OMS Tours & Travels

OMS Tours & Travels Our Service,
Airtickets,Visa Processing All Country, Hajj Umrah Package,Tour Package,Hotel Booking

বিশেষ ঘোষণাঃসম্মানিত হজ ও ওমরাহ যাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি।
20/08/2025

বিশেষ ঘোষণাঃ
সম্মানিত হজ ও ওমরাহ যাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি।

30/03/2025

OMS Tours & Travels পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

🥀“পুরাতন কে বিদায় জানিয়ে,নতুন কে বরণ করে,আপনার সম্পূর্ণ বছরটা কাটুক,খুবই আনন্দে ও উৎসবে।পরিবার বর্গের সাথে সময়,কাটুক ...
31/12/2024

🥀“পুরাতন কে বিদায় জানিয়ে,
নতুন কে বরণ করে,
আপনার সম্পূর্ণ বছরটা কাটুক,
খুবই আনন্দে ও উৎসবে।
পরিবার বর্গের সাথে সময়,
কাটুক সুমধুর ভাবে।🥀

📢📢Happy New Year📢📢”💝2️⃣0️⃣2️⃣5️⃣💝🇧🇩

শুভেচ্ছান্তেঃ- ওএমএস ট্যুরস এন্ড ট্রাভেলর্স।

🇧🇩 📸 😎

বিজয় আমার পতাকার রং মানচিত্রের রেখা,                                    বিজয় আমার আনন্দ ঘন ভিটে-মাটি ফিরে দেখা।বিজয় আ...
15/12/2024

বিজয় আমার পতাকার রং মানচিত্রের রেখা,

বিজয় আমার আনন্দ ঘন ভিটে-মাটি ফিরে দেখা।

বিজয় আমার স্মৃতির মিনার সৌধ চূড়ার গান,

বিজয় আমার স্বাধীন দেশের সুখভরা অফুরান।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে OMS Tours & Travels পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।

ঈদ মোবারক❣️
15/06/2024

ঈদ মোবারক❣️

05/06/2024

আমাদের সাথে সারা দেশ জুড়ে ✈️ভ্রমণ করুন নিরাপদে, সুলভ মূল্যে বিমানের টিকেট পাচ্ছেন‌‌ ✈(OMS) ও এম এস ট্যুরস এন্ড ট্রাভেলস এ
বিঃ দ্রঃ একটু আগে আগে টিকেট করলে লাভটা আপনারই।
আমাদের সেবা সমূহ:
✈️ স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসায়, আমেরিকা,কানাডা
✈ ভারতীয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট।
✈ বাংলাদেশী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট।
✈ বিশ্বের সকল আন্তর্জাতিক গন্তব্যের বিমান টিকেট।
🗓ভিসা প্রসেসিং:
(সৌদি,ডুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড,) সহ অন্যান্য দেশে
🕌 হজ্জ এবং ওমরা হজ্জ এর টিকেট বুকিং
বিস্তারিত জানতে অথবা টিকেট বুকিং করতে কল করুন

+8801913-405555
+8801913506666
নম্বরে অথবা ইনবক্সে মেসেজ করুন।
অফিসের ঠিকানা:
(OMS)
ও এম এস ট্যুরস এন্ড ট্রাভেলস
পুরানা পল্টন শরিফ কম্পেলেক্স, লেভেল ১০, ঢাকা ১০০০
মোবাইল:
+8801913-405555
+8801913506666

পাসপোর্ট রিনিউ বা রিইস্যু সম্পর্কে যে বিষয় গুলো সবার জানা জরুরী।পাসপোর্ট রিনিউ করার গুরুত্ব:আপনার পাসপোর্ট এর যদি মেয়াদ...
02/06/2024

পাসপোর্ট রিনিউ বা রিইস্যু সম্পর্কে যে বিষয় গুলো সবার জানা জরুরী।

পাসপোর্ট রিনিউ করার গুরুত্ব:

আপনার পাসপোর্ট এর যদি মেয়াদ শেষ হয়ে যায়, অবশ্যই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে আপনি কোন দেশে ভ্রমণ করতে পারবেন না। যেহেতু পাসপোর্ট আপনার পরিচয় এবং নাগরিকত্ব প্রমাণের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পাসপোর্টটি অবশ্যই রিনিউ করে নিবেন। আর অনেক দেশে ভ্রমণের জন্য বৈধ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস হতে হয়।

পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?

1. আবেদনপত্রের প্রিন্ট কপি

2. পাসপোর্ট ফি পরিশোধের রশিদ

3. জাতীয় পরিচয় পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ

4. পূর্ববর্তী পাসপোর্ট এর মেইনকপি অথবা ফটোকপি

পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে যে ভুলগুলো মানুষ বেশি করে:

১. ভুল তথ্য প্রদান – আবেদন করার সময় ব্যক্তিগত কিংবা অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্রের সাথে গরমিল হলে আবেদন বাতিল হতে পারে।

২. প্রয়োজনীয় কাগজপত্রের অভাব – রিনিউ করার জন্য পর্যাপ্ত কাগজপত্র না থাকলে আবেদন বাতিল হবে

৩. অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতা – অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এটি না জেনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে আবেদন করে নিবেন।

৪. পাসপোর্ট ফি পরিশোধে বিলম্ব বা ভুল করা – আপনি যদি পাসপোর্ট ফি পরিশোধ ছাড়াই আবেদন সম্পন্ন করতে চান তাহলে এটি সম্ভব না, আপনাকে প্রাথমিকভাবে ফি পরিশোধ করে চালান কপি কিংবা ব্যাংক কপি প্রয়োজনীয় কাগজপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অবশ্যই আবেদন করার সময় আপনি যত পৃষ্ঠার এবং যত বছর মেয়াদী পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন আপনাকে সেই নির্দিষ্ট পরিমাণ ফি করতে হবে।

লেখা- মোঃ লিটন

24/05/2024

আমাদের সাথে সারা দেশ জুড়ে ✈️ভ্রমণ করুন নিরাপদে, সুলভ মূল্যে বিমানের টিকেট পাচ্ছেন‌‌ ✈ও এম এস ট্যুরস এন্ড ট্রাভেলস এ
বিঃ দ্রঃ একটু আগে আগে টিকেট করলে লাভটা আপনারই।
আমাদের সেবা সমূহ:
✈ ভারতীয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট।
✈ বাংলাদেশী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিট।
✈ বিশ্বের সকল আন্তর্জাতিক গন্তব্যের বিমান টিকেট।
🗓ভিসা প্রসেসিং (মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড) সহ অন্যান্য দেশে
🕌 হজ্জ এবং ওমরা হজ্জ এর টিকেট বুকিং
বিস্তারিত জানতে অথবা টিকেট বুকিং করতে কল করুন
☎️+8801913-405555
নম্বরে অথবা ইনবক্সে মেসেজ করুন।
অফিসের ঠিকানা:
ও এম এস ট্যুরস এন্ড ট্রাভেলস
পুরানা পল্টন শরিফ কম্পেলেক্স, লেভেল ১০, ঢাকা ১০০০
মোবাইল: +8801913-405555

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস_____________________________মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী...
09/04/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস

_____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।

আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।

বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।

বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।

তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?.......................................................................................................
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা

২. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা...............................................................................................................................
✈ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈

১. ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা

২.ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা

____________________________________________________
নোট:
_________________________________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়। ২ বছর বা ২ বছরের কমবয়সী যাত্রীদের সার্ভিস চার্জ ফ্রি।

২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।
_________________________________________________

ফ্লাইটের টিকিটের মতো আপনি আগে থেকেই ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস বুক করলে নিশ্চিন্ত থাকবেন। বুকিং করতে কিংবা আরও তথ্য জানাতে যোগাযোগ করতে পারেন

এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা…তোমার মাঝেই স্বপ্নের শুরু,তোমার মাঝেই শেষ ৷তবু ভালো লা...
25/03/2024

এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা…

তোমার মাঝেই স্বপ্নের শুরু,তোমার মাঝেই শেষ ৷তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি,আমার বাংলাদেশ।

**সবাইকে OMS Tours & Travels পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা**

20/01/2024

Airlines Ticket B2B/B2C Portal for agents & Company
Interested Agent Comment Mail id Below
Or WhatsApp :01913405555

Address

Sharif Complex , Lavel/10, Purana Paltan Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when OMS Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category