06/01/2025
একটি দল গত নয় মাসে হাট বাজার বালুমহল ময়লার গাড়ি পাবলিক টয়লেট দখলবাজিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে !
ক্ষমতায় আসার আগেই তারা রিলিফের আটা ময়দা গম তেল চাল চুরি এবং প্রতিপক্ষের গরু ছাগল মুরগি চুরিতে নিজেদের দক্ষতা জনগণের সামনে প্রমান দিয়েছে ।
ওদিকে নতুন রাজনৈতিক বন্দবস্ত স্লোগানে আবির্ভুত জঙ্গি সমর্থিত কথিত তরুণ প্রজন্ম গত নয় মাসে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে লুটপাটে নিজেদের দক্ষতা ও আধিপত্যের পরিচয় দিয়েছে ।
৭১ এর পরাজিতরা খোলস ছেড়ে নিজেদের পরিচয়ে বেরিয়ে এসে বাংলাদেশকে পূর্বপাকিস্তান বানাতে ব্যস্ত ! জাতীয় পরিচয় পরিবর্তনের সকল মাধ্যম তারা দখল করেছে ।
পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেশের আইনশৃঙ্খলাকে দুর্বল করা হয়েছে ।পরিকল্পিত মবসন্ত্রাসের কবলে দেশ ! বেড়েছে হত্যা ছিনতাই চাঁদাবাজি ।জনমনে আতংক !দেশের ভঙ্গুর অর্থনীতিতে জিডিপি নেমেছে গতবছরের অর্ধেকে, বেড়েছে বেকারত্ব এবং দারিদ্রতা,জনগণের ক্রয় ক্ষমতা কমেছে ।এবারের কুরবানীর বাজারে রমরমা ভাব নেই ।খামারিদের হতাশা !
নানাবিধ আতঙ্কে জনগণের দীর্ঘশ্বাসের মাঝে একটি কথাই উচ্চারিত হচ্ছে," আগেই ভালো ছিলাম” ।
আসুন রাজনৈতিক পরশ্রীকাতরতা এবং সহযোদ্ধাদের চরিত্র হনন পরিহার করে,জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অসমাপ্ত কাজ সফল করতে দেশবিরোধী অপশক্তিকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হই ।
জয় বাংলা ।