Travel Fantasy

Call Directions Website Contact the business

Travel Fantasy "Travel Fantasy" a Tourism House for the Travelers.

We organize customized tour packages professio

In the mid of 2014, we started our journey with a dream to explore the beauty of the earth & to develop a tourist attitude among the mass people. We promote travelling so that people can step forward with their proper planning. Travel Fantasy has been established to provide the tourists with a complete travel management service.

We are a dedicated team to create and provide a total Travel Management Package in terms of providing comprehensive and professionally effective services at minimum cost to the traveler, using and utilizing the best available resources and technology. Our services will differentiate us from others, as our team is Passionate to serve the ultimate travelers.

24/10/2026

🌿 তারবিয়াহ ও সীরাতের
আলোয় উদ্ভাসিত উমরাহ

১৭ ডিসেম্বর ২০২৬ || ১৪ দিন ১৩ রাত

🏷️ খরচ জন প্রতি ১৫০,০০০ টাকা

🕋 কাফেলায় আমাদের সাথে থাকবেন -

✅ ইমরান রাইহান
সীরাত বিষয়ক উপদেষ্টা

✅ মাওলানা মাহমুদ সিদ্দিকী || Mahmud Siddiqui
শরীয়াহ উপদেষ্টা

🔰 বিস্তারিত জানতে 01611-201314

🪴 মুসাফির'স কাফেলা
আপনার আধ্যাত্মিক সফরে আস্থার ঠিকানা

#উমরাহ #উমরাহ২০২৬ #তারবিয়াহ #সীরাত #ইলম #মক্কা #মদিনা #তায়েফ #জেদ্দা #সৌদিআরব #হিজাজ #ইবাদত #ইমরানরাইহান #মাহমুদসিদ্দিকী #মুসাফিরসকাফেলা

03/10/2026

🎒 উমরাহর স্মার্ট প্যাকিং চেকলিস্ট — এই ১০টি জিনিস মিস করলেই বিপদ!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। #উমরাহ_সচেতনতামূলক ক্যাম্পেইনের 📍২য় পর্বে আপনাদেরকে মুসাফির'স কাফেলা এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।

আজ আমরা কথা বলবো 'স্মার্ট প্যাকিং' নিয়ে। মক্কা-মদিনার সফর মানেই প্রচুর হাঁটাচলা এবং ইবাদতের দীর্ঘ সময়। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় জামাকাপড় দিয়ে ব্যাগ ভারী করি, অথচ অতি জরুরি ছোটখাটো জিনিসগুলো নিতে ভুলে যাই। আপনি দেশের যে প্রান্ত থেকেই সফরের উদ্দেশ্যে রওনা হোন না কেন, ব্যাগ গোছানোর সময় নিচের ১০টি জিনিস অবশ্যই সাথে রাখুনঃ

1️⃣ আরামদায়ক ও ফিতাওয়ালা স্যান্ডেল/জুতো
(সবচেয়ে গুরুত্বপূর্ণ):

মক্কা ও মদিনার মার্বেল পাথর খুব মসৃণ হওয়ায় সাধারণ চটি জুতো বা স্যান্ডেল পরে হাঁটলে পিছলে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে বয়স্ক বাবা-মাদের জন্য নরম, আরামদায়ক এবং পা গ্রিপ করে এমন ফিতাওয়ালা স্পঞ্জ বা জুতো সাথে নিন।

2️⃣ জুতো রাখার কাপড়ের থলি (ব্যাগ):

মাসজিদুল হারাম বা মাসজিদে নববীতে প্রবেশের সময় জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। ভিড়ের মধ্যে জুতো হারানোর ভয় এড়াতে একটি ছোট কাপড়ের ব্যাগ বা ওয়াটারপ্রুফ থলি সাথে রাখুন, যাতে জুতো জোড়া ব্যাগে পুরে সবসময় নিজের কাছে রাখা যায়।

👉 মাসজিদুল হারাম বা মাসজিদে নববীতে প্রবেশ পথে এখন জুতো রাখার আলাদা পলি ব্যাগ পাওয়া যায়। সেটাতেও জুতো রাখা যেতে পারে।

3️⃣ সুগন্ধহীন সাবান, লোশন ও স্যানিটাইজার:

ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই বাংলাদেশ থেকেই সুগন্ধহীন (Fragrance-free) সাবান, ফেসওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এবং পেট্রোলিয়াম জেলি কিনে ব্যাগে রাখুন।

4️⃣ রিফিলযোগ্য ছোট পানির বোতল:

মক্কা-মদিনার তীব্র গরমে শরীর যাতে ডিহাইড্রেটেড না হয়, সেজন্য সবসময় একটি ছোট ও হালকা পানির বোতল সাথে রাখবেন। পুরো হারাম শরীফেই জমজম পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে, সেখান থেকে সহজেই বোতল রিফিল করে নিতে পারবেন।

👉 খেয়াল রাখবেন যেন জমজমের ঠান্ডা পানি এভোয়েড করা যায়। না হলে ঠান্ডা লাগার সমূহ সম্ভাবনা থাকে। তাই জমজমের পানির জারে Not Cold লেখা যেটাতে থাকবে, সেখান থেকেই পানি পান করুন।

5️⃣ সুতি ও ঢিলেঢালা পোশাক:

সৌদি আরবের আবহাওয়া সাধারণত গরম থাকে। তাই আরামদায়ক সুতি পোশাক নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে রাতে বা মাসজিদের ভেতরের এসি-র ঠান্ডা বাতাস থেকে বাঁচতে বিশেষ করে বয়স্কদের জন্য একটি হালকা চাদর বা পাতলা জ্যাকেট সাথে রাখা দরকার।

👉 ভালো কথা, ব্যাগে একসেট অতিরিক্ত ইহরামের কাপড় অবশ্যই সাথে রাখবেন।

6️⃣ ছোট কাঁচি এবং ওয়ান-টাইম রেজর:

উমরাহর শেষ ধাপে চুল কাটার প্রয়োজন হয়। নিজের ব্যবহারের জন্য একটি ছোট কাঁচি এবং রেজর ল্যাগেজে রেখে দিন (মনে রাখবেন, এগুলো হ্যান্ডব্যাগে না রেখে প্রধান বড় ল্যাগেজে দিতে হবে)।

7️⃣ জরুরি ঔষুধ ও ফার্স্ট এইড বক্স:

ডায়াবেটিস, প্রেশার বা বাতের ঔষুধের পাশাপাশি গ্যাস্ট্রিক, জ্বর, সর্দি, কাশি এবং ওআরএস (ORS) স্যালাইন পর্যাপ্ত পরিমাণে নিন। হাঁটার কারণে পায়ে ফোসকা পড়া রুখতে কিছু ব্যান্ড-এইড (Band-Aid) ও পেইনকিলার ক্রিম সাথে রাখুন।

8️⃣ মাল্টিপ্লাগ এবং পাওয়ার ব্যাংক:

সৌদি আরবের চার্জিং সকেট বা প্লাগ পয়েন্ট আমাদের দেশের মতো নাও হতে পারে। তাই একটি ইউনিভার্সাল অ্যাডাপ্টার বা মাল্টিপ্লাগ সাথে রাখুন। এছাড়া বাইরে থাকার সময় মোবাইল সচল রাখতে একটি ভালো মানের পাওয়ার ব্যাংক খুব কাজে দেবে। তবে খেয়াল রাখবেন, পাওয়ার ব্যাংক যেন হ্যান্ড ক্যারি লাগেজে থাকে, চেক ইন লাগেজে নয়।

9️⃣ পকেট জায়নামাজ, তাসবিহ এবং ছোট ছাতা:

অনেক সময় মূল মাসজিদের বাইরে বা চত্বরে নামাজ পড়তে হতে পারে। তাই সহজে বহনযোগ্য একটি পাতলা পকেট জায়নামাজ এবং ডিজিটাল তাসবিহ সাথে রাখুন। আর রোদ থেকে বাঁচার জন্য একটি ছোট ইউভি প্রটেকটেড ছাতা ব্যাগে রাখুন।

🔟 ছোট কোমরের ব্যাগ (Waist Bag):

টাকা-পয়সা, রিয়াল, মোবাইল এবং পাসপোর্টের কপি সবসময় সুরক্ষিত রাখতে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই একটি ছোট কোমরের বেল্ট-ব্যাগ বা ক্রসবডি ব্যাগ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

সঠিক প্রস্তুতিই আপনার সফরকে করতে পারে নির্ভার ও শান্তিময়। আপনার আধ্যাত্মিক সফরের প্রতিটি পদক্ষেপে আস্থার হাত বাড়িয়ে দিতে সদা প্রস্তুত মুসাফির'স কাফেলা।

📌 আপনার প্যাকিং নিয়ে কোনো দ্বিধা বা প্রশ্ন আছে কি?

নিদ্বির্ধায় কমেন্ট বক্সে আমাদের জানান অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের টিম আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত, ইনশাআল্লাহ।

📍 মুসাফির'স কাফেলা —
আপনার আধ্যাত্মিক সফরে আস্থার ঠিকানা

📞 যোগাযোগ: 01611-201314

💚 ৩য় পর্বের পোস্টে আমরা আলোচনা করবো উমরাহর সবচেয়ে সংবেদনশীল ধাপ—ইহরাম ও মিকাত নিয়ে ইনশাআল্লাহ।

❤️ পোস্টটি সেভ করে রাখুন আগামী সফরের জন্য। আপনার পরিবারে বা বন্ধুমহলে কেউ কি উমরাহর পরিকল্পনা করছেন? তাঁকে একবার শেয়ার করে দেখুন — হয়তো এটাই হয়ে উঠবে তাঁর সফরের সবচেয়ে দরকারি তথ্য।

#উমরাহ #মুসাফিরসকাফেলা #উমরাহ_প্রস্তুতি #প্যাকিং_গাইড #উমরাহ_সচেতনতা #মুসাফিরস_কাফেলা

01/10/2026
Introducing the new logo of Musafir's Kafela. Plz like the the page & stay connected.
10/07/2025

Introducing the new logo of Musafir's Kafela. Plz like the the page & stay connected.

২৪ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ২০২৫উমরাহ্ গ্রুপ প্যাকেজ @ ১৪৮,০০০ টাকামক্কায় ৮ রাত, মদিনায় ৫ রাত📌 প্যাকেজের অন্তর্ভূক্ত------...
09/07/2025

২৪ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ২০২৫
উমরাহ্ গ্রুপ প্যাকেজ @ ১৪৮,০০০ টাকা

মক্কায় ৮ রাত, মদিনায় ৫ রাত

📌 প্যাকেজের অন্তর্ভূক্ত
---------------------------------

🕸️ রির্টান এয়ার টিকেট
🕸️ উমরাহ্ ই-ভিসা
🕸️ হেলথ ইনস্যুরেন্স

🕸️ মক্কার হোটেলঃ
নাওয়ারাত আল সামস-৩ (৩৫০ মিটার)

🕸️ মদিনার হোটেলঃ
মিরাজ আল সালাম (১০০ মিটার)

🕸️ প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং

🕸️ রিয়াদুল জান্নাহ পারমিট (কোন কারণে না হলে এ নিয়ে কোন ঝামেলা কাম্য নয়, তবে চেষ্টার কোন ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ্)

🕸️ মক্কা ও মদিনা শহরের ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারা
🕸️ এয়ারপোর্ট পিক ড্রপ এবং মক্কা মদিনা ট্রান্সফার
🕸️ অভিজ্ঞ মোয়াল্লেম গাইড

📌 প্যাকেজের অন্তর্ভূক্ত নয়
----------------------------------------

🕸️ খাবার এবং পানিসহ সকল ব্যক্তিগত খরচ
🕸️ জমজমের পানি মাসজিদ থেকে এনে খেতে হবে
🕸️ জেদ্দা, তায়েফ, বদর, জ্বীন পাহাড় ইত্যাদি স্থানে গেলে নিজ নিজ খরচে যেতে হবে

♣️ যোগাযোগঃ
-----------------------

মুসাফির'স কাফেলা Musafir's Kafela

০১৬১১২০১৩১৪
(সরাসরি / হোয়াটসঅ্যাপ / বোটিম)

[email protected]

দেশ প্লাজা শপিং কমপ্লেক্স, সিবি ১/২ কচুক্ষেত পুরান বাজার (মেইন রোড), ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

#মুসাফিরস_কাফেলা

এবারে এখনো পর্যন্ত হজ্জ্বের কোটা পূর্ণ হয় নাই। যাদের ওপর হজ্জ্ব ফরয হয়েছে, তারা শেষ মুহূর্তে হলেও একটু চিন্তা করে দেখতে ...
03/12/2024

এবারে এখনো পর্যন্ত হজ্জ্বের কোটা পূর্ণ হয় নাই। যাদের ওপর হজ্জ্ব ফরয হয়েছে, তারা শেষ মুহূর্তে হলেও একটু চিন্তা করে দেখতে পারেন।

#মুসাফিরসকাফেলা #মুসাফিরস_কাফেলা

উমরাহ পালন মর্যাদাপূর্ণ একটি স্বতন্ত্র ইবাদত। তবে রমাদানে উমরাহ পালনের গুরুত্ব অপরিসীম। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল...
30/01/2024

উমরাহ পালন মর্যাদাপূর্ণ একটি স্বতন্ত্র ইবাদত। তবে রমাদানে উমরাহ পালনের গুরুত্ব অপরিসীম। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে উমরাহ পালন করা হজের সমতুল্য ইবাদত (সুনানে ইবনে মাজা, হাদিস নং-২৯৯৩)।
রমাদানের গ্রুপ উমরাহ্ প্যাকেজ
১৮-৩১ মার্চ ২০২৪

জনপ্রতি ১৭৫,০০০ টাকা
(প্রতি রুমে ৪ জন)
প্যাকেজের অন্তর্ভুক্তঃ
--------------------

উমরাহ্ ভিসা
ট্রান্জিট এয়ার টিকেট
৩* মানের ভালো হোটেল

৬ রাত মদিনায় (৩ মিনিটের হাঁটা পথ)
৬ রাত মক্কায় (৪-৮ মিনিটের হাঁটা পথ)

রিয়াজুল জান্নাহ্ পারমিট
মক্কা ও মদিনা শহরে জিয়ারা
মদিনা থেকে মক্কায় ট্রান্সফার
এয়ারপোর্ট থেকে আনা-নেওয়া

বিঃদ্রঃ
------
ইফতার মাসজিদে নববী ও মাসজিদুল হারামে ইনশাআল্লাহ্। এ প্যাকেজে রাতের খাবার ও সাহরি অন্তর্ভুক্ত নয়, তবে খরচ প্রদান সাপেক্ষে বাঙালী খাবারের ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ্।

সার্বিক যোগাযোগঃ ০১৬১১২০১৩১৪

নোটিশঃ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের বিকাশ পেমেন্ট সিস্টেম বন্ধ ঘোষণা করা হচ্ছে।
22/01/2024

নোটিশঃ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের বিকাশ পেমেন্ট সিস্টেম বন্ধ ঘোষণা করা হচ্ছে।

Kashmir Group TourApril 14-19, 2024--------------------------------6 Days 5 NightsSrinagar || Gulmarg || Pahalgam || Son...
24/12/2023

Kashmir Group Tour
April 14-19, 2024
--------------------------------

6 Days 5 Nights

Srinagar || Gulmarg || Pahalgam || Sonamarg || House Boat

Land Package Cost (Per Person):
------------------------------------------------------

21000 BDT (For 2* Package)
28000 BDT (For 3* Package)
Including:
---------------

✒️ 3N @ Srinagar, 1N @ Pahalgam & 1N @ House Boat Accommodation (Twin/Double Sharing Basis)

✒️ Daily Breakfast & Dinner

✒️ Gulmarg Day Trip
✒️ Sonamarg Day Trip

✒️ Sightseeing as per itinerary
✒️ City Transfers
✒️ Airport pick & drop

Excluding:
----------------

✒️ Visa & Air Tickets
✒️ Entry Fees, Activities Fee, Shikhara Rides
✒️ Lunch & any other snacks
✒️ Cable Car Ticket, Pony (Horse) Rides, Vehicles in Pahalgam & Sonamarg (Due to union policy)
✒️ Personal expenditure, Any Tips
✒️ Accidental costs for any adverse situation
✒️ Any other costs which are not mentioned in inclusion section

Note:
******
You can plan for Delhi, Kolkata or any other places before or after the Kashmir trip if you want.

For details or any explanation,
plz contact directly @ 01611201314

20/12/2023

কাশ্মীর ভ্রমন ২০২৪
(টিউলিপ ফেস্টিভ্যাল)

আগামী ঈদুল ফিতরের পর পর এপ্রিল ২০২৪ এর মাঝামাঝি কাশ্মীর ভ্রমনের একটি প্যাকেজ করা হচ্ছে। যারা যারা যেতে আগ্রহী, তারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন।

ভিসার কাজটি সবার আগে করে ফেলুন। পাশাপাশি আমাদেরও জানিয়ে রাখুন।

ধন্যবাদ।

#মুসাফিরস_কাফেলা

Address

Plot: 19-20, Road-113/A, Gulshan/2
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801611201314

Alerts

Be the first to know and let us send you an email when Travel Fantasy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Fantasy:

Shortcuts

Share

Category

Nearby travel agencies