বলেন। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যা নাই।
তিনি California Aqueduct এলাকার পাশে একাই মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সেই যাওয়াই যেন হয়ে গেল অজানার পথে যাত্রা… এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে পড়ে আছে শুধু তার জুতো জোড়া এবং কিছু মাছ ধরার সরঞ্জাম। তার সাথে তিনটি বর্শি (ফিশিং রড) ছিল। এর মধ্যে একটি বর্শি এবং মাছ ধরার হাতলযুক্ত জালটি আর পাওয়া যায়নি।
সেখানকার Alameda County Sheriff's Office এর সাথে কথা বলে জানা গেছে, এই নদীটি অত্যন্ত গভীর ও খরস্রোতা। প্রতিবছর এখানে অনেক দুর্ঘটনা ঘটে এবং মানুষ মারা যায়। এলাকাটি এতটাই বিপজ্জনক যে অনেকেই এটিকে “Dangerous” বা “Suicidal Zone” বলে উল্লেখ করেন।
এমনকি সেখানে মাছ ধরা নিষিদ্ধ বলেও জানানো হয়েছে।
জানা গেছে, এই জলপথের পানি এসেছে San Francisco Bay এলাকার সমুদ্র দিক থেকে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণে Los Angeles এলাকার দিকে প্রবাহিত হয়েছে। তাই স্রোত খুবই শক্তিশালী এবং গভীরতাও অনেক বেশি।
সম্ভাব্য কারণগুলো হতে পারে:
• নদীর পাড় ভেজা বা পিচ্ছিল হওয়ায় পা পিছলে পানিতে পড়ে যাওয়া।
• মাছ ধরার সময় জাল বা বর্শি টানতে গিয়ে ভারসাম্য হারানো।
• নদীর প্রবল স্রোতে হঠাৎ টেনে নিয়ে যাওয়া।
• নদীর গভীরতা অনেক বেশি হওয়ায় পানিতে পড়ে গেলে নিজে থেকে উঠতে না পারা।
• তিনি সাঁতার জানতেন না, তাই পানিতে পড়লে নিজেকে বাঁচাতে পারেননি।
• একা থাকার কারণে দুর্ঘটনার সময় কেউ সাহায্য করতে পারেনি।
• মাছ ধরার একটি বর্শি ও জাল নিখোঁজ থাকায় ধারণা করা হচ্ছে হয়তো সেগুলো তুলতে গিয়েও দুর্ঘটনা ঘটতে পারে।
• এলাকাটি খুবই বিপজ্জনক এবং আগে থেকেও অনেক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনায় পানির স্রোত ও গভীরতার কারণে লাশ খুঁজে পেতে সাধারণত ৩–৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে। ইতিমধ্যে Alameda County Sheriff's Office তাদের body detector drone ব্যবহার করে অনেক খোঁজাখুঁজি করেছেন এবং অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো এই ঘটনায় তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা শোকে নির্বাক। বিশেষ করে তার স্ত্রী এবং মাত্র ৭ বছরের ছোট সন্তান এই গভীর শোকে ভেঙে পড়েছে।
আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেখানেই থাকুন, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন এবং তার পরিবারকে ধৈর্য দান করেন।
Update: ৬ দিন পার হচ্ছে, এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে। পুরো নদী প্রায় ৪০০ মাইলস পর্যন্ত ড্রোন ব্যবহার করে খোঁজার চেষ্টা অব্যহত আছে।
(উল্লেখ্য, নদীতে নিখোঁজ ব্যক্তির দেহ অনেক ৫-১৫ দিন পরেও ভেসে উঠতে পারে, পরিস্থিতির ওপর নির্ভর। পানি খুবই ঠান্ডা।
সবাইকে অনুরোধ: এমন বিপজ্জনক জায়গায় একা কোথাও যাবেন না। জীবন খুবই মূল্যবান।
সবাই সবুজ ভাইয়ের জন্য দোয়া করবেন।
-আনোয়ার হোসেন
ক্যালিফোর্নিয়া।