03/08/2021
আপনি কি এ বছর (২০২১ খ্রি:) ওমরাহ পালন করতে ইচ্ছুক?
জেনে রাখা জরুরী যে, এবছর ওমরাহ পালন বিষয়ে পূর্ণাঙ্গ নিতিমালা এখনো প্রকাশ করা হয়নি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজ মৌসুম শেষ হওয়ায় উমরাহ্ পালনের জন্য রোববার থেকে ইসলামিক পবিত্র স্থাপনাগুলো পুনরায় খুলে দিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামের ব্যবস্থাপনা সম্পর্কিত উপ-প্রধান সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ রোববার জানান, ‘ইবাদতকারী ও উমরাহ্ পালনকারীদের গ্রহণে প্রস্তুত পবিত্র মসজিদুল হারাম।
ওমরাহ পালনের অনুমতি প্রাপ্তির জন্য প্রাথমিকভাবে কিছু শর্তারোপ করা হয়েছে:
করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ লা মুহাররাম ১৪৪৩ হিজরী মোতাবেক ১০ অগাষ্ট ২০২১ ঈসায়ী থেকে সৌদী আরব পুনরায় আন্তর্জাতিক উমরা খোলার ঘোষণা দিয়েছে।
গ্রহণযোগ্যতা এবং শর্ত সমূহ:-
নয়টি দেশ ছাড়া বাকি সব দেশ সরাসরি উমরার ফ্লাইট পাঠাতে পারবে।
এক্ষেত্রে শর্ত হলো কোভিড ১৯ প্রতিরোধী টিকা পুর্ণ ডোজ গ্রহণ করতে হবে। গ্রহণযোগ্য টিকা সমূহ হলো:- ফাইজার, মোডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন এন্ড জনসন।
(চীনের আবিষ্কৃত টিকা পুর্ণ ডোজ গ্রহণের পর যদি বোস্টার ডোজ হিসেবে উপরোক্ত টিকাগুলোর কোনো একটি নিয়ে থাকেন তাহলে তা গ্রহণযোগ্য হবে অন্যথায় নয়।)
উমরা যাত্রীর বয়স ১৮ বছরের উপরে হতে হবে এর নিচে গ্রহণযোগ্য নয়।
নিষিদ্ধ নয়টি দেশ হলো:- ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুর্কি, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং লেবানন। উল্লেখিত দেশগুলো থেকে উমরায় আসতে হলে তৃতীয় কোনো দেশে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইন করে তারপর আসতে হবে। এক্ষেত্রেও ভ্যাক্সিনের শর্ত বহাল থাকবে।
প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে:
# পাসপোর্টের মেয়াদ আছে কি নেই চেক করুন ( যাত্রার দিন থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত মেয়াদ থাকতে হবে)।
# করোনা ভ্যাকসিনের পূর্ণডোজ গ্রহণ করুন।
# নিজেকে শারিরিকভাবে সুস্থ্য রাখুন।
বিস্তারিত জানার জন্য অপেক্ষা করুন। প্রয়োজনে আমাদের সাথে কানেক্ট থাকুন। আপডেট সব তথ্য আমরা যথাসময়ে আপনাকে জানিয়ে দেবো, ইনশা’আল্লাহ।
আল্লাহ্ সবকিছু দ্রুত স্বাভাবিক করে দিন, উমরাহ এর কার্যক্রম সহজ করে দিন এবং কবুল করে নিন. আমীন।