04/09/2025
বাংলাদেশি পাসপোর্টে চায়না ট্যুর – আপনার জানা দরকারি ভিসা গাইডলাইন 🇨🇳🇭🇰🇹🇼🇲🇴
চীন ভ্রমণ করতে চাইলে শুধু চাইনিজ ভিসাই যথেষ্ট নয়। পুরো চায়না ঘুরতে চাইলে বাংলাদেশিদের জন্য মোট ৪টি আলাদা ভিসা প্রয়োজন:
🇨🇳
🇹🇼
🇲🇴
🇭🇰
👉 দুর্ভাগ্যবশত, বাংলাদেশি পাসপোর্টধারীরা On Arrival Visa-এর জন্য যোগ্য নন।
🛂 ১) Chinese Visa 🇨🇳
বাংলাদেশ থেকেই সহজে নেওয়া যায়।
বেশি ডকুমেন্ট লাগে না।
৮ ঘণ্টার বেশি ট্রানজিট থাকলে ২৪ ঘণ্টার ফ্রি ট্রানজিট ভিসা পাওয়া যায়।
ভিসা ব্যবহার শেষে used বুঝাতে ইমিগ্রেশন কলম দিয়ে টান দেয়।
ট্রানজিট ভিসায় বারকোড দেয় এবং এক্সিটের সময় স্ট্যাম্প করে।
✅ আমার অভিজ্ঞতা: 2 বার চায়না ভ্রমণ করেছি, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি।
🛂 ২) Taiwan Visa 🇹🇼
বাংলাদেশে Taiwan Embassy নেই।
General Tourist Visa বাংলাদেশিদের জন্য নেই।
Invitation নিয়ে ভিসা করতে হবে (India/Malaysia/Singapore/Thailand থেকে)।
Invitation: Cultural Program, University, বা অনলাইনে কেনা (চার্জ প্রায় 125 USD)।
সম্পূর্ণ ফ্রি Invitation পাওয়া সম্ভব কিছু ক্ষেত্রে।
✅
🛂 ৩) Macao Visa 🇲🇴
দুইভাবে ভিসা নেওয়া যায়—
1️⃣ Hong Kong থেকে
2️⃣ China Embassy থেকে
Invitation লাগবে।
Immigration অনেক প্রশ্ন করে, এমনকি “জুয়া খেলতে আসছেন কিনা” জিজ্ঞেস করে।
ভিসা স্টিকার + Paper Landing Permission দেয়।
🛂 ৪) Hong Kong Visa 🇭🇰
সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয়।
আবেদন জমার ৬ সপ্তাহ পর রেজাল্ট আসে।
ভিসা পাওয়ার পর ফি দিতে হয়।
Invitation বা কনফার্ম টিকিট লাগে না, শুধু বুকিং স্লিপ দিলেই হবে।
✅ Immigration: সাধারণত প্রশ্ন করে না। তবে Hong Kong থেকে Macao যাওয়ার সময় লাগেজ চেক করে।
Entry-Exit সিল দেয় না, শুধু একটি Paper Permission দেয়।
🛂 Tibet 🇹🇯
আলাদা ভিসার দরকার নেই।
শুধু অনলাইনে Approval Letter নিতে হয়।
উচ্চতায় অক্সিজেন সমস্যা হতে পারে, তবে সহজেই অক্সিজেন বক্স ভাড়া নেওয়া যায়।
🌏 সংক্ষেপে:
পুরো চীন ঘুরতে চাইলে বাংলাদেশিদের জন্য ৪টি ভিসা আবশ্যক – China, Taiwan, Macao, Hong Kong।
তিব্বতের জন্য আলাদা ভিসা লাগবে না, শুধু Approval Letter যথেষ্ট।
📌 আপনার যদি প্ল্যান থাকে চায়না ট্যুর করার, আগে থেকে ভিসাগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।