Md Jakir Hossain

Md Jakir Hossain A trusted travel Consultant. Our Services: Air Ticket, Visa Processing, Hotel Reservation and Umrah. Contact: +8801799003331

21/04/2025

সৌদির নতুন হজ বিধিমালায় যা যা রয়েছে

সৌদি আরবে পবিত্র হজবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে, যা আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হবে। যারা হজের নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের ঘোষণা অনুযায়ী, হজের সময় মক্কায় প্রবেশ করতে সবাইকে সরকারি অনুমতিপত্র নিতে হবে।

গালফ নিউজের প্রতিবেদন মতে, এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়। নতুন বিধিমালা সেই বৃহত্তর প্রচেষ্টার অংশ। এই নিয়ম সৌদি নাগরিক এবং প্রবাসী বাসিন্দা উভয়ের জন্যই প্রযোজ্য হবে।

নতুন এই নির্দেশনা হজ–এর সময় নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ এবং এটি সৌদি নাগরিক ও বাসিন্দাদের উভয়ের জন্যই প্রযোজ্য। যাদের কাছে বৈধ কাগজপত্র থাকবে না, তাদের শহরের চারপাশে স্থাপিত নিরাপত্তা চৌকিতে ফেরত পাঠানো হবে।

নতুন নিয়ম অনুযায়ী, নিম্নলিখিত একটি নথি থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে:

এক. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র

দুই. মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)

তিন. সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট

এই নীতিমালার লক্ষ্য হলো মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেয়ার সময় নিরাপত্তা জোরদার করা।

প্রবেশের জন্য যেভাবে আবেদন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের ইনডিভিজুয়্যালস’ (Absher Individuals) এবং ‘মুকিম’ (Muqeem)–এর মাধ্যমে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হচ্ছে। এটি ‘তাসরিহ’ (Tasreeh) নামক ইউনিফায়েড পারমিট সিস্টেমের সঙ্গে যুক্ত।

কর্মরত প্রবাসীরা হজ মৌসুমে সৌদি আরবের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত থাকার কারণে পাসপোর্ট অফিসে না গিয়েও এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাধ্যতামূলক হজ পারমিট

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজযাত্রীকে অবশ্যই ‘নুসুক’ (Nusuk) নামের সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে। এটি ডিজিটাল সমন্বিত ব্যবস্থা ‘তাসরিহ’–এর সঙ্গে যুক্ত।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করে বলেছে, ওমরাহ, ভিজিট বা টুরিস্ট ভিসায় হজ পালনের অনুমতি মিলবে না।

ভুয়া হজ ক্যাম্পেইন সম্পর্কে সতর্কতা

কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া হজ ক্যাম্পেইন সম্পর্কে সতর্ক করেছে। এসব ক্যাম্পেইনে যেখানে লাইসেন্সবিহীন আবাসন বা পরিবহনের প্রস্তাব দেওয়া হয়।

নাগরিক ও বাসিন্দাদের জরুরি হটলাইন বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের লঙ্ঘনের রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

পারমিটের জন্য ‘তাসরিহ’ প্ল্যাটফর্ম

অভ্যন্তরীণ মন্ত্রণালয় সম্প্রতি সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথোরিটি (এসডিএআইএ)–এর সঙ্গে সহযোগিতায় ‘তাসরিহ’ প্ল্যাটফর্ম চালু করেছে।

এই কেন্দ্রীভূত ব্যবস্থা মক্কা এবং অন্য পবিত্র স্থানগুলোতে প্রবেশকারী হজযাত্রী, কর্মী, স্বেচ্ছাসেবক এবং অনুমোদিত যানবাহনের জন্য পারমিট ইস্যু করে। পারমিটধারীরা ‘তাওয়াক্কালনা’ (Tawakkalna) অ্যাপের মাধ্যমে তাঁদের অনুমোদনের স্ট্যাটাস দেখতে পারবেন।

ওমরাহ ভিসার শেষ তারিখ

এছাড়া, হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজ মৌসুমের আগে, সৌদি আরবে অবস্থানকারী ওমরাহ ভিসা ধারীদের জন্য ২৯ এপ্রিল (১ জিলকদ, ১৪৪৬ হিজরি) হলো দেশত্যাগের শেষ তারিখ।

সৌদি সরকার সতর্ক করেছে, এই তারিখের পরে অবস্থানকারী ওমরাহ যাত্রীদের প্রত্যাবাসন, কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে। এই তারিখের পরেও অবস্থান করা সৌদি আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে।

অবৈধভাবে অবস্থানের জন্য কঠোর শাস্তি

সৌদি আরব সরকার এর আগে ঘোষণা করেছে, ভিসার নিয়মনীতি লঙ্ঘনকারী এবং ২৯ এপ্রিলের সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে ব্যর্থ ওমরাহ যাত্রীদের বিরুদ্ধে প্রত্যাবাসন ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই তারিখের পরে অবস্থান করা একটি আইনি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং সৌদি আরব থেকে ফেরত পাঠানো হতে পারে।

06/04/2025

*বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির*

হজ মৌসুমের প্রাক্কালে বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য। আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, যাদের কাছে ওমরা ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে, সেগুলো হলো-পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

ভিসা স্থগিতে কারণ কী

সৌদি কর্মকর্তারা এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি কারণ জানিয়েছেন। তার মধ্যে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সূত্রগুলো জানিয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়া পাকিস্তানি ওমরা ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি আরবের এই সাম্প্রতিক নীতি দেশটির অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতার প্রতিফলন, যার লক্ষ্য হজযাত্রী ও অন্যান্য ভিসাধারীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, জুনের মাঝামাঝি পরে স্বাভাবিক ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

10/02/2025

সিন্ডিকেট ভেঙে ওমরা খরচ কমাতে বিমানের নতুন নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘এই নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না। ইনশাআল্লাহ, ওমরাযাত্রীদের জন্য এটি বড় একটি স্বস্তি বয়ে আনবে।’

উল্লেখ্য, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জনসহ মোট ৮৭,১০০ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। সরকারের এ উদ্যোগের ফলে ওমরাহযাত্রীদের ভোগান্তি কমবে এবং বিমান ভাড়ার স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, শেষ ফ্লাইট আজমাত্র ৯ বছর সেবা প্রদানের মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ভিস্তার এয়ারল...
11/11/2024

বন্ধ হচ্ছে ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, শেষ ফ্লাইট আজ

মাত্র ৯ বছর সেবা প্রদানের মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ভিস্তার এয়ারলাইন্স। আজ সোমবার (১১ নভেম্বর) তাদের শেষ ফ্লাইটটি আকাশে উড়বে। সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্সের যৌথ উদ্যোগে ভিস্তারা এখন টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হবে।

Malaysia Visa RequirementsAir Star! Facilitates you with a Malaysia visa from Bangladesh.Malaysia E-Visa Requirement: Ba...
27/10/2024

Malaysia Visa Requirements
Air Star! Facilitates you with a Malaysia visa from Bangladesh.

Malaysia E-Visa Requirement:

Basic Document:-

-Seven (07) Months Valid Passport.
-Previous visited countries visa copy (if any).
-Recent 2 copy photographs taken in the last 3 months (white background only, photo size 35 mm X 50 mm, Matt paper).
-Original Bank Statements of last six months with a bank solvency certificate (Minimum balance BDT 60,000 for individual and BDT 120,000 for family).
-Hotel Booking Copy.
-Air Ticket Booking Copy.

For Business Person:-

Renewal Trade license copy with notary public ( English Translated )
Memorandum for Limited Company
The blank page of Office Pad / Company Letter Head Pad
Visiting Card

For Job Holder:-

No Objection Certificate (NOC)
Office Id Card
Visiting Card
BMDC certificate for Doctor
BAR Council Certificate for Advocate
Retirement certificate for Retired Person.

For Student:-

Student ID card copy.
Recommendation Letter or Leave Letter from the Educational Institute.
Birth Certificate ( Only for Child & Infant).

Others:-

NID copy
eTin/ Tin Certificate (if embassy requires)
Marriage Certificate Copy (For family application only)


Visa Fee: BDT 5000/-
Note: Delivery Time (5 to 7) working days Minimum.

Note: Visa validity 6 months, Single entry - E-Visa.
Note: Visa rate can be changed without prior notice.
Note: Visa issuance rights are reserved by the Embassy.

Contact With Us: +88 01799003331

সৌদি আরবের আল খোবার তুকবায় বাংলাদেশী প্রতিষ্ঠানের উদ্বোধন***সৌদি আরবের আল খোবার তুকবায় প্রবাসীদের যাবতীয় অনলাইন সেবা দেও...
27/10/2024

সৌদি আরবের আল খোবার তুকবায় বাংলাদেশী প্রতিষ্ঠানের উদ্বোধন

***

সৌদি আরবের আল খোবার তুকবায় প্রবাসীদের যাবতীয় অনলাইন সেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে আল মাজেন ট্রাভেল এন্ড টুরিজম এজেন্সির। স্থানীয় তুকবায় আল মাজেন ট্রাভেল এন্ড টুরিজম এজেন্সির চতুর্থ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সত্তাধিকারী মনির হোসেন খানের সভাপতিত্বে ও সাইফুল্লাহ পাটুয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন খান,জহিরুল ইসলাম খান,সানোয়ার মোল্লাহ,মোঃ সাগর,নিজাম উদ্দিন ও হিরন বেপারি সহ আরো অনেকে।এর আগে অতিথিরা ফিতা ও কেক কেটে চতুর্থ শাখার উদ্বোধন করেন। এই প্রতিষ্ঠান সুবেখা,আল জুবাইল ও আজিজিয়াতে প্রবাসীদের সেবা প্রদান করে যাচ্ছে।এসময় সৌদি নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।নতুন প্রতিষ্ঠানের সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে। পরে মিষ্টি ও বিভিন্ন ধরনের খাবার প্রবাসীদের মধ্যে বিতরণ করা হয়।

Chief Adviser Professor Muhammad Yunus on Thursday accorded a reception to the Bangladesh cricket team at his office in ...
12/09/2024

Chief Adviser Professor Muhammad Yunus on Thursday accorded a reception to the Bangladesh cricket team at his office in Tejgaon, Dhaka, following their 2-0 Test series victory against Pakistan in August-September 2024.

Welcoming the cricketers at the reception, the Chief Adviser called their success in Pakistan historic and said that the whole nation was proud of their achievement.

“I spoke to the captain after the victory but I was eagerly waiting to meet you all personally and congratulate you on behalf of the nation,” said the Chief Adviser while addressing the players.
He reminded the players of the power of sport in uniting a nation and recalled his recent engagement in the Paris Olympics where he acted as an advisor and ambassador.

The Chief Adviser revealed that he was invited by Italy to play a similar role during the 2026 Winter Olympics in Milano Cortina.
National captain Najmul Hossain Shanto thanked Professor Yunus for hosting them at his office and said that his words would encourage them to achieve further success.

“Every player is happy to come here. It will really inspire us,” he said.

Shanto said the hard work of players and coaching staff was pivotal to their success in Pakistan.
Asif Mahmud Shojib Bhuyain, adviser to the ministry of youth and sports, hailed the players for bringing success at a difficult time.
Bangladesh Cricket Board President Faruque Ahmed, director Najmul Abedin Fahim, Chief Executive Officer Nizam Uddin Chowdhury were among others present on the occasion.

Contact with Md Jakir Hossain for International Air Tickets Ten Unknown Facts About   1. Founding and History: BMW, Baye...
01/09/2024

Contact with Md Jakir Hossain for International Air Tickets

Ten Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured.

ওমানের শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায়ই নিয়োগকর্তা এবং শ্রমিককে অহেতুক ভোগান্তি পোহাতে হয়। অথচ আইনি প্রক্রিয়ার ...
27/08/2024

ওমানের শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায়ই নিয়োগকর্তা এবং শ্রমিককে অহেতুক ভোগান্তি পোহাতে হয়। অথচ আইনি প্রক্রিয়ার বাইরে থেকেই খুব সহজে ছোটখাটো শ্রম আইন ভঙ্গের বিষয় মীমাংসা করা যায়। চলতি মাসের শুরুর দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে, যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানার এক চতুর্থাংশ পরিশোধ করে কোর্ট কাচারির ভোগান্তি এড়াতে পারবেন।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন। এটি গৃহীত হলে তার পরবর্তী ১৫ দিনের মধ্যেই তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্য সাধারণ আইনি প্রক্রিয়াতেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে। এছাড়া সমঝোতা হলেও তার পরবর্তী ৩০ দিনের মধ্যে যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষমুক্তির প্রমাণ দেখাতে হবে।

যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবেন না। বর্ণিত মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের ৪ ধারায় স্পষ্ট করা হয়েছে, যদি কোনো প্রবাসী ওমানির জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশত্যাগ করতে হবে। এক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন।

22/08/2024

Latest Number Updates
আশ্রয়কেন্দ্র আপটেড
বন্যা, নোয়াখালী
আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103
আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684
আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577
আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899
আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711
আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594
আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424
আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।
আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039
আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990
আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490
আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)
আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533
আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর
আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে
আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।
আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

05/08/2024

স্বাধীনতার উল্লাসে আওয়ামী-লীগের ধানমন্ডি অফিস পুড়িয়ে চাপা ক্ষোভ উগ্রে দিলো জনতা।

Address

Sandwip Bhaban, Lift-8, Toyenbee Circular Road, Culvert Road
Dhaka
1000

Telephone

+8801799003331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Jakir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Jakir Hossain:

Share

Category