Porjoton Bangladesh Ltd.

Porjoton Bangladesh Ltd. Porjoton BD is a tour operator in Bangladesh. It is widely recognized to arrange all kinds of TOUR PACKAGES free from hassle & full of entertainment.

19/06/2025

#বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-টিভিসহ ১৯টি পণ্য আনতে পারবেন। সরকার দু-এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে। কি কি আনা যায় এবং এবার বাজেটে কি কি পরিবর্তন করা হয়েছে তা আলোচনা করা হলো।

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তাঁরা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে ওই সব পণ্য।

#বিনা শুল্কে যা আনা যাবে

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
বিনা শুল্কে যে ১৯ ধরনের পণ্য আনা যাবে। এ পণ্যের তালিকায় আছে দুটি ব্যবহৃত মুঠোফোন; একটি নতুন মোবাইল ফোন; ১৫ বর্গমিটার আয়তনবিশিষ্ট কার্পেট; ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন; ডেস্কটপ বা ল্যাপটপ; কম্পিউটার স্ক্যানার; প্রিন্টার; ভিডিও ক্যামেরা; স্টিল বা ডিজিটাল ক্যামেরা; ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন; রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন; টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার, কফি মেকার; সেলাই মেশিন; টেবিল ফ্যান; ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী; ১০০ গ্রাম ওজনের সোনার গয়না; এক কার্টন সিগারেট; সিডি ও স্পিকারসহ মিউজিক সিস্টেম।
শুল্ক-কর পরিশোধ করে যে ১১ ধরনের পণ্য আনা যাবে। এগুলো হলো ১১৭ গ্রাম ওজনের স্বর্ণবার। এ জন্য ৪০ হাজার টাকা শুল্ক-কর দিতে হবে। এ ছাড়া ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার; ৩০ ইঞ্চি ও তদূর্ধ্ব টেলিভিশন; হোম থিয়েটার; রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার; এয়ারকন্ডিশনার; ডিশ অ্যানটেনা; এইচডি ক্যামেরা; ঝাড়বাতি; বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগান; ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে। এসব পণ্যে ৩০০ টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা পর্যন্ত শুল্ক-কর পরিশোধ করতে হয়।

#এবার যত পরিবর্তন

এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে মোট ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন। বিদেশফেরত একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন ও প্রতিবছর একবারই একটি নতুন মুঠোফোন শুল্ক-কর পরিশোধ ছাড়া আনতে পারবেন।

সূত্র : প্রথম আলো।

🇧🇩 ভারত না গিয়ে একদম কম খরচে চলে আসুন নেপালে! 🏞️নেপাল! আমাদের প্রতিবেশী দেশ, যেখানে কম খরচে আপনি অনুভব করতে পারবেন প্রক...
02/06/2025

🇧🇩 ভারত না গিয়ে একদম কম খরচে চলে আসুন নেপালে! 🏞️

নেপাল! আমাদের প্রতিবেশী দেশ, যেখানে কম খরচে আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির অনবদ্য সৌন্দর্য, পাহাড়, শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি। ✨

কেন নেপাল ভ্রমণ করবেন?

🌄 শান্ত নদী, 🏔️ হিমালয় পর্বত, এবং 🏛️ ঐতিহাসিক মন্দিরগুলো—সবকিছু মিলিয়ে নেপাল এক অদ্ভুত সৌন্দর্যের অভয়ারণ্য! কম খরচে ভ্রমণ করতে চান? নেপাল হতে পারে আপনার আদর্শ গন্তব্য! 😍

কিভাবে নেপাল যাবেন?

✈️ ফ্লাইট বুকিং:
ঢাকা থেকে কাঠমান্ডু ফ্লাইটে যেতে খরচ হবে প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা। জনপ্রিয় এয়ারলাইনসগুলোর মধ্যে Biman Bangladesh Airlines, US-Bangla Airlines, এবং Thai Airways রয়েছে।

ফ্লাইট বুকিং ওয়েবসাইট:

www.skyscanner.com

www.gojayan.com

www.biman-airlines.com

কোথায় থাকবেন?

নেপালে থাকার খরচ খুবই কম এবং বাজেট হোটেলগুলোতে থাকলে আপনি ৭০০ থেকে ১৫০০ টাকার মধ্যে রাত কাটাতে পারবেন।

🌟 কিছু জনপ্রিয় হোটেল:

1. Thamel Eco Resort (কাঠমান্ডু)

📍 ঠিকানা: Thamel, Kathmandu

📞 ফোন: +977 1 4250569

💵 খরচ: ৮০০-১২০০ টাকা (প্রতি রাত)

2. Hotel Bright Star (পোখরা)

📍 ঠিকানা: Lakeside, Pokhara

📞 ফোন: +977 61 463080

💵 খরচ: ৭০০-১৫০০ টাকা (প্রতি রাত)

খাবারের খরচ

🍽️ নেপালের খাবারের খরচও খুব সস্তা। আপনি ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন। আর স্ট্রিট ফুড তো আছেই, ১০০-২০০ টাকার মধ্যে স্ন্যাকসও পাওয়া যাবে। 😋

ভ্রমণ স্পট

🎯 কাঠমান্ডু ভ্যালি:
এখানে রয়েছে মন্দির, পুরাতন নগরী এবং ঐতিহ্য।
🎯 পোখরা:
প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত হ্রদ এবং পাহাড়ি দৃশ্যের জন্য বিখ্যাত।
🎯 চিতওয়ান:
বন্যপ্রাণী দেখার জন্য সেরা গন্তব্য। 🦁

ভিসা প্রক্রিয়া

বাংলাদেশী নাগরিকদের জন্য নেপাল ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন। আপনি সহজেই নেপাল দূতাবাসে অথবা অনলাইনে ই-ভিসা আবেদন করতে পারবেন।

নেপাল দূতাবাস, ঢাকা:
📍 ঠিকানা: House No 23, Road 1/A, Gulshan 1, Dhaka, Bangladesh
📞 ফোন: +880 2 881 3245

ই-ভিসার ওয়েবসাইট:
www.online.nepalimmigration.gov.np/tourist

মোট খরচের হিসাব

💰 ফ্লাইট: ১৫,০০০ - ২০,০০০ টাকা
💰 স্ট্যান্ডার্ড হোটেল: ৮০০ - ২০০০ টাকা (প্রতি রাত)
💰 খাবার: ৫০০ - ১০০০ টাকা (প্রতি দিন)
💰 ভ্রমণ স্পট: ১০০০ - ৩,০০০ টাকা

মোট খরচ (৩ দিনের জন্য): ২০,০০০ - ২৫,০০০ টাকা

যোগাযোগ নাম্বার এবং ওয়েবসাইট

📞 নেপাল দূতাবাস (ঢাকা): +880 2 881 3245
📱 ফ্লাইট বুকিং:

www.biman-airlines.com

www.us-banglaairlines.com

www.skyscanner.com

এখন আপনার নেপাল ভ্রমণ পরিকল্পনা শুরু করুন এবং কম খরচে এক সুন্দর অভিজ্ঞতা লাভ করুন! 🌍✈️



©

05/05/2025

কক্সবাজার আগমনে ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ আশা করি মনোযোগ দিয়ে পড়বেন।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। কম টাকায় অফার করলেও না।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। বিশেষ করে মোবাইল সাগরের পানিতে খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সাবধান।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন নাহলে কিছুক্ষণ পরেই টাকা চেয়ে বসবে। ম্যাসেজ করতে চাইলে টাকা ফিক্সড করে নিবেন।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন। কিনলে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নিবেন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন। ওরা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের নির্দেশনা মেনে চলুন।

✅কক্সবাজারে যে কোনো সমস্যা সমাধানের জন্য ট্যুরিস্ট পুলিশ খুবই তৎপর ও আন্তরিক। প্রয়োজন হলে তাদের সাহায্য নিন।

যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন
📞 ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭
📞 ইন্সপেক্টর-০১৩২০১৫৯০৪৪
📞এএসপি ০১৩২০১৫৯২০৯
📞 অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫

#কক্সবাজার
#সতর্কতা
#ভ্রমনেরপ্রস্তুতি
#কক্সবাজারভ্রমন
#কক্সবাজারহোটেল
#দর্শনীয়স্থানকক্সবাজার

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:  প্রথম ধাপ:প্...
19/01/2025

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)

১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 3,500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 17,000
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রোভাল হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড।

Porjoton Bangladesh Ltd

⏩ পাকিস্তান ট্যুরের নিয়মাবলী... 🇧🇩✈🇵🇰পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে বসে অথ...
06/06/2024

⏩ পাকিস্তান ট্যুরের নিয়মাবলী... 🇧🇩✈🇵🇰

পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে বসে অথবা যেকোনো কম্পিউটার দোকানের মাধ্যমে এই আবেদন করতে পারবেন। এতে খরচ হবে ২৫ ডলার । আবেদনের দেড়-দুই মাসের ভেতরেই ভিসা চলে আসবে।
অনলাইনে ভিসা আবেদনের পদ্ধতি...

ভিসা আবেদনের পরপরই ফ্লাইটের ব্যাপারে খোঁজখবর নেয়া শুরু করে দিবেন। সিজন এবং ডেট অনুযায়ী রেট বাড়ে-কমে। ভিসা আসার পর টিকেট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে আমরা অবশ্যই লাহোরে যাবো। কারন ইসলামাবাদ বা করাচীর ভাড়া বেশি। ঢাকা-টু-লাহোর রাউন্ড টিকেট (যাওয়া-আসা) এর দাম প্রায় ৪২-৪৫ হাজার টাকা। আপনার সুবিধামত কম খরচের একটা এয়ারলাইন্সের টিকেট বুক করে নিবেন।

এভাবে বিমান যোগে পৌছাতে হবে লাহোরে। লাহোর থেকে বাসে করে পৌছুতে হবে রাজধানী ইসলামাবাদ। লাহোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি বা অন্য কিছু ভাড়া নিয়ে চলে যাবেন সিটি বাস স্টেশনে (ব্যান্ড রোড)। লাহোর-টু-ইসলামাবাদ রুটের যেকোনো একটা বাসে উঠে ৫ ঘন্টা জার্নি করে চলে আসবেন ইসলামাবাদ। খরচ পরবে ১ হাজার টাকার মত।

ইসলামাবাদে অনেক ক্যাটাগরির হোটেল আছে। আপনার বাজেট অনুজায়ী একটা বেছে নিয়ে ২-১ দিন থাকতে পারেন সেখানে। ইসলামাবাদ বিশ্বের ২য় সুন্দরতম রাজধানী, তাই চাইলে কয়েকদিন সেখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে।

⏩ কারেন্সি চেঞ্জিং.......

লাহোরে এসেই প্রথমে কোনো ব্যাংক বা এয়ারপোর্টের কোনো নির্দিষ্ট স্থান থেকে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন। নরমালী ১০০ টাকা = ১৯০ রূপি। তবে কনভার্টের সময় কিছুটা কম দেয়া হয়।

⏩ পাকিস্তানী সিম উত্তলন......

পাকিস্তানে লোকেশন ট্রেকিং সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়েজন পরবে। আর সেজন্য অবস্যই পাকিস্তানী সিম লাগবে। তাই সেখানে পৌছেই সিম সংগ্রহ করতে হবে। বিদেশিরা সম্ভবত সিম ক্রয় করা ক্রিটিক্যাল, তবে একজন পরিচিত পাকিস্তানী থাকলে তার রেফারেন্সে সহজেই সিম কিনতে পারবেন।

তবে লাহোর এয়ারপোর্ট থেকে বিদেশিরা সহজেই সিম উত্তোলন করতে পারে। তাই এয়ারপোর্টে থাকতেই অবস্যই সিম কিনে নিবেন। সিম কেনার ক্ষেত্রে Zong নামক সিমটি কেনার চেষ্টা করবেন। নয়তো Jazz নামক সিমটি কিনবেন। সিমের ইন্টারনেট আপনার সব কাজ ইজি করে দেবে।

⏩ প্রাথমিক থাকা/হোটেল বুকিং....

মুল ট্যুর শুরুর পূর্বে পাকিস্তানে গিয়ে আপনাকে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। লাহোর বা ইসলামাবাদে এক-দেড় হাজার টাকার ভেতরেই অনেক ভালো মানের হোটেল রুম পাওয়া যায়। সেগুলোতে ব্রেকফাস্টও ফ্রি পাবেন। এই রুম গুলোতে ২-৩ জন করে থাকতে পারবেন। এছাড়া দুই হাজার টাকায় ডবল বেডের রুম পাবেন, যাতে ৪-৬ থাকতে পারবেন। খুব সহজেই পছন্দমত হোটেল খুঁজে পেতে প্লে-স্টোর থেকে Booking. com এপসটি ডাউনলোড করে ফেলবেন।

আবার আপনি চাইলে বাংলাদেশে থেকেই অনলাইনে হোটেল বুক করতে পারবেন। আপনার সাথে যদি মহিলা বা শিশু থাকে, তাহলে ১-২ দিনের আগাম হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন, নতুবা দরকার নেই।
অনলাইনে হোটেল বুকের পদ্ধতি....

⏩ মুল ট্যুর......

এবার ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মুল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশের যেকোনো অঞ্চল ট্যুরে যেতে পারবেন এখান থেকেই।

নর্থ এরিয়া ট্যুরের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ইসলামাবাদ থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে নেয়া। গিলগিট-বাল্টিস্তান এরিয়ায় ভাড়ায় চলিত গাড়ি নেই বললেই চলে। তাই ভেঙে ভেঙে ট্যুর করা পসিবল নয়।

নিজেরা গাড়ি ভাড়া নিয়ে নিলে সব টেনশন শেষ। সেই সাথে পথ খুঁজে পর্যটন স্পর্ট পৌছানোর ঝামেলাও থাকেনা। আপনি জাস্ট লোকেশনের নাম বলবেন, ড্রাইভারই আপনাকে সব স্পর্টে নিয়ে যাবে।

মে থেকে নভেম্বর মাস পর্যন্ত পাকিস্তানে গাড়ি রেন্ট করার খরচ কম থাকে। এসময় পার-ডে ভাড়া থাকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার ভেতর। অথচ আমাদের দেশে একটা গাড়ির পার-ডে ভাড়া পরে ৪-৫ হাজার টাকা😕

এভাবে ৪-৫ জনের গ্রুপ মিলে যদি একটা গাড়ি ভাড়া নেয়, তাহলে খরচ কিন্তু অনেক কম হয়। আর ১২-১৩ জনের গ্রুপ মিলে মাইক্রো বাস ভাড়া করে ফেললে খরচ আরো অনেক কমে যাবে। অতঃএব বড় গ্রুপে যাবার চেষ্টা করবেন।

⏩ খরচ কত হতে পারে......?

প্রথমেই বলে রাখি, পাকিস্তানে থাকা-খাওয়া এবং অভ্যন্তরিন যাতায়ত খরচ বাংলাদেশের মতই বা এর চেয়েও কম। তাই আপনি সেখানে যত দিনই থাকুন, তাতে খরচ তেমন বাড়বে না। মুল খরচটাই হলো বিমান ভাড়া।

পাকিস্তান ট্যুরের প্রধান কিছু খরচ।

▶ পাকিস্তানী ভিসার মুল্য ৩,২০০ টাকা।
▶ ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় ৪১-৪৫ হাজার টাকা।
▶ লাহোর টু ইসলামাবাদ (যাওয়া-আসা) বাস ভাড়া ২ হাজার টাকা।

তো এখানে খরচ হচ্ছে প্রায় ৪৬-৫০ হাজার টাকার মত। ধরুন পাকিস্তানে ১৫-২০ দিন অবস্থান করলে হোটেল বিল, খাবার, যাতায়ত, ঘুরাঘুরিতে খরচ করলেন আরো ১৫-২৫ হাজার টাকা। তাহলে সব মিলিয়ে টোটাল খরচ হচ্ছে প্রায় ৬৫-৭০ হাজার টাকার মত।

এটা হচ্ছে সিঙ্গেল ১ জনের হিসাব। কিন্তু গ্রুপ ট্যুরে গেলে খরচ অনেক কমে যাবে। ধরুন ৪ জনের একটা গ্রুপ গেলেন। তাহলে ১ টা ডবল বেডের রুম ভাড়া নিয়েই চার জন থেকে যেতে পারবেন। কিছু যায়গায় যেতে হলে গাড়ি ভাড়া নিয়ে যেতে হয়। সেসব ক্ষেত্রে ১ জনের ভাড়াতেই চারজন ঘুরতে পারবেন৷ এভাবে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমে মাথাপিছু ৬০ হাজারের ভেতর চলে আসতে পারে। তাই অবস্যই গ্রুপ হিসেবে ৪-৫ জন মিলে যাবেন।

⏩ কোথায় কোথায় ঘুরবেন....?

নর্থ পাকিস্তানে ঘুরার জায়গার কোনো অভাব নাই। আপনি একটানা ১ বছর ধরে ঘুরলেও আপনার স্বাদ মিটবে না। তবে আমাদের যেহেতু এত ঘুরার সামর্থ নেই তাই আমরা বেছে বেছে কিছু যায়গায় ঘুরতে পারি। যেমন.....

১. সোয়াত
২. হুনজা
৩. স্কার্দু
৪. আজাদ কাশ্মীর।

এগুলো খুবই পপুলার পর্যটন অঞ্চল। তবে এগুলোকে আবার ছোটখাটো কোনো পর্যটন স্পট ভাববেন না। কারন এগুলো একেকটাই বাংলাদেশের ২-৩ টা জেলার সমান সাইজের। এগুলোর ভেতর আবার ছোট ছোট অনেক পর্যটন স্পর্ট আছে। যেমন....

সোয়াত...; কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মালুম জব্বা রিসোর্ট, মহোদন্ড লেক, কুন্ডোল লেক ইত্যাদি....

হুনজা...; হুনজা ভ্যালি, আতাবাদ লেক, আলতিত ফোর্ট, বালতিত ফোর্ট, মাউন্ট রকাপুসি ইত্যাদি.....

স্কার্দু.....; সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, আপার কাচুরা লেক, লোয়ার কাচুরা লেক, সাতপারা লেক, স্কার্দু সিটি ইত্যাদি....

আজাদ কাম্মীর...; মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী, রাত্তি-গালি লেক, চিত্তকথা লেক, ইত্যাদি....

একটা কাজ করুন.... উপরোক্ত এই পর্যটন স্পর্ট গুলো সম্পর্কে ইউটিউব ভিডিও বা আমাদের গ্রুপের পোস্ট পড়ে অভিজ্ঞতা অর্জন করুন। এর ভেতর যেই স্পর্ট গুলো আপনার সবচেয়ে ভালো লাগে তার একটা তালিকা বানিয়ে ফেলুন। পাকিস্তান গেলে তখন সেই তালিকা অনিজায়ী ট্যুর করবেন।

⏩ থাকা/হোটেল...

উপরোক্ত সবগুলো স্থানেই আবাসিক হোটেল আছে। বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমান বেশি। বড় হোটেল গুলোর লোকেশন ইন্টারনেটেই পাবেন, আগাম বুকও করতে পারবেন। অফ সিজনে ৮শ থেকে ১ হাজারের ভেতর ভালো রুম পেয়ে যাবেন। রুমগুলোতে ৪ জন করে থাকতে পারবেন। ট্যুর সিজনে আবার দাম বেড়ে যায়। Booking. com এর মাধ্যমে সহজেই ভালো ভালো হোটেল খুঁজে পাবেন। এখানে দামি-সস্তা সব রকমের হোটেলই পাবেন। আপনার পছন্দ/বাজেট অনুজায়ী যেকোনো একটা বেছে নেবেন।

এছাড়াও ওখানে যাবার পর কম খরচের স্থানীয় হোটেল পাবেন। এসব স্থানীয় হোটেলের লোকেশন ইন্টারনেটে নাও থাকতে পারে। এসব স্থানীয় হোটেলে ভাড়া কম হবে।

আরেকটা কাজ করা যেতে পারে। পোর্টেবল তাবু কিনে নিজেদের মত করে থাকা যেতে পারে। লোকালয় থেকে কাছে, তবে নিরিবিলি-মনুষ্যহীন স্থানে তাবু খাটাবেন। অনেক বিদেশি ট্রাভেলারকে দেখেছি পাকিস্তানে গিয়ে এই কাজ করতে। এর ফলে খাওয়ার খরচ ছাড়া আর কোনো খরচই হবেনা। তবে একাজ তখনই করবেন, যখন আপনারা ৪-৫ জনের গ্রুপ থাকবেন, আর সাথে একজন পরিচিত পাকিস্তানী নাগরিক থাকলে ভালো হবে। আর হ্যা, শীতকালে এই কাজ না করাই উচিত। ওখানকার প্রচন্ড ঠান্ডা সহ্য করা খুব কঠিন।

এছাড়া সবগুলো অঞ্চলেই পাকিস্তান সরকারের টুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পেতে পারেন।

⏩ কোন সময় ট্যুরে যাবেন?

পাকিস্তান ট্যুরের অফ সিজন হলো মে থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময় গেলে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া অনেক কম হবে। তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টা বেছে নেবেন।

এছাড়া এমনিতেও নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত হুনজা বা স্কার্দু যাওয়া বেশ কঠিন। কারন রাস্তায় বরফ জমে থাকে। তবে শীতকালে সোয়াত ট্যুর করে মজা পাবেন। এসময় সোয়াতে আইস স্কেটিং সহ বিভিন্ন ধরনের ইউন্টার গেমিং চলে।

⏩ কিছু বার্তি পাওয়া....

সোয়াত, হুনজা এবং স্কার্দু, এই তিনটি অঞ্চল মোটামোটি একই ডিরেকশনে। আর এগুলোতে যেতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম হাইওয়ে দিয়ে। বিশ্বাস করুন, খোলা জীপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দেবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না।

আর হুনজায় গেলে আরো দুটো বার্তি জিনিস পাবেন। ১ম টা হলো 'বাবুসর পাস' বিশ্বের সবচেয়ে উচু সড়ক। যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে। আর ২য়টি হলো 'পাসু কোন' যেখান গেলে মনে হবে রাস্তা বুঝি আর কখনো শেষ হবেনা, সামনের পাহাড় গুলোর কাছেও কোনোদিন পৌছানো যাবে না।

আর আজাদ কাশ্মীরে যেতে হয় পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইওয়ের চেয়ে কোনো অংশেই কম না। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হবে।

আর আপনি যদি মনে করেন পাকিস্তান ট্যুর খরুচে হয়ে যাচ্ছে, তাহলে স্মরণ করুন... পাকিস্তানের সৌন্দর্য সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনের মত। আর ওই দেশগুলো ট্যুরে গেলে দুই-আড়াই লাখেরও বেশি খরচ হয়। সে তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

তো আজ এতটুকুই .... আগামীতে আরো তথ্য জোগাড় করতে পারলে তা নিয়ে পোস্ট করা হবে। ধন্যবাদ সবাইকে।

উত্ত অঞ্চল সমূহের ম্যাপ.... এই ম্যাপে এলাকার নাম, রাস্তা-ঘাট, হেটেল, টুরিস্ট ইনফরমেশন কেন্দ্র সহ অনেককিছুর অবস্থান দেখতে পাবেন।

***Copy from Adventure Pakistan group

Porjoton Bangladesh Ltd. এর সাথে সাজেক ভ্যালি ব্যাচেলর ট্রিপ। একঝাক প্রাণবন্ত তরুণ, সবাই আড্ডা আর হাসিতে মেতে ছিলেন। ধন্...
24/05/2024

Porjoton Bangladesh Ltd. এর সাথে সাজেক ভ্যালি ব্যাচেলর ট্রিপ। একঝাক প্রাণবন্ত তরুণ, সবাই আড্ডা আর হাসিতে মেতে ছিলেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যোগ দেয়ার জন্য।

নববর্ষ বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তির ছোঁয়া।
14/04/2024

নববর্ষ বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তির ছোঁয়া।

Porjoton Bangladesh Ltd. এর সাথে সিকিম ঘুরে আসুন।💥 সিকিম ট্যুর ৬ রাত ৫ দিন( বাজেট ট্যুর) 13,500/- রুপি । 💥Tour Date :-📅 ...
06/04/2024

Porjoton Bangladesh Ltd. এর সাথে সিকিম ঘুরে আসুন।

💥 সিকিম ট্যুর ৬ রাত ৫ দিন( বাজেট ট্যুর) 13,500/- রুপি । 💥
Tour Date :-
📅 ০৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল ১৩৫০০/- রুপি।
📅 ০৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ১৩৫০০/- রুপি।
📅 ০৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ১৩৫০০/- রুপি।
📅 ১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ১৩৫০০/- রুপি।
📅 ১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ১৪০০০/- রুপি।
📅 ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ১৩৫০০/- রুপি।
📅 ২৫ এপ্রিল থেকে ০১ মে ১৩৫০০/- রুপি।
📕 ট্যুর সংক্রান্ত বিস্তারিত জানতে এবং বুকিং কনফার্ম করতে ফোন করুনঃ
Call +8801911691299 Call/WhatsApp

❌প্যাকেজে যা যা থাকছে না :-
১) ট্রাভেল ট্যাক্স + পোর্ট ফি + বর্ডার খরচ = ১৯০০/- টাকা( আনুমানিক)।
২) ০ পয়েন্ট ভ্রমন খরচ ৬০০ রুপি ( আনুমানিক)।
🎁 প্যাকেজে যা যা থাকছে :
🚌ট্রান্সপোর্ট :-
🚍 ঢাকা - বুরিমাড়ী - ঢাকা ( AC BUS )
🚐 চ্যাংরাবান্ধা - শিলিগুড়ির - গ্যাংটক ( NON AC Tourist BUS / Jeep)
🚐 সকল সাইটসিং ( Bolero/ Sumo Jeep)
🏨 হোটেল :- ৩ রাত গ্যাংটক ১ রাত লাচ্যুং।
1) Hotel Prince & Kanchan Residency / Hotel Kanchanjangha INN ( Gantok)
2) Hotel Tashi Yankhil (Lachung).
🥘খাবার :- ইন্ডিয়া সাইডে প্রতিদিন ৩ বেলা খাবার ( সকাল + দুপুর + রাতের খাবার)।
📰 সকল পারমিশন খরচ।
💰 বুকিং কনফার্ম করতে জনপ্রতি ৫,০০০/-টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।
😍 সম্ভাব্য ভ্রমন বিস্তারিত :
❤️ দিন ০০:- ঢাকা – বুড়িমারী ( AC BUS )
অপরূপ সুন্দর সিকিমের উদ্দ্যেশে বিকেল ৫:০০ টায় ঢাকার টেকনিকাল থেকে শিলিগুড়ির পথে যাত্রা শুরু। ট্যুর মানেই নতুন নতুন মানুষের সাথে পরিচয় একই সাথে আনন্দ ও জ্ঞান আহরনের অপূর্ব সুযোগ।
{Food: No}
❤️ দিন ০১ :- চেংরাবান্ধা/বুড়িমারী - শিলিগুড়ি-গ্যাংটক
খুব সকালে আমরা চেংরাবান্ধা/বুড়িমারী পৌছাব, তারপর ফ্রেস হয়ে ইমিগ্রেশন এর জন্য রেডি হব,ইমিগ্রেশন এর কাজ শেষ করে শিলিগুড়ি পৌছাব, শিলিগুড়িতে দুপুরের খাবার খেয়ে আমরা রিজার্ভ প্রাইভেট ট্র্যান্সপোর্টে সন্ধ্যা নাগাত গ্যাংটক পৌছাবো। গ্যাংটকে প্রবেশের অনুমতি(ILP) আমরা করে দিব।রাস্তায় আমরা উপভোগ করবো নান্দনিক সৌন্দর্য। সন্ধায় নিজেদের মত ঘুরাঘুরি। রাতের খাবার শেষে হোটেলে রাত্রি যাপন।
{Food: Lunch & Dinner }
❤️ দিন ০২ :- গ্যাংটক - ছাঙ্গু লেক( Tsomgo lake)
সকালে ব্রেকফাস্ট করে ৯ টার মধ্যে বেরিয়ে পরব অপরূপ সুন্দর ছাঙ্গু লেক এর উদ্দেশ্যে, পথে আমরা দেখবো ভিউপয়েন্ট ও ঝরনা। পথিমধ্যে নেপালি ধাবাতে যাএা বিরতি ২০ মিনিট। ছাঙ্গু লেকে নিজ খরচে রোপওয়ে(ক্যাবলকার) ও ইয়াক রাইড করতে পারবেন, কারণ ক্যাবল কার থেকে Tsomgo lake এবং কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। আমরা দুপুরে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । গ্যাংটক হোটেলে পৌছে আমরা লেট লাঞ্চ করব।পুরো বিকেল ফ্রি টাইম। নিজেদের মত করে গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg থেকে শপিং টা সেরে নিব।রাত্রি যাপন গ্যাংটকে।
{Food: Breakfast , Lunch & Dinner }
❤️ দিন ০৩ :-গ্যাংটক – লাচুং সাইটসিং(North Sikkim)
ব্রেকফাস্ট করে সকাল ১০ টার মধ্যে আমরা লাচুং (North Sikkim) এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। যাত্রাপথে আমরা যা যা দেখবোঃ Butterfly waterfalls, Bhewa Waterfalls, Chungthang dam view point , Bhim Nala Waterfalls বিকেলের মধ্যে লাচুং পৌছে যাবো। লাচুং হোটেলএ চেকইন করে ফ্রেশ হয়ে নিবো। বিকেল ফ্রি টাইম,নিজেদের মত করে লাচুং এর আশেপাশে ঘুরে দেখবো।রাতের খাবার শেষে হোটেলে রাত্রি যাপন।
{Food: Breakfast, lunch and Dinner}
❤️ দিন ০৪ :- (North Sikkim) লাচুং - ইয়ামথাং ভ্যালী - জিরো পয়েন্ট – গ্যাংটক
সকাল ৬ টায় ব্রেকফাস্ট করে আমরা অপরুপ সুন্দর ইয়ামথাং ভ্যালী ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো (০ পয়েন্ট প্যাকেজে ইনকুলুড থাকবে না, পার্মিশন পেলে এক্সট্রা চার্জ সাপেক্ষে যেতে হবে ) । কথা দিচ্ছি ইয়ামথাং ভ্যালী আপনার জন্য এক স্বর্গীয় অনুভূতি দিবে। ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট দর্শন শেষে হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে আমরা গ্যাংটক এর উদ্দেশে রওনা হব।গ্যাংটক হোটেলে ফিরে আমরা রাতের খাবার খাব। রাত্রি যাপন গ্যাংটকে।
{Food: Breakfast, lunch and Dinner}।
❤️ দিন ০৫:- গ্যাংটক-শিলিগুড়ি- চেংরাবান্ধা /বুড়িমারী
সকালে ব্রেকফাস্ট সেরে ৭ টার মধ্যে ব্যাগ এন্ড ব্যাগেজসহ শিলিগুড়ির উদ্দেশ্য রওনা দিব।শিলিগুড়িতে দুপুরের খাবারের পর চেংরাবান্ধা বুড়িমারী হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
{Food: Breakfast & Lunch }
❤️ দিন ০৬:-
সকালে পৌছে যাব ঢাকা। এবার সময় এলো সবাইকে বিদায় বলার।
👨‍👨‍👧 শিশু পলিসি
👨‍👨‍👧 ০০-০৩ বছরের বচ্চার জন্য কোন খরচ লাগবেনা ।বাবা মার সাথে থাকবে, বাসে বাবা-মার সাথে বসবে।
👨‍👨‍👧 ০৩-০৫ বছরের বচ্চার জন্য ৭০% টাকা দিতে হবে ( বাসের সিট ব্যতিত ) ।
👨‍👨‍👧 ০৫ বছরের বেশি বয়সের বচ্চার জন্য ফুল পেমেন্ট করতে হবে।
🍛 খাবার মেনু
🍛 সকালের খাবার--(লুচি+অমলেট+ডাল+সবজি+চা/ব্রেড+অমলেট+চা)।
🍛 দুপুরের খাবার--ভাত+পাকোড়া+ডাল/সবজি+ মাছ /চিকেন /ডিমের কারি+ সালাদ)।
🍛 রাতের খাবার--ভাত/রুটি+পাকোড়া+ডাল/সবজি+ মাছ /চিকেন /ডিমের কারি+ সালাদ )।
🚨 টুরিষ্ট জীপে ও বাসে সবাই মিলেমিশে সামনে ও পেছনে বসতে হবে ।
🚨 রুম ও কিংসাইজ বেড শেয়ার করতে হবে।
🚨 বাসের সিট প্লান হবে বুকিং অনুযায়ী (ঢাকা - বুড়িমারি - ঢাকা )।
🚨 অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্য ধারন করতে হবে এবং অবশ্যই সবক্ষেত্রে সহযোগিতার মনভাব রাখতে হব।
🚨 কোন কারনে নর্থ সিকিম পারমিশন না পাওয়াা যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ ১ নাইট হবে দার্জিলিং অথবা পেলিং। ছাঙ্গু লেক( Tsomgo Lake) পারমিশন না পাওয়াা যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ থাকবে গ্যাংটক সাইটসিং।
🔥 বিশেষ দ্রষ্টব্য :
🚨 যান্ত্রিক ত্রুটির বা প্রাক্রিতিক কোন কারনে যদি প্যাকেজ থেকে ১ দিন বেশী থাকতে হয় তাহলে জন প্রতি ১৫০০/- রুপি করে খরচ বারবে হবে।
🚨 সিকিম ট্যুরের জন্য চ্যাংরাবান্ধা অথবা ফুলবাড়ী বর্ডার দিয়ে ভিসা থাকতে হবে। অন্যথায় শিলিগুড়িতে এড হওয়া যাবে ।
🌲⛄⛰️🌲⛄⛰️🌲⛄⛰️🌲⛄⛰️🌲⛄⛰️
আমাদের অফিসের ঠিকানা:

House No-168 (Ground Floor), Road No-4, Mohammadi Housing Society, Mohammadpur, Dhaka -1207

অনলাইনের দুনিয়ায় আপনি এখন ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন===========================১। তানজানিয়া www.tanzania.go.t...
02/04/2024

অনলাইনের দুনিয়ায় আপনি এখন ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন
===========================
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

নিজে নিজে আবেদন করে জার্মানি যেতে চান, আবেদন করবেন যেভাবেপ্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ নিজে নিজে আবেদন করে জার্মানি যেত...
13/02/2024

নিজে নিজে আবেদন করে জার্মানি যেতে চান, আবেদন করবেন যেভাবে
প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪

নিজে নিজে আবেদন করে জার্মানি যেতে চান, আবেদন করবেন যেভাবে

জার্মানিতে আবেদনের উপায়

দেশ-বিদেশ থেকে মাঝেই মাঝেই দক্ষ কর্মী চেয়ে নিয়োগ প্রকাশ করে থাকে জার্মানি। দেশটি শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি নির্মাণ, প্রযুক্তিখাতসহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগ দিয়ে থাকে। ইংরেজি ভাষাগত দক্ষতার আইইএলটিএস ও কোনো ফি ছাড়াই আবেদনের সুযোগও দিয়ে থাকে কখনো কখনো। কিন্তু জার্মানিতে আবেদনের প্রক্রিয়া অনেকটাই অজানা থাকায় বিষয়টি অসম্ভব হয়ে উঠে অনেকের।

গত মাসেই জার্মান সরকারের ওয়েবসাইটে দেখা যায়, শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষ নির্মাণ, প্রযুক্তিখাতসহ বিভিন্ন খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে দেশটি। জার্মানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই সময় দেখা যায়, বিভিন্ন খাতে একাধিক পদে ২৬ হাজারের বেশি কর্মী নেবে দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এ জন্য আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে ‘ওয়ার্কিং ইন জার্মানি’ অপশনে ক্লিকের পর ‘প্রোফেশনস ইন ডিমান্ড, জব লিস্টিং’ ক্যাটাগরিতে পছন্দসই চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে পারবেন।

সাধারণত জার্মানিতে চাকরির জন্য ডকুমেন্ট বা কাগজপত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হয়। কাগজপত্রগুলো পিডিএফ ফাইল করে ই-মেইল করতে হয়। এছাড়া আপনি জার্মানি কোম্পানির ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে সরাসরি আপলোডও করতে পারেন। অ্যাপ্লিকেশন ফোল্ডার করে ডাকযোগে আবেদনের খুবই কম প্রয়োজন হয়।

জার্মানিতে যেতে হলে প্রথমেই খুব মনোযোগ সহকারে চাকরির বিজ্ঞাপ্তিটি পড়তে হবে। কোন ধরনের আবেদন করতে বলা হয়েছে এবং কোন কোন কাগজপত্র চাওয়া হয়েছে, তা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। এসবের মধ্যে সাধারণত একটি কভার লেটার বা মোটিভেশন লেটার, একটি সিভি এবং অতিরিক্ত রেফারেন্স অন্তর্ভুক্ত থাকে। এবার তাহলে জার্মানিতে আবেদনের জন্য দেশটির সরকারের ওয়েবসাইট অনুযায়ী অন্যান্য বিষয় জেনে নেয়া যাক।

কভার লেটার বা মোটিভেশন লেটার: কভার লেটার হচ্ছে আপনার সম্পর্কে কোম্পানিকে প্রাথমিক ধারণা দেয়। এতে আপনার পরিচয় দেয়া, কোন পদবিতে কাজ করতে চান তার ব্যাখ্যা দেয়া এবং নিজের দক্ষতা বর্ণনা করতে হয়। এ জন্য আগের কাজ থেকে উদাহরণ ব্যবহার করে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে এবং এমনভাবে উপস্থাপন করুন, যাতে অন্যদের থেকে ব্যতিক্রম মনে হয় আপনাকে। যে পদে আবেদন করছেন, তাতে আপনি কেন যোগ্য ও সঠিক এবং প্রতিষ্ঠানটিতে আপনি কেমন কাজ করতে চান, সেটিও সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরুন।

জীবন বৃত্তান্ত: কারিকুলাম ভিটা বা সিভিতে আপনার ব্যক্তিগত ও পেশাগত কর্মজীবনের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিন। সিভিতে সাধারণত একটি টেবিলের মতো বিন্যাস থাকে। জার্মানিতে আবেদনকারী প্রার্থীদের প্রায়ই তাদের সিভিতে একটি ছবি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এখন জেনে নেয়া যাক সিভিতে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা উচিত।

Advertisement
১. ব্যক্তিগত তথ্য: নিজের নাম, ঠিকানা ও যোগাযোগের বিবরণ।

২. কাজের অভিজ্ঞতা: আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন। প্রতিষ্ঠানটিতে আপনার পদবী কি ছিল এবং সেখানে কোন কাজগুলো করেছেন। এসব তথ্য অতীত থেকে বর্তমানের দিকে তালিকাভুক্ত করা উচিত। তবে সাম্প্রতিক কাজের বিবরণগুলো প্রথমে রাখবেন।

৩. শিক্ষা: স্কুল-কলেজ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, অধ্যয়ন এবং এর বাইরে কোনো প্রশিক্ষণ নেয়া থাকলে সব তথ্য অতীত থেকে বর্তমানের দিকে তালিকাভুক্ত করতে হবে। স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের নাম তালিকাভুক্ত করুন, কোর্স এবং ফলাফল যুক্ত করুন। সম্প্রতি ডিগ্রি অর্জন দিয়ে শুরু করুন বিন্যাসগুলো।

৪. ভাষাগত দক্ষতা: আপনি কোন ভাষায় কথা বলেন এবং সেই ভাষা কতটা ভালো বলতে পারেন উল্লেখ করুন। প্রয়োজনে নির্দেশিকা হিসেবে সাধারণ ইউরোপীয় ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ (CEFR)-এর মানগুলো ব্যবহার করুন। যেমন- ইংরেজি: C1

৫. অনন্য দক্ষতা এবং আগ্রহ: আপনার যদি অসাধারণ কোনো দক্ষতা বা কম্পিউটার দক্ষতা বা ব্যক্তিগত কোনো আগ্রহ থাকে, যা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সেগুলো উল্লেখ করুন। এছাড়া সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তাও যোগ করতে পারেন।

 #উজবেকিস্তান_পর্যটনউজবেকিস্তান সম্পর্কে আকর্ষণীয় তথ্যমধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত, উজবেকিস্তান প্রজাতন্ত্র তার অ...
07/01/2024

#উজবেকিস্তান_পর্যটন

উজবেকিস্তান সম্পর্কে আকর্ষণীয় তথ্যমধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত, উজবেকিস্তান প্রজাতন্ত্র তার অসংখ্য স্থাপত্য নিদর্শন, অবিশ্বাস্য প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত প্রাসাদ এবং অতীতের সভ্যতার দুর্গের ধ্বংসাবশেষ, অসামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্যাস্ট্রোনমিক আনন্দ এবং বিখ্যাত নৈপুণ্য কর্মশালার জন্য বিখ্যাত। প্রথম সফর থেকে, আমাদের দেশে অসাধারণ অনুভূতি জাগায় যা আমাদের বারবার এখানে আসতে অনুপ্রাণিত করে।উজবেকিস্তান প্রজাতন্ত্রের 12 টি অঞ্চল এবং করাকালপাকিস্তান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র অন্তর্ভুক্ত।উজবেকিস্তানের প্রতিটি কোণ তার বৈশিষ্ট্য দ্বারা আকর্ষণ করে। তাসখন্দে, আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর মেট্রোতে হাঁটতে পারেন বা সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি দেখতে পারেন - উসমানের কোরান। ইউনেস্কোর সাংস্কৃতিক itতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত historicalতিহাসিক শহরগুলিতে - সমরকন্দ, বুখারা, শাখরিসাবজ এবং খিভা, আপনি অতীতের যুগের প্রতিধ্বনি সংরক্ষিত সবচেয়ে প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলি দেখতে পারেন। দেশের দক্ষিণাঞ্চলে - সুরখণ্ডার্যায়, আপনি পাহাড়ের গিরিপথ দিয়ে ভ্রমণ করতে পারেন অথবা টেরমেজের কাছে প্রাচীন শহরগুলির ধ্বংসাবশেষ দেখতে পারেন।বছরের সময়ের উপর নির্ভর করে, আপনি তিয়েন শানের পাদদেশে স্কি করতে যেতে পারেন বা বড় চিমগানের সর্বোচ্চ বিন্দুতে আরোহণ করতে পারেন।উজবেকিস্তান সম্পর্কে ভিডিওপ্রকৃতিপ্রকৃতিপ্রেমীদের জন্য, উজবেকিস্তান আপনার ছুটির দিনগুলি কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা, কারণ এই এলাকার সৌন্দর্য প্রথম দেখাতেই মুগ্ধ করে: পাহাড় এবং সমতল ভূদৃশ্য, দ্রুত প্রবাহিত এবং স্বচ্ছ নদীর অবিশ্বাস্য সংমিশ্রণ, যার মধ্যে সবচেয়ে বড় সির সিরিয়া এবং আমু দরিয়া, বহিরাগত প্রাণী এবং সমৃদ্ধ উদ্ভিদ।

উজবেকিস্তান একটি বিশাল সংখ্যক বিনোদন এলাকা, ক্যাম্প, পর্যটকদের ঘাঁটিগুলি উপভোগ করে, যা হিলিং বাতাসের সাথে সুরেলা পাদদেশে অবস্থিত, বড় হ্রদ এবং নদীর কাছে।

সব রিসোর্ট সমস্ত বিনোদন এলাকা সব স্যানিটোরিয়াম থাকার ব্যবস্থাউজবেকিস্তানে বিভিন্ন ধরনের আবাসনের ধরন দেখে আপনি অবাক হবেন - হোটেল, জাতীয় গেস্টহাউস, বুটিক হোটেল, হোস্টেল, ইয়ার্ট ক্যাম্প। এখানে আপনি সাশ্রয়ী মূল্যে আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক আবাসন বিকল্প পাবেন।

সব স্যানিটোরিয়াম সমস্ত ইয়ার্ট ক্যাম্পসব পর্যটন গ্রাম
আকর্ষণীয় স্থান এই দেশের অনেক আকর্ষণীয় রুট আপনাকে বিস্মিত করবে। আমরা আপনাকে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেখানোর চেষ্টা করব।

উজবেক রান্নাউজবেক রন্ধনপ্রণালী, সম্ভবত, এই আশ্চর্যজনক দেশটি দেখার অন্যতম প্রধান কারণ। হাজার হাজার বছর ধরে, এটি এই অঞ্চলে বসবাসকারী মানুষের খাবারের সবচেয়ে বৈচিত্র্যময় রেসিপিগুলি শোষণ করছিল।শুধুমাত্র উজবেকিস্তানে, আপনি traditionতিহ্যগতভাবে প্রস্তুত খাবারগুলি পুরোপুরি উপভোগ করতে পারেন যা সারা বিশ্বে পরিচিত।আমরা আপনাকে ইউনেস্কোর সাংস্কৃতিক Herতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত সুস্বাদু পিলাফ, গরম ফ্ল্যাটব্রেড এবং তন্দুর সামসা, প্রাচ্য পাস্তা - লেগম্যান, শশলিক - বারবিকিউ, মন্তি, বিভিন্ন স্যুপ - মাম্পার, শুরপা এবং আরও অনেক কিছু খেতে আমন্ত্রণ জানাচ্ছি। একবার স্বাদ হয়ে গেলে, আপনি অবশ্যই তাদের আবার স্বাদ নিতে চান।

উজবেকিস্তানের ইতিহাসউজবেকিস্তানের সমৃদ্ধ ইতিহাস হাজার বছর পিছিয়ে যায়। প্রত্নতাত্ত্বিকদের মতে, এটি মানুষের জীবনের অন্যতম প্রাচীন স্থান। এটা জানা যায় যে এই অঞ্চলটি আমাদের যুগের অনেক আগে থেকেই বাস করত, এমনকি প্রারম্ভিক জ্যোতির্বিদ্যাতেও, যেমন অনুসন্ধানগুলি দেখানো হয়েছে, যা বাইসুন-টাউ পর্বতমালায় পাওয়া আবাস এবং উপকরণ দ্বারা সমরকন্দের প্রতিনিধিত্ব করে।নিয়ান্ডারথালরা এখানে প্যালিওলিথিকের শেষের দিকে বাস করতেন। তেশিক-তাশ গ্রোটোতে তাদের দাফন পাওয়া যায় মাউস্টেরিয়ান সংস্কৃতির। হাজার হাজার বছর ধরে, আমাদের দেশের ভূখণ্ডে মহান সাম্রাজ্য গঠিত এবং বিচ্ছিন্ন হয়ে গেছে, যা উজবেকিস্তানের ইতিহাস ও সংস্কৃতিতে অনস্বীকার্য চিহ্ন রেখে গেছে।

উজবেকিস্তানের অসামান্য মানুষআপনি জানেন, মানুষ ইতিহাস তৈরি করে। যারা সত্যিকার অর্থে তাদের দেশ এবং সংস্কৃতিকে ভালোবাসে। বহু শতাব্দী ধরে, মহান বীর, সেনাপতি, বিজ্ঞানী, দার্শনিক এবং কবিরা এখানে বসবাস করতেন, আমাদের অঞ্চলের ইতিহাস তৈরি করেছিলেন এবং সমগ্র বিশ্বের জন্য এটিকে গৌরবান্বিত করেছিলেন।

লোকশিল্প উজবেকিস্তানের উজ্জ্বল এবং মূল সংস্কৃতি পরিশীলিত ভ্রমণকারী এবং অনুসন্ধানকারীর জন্য একটি বাস্তব রূপকথার বাক্স।বংশগত ওস্তাদের পুরো রাজবংশ সাবধানে উজবেকিস্তানে বাস করে, তাদের পিতৃপুরুষ এবং দাদাদের traditions ঐতিহ্য রক্ষা করে। অনন্য প্রতিভা এবং দক্ষতা, শতাব্দী ধরে সংরক্ষিত, লোক স্থাপত্যের সেই মাস্টারপিসের ফলাফল দেয় যা আপনাকে আপনার শিকড়, সংস্কৃতি এবং অনন্য জাতি সম্পর্কে ভুলে যেতে দেয় না।

Hammock Tourism BD (ℍ𝕋𝔹 𝕋𝕣𝕒𝕧𝕖𝕝𝕖𝕣𝕤)
Porjoton Bangladesh Ltd.

Address

House No-168 (Ground Floor), Road No-4, Mohammadi Housing Society, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Porjoton Bangladesh Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Porjoton Bangladesh Ltd.:

Share

Category