Feni Travel Agents Association - FTAA

  • Home
  • Feni Travel Agents Association - FTAA
Directions Contact the business

Feni Travel Agents Association - FTAA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni Travel Agents Association - FTAA, Travel Company, .

13/08/2026
একটি শোক সংবাদ ফেনী ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ন  সাধারণ সম্পাদক - স্কাই ষ্টার ট্রাভেলস এর   Proprietor নাজমুল হ...
10/04/2026

একটি শোক সংবাদ
ফেনী ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক - স্কাই ষ্টার ট্রাভেলস এর Proprietor নাজমুল হোসাইন লাবলুর আম্মাজান আজ সকাল ৬ টায় ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন -
আজ বিকেল ৩ টা পদুয়ায় নিজ বাড়িতে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ।

20/03/2026

Eid Mubarak

23/06/2025
*তীব্র নিন্দা ও প্রতিবাদ*ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশন এর পক্ষ থেকেআমরা ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশন গভীর উদ্বে...
23/06/2025

*তীব্র নিন্দা ও প্রতিবাদ*

ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে

আমরা ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশন গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সাথে জানাচ্ছি যে, “F.N. World Service” নামক একটি প্রতিষ্ঠানের তিনজন ব্যক্তি—মোহাম্মদ নজরুল ইসলাম, শংকর অধিকারী, ও মোহাম্মদ ফয়সাল—অভিযোগ অনুযায়ী সার্বিয়ায় ভিসা ও চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে।

এই ধরণের প্রতারণামূলক কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং গোটা ট্রাভেল ও রিক্রুটিং সেক্টরের বিশ্বাসযোগ্যতা, সুনাম ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—এই ধরনের বেআইনি কাজের সঙ্গে আমাদের কোন সদস্য বা বৈধ ট্রাভেল এজেন্টের কোনো সম্পর্ক নেই।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ আর প্রতারিত না হয় এবং ট্রাভেল সেক্টরের বিশ্বাসযোগ্যতা রক্ষা পায়।

সাথেসাথে আমরা সাধারণ জনগণকে সতর্ক করে দিচ্ছি—ভিসা বা বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত যেকোনো লেনদেন করার আগে যথাযথ লাইসেন্সধারী ও রেজিস্টার্ড ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং সরকারি অনুমোদিত কাগজপত্র যাচাই করে নিন।

আমরা এই প্রতারণার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিরোধে একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিবেদক:
সভাপতি/ সম্পাদক ও সদস্যবৃন্দ
ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশন
ফেনী, বাংলাদেশ।

28/03/2025

ফেনি ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন এর সাহিত্য সংস্কৃতি ও মিডিয়া সম্পাদক , সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদির পিতা মাস্টার মোস্তফা কামাল সাহাবুদ্দিন (৬৫) আর নেই। (ইন্নালিল্লাহ...)

২৮ মার্চ, শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের মাস্টার বাড়ির বাসিন্দা।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রমজানের প্রথম সপ্তাহে তিনি সস্ত্রীক ওমরা পালন শেষে দেশে ফেরার পর শারিরিক অবস্থার অবনতি হয়।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জিএস টেকনোলজি লিমিটেড'র আমৃত্যু চেয়ারম্যান ছিলেন।

তাঁর মৃ'ত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী ট্রাভেলস এজেন্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ

আলহামদুলিল্লাহ। ফেনী ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন এর ইফতার অনুষ্ঠান অত্যন্ত সফল ভাবে সম্পাদিত হয়।
25/03/2025

আলহামদুলিল্লাহ।
ফেনী ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন এর ইফতার অনুষ্ঠান অত্যন্ত সফল ভাবে সম্পাদিত হয়।

"ফেনী ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন " এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সকালের সহোযোগিতায় একটি সুন্দর ভ্রমণ উপহার ...
23/02/2025

"ফেনী ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন " এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সকালের সহোযোগিতায় একটি সুন্দর ভ্রমণ উপহার দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর পোগ্রাম হবে।

ফেনী জেলার ট্রাভেল এজেন্টস মালিকদের সবচেয়ে বড় সংঘঠন ও প্রবাসি বাংলাদেশিদের অধিকার নিয়ে সোচ্চার "ফেনী ট্রাভেল এজেন্টস এস...
21/02/2025

ফেনী জেলার ট্রাভেল এজেন্টস মালিকদের সবচেয়ে বড় সংঘঠন ও প্রবাসি বাংলাদেশিদের অধিকার নিয়ে সোচ্চার
"ফেনী ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন " এর আনন্দ ভ্রমণ

*এয়ারলাইন্স টিকিটের ঊর্ধ্বগতি মূল্য কমানোর দাবিতে ফেনীতে মানববন্ধন*আগামীকাল, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১:৩০ টায়, ফেনী...
12/02/2025

*এয়ারলাইন্স টিকিটের ঊর্ধ্বগতি মূল্য কমানোর দাবিতে ফেনীতে মানববন্ধন*

আগামীকাল, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১:৩০ টায়, ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে ফেনী ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই মানববন্ধনের মাধ্যমে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

মানববন্ধনটির মূল দাবি হলো, দেশের এয়ারলাইন্স টিকিটের দাম কমানো এবং সাধারণ যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান ভ্রমণের সুবিধা নিশ্চিত করা। বর্তমানে, এয়ারলাইন্স টিকিটের দাম অত্যধিক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীসহ সব শ্রেণীর যাত্রীদের জন্য বিমানে যাত্রা কঠিন হয়ে পড়েছে। এই মানববন্ধনের মাধ্যমে ট্রাভেল এজেন্টস এবং যাত্রীদের পক্ষ থেকে সরকারের কাছে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে।

এছাড়া, ফেনী ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন সহ স্থানীয় ট্রাভেল এজেন্টদের পক্ষ থেকে সরকারের নিকট সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হবে, যেন এয়ারলাইন্সের টিকিটের মূল্য নিয়ন্ত্রণে আনা হয় এবং ভ্রমণকারীদের জন্য আরও সাশ্রয়ী ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হয়।

সবাইকে উক্ত মানববন্ধনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

Address

Chittagong
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Travel Agents Association - FTAA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feni Travel Agents Association - FTAA:

Shortcuts

  • Want your business to be the top-listed travel agency?

Share