09/04/2025
পৃথিবীর সবচেয়ে বড়ো ডেমোক্রেসি ভারতে মুসলমানদেরকে সামাজিক বয়কট করার খোলাখুলিভাবে ডাক দিচ্ছে নরেন্দ্র মোদীর দলের প্রথম সারির হিন্দু নেতারা। নিজের কানে শুনুন হিন্দু বিজেপি নেতারা ভারতে মুসলমানদেরকে কী পরিমানে ঘৃণা করে, কীভাবে তাদের বিরুদ্ধে আক্রমণের উস্কানি দেয়।
সৌমিত্র খান পশ্চিমবঙ্গে বিজেপির বড় নেতা এবং পার্টির একজন এমপি। এই ভিডিওতে শুনুন তিনি কীভাবে হিন্দুদেরকে বলছেন যে তারা মুসলমানদেরকে বাড়ী ভাড়া না দেয়, জায়গা বিক্রি না করে।
সাবেক বিজেপি এমপি অর্জুন সিং সারা পশ্চিমবঙ্গে ক্যাম্পেইন করছেন যে হিন্দুরা যেন মুসলমানদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে। শুনুন এই ভিডিওতে বিজেপি নেতা অর্জুন সংখ্যালঘু মুসলমানদেরকে সমাজের তলানিতে ঠেলে দেয়ার জন্য হিন্দুদেরকে কী কী পরামর্শ দিচ্ছেন। তিনি হিন্দুদেরকে বলছেন তারা যেন কোনো মুসলমানের দোকান থেকে কোনো জিনিস না কেনেন, তাদের চালানো গাড়ীতে না চাপেন বা কোনো মুসলমানের সাথে কোনোরকম ব্যবসায়িক লেনদেন না করে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গত এক দশকে বহুবার রিপোর্টে জানিয়েছে যে ভারতে হিন্দুত্ব দলেরা নিয়মিত সংখ্যালঘু মুসলমান ও খীষ্টানদেরকে আক্রমণ ও জুলুমের শিকার করে আসছে এবং নরেন্দ্র মোদীর দল ভারতে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নির্যাতন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
আমরা সবাই জানি যে সংখ্যালঘুদের উপর জুলুমকারী হিন্দুত্ব দলগুলি বিজেপির সমর্থনপুষ্ট এবং তারা মোদীর পার্টির ফুট সোলজার হিসাবেই কাজ করে। এই হিন্দুত্ব দলগুলির সংখ্যালঘুদের উপর অত্যাচার দেখে হিন্দু জনসংখ্যার এক বিশাল অংশ এক স্যাডিস্ট তৃপ্তি পায়। তারা মনে করে বিজেপি এবং হিন্দুত্ব দলগুলোই একমাত্র মুসলমান ও খীষ্টানদেরকে "টাইট" করতে পারে। তবে তারা বেশী আনন্দ পায় মুসলমানদের উপর জুলুম হলে, মুসলমানদের দুর্দশা দেখলে।
ভারতীয় আইনে অবশ্যই হেট স্পীচ দেয়ার জন্য একজনের জেল হতে পারে। কিন্তু হিন্দু দগুলোর কেউ হেট্ স্পিচ দিলে -- আর তা যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে হয় -- তাদের শাস্তি হয়না বললেই চলে। কিছু হিন্দুত্ববাদী নেতা মুসলমানদেরকে ভারত থেকে নিশ্চিহ্ন করে দেয়া বা তাদেরকে সশস্ত্র আক্রমণের ডাক দেয়ার জন্য অল্প কিছুদিনের জন্য জেলে গেলেও, জেল থেকে বেরিয়ে এসে তারা আবার মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে। যে সব নেতা যত বেশী মুসলমানদের আক্রমণ করে কথা বলে তাদেরকে ততো বড়ো হিন্দু নেতা মনে করা হয় ভারতে। হিন্দু পার্টি বিজেপিতে তাদের ঢালাও প্রমোশন হয়।
বিজেপি শাসিত ভারত সরকার ও ভারতীয় পত্রপত্রিকা প্রায়ই বলে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে। কিন্তু কেউ কি দেখাতে পারবে ভারতে শাসক বিজেপি দলের হিন্দু নেতারা যেভাবে সংখ্যালঘু ভারতীয় মুসলমানদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে পঙ্গু করে দেয়ার খোলাখুলি ডাক দিচ্ছে সেই মাত্রায় বাংলাদেশে কোনও মুসলমান রাজনৈতিক বা ধর্মীয় নেতা সংখ্যালঘু হিন্দুদেরকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে? কেউ কি দেখাতে পারবে যে কোনও মুসলমান নেতা বাংলাদেশে বলেছে যে মুসলমানেরা যেন হিন্দুদেরকে বাড়ী ভাড়া না দেয়, তাদেরকে জায়গা বিক্রি না করে বা তাদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে? না, পারবে না।
নিশ্চিতভাবেই বলা যায় যে মুসলিম প্রধান বাংলাদেশ হিন্দুপ্রধান ভারতের চেয়ে বেশী সেক্যুলার।