09/23/2026
🍂 Summer ends on September 22, 2026, according to the astronomical calendar, right as the autumnal equinox marks the start of fall.
🍁বিদায় সামার, স্বাগতম ফল! (Falls) গরমের দিনগুলো ধীরে ধীরে বিদায় নিচ্ছে। আজ থেকে শুরু হলো ফল— দিনের আলো একটু একটু করে ছোট হবে, রাত হবে আরও দীর্ঘ। চারপাশের গাছের পাতায় আসবে লাল, হলুদ আর কমলার মায়াবী রঙ। এই ঋতু মানেই নতুন করে বেরিয়ে পড়ার এক অজুহাত— নতুন জায়গা দেখা, সুন্দর পথ ধরে হাঁটা, প্রকৃতির রঙ উপভোগ করা আর পছন্দের খাবার নিয়ে গল্প করা। ‘চলো ঘুরি আর খাই’-এর এই যাত্রায় আমরা শেয়ার করব নতুন স্পট, সুন্দর ভিউ, মজার খাবার আর ছোট ছোট আনন্দের গল্প। আপনারাও আপনাদের সুন্দর ভ্রমণের মুহূর্ত, পছন্দের জায়গা আর মজার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আর আপনাদের চোখে যদি এমন কোনো সুন্দর ভিউ বা ঘুরে দেখার জায়গা থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা, পরামর্শ আর গল্পই আমাদের এই ছোট্ট ভ্রমণ পরিবারকে আরও বড় করে তুলুক। ফলো করে সাথে থাকুন। চলুন, এই Fall-এ আবার ঘুরি, দেখি আর খাই! Love 💕 you all.