21/07/2026
🕋 ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা:
♦️গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য-
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকার ২০২৭ সালের সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ এবং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে।
👉সরকারি ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরব সরকার মিনা, আরাফা, মুযদালিফা, আবাসন, খাবার ও বিভিন্ন সেবার ব্যয় বৃদ্ধি করেছে।
♦️বিশেষ করে মিনা ও আরাফার তাঁবু ব্যবস্থাপনায় ডি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে উন্নত করে জনপ্রতি প্রায় ৭০০ সৌদি রিয়াল ব্যয় বৃদ্ধি পেয়েছে।
👉অর্থাৎ, বিমান ভাড়া ব্যতীত হজের অধিকাংশ খাতেই গত বছরের তুলনায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। তবে আবাসন (হোটেল ভাড়া) খাতে সমন্বয় করে প্যাকেজকে যতটা সম্ভব সাশ্রয়ী রাখার চেষ্টা করা হয়েছে।
♦️ সৌদি রিয়াল বিনিময় হার
🔹 ২০২৬ সালে ধরা হয়েছিল: ১ রিয়াল = ৩২.৮৫ টাকা
🔹 ২০২৭ সালে ধরা হয়েছে: ১ রিয়াল = ৩৩.২০ টাকা
🔹 বর্তমানে বাজারে রেট প্রায়: ৩৩.৪০ টাকা
🇧🇩 সরকারি হজ প্যাকেজ
🟢 প্যাকেজ–১
💰 ৬ জনে ১ রুম: ৬,১৫,২৬৩ টাকা
💰 ২ জনে ১ রুম: ৮,০৪,৮৬৩ টাকা
🏨 মক্কা: হারাম থেকে আনুমানিক ১–১.৪ কিলোমিটার
🏨 মদিনা: মারকাযিয়া (প্রায় ৫০০ মিটার)
🟢 প্যাকেজ–২
💰 মূল্য: ৫,০৫,৬৪৮ টাকা
🏨 মক্কা: হারাম থেকে আনুমানিক ২–৩ কিলোমিটার
🏨 মদিনা: প্রায় ৮০০ মিটার
👉 বেসরকারি সাধারণ হজ প্যাকেজ
💰 সর্বনিম্ন প্যাকেজ মূল্য: ৫,১৩,৬৮৮ টাকা
এই প্যাকেজে খাবার, কোরবানি ও প্রয়োজনীয় আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
🏨 মক্কা হোটেল: প্রায় ৩ কিলোমিটার
🏨 মদিনা হোটেল: প্রায় ১ কিলোমিটার
👉 গুরুত্বপূর্ণ সময়সূচি
✅ নিবন্ধনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
✅ প্রাথমিক নিবন্ধনের জন্য জমা: ৩,৫০,০০০ টাকা
✅ চূড়ান্ত নিবন্ধনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬
✅ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে: ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
📌 গুরুত্বপূর্ণ নির্দেশনা
✔️ প্রাক-নিবন্ধন ছাড়া সরাসরি নিবন্ধন করা যাবে না।
✔️ প্যাকেজ নির্বাচন বা চূড়ান্ত নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তন/আপগ্রেড করা যাবে না।
✔️ ১৫ বছর বা তদূর্ধ্ব শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে যেতে পারবেন।
✔️ ৭০ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির সঙ্গে ৫০ বছরের কম বয়সী একজন সুস্থ ও সক্ষম সঙ্গী থাকা আবশ্যক।
✔️ ভিসার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা, বায়োমেট্রিক, প্রয়োজনীয় টিকা ও ফিটনেস সনদ সম্পন্ন করতে হবে।
✔️ এক নিবন্ধন গ্রুপে সর্বোচ্চ ১৪ জন অন্তর্ভুক্ত করা যাবে।
🛫 সৌদি আরবে অবস্থানকাল
🕋 সাধারণ প্যাকেজ: আনুমানিক ৩৫–৪০ দিন
🕋 শর্ট প্যাকেজ: আনুমানিক ২০–২৫ দিন (ফ্লাইট শিডিউল অনুযায়ী পরিবর্তন হতে পারে)
📍 বিশেষভাবে মনে রাখুন
বাংলাদেশ সরকারের একটি ইতিবাচক উদ্যোগ হলো বিমান ভাড়া ২৪০০০ কমিয়ে এবছর ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা, যা সামগ্রিক হজ ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যদিকে, হজের মোট ব্যয়ের বড় অংশ নির্ভর করে আবাসন, তাঁবু, খাবার, পরিবহন এবং সৌদি সরকারের নির্ধারিত বিভিন্ন সেবার ওপর। তাই হোটেলের দূরত্ব ও মানের ভিন্নতার কারণে বিভিন্ন প্যাকেজের মূল্যে পার্থক্য হওয়া স্বাভাবিক।
👉 তাই হজ প্যাকেজ নির্বাচন করার সময় শুধু মূল্য নয়, বরং—
হোটেলের দূরত্ব
আবাসনের মান
খাবারের ব্যবস্থা
গ্রাউন্ড ম্যানেজমেন্ট
সার্বিক সেবার মান
—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
👉ইনশাআল্লাহ, As-Sunnah Travels-এর ২০২৭ সালের হজ প্যাকেজ খুব শিগগিরই প্রকাশ করা হবে। আমাদের চেষ্টা থাকবে স্বচ্ছ, বাস্তবসম্মত এবং উন্নত হজ ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোত্তম সেবা নিশ্চিত করা।
👉বিস্তারিত তথ্য, প্যাকেজের তুলনা অথবা নিবন্ধন সংক্রান্ত পরামর্শের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন।
অফিস ঠিকানা:
As-Safa Air Travels & Tours
প্লট ৬৮ # রোড ৪ # ব্লক বি # পল্লবী, মিরপুর ঢাকা ১২১৬। (মেট্রোরেলের ১৫৮ নং পিলারের পূর্ব পাশে)
যোগাযোগ: 01711744873