04/08/2026
মলদোভা হউক আপনার আমার পচ্ছন্দের ইউরোপের স্বপ্নের দেশ।
যারা এখনো কোনো ডিসিশন নিতে পারেন নি এখনি সময় সিদ্ধান্ত নেয়ার, স্বপ্ন পুরন হোক আমাদের হাত ধরে।
লাবিব টুরস এন্ড ট্রাভেল এর আস্থায়।
মলদোভায় বাংলাদেশি শ্রমবাজার—কথায় নয়, বাস্তবতায় যাচাই
বাংলাদেশি কর্মীদের জন্য মলদোভার উদীয়মান শ্রমবাজারের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়নের লক্ষ্যে রোমানিয়া থেকে সরকারি সফরে মলদোভায় আসেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, শাহনাজ গাজী, প্রথম সচিব (শ্রম) এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ এবং দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল।
সফরকালে তাঁরা প্রিমিয়ার গ্লোবাল এইচআর-এর কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পাশাপাশি কর্মস্থল, আবাসন, কর্মপরিবেশ, নিরাপত্তা, বেতন, খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাদের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন।
বাংলাদেশ থেকে মলদোভায় দক্ষ ও বৈধ কর্মী প্রেরণের সম্ভাবনা ইতোমধ্যে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। কিছু বাংলাদেশি কর্মী ইতোমধ্যে সফলভাবে মলদোভায় কর্মরত রয়েছেন এবং নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়াও চলমান। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জোর দিয়ে বলেন, শুধু কর্মী পাঠানোই যথেষ্ট নয়; তাদের নিরাপত্তা, ন্যায্য কর্মপরিবেশ, আইনগত সুরক্ষা, মানবিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
কর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনায় কর্মকর্তারা তাদের সমস্যা, প্রয়োজন এবং অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন। প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য নিজেদের মোবাইল নম্বরও প্রদান করেন এবং আশ্বস্ত করেন যে বাংলাদেশ দূতাবাস সবসময় তাদের পাশে থাকবে।
কর্মীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি দেশের প্রতিনিধি। তাই সততা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখা প্রত্যেকের দায়িত্ব।
একই সঙ্গে তারা স্পষ্টভাবে সতর্ক করেন যে, যারা বৈধভাবে মলদোভায় এসেছেন এবং যারা ভবিষ্যতে আসবেন, তারা যেন কোনো অবস্থাতেই অবৈধ পথে অন্য কোনো দেশে প্রবেশের চেষ্টা না করেন। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল, যা ব্যক্তিগত জীবনের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং ভবিষ্যতে বৈধ শ্রমবাজারের সুযোগও সংকুচিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করতে পারে।
কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশি কর্মীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন; তাঁরা বাংলাদেশের মর্যাদা, পরিশ্রম, দক্ষতা ও সততার দূত। তাঁদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং সে দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই সরেজমিন পরিদর্শন পরিচালিত হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রিমিয়ার গ্লোবাল এইচআর-এর চেয়ারম্যান ড. সৈয়দ শাহজাহান, স্থানীয় কর্মকর্তাবৃন্দ, মালয়েশিয়া প্রবাসী এস. এম. রহমান পারভেজ, ইতালি প্রবাসী মিলন মিয়া, আল সাফির ওভারসিজ-এর কর্ণধার প্রিন্স মাহমুদসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এই সফরের মাধ্যমে মলদোভায় বাংলাদেশি কর্মীদের কর্মপরিবেশ, আবাসন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ সম্পর্কে সরাসরি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, বাংলাদেশ ও মলদোভার মধ্যে বৈধ, নিরাপদ ও টেকসই জনশক্তি সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপে নতুন কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে।