RH Travel Agency

Call Directions Website Contact the business

RH Travel Agency World Wide All Kinds Of Airlines Flight Tickets, visa process & manpower services

অন্য যাত্রীদের জন্য রেপিং ৩০০ টাকা হলেও যাদের BMET কার্ড আছে তারা ১০০ টাকায় রেপিং করাতে পারবেন। সেজন্য কার্ড দেখাতে হবে।...
16/10/2026

অন্য যাত্রীদের জন্য রেপিং ৩০০ টাকা হলেও যাদের BMET কার্ড আছে তারা ১০০ টাকায় রেপিং করাতে পারবেন। সেজন্য কার্ড দেখাতে হবে। কেউ যদি কার্ড থাকার পরও ১০০ টাকায় রেপিং না করায় সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দিবেেন।

14/10/2026

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সৃষ্ট বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা থেকে সৌদিগামী এ পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৩৬টি সরাসরি ফ্লাইট এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিলের ফলে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনার পর বাংলাদেশ-সৌদি আরব রুটে সরাসরি এবং ট্রানজিটের মাধ্যমে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৬১টি ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ফ্লাইটের চলাচল স্থগিত রাখা হয়েছে। চলমান পরিস্থিতিতে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবগামী বাংলাদেশি যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মজীবী মানুষের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাঁদের অনেকেই কর্মসংস্থানে যোগদান, নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া কিংবা ব্যবসায়িক প্রয়োজনে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। অন্যদিকে, অনেক ধর্মপ্রাণ মানুষ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যেও যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে তাঁদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশেষ করে যাঁরা চাকরি নিয়ে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, তাঁদের বিষয়টি অত্যন্ত মানবিক ও গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে তাঁদের চাকরির সুযোগ হারানো, নিয়োগকর্তার সঙ্গে চুক্তিগত জটিলতা এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভিসার মেয়াদ, নিয়োগসংক্রান্ত শর্ত এবং সৌদি আরবের প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে সংশ্লিষ্ট জটিলতাও তৈরি হতে পারে। ফলে বিষয়টি শুধু যাতায়াতের অসুবিধা নয়; বরং অনেক পরিবারের জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে কার্যকর কূটনৈতিক যোগাযোগ স্থাপন করতে হবে। বিশেষ করে চাকরি নিয়ে যাত্রার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে ফ্লাইট বিপর্যয়ের কারণে তাঁদের চাকরি, ভিসা কিংবা কর্মসংস্থানের সুযোগ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাঁদের জন্য যৌক্তিক সময়সীমা বৃদ্ধি এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করতে হবে।

একই সঙ্গে, নিরাপত্তা পরিস্থিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঝুঁকিপূর্ণ বা সাময়িকভাবে বন্ধ থাকা বিমানবন্দর এড়িয়ে সৌদি আরবের অন্য নিরাপদ বিমানবন্দর কিংবা বিকল্প রুটে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা যাচাই করতে হবে। এ ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিকল্প ফ্লাইট, পুনঃটিকিটায়ন এবং প্রয়োজনীয় যাত্রাসহায়তার ব্যবস্থা করা জরুরি।

আমরা মনে করি, এই সংকট মোকাবিলায় সামান্য অবহেলা কিংবা সিদ্ধান্ত গ্রহণে অযৌক্তিক বিলম্ব শুধুমাত্র সংশ্লিষ্ট যাত্রী ও তাঁদের পরিবারই নয় বরং দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও বৈদেশিক আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আমরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করুন এবং সৌদি আরবগামী যাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপদ যাত্রা, কর্মসংস্থানের সুযোগ এবং স্বার্থ সুরক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন।
Copy post

এক ধাপে মেডিকেল খরচ ৫০০০ হাজার টাকা কিভাবে বাড়ে
17/02/2026

এক ধাপে মেডিকেল খরচ ৫০০০ হাজার টাকা কিভাবে বাড়ে

যারা যারা ডায়াসে উঠে বক্তৃতা দেন। সাবধান হোন। ক্যারিয়ার হুমকির মুখে ফেলবেন না।
06/11/2025

যারা যারা ডায়াসে উঠে বক্তৃতা দেন। সাবধান হোন। ক্যারিয়ার হুমকির মুখে ফেলবেন না।

21/10/2025

গত তিন বছর ধরে OTA - Travel Businesses Portal (TBP) তাদের সাথে বিজনেস করে আসছি হঠাৎ করে এভাবে পালিয়ে যাবে যা কল্পনার বাহিরে।

তিনটি একটি ফ্লাইট এর যে কি ভবিষ্যৎ!
ওয়ালেটে টাকা ছিল এর দায়ভার এখন কে নিবে 😓
বিশ্বাস করার মতো কোনো স্থান বর্তমানে পাচ্ছিনা।

আসসালামু আলাইকুমআপনার যে কোনো ভ্রমণ সংক্রান্ত সেবা পেতে এখনই যোগাযোগ করুন RH Travel Agency-এর সাথে।✈ আমাদের সেবা সমূহ✅ স...
17/09/2025

আসসালামু আলাইকুম
আপনার যে কোনো ভ্রমণ সংক্রান্ত সেবা পেতে এখনই যোগাযোগ করুন RH Travel Agency-এর সাথে।

✈ আমাদের সেবা সমূহ
✅ সৌদি আরবের ভিসা প্রসেসিং
• আমেল আদি ,আমেল মঞ্জিল
• ফ্যামিলি ভিসা (জিয়ারা ভিসা)

✅ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এয়ার টিকেট বুকিং

💡 সাশ্রয়ী মূল্যে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পেতে আজই যোগাযোগ করুন—
📞 RH Travel Agency
Mobile : +8801916097863
🔗 https://www.rhtrips.com

📍( 326/B (Ground Floor), Taltola, Khilgaon, Dhaka)

🌍 বিশ্বজুড়ে ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী RH Travel Agency

🎉 সপ্তাহজুড়ে সবার আস্থা, RH Travel-এর পাশে থাকার গল্প! 🎉এই সপ্তাহে আমাদের কাছ থেকে অসংখ্য প্রিয় ভ্রমণপ্রেমী বন্ধুরা এয়...
14/09/2025

🎉 সপ্তাহজুড়ে সবার আস্থা, RH Travel-এর পাশে থাকার গল্প! 🎉

এই সপ্তাহে আমাদের কাছ থেকে অসংখ্য প্রিয় ভ্রমণপ্রেমী বন্ধুরা এয়ার টিকিট ক্রয় করেছেন।
আপনাদের ভ্রমণকে ঝামেলামুক্ত ও আনন্দময় করতে আমরা সবসময় প্রস্তুত। ✈️🌍

💼 কেন RH Travel Agency?
✅ বিশ্বস্ত ও দ্রুত সেবা
✅ সাশ্রয়ী মূল্যের টিকিট
✅ ২৪/৭ গ্রাহক সহায়তা

আপনার পরবর্তী যাত্রার টিকিট বুক করুন আজই, নিশ্চিন্তে ভ্রমণ করুন আমাদের সাথেই।

📞 যোগাযোগ: 01916-097863

✨ RH Travel Agency — আপনার নির্ভরযোগ্য ভ্রমণ সঙ্গী ✨

---

🌟 আলহামদুলিল্লাহ 🌟আজকে আমরা আরো একটি সৌদি ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের কাজ হাতে পেয়েছি।বিশ্বস্ত সেবা ও দ্রুত প্রক্রিয়ার ...
13/09/2025

🌟 আলহামদুলিল্লাহ 🌟
আজকে আমরা আরো একটি সৌদি ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের কাজ হাতে পেয়েছি।
বিশ্বস্ত সেবা ও দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে ক্লায়েন্টদের পাশে থাকার অঙ্গীকার আমাদের প্রতিটি ধাপে। 💼✈️

🙏 আপনাদের দোয়া ও বিশ্বাসের জন্য ধন্যবাদ।

RH Travel Agency
📞 01916-097863

---

✨ আলহামদুলিল্লাহ ✨আরো ৩টি সৌদি ফ্যামিলি ভিসার কাজ সফলভাবে সম্পন্ন করেছি।আমাদের প্রিয় ক্লায়েন্টদের জন্য রইল আন্তরিক শুভ...
13/09/2025

✨ আলহামদুলিল্লাহ ✨
আরো ৩টি সৌদি ফ্যামিলি ভিসার কাজ সফলভাবে সম্পন্ন করেছি।
আমাদের প্রিয় ক্লায়েন্টদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। 🌙💐

✈️ RH Travel Agency
বিশ্বস্ত সেবার প্রতিশ্রুতি নিয়ে সবসময় আপনার পাশে।

📞 যোগাযোগ: 01916-097863














26/08/2025

Address

461/B, Khilgaon Taltola
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when RH Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RH Travel Agency:

Shortcuts

Share

Category

Nearby travel agencies