10/04/2026
পাপুয়া নিউগিনি ভিসা সম্পর্কিত তথ্য.
ব্যাংকক থেকে পাপুয়া নিউ গিনি 🇵🇬 এর টুরিস্ট ভিসা যেভাবে করবেন।
বাংলাদেশী ভ্রমণকারীরা খুব সহজেই পাপুয়া নিউ গিনি 🇵🇬 এর টুরিস্ট ভিসা করতে পারেন ব্যাংকক থেকে।
🔖 যা যা লাগবে :
* পাসপোর্ট
* ছবি ১ কপি
* হোটেল বুকিং কপি।
* এয়ার টিকেট বুকিং কপি।
* কভার লেটার।
* ৩০০০ থাই বাথ।
🔖 ভিসার ধরন :
* সিঙ্গেল এন্ট্রি ভিসা। শুধুমাত্র একবার প্রবেশের জন্য।
* ১৮০ দিনের মধ্যে ঢুকতে হবে। সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন।
ভিসা কনস্যুলেট অফিসে গিয়ে ভিসা অফিসারের সাথে কথা বলুন। তিনি ভিসা আবেদন পত্র দিবেন, পূরন করে ডকুমেন্টস সহ জমা দিন। পরের দিন তারা মেইল করে ডেলিভারী টাইম জানিয়ে দিবেন। নরমালি ৩-৪ দিন সময় নেয়। তবে অনুরোধ করলে পরের দিনই পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। ভিসা অফিসার খুবই হেল্পফুল।
📍 পাপুয়া নিউগিনি কনস্যুলেট, ব্যাংকক এর ঠিকানা।
সিনো থাই টাওয়ার, ফ্লোর -২৭, ৩২/৫৯-৬০, রোড-২১, সুকুমভিত, ব্যাংকক, থাইল্যান্ড।
📌 যেকোন দেশের ভিসা প্রাপ্তি আপনার অধিকার নয়। এটা ভ্রমনকারীর প্রতি অন্যন্য দেশের সম্মান। কখনো কোন দেশের ভিসার নিয়ম কানুন ভঙ্গ করবেন না। ট্যুরিষ্ট ভিসায় গিয়ে মেয়াদের বেশী অবস্থান করবেন না। আমরা সবাই নিয়ম মেনে চললে সব দেশই ভিসা প্রদান রেশিও বাড়াতে বাধ্য হবে।