KMC International

Directions

KMC International WELCOME TO OUR KMC INTERNATIONAL TRAVEL AGENCY PAGE

12/11/2026

আলহামদুলিল্লাহ
অভিবাসন ব‍্যায় নির্ধারণ করেছেন প্রবাসী কল‍্যাণমন্ত্রী
পরবর্তী সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে মেডিকেল ঘোষনা করবেন
যদিও অনেক অফিস ইতিমধ‍্যে মেডিকেল করতেছে
জানিনা কতটুকু যুক্তিযুক্ত হবে এই মেডিকেল
আশা করি কেউ বিপদে পরবে না

09/11/2026

এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার মেডিকেল কার্যক্রম শুরু করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা নোটিশ জারি করা হয়নি এবং অভিবাসন ব‍্যয় নির্ধারন হয় নি
সুতরাং ধর্য‍্য ধরে থাকুন। অযথা তাড়াহুড়ো করে বিপদে পরবেন না।

08/11/2026

এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার মেডিকেল কার্যক্রম শুরু করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা নোটিশ জারি করা হয়নি।
FWCMS এ প্রকাশিত মেডিকেল সেন্টার সমূহকে সরকারিভাবে অনুমোদন এর অপেক্ষা করতে হবে সবাইকে।
সরকারি নির্দেশনা ও আনুষ্ঠানিক নোটিশ প্রকাশের পরই মেডিকেল কার্যক্রম শুরু করা হবে।

তাই পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সবাইকে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:

1. কেউ মেডিকেল পরীক্ষার জন্য কোনো টাকা-পয়সা জমা দেবেন না।
2. সরকারি নির্দেশনার আগে কেউ মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন না ।
3. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথায় বিভ্রান্ত হয়ে আগাম টাকা প্রদান করবেন না।

সরকারি নির্দেশনার আগে মেডিকেল করালে আর্থিক ক্ষতি ও অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নোটিশের জন্য অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে।

Alhamdulillah updated medical center in fwcms system.In Sha Allah very soon we can start malaysia work.
06/11/2026

Alhamdulillah updated medical center in fwcms system.
In Sha Allah very soon we can start malaysia work.

ভালো কোন সংবাদ এর অপেক্ষায় ইনশাআল্লাহ আল্লাহ ভরসা
05/11/2026

ভালো কোন সংবাদ এর অপেক্ষায় ইনশাআল্লাহ
আল্লাহ ভরসা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরুঢাকা, ২৮ অক্টোবর ২০২৬   মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মী...
28/10/2026

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না।অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শীগ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমতাবস্থায়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হলো। কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের নিকট থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হচ্ছে (ইমেইল[email protected])।

কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখবে। সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হচ্ছে।

জনস্বার্থে সরকারি এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

14/05/2026

🇲🇾✈️🇧🇩সু-সংবাদ মালয়েশিয়ায় থাকা অবৈধভাবে অবস্থানকরা প্রবাসীদের জন্য! 🇲🇾✈️🇧🇩

🎯Program Repatriasi Migran (PRM 2.0) আরও এক বছরের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। এই কর্মসূচির আওতায় যাঁদের বৈধ কাগজপত্র নেই, তাঁরা নির্দিষ্ট জরিমানা পরিশোধ করে সহজ পদ্ধতিতে দেশে ফিরতে পারবেন।

📅 নতুন সময়সীমা:
১মে, ২০২৬ ➝ ৩১মে, ২০২৭

✅ কী সুবিধা পাবেন?
✔️ মামলা ছাড়াই দেশে ফেরার সুযোগ
✔️ কম আইনি জটিলতা
✔️ দ্রুত ও সহজ প্রসেসিং
✔️ নিরাপদে নিজ দেশে ফেরার ব্যবস্থা

🎯কী করতে হবে?
✅প্রথমে ১৪ দিনের মধ্যে একটি এয়ার টিকিট সংগ্রহ করুন।
✅এরপর আপনার নিকটস্থ ইমিগ্রেশন অফিসে যান।
✅সেখানে ৫০০ রিংগিত কম্পাউন্ড ফি পরিশোধ করে স্পেশাল পাস সংগ্রহ করুন।
✅আপনার সঙ্গে যা থাকা প্রয়োজন:
✅বৈধ পাসপোর্ট
✅পাসপোর্ট না থাকলে, বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে।

✈️KMC International- Confidence - Convenience & Quality.





আসসালামু আলাইকুম ☺️সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা❤️ #শুভ_নববর্ষ_১৪৩৩
13/04/2026

আসসালামু আলাইকুম ☺️
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা❤️

#শুভ_নববর্ষ_১৪৩৩

আসসালামু আলাইকুম ☺️সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙🕌
18/03/2026

আসসালামু আলাইকুম ☺️
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙🕌

Ramadan Mubarak 🌙🤲🕌
18/02/2026

Ramadan Mubarak 🌙🤲🕌

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMC International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category