30/08/2019
চায়নায় কর্মী নিয়োগ সংক্রান্ত তথ্যাবলিঃ
মাসে ২৬ দিন, দিনে ১০ ঘন্টা কাজ।
প্রতি ঘন্টায় ১০ আরএমবি ।
প্রতি মাসে ২৬০ ঘন্টা কাজ করতে হবে। দৈনিক ১ ঘন্টা ওভার টাইম থাকবে, ওভার টাইমের এক ঘন্টার জন্য ১২ আরএমবি। প্রতি মাসে ২৫ দিন ওভার টাইমের সুযোগ থাকবে।
সেই হিসেবে প্রতি মাসে বেতন ৩০০০ আরএমবি।
কমপক্ষে ২ বছরের জন্য যেতে হবে।
আবাসন ঃ
কর্মস্থল থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন হবে, সাথে যাতায়াতের ফ্রি ব্যবস্থা ।
বিনামূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন।
নিজেদের পানি এবং বিদ্যুৎ ব্যবহারের বিল শেয়ারিং ।
খাবার ঃ
দৈনিক তিনবেলা খাবার ফ্রি থাকবে ২৬ কর্ম দিবসে।
খাবারের আইটেম থাকবে স্যুপ, ভাত, সবজি এবং মাংস।
কর্ম দিবস ব্যতীত বাকি দিনে নিজেরা রান্না করে খেতে পারবে অথবা রেডিমেড খাবার ক্রয়ের ব্যবস্থা থাকবে; সেক্ষেত্রে নাস্তা ৩ আরএমবি, লাঞ্চ এবং ডিনার ৬ আরএমবি করে খেতে পারবে।
কর্মের ধরন ঃ
অটোমোবাইল , ইলেকট্রনিক্স পণ্য এবং খাদ্য প্রস্তুত কোম্পানিতে।
যোগ্যতা ঃ স্নাতক সম্মান অথবা দুই বছরের ডিপ্লোমাধারী।
বয়স ঃ ২৩ হতে ৪০ এর মধ্যে
পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে ।
অন্যান্য সুবিধা ঃ
ইন্ডাস্ট্রিয়াল এক্সিডেন্টের ইনসিওরেন্স এবং চিকিৎসা ফ্রি।
দুই ঈদে তিন দিন করে ছয় দিন ছুটি ।
ফ্রি চাইনিজ ভাষা শিক্ষার ব্যবস্থা।
এক টানা তিন বছর চায়নাতে থাকলে দেশে ফেরার ফ্রি রিটার্ন টিকেট।