20/09/2026
🇧🇩🎀🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসায় যারা যাবেন এবং যারা এজেন্ট হিসেবে কাজ করবেন—দুই পক্ষের জন্যই কিছু গুরুত্বপূর্ণ কথা।
এজেন্ট ভাইদের বলছি, কর্মীর পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকুন।
যারা ব্যাংক লোন করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের পাসপোর্ট প্রথম দিকে না নেওয়া উচিত পরবর্তীতে নিতেও বুঝে শুনে নিবেন। মালয়েশিয়া ফ্লাইটের সিদ্ধান্ত কোম্পানির যাত্রী বা এজেন্সির নয়।
কোনো কর্মী যদি ব্ল্যাকলিস্টেড থাকেন, অথবা আগে বিদেশ যেতে গিয়ে বিমানবন্দরে পাসপোর্ট ব্লক/ইমিগ্রেশন সমস্যায় পড়েন, তাহলে বিষয়টি যাচাই না করে তার পাসপোর্ট গ্রহণ করবেন না।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—এজেন্সি যখন ফ্লাইটের সময় জানাবে, তখন গড়িমসি না করে দ্রুত কর্মীদের ফ্লাইট দেওয়ার চেষ্টা করবেন।
মালয়েশিয়ার ফ্লাইট যত দ্রুত সম্ভব, সবার আগে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন।
আর কর্মীদেরও বলছি—যে এজেন্ট বা প্রতিষ্ঠানের ওপর আপনার বিশ্বাস নেই, তার কাছে পাসপোর্ট জমা দেবেন না। আগে কাজের বিষয়টি ভালোভাবে বুঝে ও যাচাই করে সিদ্ধান্ত নিন।
এজেন্ট ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা—
২,০০০ পাসপোর্ট নিয়ে বসে থাকার চেয়ে ২০০ পাসপোর্ট নিয়ে সঠিকভাবে কাজ করে সময়মতো ফ্লাইট দেওয়া অনেক ভালো।
আপনি যদি কর্মীর বিশ্বাসের মূল্য দেন, সময়মতো কাজ করেন এবং কথা অনুযায়ী ফ্লাইট দেওয়ার চেষ্টা করেন—তাহলে আজকের ২০০ কর্মীই আগামী দিনে আরও অনেক কর্মী নিয়ে আপনার কাছে আসবে।
ব্যবসায় শুধু বেশি পাসপোর্ট সংগ্রহ করাই সফলতা নয়; কর্মীর আস্থা অর্জন করাই সবচেয়ে বড় সফলতা।