24/08/2026
মালয়েশিয়ায় নতুন কর্মী হিসেবে যাওয়ার ক্ষেত্রে মেডিকেল এর আগে BMET নিবন্ধন বাধ্যতামূলক।
নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়:
১. BMET নিবন্ধন
* NID ও পাসপোর্ট দিয়ে BMET/OEP প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে।
* নিবন্ধনের মাধ্যমে আপনি সরকারি অভিবাসী কর্মী ডাটাবেজে অন্তর্ভুক্ত হবেন।
২. চাকরির চাহিদা ও নির্বাচন
* অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বা বৈধ চাকরির অফারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়।
* মালয়েশিয়ার নিয়োগকর্তা ও ভিসা যাচাই সম্পন্ন হয়।
৩. মেডিকেল পরীক্ষা
* নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
* মেডিকেলে উত্তীর্ণ না হলে পরবর্তী ধাপে যাওয়া যায় না।
৪. ভিসা ও পাসপোর্ট প্রসেসিং
* কর্মসংস্থান ভিসা (Employment Visa) সংগ্রহ ও পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করা হয়।
৫. প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO)
* বিদেশ যাওয়ার আগে বাধ্যতামূলক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হয়।
* সেখানে মালয়েশিয়ার আইন, কর্মীদের অধিকার, নিরাপত্তা ও জরুরি সহায়তা সম্পর্কে জানানো হয়।
৬. BMET ইমিগ্রেশন ক্লিয়ারেন্স
* মেডিকেল, ভিসা ও PDO সম্পন্ন হওয়ার পর BMET-এর কাছে বহির্গমন ছাড়পত্রের আবেদন করতে হয়।
* প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে ক্লিয়ারেন্স অনুমোদন দেওয়া হয়।
৭. BMET স্মার্ট কার্ড / EC Card
* ক্লিয়ারেন্স অনুমোদনের পর BMET Smart Card বা Emigration Clearance Card ইস্যু করা হয়।
* বিমানবন্দরে এই কার্ড দেখাতে হয়।
৮. ফ্লাইট ও মালয়েশিয়া যাত্রা
* এয়ার টিকিট সংগ্রহ করে বিমানবন্দরে BMET ক্লিয়ারেন্স যাচাইয়ের পর মালয়েশিয়ায় যাত্রা করা যায়।
প্রয়োজনীয় কাগজপত্র
* পাসপোর্ট
* জাতীয় পরিচয়পত্র (NID)
* পাসপোর্ট সাইজ ছবি
* মেডিকেল রিপোর্ট
* চাকরির চুক্তিপত্র (Employment Contract)
* কর্মসংস্থান ভিসা
* PDO সনদ
* BMET ক্লিয়ারেন্স/স্মার্ট কার্ড
📞 Call/WhatsApp: 01303-203434
ⓕ ARena Tours & Travels
🏢 অফিস : লিফট-১৯, পূর্ব টাওয়ার, পল্টন চায়না টাউন, নয়া পল্টন, ঢাকা