Fly Trip24 Travels

Directions

Fly Trip24 Travels Welcome to our official FLY TRIP24 TRAVELS page. Our ultimate goal is to provide you with the best se

🚨 মালয়েশিয়া কলিং ভিসা ২০২৬: মেডিকেল পরীক্ষা সংক্রান্ত জরুরি আপডেট!কলিং ভিসার মেডিকেল পরীক্ষা করানোর আগে জেনে নিন গুরুত...
29/10/2026

🚨 মালয়েশিয়া কলিং ভিসা ২০২৬: মেডিকেল পরীক্ষা সংক্রান্ত জরুরি আপডেট!

কলিং ভিসার মেডিকেল পরীক্ষা করানোর আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনার সামান্য অসতর্কতা যেন ভবিষ্যতে বড় সমস্যার কারণ না হয়!

আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রতারক চক্রের ফাঁদে পড়ে এর আগে কোনোভাবেই মেডিকেল করাবেন না বা টাকা জমা দেবেন না।

🏥 অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা (আংশিক):
FWCMS কর্তৃক অনুমোদিত ৪০টিরও বেশি সেন্টার রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ১৭টি হলো:

১. ASIA DIAGNOSTIC & MEDICAL CENTRE LTD.
২. FAMOUS SPECIALIZED HOSPITAL
৩. GLOBAL MEDICARE DIAGNOSTIC CENTER LTD.
৪. HUMAN DIAGNOSTIC & MEDICAL CENTRE
৫. IBN OMAR MEDICAL & DIAGNOSTIC CENTER
৬. IDEAL DIAGNOSTIC & MEDICAL CENTRE
৭. JANNAH MEDICAL SERVICES
৮. LAB SCIENCE DIAGNOSTIC
৯. LEADING HEALTH CHECK UP LTD.
১০. PERFECT MEDICARE LTD.
১১. PUSHPO CLINIC
১২. SUNLIGHT DIAGNOSTIC CENTER
১৩. UNIVERSAL MEDICAL COLLEGE & HOSPITAL LTD.
১৪. MEDINET MEDICAL SERVICES PVT. LTD.
১৫. UNICARE MEDICAL SERVICES
১৬. DYNAMIC LAB
১৭. GREENLAND MEDICAL CENTRE LTD.

⚠️ জরুরি সতর্কতা:

মেডিকেল করার আগে সেন্টারটির বর্তমান সরকারি অনুমোদন যাচাই করে নিন।

- প্রযোজ্য MIGRAM প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করুন।

- যেকোনো নির্দেশনার জন্য নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি বা সরকারি ওয়েবসাইটের ওপর ভরসা করুন।

- গুজবে কান না দিয়ে সঠিক নিয়মে অগ্রসর হোন। পোস্টটি শেয়ার করে অন্যদেরও প্রতারণার হাত থেকে বাঁচতে সাহায্য করুন!

#প্রবাসীজীবন #সঠিকতথ্যনিরাপদপ্রবাস

জরুরি নোটিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবারও ফ্লাইট বাতিল!রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকার কারণে বিমান বাংলাদেশ এয়...
18/10/2026

জরুরি নোটিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবারও ফ্লাইট বাতিল!

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে আবারও।

✈️ বাতিল হওয়া রুটের সময়সূচী:

• ঢাকা-রিয়াদ-ঢাকা: ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
• ঢাকা-দাম্মাম-ঢাকা: ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
• বাংলাদেশ থেকে: ১৩৬৩৬
• বিদেশ থেকে: +৮৮ ০৯৬১০৯-১৩৬৩৬

আপনার পরিচিত কেউ এই সময়ে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে পোস্টটি শেয়ার করে তাকে জানিয়ে দিন।
এবং যাদের খুব জরুরী প্রয়োজন তারা বিকল্প হিসেবে মদিনা অথবা জেদ্দা এয়ারপোর্ট ব্যবহার করতে পারেন।

ফ্লাই ট্রিপ ২৪ ট্রাভেল এন্ড ট্যুরস
ওয়াপদা মোড়, পি.সি রোড,হালি শহর, চট্টগ্রাম।
কল: 01711063667 / 01886063667

পাঁচ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা এবং ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট এর ফি পাঁচ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা ও চলচ্চিত্র পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদী...
13/10/2026

পাঁচ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা এবং ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট এর ফি পাঁচ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা ও চলচ্চিত্র পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা এবং ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট ফি এর তালিকা

✈️🌍 FLY TRIP 24 TRAVEL 🌍✈️আপনার স্বপ্নের ভ্রমণ, আমাদের দায়িত্ব! ❤️দেশ-বিদেশ ভ্রমণের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা পে...
06/10/2026

✈️🌍 FLY TRIP 24 TRAVEL 🌍✈️

আপনার স্বপ্নের ভ্রমণ, আমাদের দায়িত্ব! ❤️

দেশ-বিদেশ ভ্রমণের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা পেতে যোগাযোগ করুন ফ্লাই ট্রিপ ২৪ ট্রাভেল-এর সাথে।

✈️ এয়ার টিকিট বুকিং
🛂 ভিসা প্রসেসিং
🏨 হোটেল বুকিং
🌴 ট্যুর প্যাকেজ
🚘 ট্রান্সপোর্ট সুবিধা
🕋 ওমরাহ প্যাকেজ
🌍 দেশ-বিদেশের বিভিন্ন ট্যুরের ব্যবস্থা

✨ বিশ্বস্ত সেবা | সাশ্রয়ী মূল্য | আন্তরিক সহযোগিতা ✨

📍 অফিস:
ফ্লাই ট্রিপ ২৪ ট্রাভেল
ওয়াপদা মোড়, পি.সি রোড, হালিশহর, চট্টগ্রাম।

📞 যোগাযোগ:
01711063667
01886063667

💙 আপনার পরবর্তী গন্তব্যের যাত্রা শুরু হোক FLY TRIP 24 TRAVEL-এর সাথে! ✈️🌏

13/09/2026

ট্রাভেল
ব্যবসায়ীদের জন্য দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে ! সর্বত্রই ...

28/08/2026

🇲🇺 ৪ বছর পর বাংলাদেশিদের জন্য আবার খুলতে যাচ্ছে মরিশাসের শ্রমবাজার, আগস্টে কোথায় দাঁড়িয়েছে প্রক্রিয়া?

MoU-এর সিদ্ধান্ত হয়েছে, সরকারি নিয়োগ ব্যবস্থার প্রস্তুতি এগোচ্ছে, দক্ষ কর্মীদের জন্যও থাকছে সুযোগ

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য মরিশাসের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ এখন আগের চেয়ে অনেক বেশি এগিয়েছে। তবে জুনে ঘোষণার পর আগস্টে এসে একটি বিষয় পরিষ্কার করা জরুরি: বাজার এখনো আনুষ্ঠানিকভাবে পুরোপুরি খুলে গিয়ে নিয়োগ শুরু হয়েছে, এমন ঘোষণা আসেনি। বরং দুই দেশের মধ্যে নতুন নিয়োগ কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে।

🇲🇺 সর্বশেষ অগ্রগতি কী?

৮ জুন ২০২৬ জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বৈঠক করেন।

সেখানে দুই দেশই বাংলাদেশিদের জন্য মরিশাসের শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে একটি Memorandum of Understanding (MoU) দ্রুত সই করার বিষয়ে সম্মত হয়। মরিশাসের পক্ষ থেকে MoU-এর খসড়া বাংলাদেশ সরকারের কাছে পাঠানোর কথাও জানানো হয়েছিল।

এরপর ১২ জুন ২০২৬-এ মরিশাসের Cabinet Decision-এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে উঠে আসে।

মরিশাস সরকার জানায়, বাংলাদেশ থেকে নির্দিষ্ট শ্রমঘাটতি থাকা খাতে কর্মী নিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি MoU করা হবে এবং বাংলাদেশ সরকার একটি সরকারি সংস্থা নির্ধারণ করবে, যা কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা হিসেবে কাজ করবে।

অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশিদের নিয়োগ শুধু সাধারণ বেসরকারি মধ্যস্থতাকারী নির্ভর না রেখে একটি সরকারি তত্ত্বাবধানের কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।

👷‍♂️ মরিশাসে কোন কর্মীদের সুযোগ বেশি হতে পারে?

এবারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, মরিশাস শুধু সাধারণ শ্রমিক নয়, দক্ষ কর্মী নিয়োগেও আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী মরিশাসে পাঠানো যেতে পারে:

🔹 টেক্সটাইল খাতের দক্ষ কর্মী
🔹 ডাক্তার
🔹 নার্স
🔹 ইঞ্জিনিয়ার
🔹 অ্যাকাউন্ট্যান্ট
🔹 অন্যান্য দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী

বিশেষ করে মরিশাসের ইন্টিগ্রেটেড টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে বলে দেশটির শ্রমমন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের প্রতিও মরিশাস আগ্রহ প্রকাশ করেছে।

📌 কেন এতদিন বাংলাদেশিদের নিয়োগ বন্ধ ছিল?

২০২৩ সালে মরিশাসে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করা হয়েছিল। এর পেছনে বাংলাদেশি কর্মীদের একটি অংশের অনিয়মিত অবস্থান ও নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগ ছিল।

তবে পরবর্তী সময়ে মরিশাসের সরকারি পর্যায়ের আলোচনায় বিষয়টির আরও জটিল চিত্র উঠে আসে। দেশটির শ্রমমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, যাদের অনেককে অবৈধ কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তাদের একটি অংশের ক্ষেত্রে নিয়োগকর্তাই কাজের অনুমতি নবায়ন না করায় তারা অনিয়মিত অবস্থায় পড়েছিলেন। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের উৎপাদনশীলতা নিয়েও বেসরকারি খাত থেকে ইতিবাচক মতামত পাওয়া গেছে।

২০২৫ সালের মরিশাসের Inter-Ministerial Committee-এর রিপোর্টেও বাংলাদেশ-মরিশাস MoU-এর বিষয়টি উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল, MoU চূড়ান্ত পর্যায়ে থাকলেও তখনও তা আনুষ্ঠানিকভাবে ratify হয়নি।

🇧🇩 এখন মরিশাসে কত বাংলাদেশি কর্মী আছেন?

মরিশাস সরকারের ১২ জুনের Cabinet Decision অনুযায়ী, দেশটিতে নির্দিষ্ট শ্রমঘাটতি থাকা খাতে বর্তমানে ৮,৯৭৫ জন বাংলাদেশি কর্মী কাজ করছেন।

একই সরকারি তথ্য অনুযায়ী, মরিশাসে ভারত, নেপাল ও মাদাগাস্কার থেকেও বিপুলসংখ্যক বিদেশি কর্মী রয়েছেন।

অর্থাৎ বাংলাদেশিদের জন্য নতুন নিয়োগের পথ তৈরি হলে এটি একেবারে নতুন একটি শ্রমবাজার তৈরি করার বিষয় নয়; বরং আগে থেকেই থাকা বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতা ও বিদ্যমান শ্রমবাজারের ভিত্তির ওপর নতুন নিয়োগ কাঠামো তৈরি করার উদ্যোগ।

⚠️ যারা মরিশাসে যেতে চান, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য

এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে।

আগস্ট ২০২৬ পর্যন্ত মরিশাসের শ্রমবাজার পুরোপুরি খুলে গিয়ে নতুন কর্মীদের আবেদন শুরু হয়েছে বা নির্দিষ্ট সংখ্যক কর্মী নেওয়ার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তাই এখনই কোনো দালাল বা এজেন্সিকে টাকা দিয়ে "মরিশাসের নতুন ভিসা", "নিশ্চিত চাকরি" বা "সরকারি কোটা"র নামে প্রতারিত হবেন না।

বরং অপেক্ষা করুন:

✅ বাংলাদেশ-মরিশাসের MoU সই হওয়ার জন্য
✅ কোন খাতে কত কর্মী নেওয়া হবে সেই সরকারি ঘোষণার জন্য
✅ নিয়োগের যোগ্যতা ও বেতন-সুবিধার তথ্যের জন্য
✅ আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে তার আনুষ্ঠানিক নির্দেশনার জন্য

বিশেষ করে সরকারি নিয়োগ কাঠামোর মাধ্যমে প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা থাকায় সরকারি ঘোষণা ছাড়া কোনো ব্যক্তিগত অফারকে বিশ্বাস না করাই নিরাপদ। ©️ InfoBangla

🌍 তাহলে এখন পরিস্থিতি কোথায়?

সহজভাবে বললে, জুনে দরজা খোলার সিদ্ধান্ত হয়েছে, জুনেই সেই সিদ্ধান্ত মরিশাসের Cabinet পর্যায়ে নথিভুক্ত হয়েছে, কিন্তু আগস্ট পর্যন্ত দরজা পুরোপুরি খুলে নিয়োগ শুরু হওয়ার চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।

তবে ইতিবাচক দিক হলো, এবার আলোচনাটি শুধু শ্রমবাজার পুনরায় খোলার মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারি নিয়োগ কাঠামো, দক্ষ কর্মীর চাহিদা এবং নির্দিষ্ট শ্রমঘাটতি থাকা খাতে কর্মী নিয়োগের পরিকল্পনা সামনে এসেছে।

তাই মরিশাসে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য এখন সবচেয়ে ভালো প্রস্তুতি হলো নিজের দক্ষতা, কাজের অভিজ্ঞতা, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখা।

MoU সই, নিয়োগের সংখ্যা, খাত, বেতন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এলেই বিষয়টি আরও পরিষ্কার হবে।

📌 মরিশাসে কাজের সুযোগের অপেক্ষায় থাকা আপনার পরিচিত কাউকে এই আপডেটটি জানাতে পোস্টটি শেয়ার করতে পারেন।

🔔 বিদেশে পড়াশোনা, স্কলারশিপ, চাকরি, ওয়ার্ক ভিসা, ইমিগ্রেশন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর ও নির্ভরযোগ্য আপডেট নিয়মিত পেতে আমাদের InfoBangla page এবং YouTube Channel ফলো করুন।

28/08/2026
দেশে ও প্রবাসে সকলকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা 🙋‍♂️"ঈদ মোবারক"।
27/05/2026

দেশে ও প্রবাসে সকলকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা 🙋‍♂️
"ঈদ মোবারক"।

এই ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে শুধু হাসিমুখটাই দেখা যায়, কিন্তু ভিতরের যুদ্ধটা খুব কম মানুষই বুঝে। একটা ট্যুর সফল হওয়ার পেছ...
17/05/2026

এই ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে শুধু হাসিমুখটাই দেখা যায়, কিন্তু ভিতরের যুদ্ধটা খুব কম মানুষই বুঝে। একটা ট্যুর সফল হওয়ার পেছনে কত রাতের নির্ঘুম চিন্তা, কত ক্লায়েন্টের চাপ, কত ভেন্ডরের ঝামেলা আর কত অনিশ্চয়তা লুকিয়ে থাকে সেটা শুধুই ট্রাভেল ব্যবসার মানুষগুলো জানে।

সবাই শুধু সফলতার ছবিটাই দেখে, কিন্তু কেউ দেখে না রাত জেগে ক্লায়েন্ট সামলানো, কিংবা নিজের পকেট থেকে টাকা দিয়ে সম্মান বাঁচানোর গল্প।

আজ এই লাইনে টিকে থাকাটাই যেন সবচেয়ে বড় অর্জন। ভিসা পলিসি বদলায়, এয়ারফেয়ার বাড়ে, ভেন্ডর পেমেন্ট আটকে যায়, তবুও ক্লায়েন্টের সামনে হাসিমুখেই বলতে হয় “ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।”

ফেসবুকে হাসিমুখের ছবি,এয়ারপোর্ট চেক-ইন আর বিদেশ ভ্রমণের গল্প দেখে অনেকেই ভাবে ট্রাভেল ব্যবসা মানেই গ্ল্যামার। তবে সেই ছবির আড়ালে থাকে অসংখ্য দুশ্চিন্তা, লস আর না বলা সংগ্রাম। কিন্তু বাস্তবতা হলো এই সেক্টরে প্রতিদিন মানুষ নিজের স্বপ্ন, সম্মান আর ব্যবসা বাঁচানোর যুদ্ধ করে যাচ্ছে নীরবে।

তবুও ট্রাভেল ট্রেডের মানুষগুলো থামে না… কারণ যারা মানুষের ঘুরে দেখার স্বপ্ন পূরণ করে, তারা নিজেরাও একদিন ভালো সময়ের আশায় বেঁচে থাকে।

এই লাইনে গ্ল্যামার আছে, কিন্তু সেই গ্ল্যামারের পেছনে প্রতিদিন লুকিয়ে থাকে একেকটা যুদ্ধের গল্প।
----------
আপনিও এই যুদ্ধের সাথী হতে চাইলে আজই শুরু করে ফেলুন ট্রাভেল বিজনেস ঐক্যবদ্ধ ট্রাভেল ইন্ডাস্ট্রি

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন কিছু রুলস চালু করেছে GDS-issued টিকেটের void, ADM ও improper handling নিয়ে। একজন এয়ার টিকেটিং...
15/05/2026

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন কিছু রুলস চালু করেছে GDS-issued টিকেটের void, ADM ও improper handling নিয়ে। একজন এয়ার টিকেটিং ও রিজার্ভেশন সেক্টরের মানুষ হিসেবে বলবো, বিষয়টা একদিকে ভালো আবার অন্যদিকে এজেন্সিগুলোর জন্য যথেষ্ট risky-ও।

আগে মার্কেটে অনেক কিছুই কিছুটা ঢিলেঢালাভাবে চলতো। কেউ ticket issue করে seat block করে রাখতো, কেউ segment ঠিকমতো cancel না করেই void মেরে দিতো, আবার কেউ departure-এর খুব কাছাকাছি সময়ে নানা ধরনের manipulation করতো। সম্ভবত এসব কারণেই ইউএস-বাংলা এখন নিয়মগুলো অনেক কঠিনভাবে enforce করতে চাচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী issue করা ticket শুধুমাত্র একই দিনে void করা যাবে এবং সেটাও অবশ্যই প্রথম flight departure-এর কমপক্ষে 72 ঘণ্টা আগে হতে হবে। পাশাপাশি সব segment একসাথে cancel করতে হবে। মানে ঢাকা-দুবাই-মদীনা booking হলে একটা রেখে আরেকটা cancel দিয়ে void মারলে এখন বিপদে পড়ার সম্ভাবনা আছে।

গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, departure-এর 72 ঘণ্টার মধ্যে void প্রায় নিষিদ্ধের পর্যায়ে নিয়ে গেছে। circular-এর ভাষা অনুযায়ী বিষয়টা “চার্জ বসতে পারে” টাইপ না, বরং rule violate করলে penalty apply হওয়ার মতো করেই লেখা। বিশেষ করে improper void, segment cancel ছাড়া void কিংবা restricted সময়ের মধ্যে action নিলে USD 100 penalty, applicable no-show charge এবং অতিরিক্ত USD 50 admin fee আরোপ করা হবে বলেই উল্লেখ করেছে।

যেমন আজকেই একটা টিকেট ১৭ তারিখের কেটে ফেলেছি, কিন্তু পরে passenger-এর প্রয়োজন হলো ১৬ তারিখে যাওয়ার। এখন যেহেতু booking টা already 72 ঘণ্টার slot-এর ভেতরে ঢুকে গেছে, তাই আর void করার সুযোগ নাই। cancel করলে penalty, no-show charge বসে যাওয়ার সম্ভাবনা। অনেক সময় দেখা যাবে লাভ তো দূরের কথা, উল্টো বড় ধরনের loss হয়ে যাবে।

মানে আগের মতো “manage হয়ে যাবে”, “একটু adjust করা যাবে” টাইপ চিন্তা করে কাজ করলে এখন financial loss-এর ঝুঁকি অনেক বেশি। একজন passenger হলে একরকম, কিন্তু family booking কিংবা group booking হলে তখন হিসাবটা ভয়ংকর হতে পারে।

তবে airline-এর দিক থেকেও চিন্তা করলে পুরো বিষয়টা অযৌক্তিক না। কারণ improper void, unnecessary seat blocking কিংবা fake holding-এর কারণে inventory management ও revenue control ক্ষতিগ্রস্ত হয়। সেই জায়গা থেকেই সম্ভবত airline এখন কড়াকড়ি বাড়াচ্ছে।

আমার ক্ষুদ্র পর্যবেক্ষণ হলো, যারা professional way-তে কাজ করে, reservation issue-cancel-void properly maintain করে তাদের জন্য long-term এ হয়তো ভালো হবে। কিন্তু visa issue, medical emergency, passenger-এর last moment decision change কিংবা staff negligence handle করতে গিয়ে এখন এজেন্সিগুলোকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ এখন ছোট্ট ভুলও বড় penalty-এর কারণ হয়ে যেতে পারে।

পাশাপাশি যাত্রীদেরও কিছু বিষয়ে সচেতন হওয়া জরুরী। অনেক সময় passenger হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে, একদিন আগে-পরে করতে চায়, “এখন cancel করেন পরে দেখি”, “একটু manage করেন” টাইপ কথা বলে। কিন্তু বাস্তবে airline rules সবসময় সেই সুযোগ দেয় না। বিশেষ করে departure কাছাকাছি চলে আসলে এজেন্সির হাতেও অনেক কিছু থাকে না। তখন passenger মনে করে agency ইচ্ছা করে করছে, অথচ অনেক ক্ষেত্রে airline policy-এর কারণেই কিছু করা সম্ভব হয় না। তাই ticket issue করার আগে date, route, passport information ও travel plan যতটা সম্ভব নিশ্চিত হয়ে নেয়াই সবার জন্য ভালো।

এটা আমার ব্যক্তিগত অবজারবেশন তাই আপনার মতামতও শেয়ার করতে পারেন, ভালোমন্দ জানা ও শেখা হবে এবং নলেজ বৃদ্ধি পাবে।

Saif | Personal Observation

Address

Wapda Moor, PC Road, H-block, Halishahar Housing Estate
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly Trip24 Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby travel agencies