Ithminaan Hajj & Umrah Services

Ithminaan Hajj & Umrah Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ithminaan Hajj & Umrah Services, Travel Agency, Anam Rangs Plaza (Level: 4, Suite: D4), Dhanmondi 6A, Satmasjid Road (Adjacent of Dhanmondi Eidgah), Dhaka.
(15)

সব সফর গন্তব্যে শেষ হয় না, কিছু সফর মানুষকে ভেতরে স্থির করে।

Ithminaan | ইৎমিনান
কুরআন ও সুন্নাহর আলোকে
পরিমিত, বিশ্বাসভিত্তিক সফরধারা।

ইবাদতের একাগ্রতা, মনের স্থিরতা, আর পবিত্র সফরের সম্মান রক্ষাই আমাদের দায়িত্ব।

📍 ঢাকা, বাংলাদেশ
🔗 www.ithminaan.com সুদক্ষ আলেমগন ও অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিমের স্বমন্বয়ে ইসলামের মৌলিক বিষয়ের উপর পর্যাপ্ত প্রশিক্ষন প্রদান ও উন্নত সেবা সরবরাহে সচেষ্ট থেকে রহমান আল্লাহর মেহমানদের মাবরুর (মকবুল) হজের উত্তম সঙ্গী হওয়ার মাধ্যমে নিজেদের দুনিয়াতে ও আখিরাতে হাসানা নিশ্চিত করাতেই ইৎমিনান।

|| বিশেষত্বঃ
- কুরআন ও সুন্নাহ মোতাবেক হজ ও উমরাহ।
- দক্ষ আলেম ও অভিজ্ঞ টিমের তত্ত্বাবধান।
- সাশ্রয়ী মূল্যে মানসম্মত প্যাকেজ।
- পছন্দসই প্যাকেজ কাস্টোমাইজেশনের সুবিধা।
- বছরব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা।
- স্বচ্ছ ও সহজ যোগাযোগ।


|| সেবাসমূহঃ
- হজ প্যাকেজ।
- উমরাহ প্যাকেজ।
- ভিসা প্রসেসিং।
- সুগন্ধি (আতর)।
- বই ও প্রকাশনা।
- মুসলিম জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পন্য।

ঘরে পড়া আমাদের নামাযটার আসল সত্যিটা কি জানেন? 🛑​ছবিটিতে তো সওয়াবের হিসাব দেখলেন, কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও ঘরে নামায পড়...
27/09/2026

ঘরে পড়া আমাদের নামাযটার আসল সত্যিটা কি জানেন? 🛑

​ছবিটিতে তো সওয়াবের হিসাব দেখলেন, কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও ঘরে নামায পড়ার পেছনে রাসুলুল্লাহ (সা.)-এর এমন এক কঠিন হুঁশিয়ারি আছে—যা শুনলে গা শিউরে উঠবে!

​📌 সম্পূর্ণ শরঈ ব্যাখ্যাটি জানতে ও নিজেকে শুধরে নিতে প্রথম কমেন্টটি (Pinned Comment) খেয়াল করুন।

27/09/2026

১ লাখ ২০ হাজার লাইট আর ৬,৯০০ ঝাড়বাতি ছাড়াও মসজিদুল হারাম স্ব-মহিমায় আলোকিত।
​— আল্লাহর কুদরত ❤️

জামারাত: একটি ইবাদতের পেছনে থাকা স্মৃতি। মিনায় যে তিনটি স্থানে হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন, সেগুলোই জামারাত।জামারাতুল উলা-...
27/09/2026

জামারাত: একটি ইবাদতের পেছনে থাকা স্মৃতি।

মিনায় যে তিনটি স্থানে হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন, সেগুলোই জামারাত।

জামারাতুল উলা-ছোট জামারাত
জামারাতুল উসতা-মধ্য জামারাত
ও জামারাতুল কুবরা-বড় জামারাত।

ইসলামী বর্ণনা অনুযায়ী, হজরত ইবরাহিম (আ.) যখন তাঁর পুত্র ইসমাঈল (আ.)-কে আল্লাহর নির্দেশে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান তাঁকে এই নির্দেশ থেকে বিরত করার চেষ্টা করেছিল।

ইবরাহিম (আ.) শয়তানের সেই প্ররোচনা প্রত্যাখ্যান করে তাকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই ঘটনার স্মরণেই আজও হাজিরা মিনায় জামারাতে কঙ্কর নিক্ষেপ করেন।

একটি ছোট আমল
কিন্তু এর পেছনে রয়েছে আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ, শয়তানের প্ররোচনা প্রত্যাখ্যান এবং ইবরাহিম (আ.) ও ইসমাঈল (আ.)-এর আনুগত্যের স্মৃতি।

হজ শুধু কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করার নাম নয়।
প্রতিটি আমলের পেছনেই আছে একটি শিক্ষা, একটি ইতিহাস, একটি স্মরণ।

🤍 জামারাত সেই স্মৃতিগুলোরই একটি জীবন্ত স্মারক।

‎কথাটা পড়েই প্রথম ধাক্কায় থমকে যেতে হয়, তাই না?‎‎আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে চাই, যা প্রথমবার শোনার পর আমাদ...
26/09/2026

‎কথাটা পড়েই প্রথম ধাক্কায় থমকে যেতে হয়, তাই না?
‎
‎আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে চাই, যা প্রথমবার শোনার পর আমাদের মতো আপনাদেরও হৃদয়ে গভীরভাবে রেখাপাত করবে, ইনশাআল্লাহ।
‎
‎আমাদের জীবনের ব্যস্ততায় আমরা কত কী নিয়ে ভাবি! কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পূর্বসূরিদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সৌন্দর্য ঠিক কতটা উঁচুতে পৌঁছাতে পারে?
‎
‎সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, পরম শ্রদ্ধেয় শায়খ আবদুল আজিজ ইবন আবদুল্লাহ আলে শায়খ (রহ.)।
‎
‎তিনি তার জীবনের পাঁচটি ভিন্ন ভিন্ন বছরে, টানা পাঁচবার মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়েছিলেন সম্পূর্ণ আলাদা একটি উদ্দেশ্যে।
‎
‎তিনি পাঁচজন মহান ইমামের পক্ষ থেকে আলাদাভাবে পাঁচটি বদলি হজ সম্পন্ন করেছিলেন!
‎
‎যাঁদের নাম উচ্চারণ করার সময় আজ আমাদের বুক শ্রদ্ধায় ভরে ওঠে:
‎
‎• ইমাম ইবন হাযম (রহ.)
‎• ইমাম ইবন আবদুল বার (রহ.)
‎• ইমাম আল-মুনযিরী (রহ.)
‎• ইমাম আন-নওয়াবী (রহ.)
‎• ইমাম ইবন রজব (রহ.)
‎
‎একবার চিন্তা করুন তো...
‎আমরা অনেকেই হয়তো ভাবতে পারি, যে তাঁরা কি জীবনে কোনোদিন হজ করতে পারেননি বলে শায়খ এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন?
‎
না, ইতিহাস আমাদের ভিন্ন কথা বলে।
‎
‎ইমাম আল-মুনযিরী, ইমাম আন-নওয়াবী কিংবা ইমাম ইবন রজব (রহ.)—তাঁরা প্রত্যেকেই জীবনে নিজ দায়িত্বে হজ সম্পন্ন করেছিলেন।
‎
‎অন্যদিকে স্পেন (আন্দালুস) দূরবর্তী অবস্থান ও তৎকালীন কঠিন সফরের কারণে ইমাম ইবন হাযম (রহ.) ও ইবন আবদুল বার (রহ.)-এর জীবনে সেই সুযোগ মেলেনি।
‎
‎তাহলে একজন আলেম কেন তাঁদের প্রত্যেকের জন্য আলাদাভাবে পাঁচটি বছর উৎসর্গ করলেন?
‎
‎কারণটা অভাব পূরণ করা ছিল না...
‎কারণটা ছিল ‘ইলমের প্রতি গভীর ভালোবাসা আর মহৎ এক কৃতজ্ঞতাবোধ!’
‎
‎এই যুগে আমরা হাত বাড়ালেই যে হাদিসের কিতাব খুলে বসতে পারছি, মসজিদ, মাদরাসা, মারকায, খানকায় যে ফিকহ শিখছি, যে রিয়াদুস সালিহীন পড়ে নিজেদের জীবন সাজাচ্ছি—এই মানুষগুলো শত শত বছর আগে তাঁদের সারাটা জীবন, রক্ত ও ঘাম পানি করে সেই পথ আমাদের জন্য মসৃণ করে দিয়ে গেছেন।
‎
‎তাঁরা দুনিয়া ছেড়ে গেছেন শত শত বছর আগে। কিন্তু তাঁদের রেখে যাওয়া আলোর প্রদীপ আজও আমাদের পথ দেখাচ্ছে।
‎
‎গ্র্যান্ড মুফতি সাহেব এটিই অনুভব করেছিলেন। তিনি বুঝেছিলেন, এই ঋণের কোনো জাগতিক বিনিময় হয় না।
‎
‎তাই পরবর্তী প্রজন্মের একজন অনুসারী হিসেবে, উস্তাদদের প্রতি চিরন্তন ভালোবাসা থেকে তিনি নিজের জীবনের পাঁচটি বছরের হজের আমল এই পাঁচজন মহান আলোকের নামে উৎসর্গ করে দিয়ে গেছেন।
‎
‎কী অবিশ্বাস্য এক আমানতদারিতা, তাই না?
‎
‎প্রিয় ভাই ও বোনেরা,
‎এই অসাধারণ ঘটনাটি কিন্তু আমাদের জন্য এক দারুন শিক্ষার...
‎
‎একজন আলেমের রেখে যাওয়া সততা ও ইলম কত শত বছর ধরে দুনিয়ায় জীবিত থাকে—এ ঘটনা তার সাক্ষী হিসাবে যথেষ্ট।
‎
‎আর তারচেয়েও বড় কথা, যাঁরা আমাদের দ্বীন শিখিয়েছেন, দ্বীনের পথে চলতে সাহায্য করেছেন, তাঁদের জন্য আমাদের হৃদয়ে কতটুকু ভালোবাসা সঞ্চিত আছে?
‎
‎আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আসুন আমরা একটু চোখ বন্ধ করি।
‎
‎আমাদের জীবনের যেসব উস্তাদ, যেসব শিক্ষক বা আলেম আমাদের আলোর পথ দেখিয়েছেন, তাঁদের জন্য কি অন্তরের গভীর থেকে একটা আন্তরিক দোয়া আমরা পাঠাতে পারি না?
‎
‎আল্লাহ তাআলা এই সকল মহান ইমামদের এবং আমাদের উস্তাদদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন 🤲

মক্কা, ইতিহাসে মোড়ানো এক নগরী। 🤍কা‘বা আল্লাহর ঘর, ঈমানের কেন্দ্রবিন্দু।আর সেই কা‘বাকে ঘিরে গড়ে ওঠা মক্কা এমন এক নগরী, যা...
26/09/2026

মক্কা, ইতিহাসে মোড়ানো এক নগরী। 🤍

কা‘বা আল্লাহর ঘর, ঈমানের কেন্দ্রবিন্দু।
আর সেই কা‘বাকে ঘিরে গড়ে ওঠা মক্কা এমন এক নগরী, যার প্রতিটি প্রান্ত জড়িয়ে আছে নবুয়ত, ওহী, ত্যাগ আর ভালোবাসার ইতিহাসে।

⛰️ জাবালে হিরা: যেখানে নাযিল হয়েছিল প্রথম ওহী।
🌙 জাবালে সাওর: যেখানে হিজরতের রাতে রাসূলুল্লাহ ﷺ আশ্রয় নিয়েছিলেন।
🏞️ মিনা, আরাফা, মুযদালিফা: যেসব ভূমি সাক্ষী হয়েছে হজের অসংখ্য স্মরণীয় মুহূর্তের।

মক্কায় তাই শুধু কা‘বা দেখা হয় না।
ইতিহাসও যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।

পাহাড়, উপত্যকা, পথ কত স্মৃতি যে লুকিয়ে আছে এই নগরীর বুকে!

অক্টোবরে ইতমিনানের উমরাহ কাফেলায় যারা মক্কার পথে রওনা হবেন, তাঁদের জন্য এই সফর শুধু উমরাহ নয় ইনশাআল্লাহ। নবুয়তের ইতিহাসের সঙ্গে আরও কাছে থেকে পরিচিত হওয়ারও এক সুযোগ। 🤍

আল্লাহ আমাদের সবাইকে বারবার তাঁর ঘর দেখার এবং মক্কার পবিত্র ভূমিতে ইবাদত করার তাওফিক দিন। আমিন। 🤲

“এটা তো মসজিদুল আকসা নয়!”ডোম অব দ্য রকের ছবি দিয়ে“মসজিদুল আকসা” লিখলেই এমন মন্তব্য প্রায়ই দেখা যায়।তাহলে আসলেই কি ছবিটা ...
26/09/2026

“এটা তো মসজিদুল আকসা নয়!”

ডোম অব দ্য রকের ছবি দিয়ে
“মসজিদুল আকসা” লিখলেই এমন মন্তব্য প্রায়ই দেখা যায়।

তাহলে আসলেই কি ছবিটা ভুল?

চলুন, একটু সহজ করে দেখি। 🤍
মসজিদুল আকসা শুধু একটি ভবনের নাম নয়।

মসজিদুল আকসা বলতে জেরুজালেমের প্রাচীরবেষ্টিত পুরো পবিত্র প্রাঙ্গণটিকে বোঝানো হয়। ছবিতে বিন্দু দিয়ে যে পুরো সীমানাটি দেখানো হয়েছে, সেটিই সেই বিস্তৃত এলাকা।

এই প্রাঙ্গণের ভেতরেই রয়েছে:

ডোম অব দ্য রক (কুব্বাতুস সাখরা),
কিবলি মসজিদ,
বুরাক মসজিদ
এবং আরও বিভিন্ন স্থাপনা ও প্রার্থনাস্থল।

তাই বিষয়টা এমন,

কুব্বাতুস সাখরা = পুরো মসজিদুল আকসা নয়।
কিন্তু ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাখরা মসজিদুল আকসারই অংশ।

তাহলে অনলাইনে মসজিদুল আকসার ছবি হিসেবে ডোম অব দ্য রকের ছবিই এত বেশি দেখা যায় কেন?

এর অসাধারণ স্থাপত্য, উজ্জ্বল সোনালি গম্বুজ এবং দূর থেকেই সহজে চোখে পড়ার মতো স্বতন্ত্র অবয়ব এটিকে মসজিদুল আকসার সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি করে তুলেছে। বিশেষ করে আকাশ থেকে, ড্রোন বা দূর থেকে তোলা ছবিতে পুরো প্রাঙ্গণের মধ্যে সোনালি গম্বুজটি খুব সহজেই আলাদা করে চোখে পড়ে।

তাই পরেরবার ডোম অব দ্য রকের ছবি দেখলে,
“এটা মসজিদুল আকসা নয়” বলার আগে
একবার পুরো সীমানাটার দিকে তাকাবেন। 🤍

ছবিটা তাই ভুল নয়
শুধু ছবিতে পুরো মসজিদুল আকসার বিস্তৃত প্রাঙ্গণের একটি অংশ দেখা যাচ্ছে।

ছবিতে যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটিই ছিল মাকামে হানাফি, মসজিদুল হারামের মাতাফ এলাকায় থাকা চারটি ঐতিহাসিক মাকামের একটি।এ...
25/09/2026

ছবিতে যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটিই ছিল মাকামে হানাফি, মসজিদুল হারামের মাতাফ এলাকায় থাকা চারটি ঐতিহাসিক মাকামের একটি।

একসময় এখানে চার মাযহাবের জন্য আলাদা আলাদা মাকাম ছিল; হানাফি, শাফেয়ি, মালিকি ও হাম্বলি। নিজ নিজ মাযহাবের অনুসারীরা সেখানে নামাজ আদায় করতেন। অর্থাৎ মসজিদুল হারামে প্রত্যেক ওয়াক্তে চারটি জামাত হতো।

১৯৫৮ সালে চারটি মাকামই অপসারণ করা হয়।

আজকের মসজিদুল হারামের চেনা দৃশ্যের মাঝে তাই এই ছবিটা দেখলে বোঝা যায় সময় বদলেছে, আর হারামের অনেক পুরোনো চিহ্নও আজ আর নেই। 🤍

মাকামে হানাফি | মসজিদুল হারাম, মক্কা

25/09/2026

হজ ২০২৭ রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে, আগামীকাল শনিবার পর্যন্ত।

— আপনার মন্তব্য কি❓

সুইজারল্যান্ড দেখলে আমরা মুগ্ধ হয়ে বলি, “এ যেন জান্নাত!” 🌿অথচ আল্লাহ বলেন,“কোনো প্রাণই জানে না, তাদের জন্য কী চোখ জুড়ানো...
25/09/2026

সুইজারল্যান্ড দেখলে আমরা মুগ্ধ হয়ে বলি, “এ যেন জান্নাত!” 🌿

অথচ আল্লাহ বলেন,
“কোনো প্রাণই জানে না, তাদের জন্য কী চোখ জুড়ানো জিনিস গোপন রাখা হয়েছে।”
~ সূরা আস-সাজদাহ, ৩২:১৭

সেই জান্নাতেরই
একটি বাগান দুনিয়ার বুকে আছে, মদিনায়। 🤍

রিয়াদুল জান্নাহ।

ভাবা যায়?

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ।

25/09/2026

📌 আজকের জরুরি বার্তা।
জুমা মুবারক ✨

Address

Anam Rangs Plaza (Level: 4, Suite: D4), Dhanmondi 6A, Satmasjid Road (Adjacent Of Dhanmondi Eidgah)
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801911539030

Alerts

Be the first to know and let us send you an email when Ithminaan Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ithminaan Hajj & Umrah Services:

Shortcuts

Share

Category