Falgun Overseas LTD

  • Home
  • Falgun Overseas LTD
Call Directions Website Contact the business

Falgun Overseas LTD Falgun Overseas is a Known Compnay which provides any kinds of overseas facilities like Omrah,Hajj,Air tickets and manpower support for any countries.

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরুঢাকা, ২৮ অক্টোবর ২০২৬   মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মী...
28/10/2026

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না।অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শীগ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমতাবস্থায়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হলো। কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের নিকট থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হচ্ছে (ইমেইল[email protected])।

কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখবে। সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হচ্ছে।

জনস্বার্থে সরকারি এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

26/10/2026
Alhamdulillah
17/10/2026

Alhamdulillah

15/10/2026

Finally,Alhamdullilah.Malaysia has opened
We are the Nominated Recruiting Agency.

29/08/2026

Falgun overseas ltd is nominated for Malaysia work

🇲🇾🇧🇩 আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, Falgun Overseas Limited মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য F...
29/08/2026

🇲🇾🇧🇩
আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, Falgun Overseas Limited মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য FWCMS (Foreign Workers Centralized Management System)-এ Registered Recruitment Agency হিসেবে তালিকাভুক্ত হয়েছে। 🇲🇾

এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি মাইলফলক। বাংলাদেশের সরকার অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরিতে Falgun Overseas Limited আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

🌟 স্বচ্ছতা, দক্ষতা ও বৈধ অভিবাসন—আমাদের অঙ্গীকার।
🤝 বাংলাদেশি কর্মীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।

ফাল্গুন ওভারসিজ লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন। ❤️

🇧🇩 বাংলাদেশের কর্মী, মালয়েশিয়ার সুযোগ—ফাল্গুন ওভারসিজের সাথে এগিয়ে চলুন। 🇲🇾

05/08/2026

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

“জীবন তখনই সুন্দর হবে যখন থেকে আপনি তুলনা(compare)করা ছেড়ে দেবেন”।
20/03/2026

“জীবন তখনই সুন্দর হবে যখন থেকে আপনি তুলনা(compare)করা ছেড়ে দেবেন”।

Address

BIJOYNAGAR PANIR TANKI
Ramna

Alerts

Be the first to know and let us send you an email when Falgun Overseas LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Falgun Overseas LTD:

Shortcuts

  • Want your business to be the top-listed travel agency?

Share