Comfort Hajj Service and Hemel Air Travels

Comfort Hajj Service and Hemel Air Travels # হজ্জ্_ উমরা_ভিসা_টিকেট_হোটেল_বাংলা খাবার_ যিয়ারা সহ সকল সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠাণ।

23/10/2025

প্রতিবার ওমরায় আসি আর ভাবি গ্রুপ নিয়ে এবারের সফরই শেষ।

সকল খরচ বেড়ে গিয়েছে। সরকার অনুমোদিত হোটেল ছাড়া থাকা যায় না। ভিসার আগে নুসুক অনুমদিত হোটেল কনফার্ম করে ডকুমেন্ট দিতে হয়।

ট্রান্সপোর্টের জন্য এখন আলাদা করে মোটা অংকের রিয়াল পরিশোধ করতে হয়। সব মিলিয়ে ভিসার খরচ আগের চেয়ে অন্তত ৭/৮ হাজার বেশী।

হাজিদের সাথে দেয়া ওয়াদা রাখার জন্য আরো বাড়তি খরচ করতে হয়।

বয়স্ক, অসুস্থ এবং একটু কম শিক্ষিত হাজিদের নিয়ে আলাদা পরিশ্রম করতে হয়।

কিন্তু হাজিদের প্রথম কথা কম টাকায় ওমরাহ বা হজ্জ। আবার সব ঠিকঠাক কথা বলে টাকা দেয়ার সময় কিছু কম দেয়া এটা আমাদের দেশের মানুষের অভ্যাস।

এসব ভেবে প্রায়ই ভাবি আর গ্রুপ নিয়ে আসব না কিন্তু কাবার টানে সিদ্ধান্ত থেকে ফিরে আসি।

গ্রুপ নিয়ে যদি না আসি তাহলে আমারওতো আসা হবে না। সম্মানিত হাজিদের খেদমতের যে সুযোগটা আল্লাহ দিয়েছেন সেটা বন্ধ হয়ে যাবে।

হাজিদের সংশোধনের জন্য যে চেষ্টা করি সেটা করার এবং নিজের সংশোধনের সুযোগও বন্ধ হয়ে যাবে।

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এ কাজ অব্যাহত রাখার এবং হাজিদের ভালো এবং মান সম্পন্ন সেবা দেয়ার তৌফিক দেন। আমীন।

21/10/2025

আসসালামু আলাইকুম
ডিসেম্বর মাসের ২৬-৩০ তারিখে একটি গ্রুপ নিয়ে ওমরায় যাওয়ার পরিকল্পনা করেছি। ইন শা আল্লাহ।

কাছাকাছি ভালো হোটেলে থেকে একটি মান সম্পন্ন গ্রুপের আপনিও সাথি হতে পারেন।

বর্তমানে মক্কায় মদিনায় বহু হোটেল বন্ধ থাকায় কম টাকায় হজ্জ বা ওমরায় গিয়ে প্রতারণা বা কষ্টের মধ্যে পরবেন না।

ওমরাহ প্যাকেজে যা যা থাকবে-
* ওমরাহ ভিসা
* এয়ার টিকেট
* জেদ্দা এয়ারপোর্ট থেকে হোটেলে বাসে যাতায়াত
* মক্কায় ৬৫০ মিটারের মধ্যে মান সম্পন্ন হোটেল, ১ রুমে কমপক্ষে ৪ জন।
* মক্কায় দর্শনীয় স্থান পরিদর্শন
* ৩ বেলা রুচি সম্মত দেশী খাবার
* মক্কা থেকে মদিনায় যাতায়াত
* মদিনায় মার্কাজিয়া বা কুবা রোডের মধ্যে হোটেল, ১ রুমে কমপক্ষে ৪ জন।
* মদিনায় দর্শনীয় স্থান পরিদর্শন
* হোটেল থেকে এয়ারপোর্টে যাতায়াত
* ৩ বেলা রুচি সম্মত দেশী খাবার
* সার্বক্ষণিক সহযোগি
* লাগেজ স্টিকার প্রদান
* জমজমের স্টিকার প্রদান
* মহিলাদের হিজাব (সম্ভব হলে)
* মহিলা পুরুষ সকলকে পিঠের ব্যাগ প্রদান
* সার্বক্ষণিক অনলাইনে স্বজনদের সাথে কানেক্ট থাকা

প্যাকেজের বাইরে-
* ব্যাক্তিগত খরচ
* ৪ জনের কম পরিবারের জন্য আলাদা রুম নিতে চাইলে অতিরিক্ত খরচ বহন করতে হবে
* ২ জনে ১ রুম নিতে চাইলে ২ বেডের ভাড়া অতিরিক্ত এবং ৩ জনের জন্য ১ রুম নিতে চাইলে ১ বেডের ভাড়া অতিরিক্ত প্রদান করতে হবে। (১ বেডের ভাড় ৩০/৩৫ হাজার টাকা হতে পারে।)
* তায়েফ, জেদ্দা, আয়েশা মসজিদ, জিন পাহাড় এবং বদর যাতায়াত (যদি কেহ যায় তাহলে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হবে)
* তায়েফ ৫৫/৬০ রিয়াল, জেদ্দা ৪৫/৫০ রিয়াল, জিন পাহাড় ২৫/৩০ রিয়াল, বদর ৫৫/৬০ রিয়াল সম্ভাব্য খরচ
* জমজমের পানির খরচ ১২.৫ রিয়াল

১৪ দিনে মোট খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা

(মক্কায় এবং মদিনায় হোটেল ভাড়া বৃদ্ধি, ভিসা খরচ বৃদ্ধি হওয়া এবং মান সম্পন্ন হোটেলে থাকার কারণে কম খরচে প্যাকেজ করা সম্ভব হয় না।)

বিস্তারিত জানতে-01819833252/01711448254 ((WhatsApp )

06/10/2025

"স্বস্তায় প্রতিযোগিতা আমার কাজ নয়,হাজিদের সেবার মান নিয়ে আমার প্রতিযোগিতা"
✈️১৬ নভেম্বর,✈️১৪ ডিসেম্বর, ✈️২জানুয়ারি ডাইরেক্ট ফ্লাইট স্মার্ট ও স্ট্যান্ডার্ড মানের উমরাহ গ্রুপে বুকিং চলছে,
২০২৬/২০২৭ সালের বড় হজ্বের নিবন্ধন চলছে
+8801969777888 ☎️01819833252 ☎️+8801711448254

10/09/2025

আস্সালামু আলাইকুম। যারা ডিসেম্বরে উমরাহ করার নিয়ত করেছেন অতিসত্বর আমাদের সাথে যোগাযোগ! যেহেতু ডিসেম্বরে আবহাওয়া ঠান্ডা এবং ছুটির সময় বিশ্বের সব দেশ থেকে উমরা করার জন্য আসে। আমরা বাংলাদেশ বিমানে চট্টগ্রাম থেকে জেদ্দা এয়ারপোর্টে - মদিনা থেকে চট্টগ্রামে আসবো ইনশাআল্লাহ। ডিসেম্বরের মাঝামাঝি আমাদের সফর হবে ইনশাআল্লাহ। তাই আপনার পাসপোর্ট দিয়ে বুকিং করেন।

যারা হজ্জে যাওয়ার নিয়ত করেছেন তারা দ্রুত যোগাযোগ করুন।
08/09/2025

যারা হজ্জে যাওয়ার নিয়ত করেছেন তারা দ্রুত যোগাযোগ করুন।

04/09/2025

Comfort Hajj Service and Hemel Air Travels

আলহামদুলিল্লাহ আল্লাহর মেহমান গণ মক্কা মদিনার সফর শেষে সহিসালামতে দেশে আসছেন। সবাই সুস্থ আছেন, সবাই কে শুভেচ্ছা ও অভিনন্...
05/08/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর মেহমান গণ মক্কা মদিনার সফর শেষে সহিসালামতে দেশে আসছেন। সবাই সুস্থ আছেন, সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন।

আস্সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ  সম্মানিত আল হুজ্জাজ কেরামদের কে নিয়ে সোনার মদিনার গুরুত্বপূর্ণ স্থান সমুহ জেয়ারাহ করলা...
03/08/2025

আস্সালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ সম্মানিত আল হুজ্জাজ কেরামদের কে নিয়ে সোনার মদিনার গুরুত্বপূর্ণ স্থান সমুহ জেয়ারাহ করলাম।

31/07/2025

‼️জরুরী এলান..>‼️
২০২৬ এর হজের খরচ বৃদ্ধি করেছে
সৌদি সরকার যেমন আগে ক্যাটারিং .
হোটেল এবং কোরবানি ছিল মোয়াল্লেমদের
দায় ভার এর উপর এবার আর তার সুযোগ নেই।।
এবার হোটেল ও ক্যাটারিং
এবং কোরবানি।
সৌদি সার্ভিস কোম্পানি থেকে নেওয়া
বাধ্যতামূলক করেছে .
পূর্বের নায় আর নিজেরা ঠিক করতে পারবে না।
২০২৬ এর হজ যাত্রীদের কে বুঝে শুনে
হজের নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।
আল্লাহপাক ২০২৬ হজকে সহজ করেন। আমিন

সম্প্রতি ওমরাহ টিকেটের মূল্য আবারও বেড়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক বড় দুঃসংবাদ। কিন্তু এই মূল্যবৃদ্ধির পেছনে ম...
29/07/2025

সম্প্রতি ওমরাহ টিকেটের মূল্য আবারও বেড়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক বড় দুঃসংবাদ। কিন্তু এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ কী? অনুসন্ধান করলে বেরিয়ে আসে এক বিস্ময়কর তথ্য – এর জন্য সম্পূর্ণভাবে দায়ী স্বয়ং বাংলাদেশ বিমান!
সরকারের নতুন নীতি এবং রাঘববোয়ালদের সুযোগ হাতছাড়া হয়েছিল ।
সরকার গ্রুপ টিকেট সিস্টেম বাতিল করায় সকল IATA এজেন্ট টিকেট ইস্যু করার সুযোগ পেয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ ছিল, কারণ এতে বড় বড় 'রাঘববোয়াল' বা প্রভাবশালী এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসা করার সুযোগ কমেছে। প্রতিযোগিতামূলক বাজার তৈরি হওয়ার কথা ছিল, যেখানে টিকেটের দাম কমে আসবে। কিন্তু ঘটেছে তার উল্টো।

সৌদি এয়ারলাইন্স প্রতিদিন সৌদি রুটে (দাম্মাম, জেদ্দা, রিয়াদ, মদিনা) ৬-৭টি ফ্লাইট পরিচালনা করে, যেখানে বাংলাদেশ বিমান মাত্র দুটি ফ্লাইট চালায়। অবাক করার বিষয় হলো, সৌদি এয়ারলাইন্স তাদের টিকেটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ বিমানকে অনুসরণ করে! অর্থাৎ, বাংলাদেশ বিমান যদি ৫০ টাকা ভাড়া নির্ধারণ করে, সৌদি এয়ারলাইন্স তখন ৪৯ টাকা করে।
এখানেই যত বিপত্তি! অভিযোগ উঠেছে যে, বাংলাদেশ বিমানের মূল্য নির্ধারণকারী দল তাদের খেয়ালখুশি মতো, এমনকি 'বাসায় বৌয়ের সাথে কথা বলে' (!) মূল্য নির্ধারণ করে সিস্টেমে আপডেট করে দেয়। আর এই অন্যায় মূল্যকেই অন্য এয়ারলাইন্সগুলো ভিত্তি ধরে নিজেদের ভাড়া বসায়।
অযৌক্তিক ভাড়া বৃদ্ধি: লন্ডন ও রোমের চেয়েও বেশি সৌদি রুটের ভাড়া!
আপনারা জানলে অবাক হবেন, বিমানের লন্ডন ও রোম রুটের ভাড়ার চেয়ে সৌদি রুটের ভাড়া অনেক বেশি। প্রশ্ন ওঠে, যেখানে বাংলাদেশ বিমানের ফ্লাইট কম এবং সার্ভিসের মানও প্রশ্নবিদ্ধ, সেখানে তারা কেন এত উচ্চ ভাড়া আদায় করে?

শুধু তাই নয়, প্রতিবেশী ভারতের কলকাতা থেকে সৌদি রুটে ভাড়া সবসময় ২৫-৩০ হাজার টাকার মধ্যে থাকে! অথচ বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে যে ভাড়া গুনতে হয়, এশিয়ার কোনো দেশ থেকে সৌদি আরব যেতে এত টাকা লাগে না। এমনকি সুদূর চীন থেকে জেদ্দা সরাসরি ফ্লাইটের সৌদি এয়ারলাইন্সের টিকেট মাত্র ৫৬ হাজার টাকা! ভাবুন, দূরত্বের তারতম্য সত্ত্বেও আমাদের টিকেটের মূল্য আকাশচুম্বী!

বিভিন্ন এয়ারলাইন্সের বিক্রয় ব্যবস্থাপকদের সাথে কথা বলে জানা যায়, যেকোনো রুটে টিকেটের মূল্য বৃদ্ধির পেছনে সম্পূর্ণরূপে বাংলাদেশ বিমান দায়ী। তাদের অদক্ষতা এবং অপরিপক্কতার খেসারত দিচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষ। এর ফলে ওমরাহ পালনে ইচ্ছুক হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

সরকারের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা এবং বাংলাদেশ বিমানের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ অযৌক্তিক বিমান ভাড়ার বোঝা থেকে মুক্তি পায়।

-সংগৃহীত পোস্ট

মিকাত মসজিদ জিয়ারানায় (জুরানা মসজিদ) ইহরাম পরিধান করে উমরাহ পালন। আলহামদুলিল্লাহ বন্ধু বান্ধব ও দেশের জন্য দোয়ার দরখাস্ত...
29/07/2025

মিকাত মসজিদ জিয়ারানায় (জুরানা মসজিদ) ইহরাম পরিধান করে উমরাহ পালন। আলহামদুলিল্লাহ বন্ধু বান্ধব ও দেশের জন্য দোয়ার দরখাস্ত পেশ করেছি মহান আল্লাহর দরবারে, কবুল করুক আমিন।

মসজিদে আদ্দাস (রাঃ) তায়েফ।সাহাবী হযরত আদ্দাস রাঃ যেভাবে মুসলমান হলেন---রাসূলুল্লাহ সাল্লাল্লাহু-আলাইহি ওয়া-সাল্লাম তায়েফ...
26/07/2025

মসজিদে আদ্দাস (রাঃ) তায়েফ।
সাহাবী হযরত আদ্দাস রাঃ যেভাবে মুসলমান হলেন---
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু-আলাইহি ওয়া-সাল্লাম তায়েফ
গেলেন।নবীজীর সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাঃ।
আশা ছিল তায়েফ
বাসী দাওয়াত গ্রহণ করবে, কিন্তু
তারা দাওয়াত তো গ্রহণ করলই
না, উল্টা বখাটে ছেলেদেরকে নবীজীর পিছে লেলিয়ে দিল।

তারা নবীজীকে পাথর
নিক্ষেপ করে রক্তাক্ত করল।
রক্তাক্ত অবস্থায় অতিকষ্টে নবীজী তায়েফ থেকে ৩ মাইল দূরে
আঙ্গুরের একটি বাগানের নিকট
এসে বসে পড়লেন।

বাগানের মালিক ওতবা এবং শাইবা।এরা দুজন কাফের ছিল।
ওতবা-শাইবার গোলাম ছিল
আদ্দাস। তারা গোলামকে বলল,
একটা পাত্রে কিছু আঙ্গুর
নিয়ে ঐ লোকটিকে দাও।
হুজুর সাল্লাল্লাহু-আলাইহি ওয়া-সাল্লাম 'বিসমিল্লাহ'
বলে খাওয়া শুরু করলেন।
আদ্দাস বলল, আপনি এমন
একটা দুআ পড়লেন যা আমি এ
শহরে আর
কারো মুখে কখনো শুনিনি।

রাসূলুল্লাহ তাকে বললেন,
তোমার বাড়ি কোথায়?
আদ্দাসঃ-আমার বাড়ি নেনওয়া।
নবীজীঃ-কোন নেনোয়া? যেই নেনোয়ায় আমার ভাই
ইউনুস আঃ নবী হিসেবে
এসেছিলেন?
আদ্দাসঃ-জ্বী হ্যাঁ। তবে আপনি ইউনুস আঃ এর নাম জানলেন কিভাবে?
নবীজীঃ-তিনি তো আমার ভাই। তিনিও
আল্লাহর নবী, আমিও আল্লাহর
নবী। এ কথা শোনার
সাথে সাথে আদ্দাস নবীজীর হাত মুবারক চুম্বন করলেন এবং
মুসলমান হয়ে গেলেন।

হে আল্লাহ, হযরত আদ্দাস রাঃ কে জান্নাতুল ফেরদৈস দান করুন।আমীন।

Address

Chittagong

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 17:00
Friday 05:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801819833252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comfort Hajj Service and Hemel Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Comfort Hajj Service and Hemel Air Travels:

Share

Category