DS Tours and Travels

  • Home
  • DS Tours and Travels
Directions Contact the business

DS Tours and Travels We provides reliable air ticketing and visa services, dedicated to making your travel easy and worry-free.

07/08/2026

🇲🇾মালয়েশিয়া কলিং ভিসায় আসতে চান ✅

যারা এখনো BMET রেজিষ্ট্রেশন করেননি,
তাহারা অতি দ্রুতো আপনার নিজ জেলা জনশক্তি কর্মসংস্থান (BMET) অফিসে গিয়ে রেজিষ্ট্রেশন সম্পুর্ন করুন।

সাথে নিজ জেলা (TTC) ট্রেনিং সেন্টার থেকে তিন দিনের ট্রেনিংটিও কম্পিলিট করে রাখুন।

নিজ জেলা BMET অফিস এবং TTC ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন।

৩ কপি পাসপোর্টের ফটো কপি, ২ কপি NID (আইডি) কার্ডের ফটো কপি, ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সাথে ৭০০ টাকা।
এই জিনিসগুলো আগে করা থাকলে আপনার মালয়েশিয়া কলিং ভিসায় আসা সহজ হবে।
২০২৬ সালের মালয়েশিয়ার কলিং ভিসা কত টাকা লাগতে পারে রেট এখনো সুনির্দিষ্ট হয় নাই।

🇪🇺 ইউরোপের সেঞ্জেনভুক্ত দেশে PR ও নাগরিকত্ব পাওয়ার সহজ হিসাব 🇪🇺ইউরোপের কোন দেশে স্থায়ী বসবাস (PR) এবং পাসপোর্ট (নাগরিকত্...
15/05/2026

🇪🇺 ইউরোপের সেঞ্জেনভুক্ত দেশে PR ও নাগরিকত্ব পাওয়ার সহজ হিসাব 🇪🇺

ইউরোপের কোন দেশে স্থায়ী বসবাস (PR) এবং পাসপোর্ট (নাগরিকত্ব) পেতে কত বছর লাগে?
২০২৬ইং সালের সর্বশেষ আপডেট অনুযায়ী জেনে নিন বিস্তারিত।

🇩🇪 জার্মানি (Germany)
স্থায়ী আবাসন (PR)- সাধারণ কর্মীদের জন্য ৫ বছর।তবে ইইউ ব্লু কার্ড থাকলে মাত্র ২১ থেকে ২৭ মাসেই PR সম্ভব।
নাগরিকত্বঃ নতুন আইনে সময় কমিয়ে মাত্র ০৫ বছর করা হয়েছে।০৩ বছরের দ্রুততম (Fast-track) নিয়মটি এখন আর নেই।
বিশেষ সুবিধাঃ এখন থেকে জার্মানি পুরোপুরিভাবে 'দ্বৈত নাগরিকত্ব' (Dual Citizenship) অনুমোদন করে।

🇫🇷 ফ্রান্স (France)
স্থায়ী আবাসন (PR)- একটানা ০৫ বছর বৈধভাবে থাকার পর আবেদন করা যায়।
নাগরিকত্বঃ সাধারণত ০৫ বছর লাগে।
তবে কেউ ফ্রান্সের বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের মাস্টার্স শেষ করলে মাত্র ০২ বছরে নাগরিকত্ব পাবেন।

🇵🇹 পর্তুগাল (Portugal)
স্থায়ী আবাসন (PR)- ইউরোপের সবচেয়ে সহজ দেশ।
নাগরিকত্বঃ মাত্র ১০ বছর বৈধভাবে থাকলেই স্থায়ী বসবাস এবং পাসপোর্ট—উভয়ের জন্য আবেদন করা যায়।
ভাষাঃ শুধু পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান (A2 Level) থাকলেই চলে।

🇮🇹 ইতালি (Italy)
স্থায়ী আবাসন (PR)- বৈধভাবে ০৫ বছর থাকার পর পাওয়া যায়।
নাগরিকত্বঃ সাধারণ অভিবাসীদের ইতালির পাসপোর্ট পেতে দীর্ঘ ১০ বছর অপেক্ষা করতে হয়।

🇪🇸 স্পেন (Spain)
স্থায়ী আবাসন (PR)- সাময়িক ভিসায় টানা ০৫ বছর থাকার পর PR এর আবেদন করা যায়।
নাগরিকত্বঃ স্পেনের পাসপোর্ট পেতে সাধারণ নাগরিকদের দীর্ঘ ১০ বছর সময় লাগে।

🇸🇪 সুইডেন (Sweden)
স্থায়ী আবাসন (PR)- কাজের ভিসায় ৪ বছর থাকার পর PR পাওয়া যায়।
নাগরিকত্বঃ বর্তমানে ০৫ বছর।
তবে সুইডিশ সরকার এই সময় বাড়িয়ে ০৮ বছর করার নতুন আইন চূড়ান্ত করছে।

🇳🇱 নেদারল্যান্ডস (Netherlands)
স্থায়ী আবাসন (PR)- ডাচ রেসিডেন্স পারমিট নিয়ে টানা ০৫ বছর বসবাসের পর দুটোর জন্যই আবেদন করা যায়।ডাচ ভাষা পরীক্ষা পাস করা বাধ্যতামূলক।

🇧🇪 বেলজিয়াম (Belgium)
স্থায়ী আবাসন (PR)- ০৫ বছর বৈধভাবে বসবাস ও ট্যাক্স প্রদানের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সম্ভব।

🇦🇹 অস্ট্রিয়া (Austria)
স্থায়ী আবাসন (PR)- PR পেতে ০৫ বছর লাগলেও পাসপোর্ট পেতে সাধারণত ১০ বছর সময় লাগে।এখানে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ।

🇩🇰 ডেনমার্ক (Denmark)
স্থায়ী আবাসন (PR)- ইউরোপের অন্যতম কঠিন ইমিগ্রেশন নীতি।
PR পেতে প্রায় ০৮ বছর,এবং নাগরিকত্ব পেতে ন্যূনতম ০৯ বছর সময় লাগে।

💡মনে রাখবেন-
প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট ভাষা দক্ষতা (Language Skill) এবং বৈধ আয়ের (Tax Return) প্রমাণ দেখানো বাধ্যতামূলক। আপনার লক্ষ্য যদি দ্রুত পাসপোর্ট পাওয়া হয়, তবে বর্তমান নিয়মে জার্মানি ও পর্তুগাল সবচেয়ে সেরা সুযোগ দিচ্ছে।

#ইউরোপ_ইমিগ্রেশন #ইউরোপের_খবর

01/03/2026
দীর্ঘ বিরতির পর নবযাত্রার সূচনা...২৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছেবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি-ঢাকা সরাসরি ফ্ল...
08/01/2026

দীর্ঘ বিরতির পর নবযাত্রার সূচনা...
২৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি-ঢাকা সরাসরি ফ্লাইট।

বিদেশের ফ্লাইটে আসা বা যাওয়ার সময় ট্রলি নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ি। বিষয়গুলো সবার পরিষ্কার জানা থাকা দরকার।✅ ট্রল...
25/12/2025

বিদেশের ফ্লাইটে আসা বা যাওয়ার সময় ট্রলি নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ি। বিষয়গুলো সবার পরিষ্কার জানা থাকা দরকার।

✅ ট্রলি একদম ফ্রি:
বিমানবন্দরে ট্রলি ব্যবহার করতে ১ টাকাও লাগে না। আসা বা যাওয়া—কোনো ক্ষেত্রেই ট্রলি ব্যবহারের কোনো চার্জ নেই।

✅ নিজের ট্রলি নিজেই নিন:
বিমানবন্দরের নির্দিষ্ট জায়গায় ট্রলি রাখা থাকে। সেখান থেকে আপনার ট্রলি আপনাকে নিজেকেই নিতে হবে। ট্রলি হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো কর্মী নেই। তাই কেউ ট্রলি এনে দেওয়ার কথা বলে টাকা চাইলে তা দিবেন না।

🚫 টাকা কেন লেনদেন হয়? (সতর্কতা)
১. অনেক সময় একজন যাত্রী অন্য যাত্রীকে বলেন, "লাইন লম্বা, আমি টাকা দিয়ে ট্রলি এনে দিচ্ছি।" এটা সম্পূর্ণ ভুল। তিনি হয়তো নিজের কাজ সেরে অন্যকে সাহায্য করার নামে টাকা নিচ্ছেন।

২. অনেক যাত্রী পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ করে ট্রলি আনান এবং নিজে থেকেই বকশিশ দেন। পরে বাইরে গিয়ে বলেন "টাকা দিয়ে ট্রলি ব্যবহার করেছি।" এটিও ভুল ধারণা তৈরি করে।

⚠️ মাঝে মাঝে ট্রলি সংকট কেন হয়?
• কুয়াশা বা ফ্লাইট জট: শীতে বা অন্য কারণে যখন অনেকগুলো ফ্লাইট একসাথে নামে, তখন হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যায়। তখন ট্রলি পেতে একটু দেরি হতে পারে।
• আগেভাগে ট্রলি দখল: অনেকে ফ্লাইটের ৫-৬ ঘণ্টা আগেই এসে ট্রলিতে মালপত্র রেখে বসে থাকেন। এতে অন্য যাত্রীরা ট্রলি পান না।

🏢 কেন আরও বেশি ট্রলি কেনা হচ্ছে না?
বিমানবন্দর কর্তৃপক্ষের ট্রলি কেনার সক্ষমতা আছে, কিন্তু বর্তমান টার্মিনালে এর চেয়ে বেশি ট্রলি রাখার জায়গা নেই। বেশি ট্রলি রাখলে যাত্রীদের হাঁটাচলার জায়গা থাকবে না।

💡 যাত্রীদের করণীয়:

• ট্রলি ব্যবহারের জন্য কেউ টাকা চাইলে সাথে সাথে এভিয়েশন সিকিউরিটি বা আর্মড পুলিশকে জানান।
• অনেক আগে বিমানবন্দরে চলে আসলে ট্রলি আটকে না রেখে 'প্রবাসী লাউঞ্জে' বিশ্রাম নিন।
• ভিড়ের সময় ট্রলি পেতে দেরি হলে হইচই না করে একটু ধৈর্য ধরুন।

আপনার সচেতনতাই পারে বিমানবন্দরের পরিবেশ সুন্দর রাখতে। নিরাপদ হোক আপনার যাত্রা। 🇧🇩

⚠️ জরুরি ভ্রমণ সতর্কতা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরআগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে...
24/12/2025

⚠️ জরুরি ভ্রমণ সতর্কতা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে সম্মানিত যাত্রীদের অবগতির জন্য নিম্নোক্ত সতর্কবার্তা জারি করা হলো।

🚫 দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা (Authority Notice)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে দর্শনার্থীদের (Visitors/Greeting Parties) প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

• সময়সীমা: ২৪ ডিসেম্বর (মঙ্গলবার), সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর (বুধবার), সন্ধ্যা ৬টা পর্যন্ত।
• নির্দেশনা: উক্ত সময়ে বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত অন্য কোনো সহযাত্রী বা দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

🚗 যানজট ও জনসমাগম সতর্কতা
আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১:৫৫ মিনিটে তারেক রহমানের বহনকারী ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। তাঁকে সংবর্ধনা জানাতে বিমানবন্দর ও এর আশপাশের সড়কে ব্যাপক জনসমাগম এবং তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

✅ যাত্রীদের করণীয়

🛫 বিদেশগামী যাত্রীদের জন্য:
• নিরাপত্তা তল্লাশি এবং রাস্তায় সম্ভাব্য যানজটের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের যথেষ্ট আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিন।
• ঢাকার বাইরের জেলা থেকে আসা যাত্রীদের হাতে অতিরিক্ত সময় রেখে যাত্রা শুরু করার অনুরোধ করা হচ্ছে।
• একমাত্র যাত্রী ছাড়া সাথে অন্য কোনো স্বজন বা দর্শনার্থী বিমানবন্দরে প্রবেশ করবেন না।

🛬 বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য:

• বিমানবন্দর থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
• আগাম পরিবহন পরিকল্পনা বা বিকল্প রুট বিবেচনায় রাখা বুদ্ধিমানের কাজ হবে।

নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের জন্য সম্মানিত যাত্রীসাধারণ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

03/08/2025

⚠️“সতর্ক বার্তা”⚠️
শত কোটি টাকা আত্মসাৎ করে অন লাইন প্লাটফর্ম Flight Expert পালিয়ে গেছে।

10/07/2025

ভিসা ইন্টারভিউ: কী খুঁজছেন ভিসা অফিসার?

ভিসা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা অফিসার আপনার দেওয়া তথ্য ও কাগজপত্র বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। তাই, ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক তথ্য প্রদান করা প্রয়োজন। নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হলো, যা ভিসা অফিসার আপনার ইন্টারভিউতে মূল্যায়ন করবেন:

✅ ১. স্পষ্ট ও যৌক্তিক ভ্রমণের উদ্দেশ্য
আপনার ভ্রমণের কারণ স্বচ্ছ এবং সত্য হতে হবে। এটি আপনার ভিসার ধরন অনুযায়ী হতে হবে:
- শিক্ষা: ভর্তি চিঠি ও টিউশন ফি সংক্রান্ত কাগজপত্র
- কর্মসংস্থান: চাকরির অফার লেটার ও কর্মসংস্থান চুক্তি
- পর্যটন: নির্দিষ্ট ভ্রমণ পরিকল্পনা ও হোটেল বুকিং সংক্রান্ত তথ্য

✅ ২. নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা
ভিসা অফিসার নিশ্চিত হতে চান যে, আপনি নির্দিষ্ট সময় পর নিজ দেশে ফিরে আসবেন। তাই নিম্নলিখিত বিষয়গুলো আপনার স্বদেশের প্রতি সংযোগ প্রমাণ করতে সাহায্য করবে:
- পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে দৃঢ় সম্পর্ক
- স্থায়ী চাকরি বা ব্যবসা
- জমি, সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্সের মালিকানা

✅ ৩. আর্থিক সামর্থ্যের প্রমাণ
যে কোনো দেশ চায় না যে, একজন বিদেশি নাগরিক তাদের আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরশীল হোক। তাই আপনাকে দেখাতে হবে যে, আপনি নিজের ব্যয় বহন করতে সক্ষম।
- ব্যাংক স্টেটমেন্ট
- স্পনসরশিপ চিঠি (যদি থাকে)
- শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের প্রমাণ

✅ ৪. প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা
আপনার সমস্ত নথি সম্পূর্ণ, সঠিক ও আপডেটেড হতে হবে। যেমন:
- বৈধ পাসপোর্ট
- পূরণকৃত ভিসা আবেদন ফরম
- ছবি
- বিমার প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতার সনদ বা চাকরির চুক্তিপত্র

✅ ৫. সত্যনিষ্ঠতা ও ধারাবাহিকতা
আপনার দেওয়া তথ্য আপনার আবেদনপত্রের তথ্যের সঙ্গে মিলতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে। তাই:
- আবেদন সংক্রান্ত তথ্য মুখস্থ রাখুন
- সত্যনিষ্ঠ ও সুসংগত উত্তর দিন

✅ ৬. আত্মবিশ্বাস ও স্পষ্ট যোগাযোগ দক্ষতা
ভিসা ইন্টারভিউতে আত্মবিশ্বাস এবং স্পষ্টভাবে উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ।
- খুব বেশি নার্ভাস হলে অফিসার আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে পারেন
- ধীরস্থির থেকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দিন

✅ ৭. ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি এড়ানো
ভিসা অফিসার দেখতে চান যে, আপনি তাদের দেশে গিয়ে ভিসার শর্ত লঙ্ঘন করবেন না। যেমন:
- পর্যটক ভিসায় গিয়ে কাজ করা
- অনুমোদিত সময়ের বেশি থাকা

আপনাকে বোঝাতে হবে যে, আপনি নির্ধারিত সময় শেষে দেশে ফিরবেন এবং ভিসার সব নিয়ম মেনে চলবেন।

---

🔹 ভিসা ইন্টারভিউ সফল করার চাবিকাঠি:
✔ সঠিক তথ্য প্রদান করুন
✔ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন
✔ আত্মবিশ্বাস বজায় রাখুন
✔ পরিকল্পনা ও উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরুন

আপনার ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

Address

Naya Paltan

Website

Alerts

Be the first to know and let us send you an email when DS Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DS Tours and Travels:

Shortcuts

  • Want your business to be the top-listed travel agency?

Share