Haramain Touch

Haramain Touch Haramain Touch is a premier travel agency in Bangladesh. Specializes in creating memorable pilgrimages to Mecca. We offer comprehensive Hajj and Umrah packages.

21/05/2026

হাঁটার দূরত্বে ভিজিট (মদিনা)

20/05/2026

মাসজিদে নববীর ১০ নম্বর ডোর দিয়ে এসকেলেটর। যেখানে দিয়ে উপরে উঠতেই বিশাল লাইব্রেরি রয়েছে। ইবাদতের জন্য পৃথিবীর সবচেয়ে বড় ছাদের উপর মুসল্লা। আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখেরাতে নববী পথে, নবীর সাথে আখেরাতে একসাথে রাখুন। আমীন

20/05/2026

বদর ভিজিট

20/05/2026

বদর যুদ্ধের স্থান

মদিনার গগনে জিলহজের কামার (চন্দ্র) হেঁসেছে, হুজ্জাজ দল ভিড় করেছে মাসজিদে নববির চারদিকে।
19/05/2026

মদিনার গগনে জিলহজের কামার (চন্দ্র) হেঁসেছে,
হুজ্জাজ দল ভিড় করেছে মাসজিদে নববির চারদিকে।

উমরার প্যাকেজে অনেকেই শুধু মুখের কথায় “হোটেল কাছে” দাবি করেন। কিন্তু Haramain Touch আপনাকে দেবে শতভাগ স্বচ্ছতা! আমরা শু...
19/05/2026

উমরার প্যাকেজে অনেকেই শুধু মুখের কথায় “হোটেল কাছে” দাবি করেন।
কিন্তু Haramain Touch আপনাকে দেবে শতভাগ স্বচ্ছতা! আমরা শুধু “কাছে” বলেই থেমে থাকি না, স্পষ্টভাবে কত মিটার দূরত্ব তা নিখুঁতভাবে জানিয়ে দিই। আর আলহামদুলিল্লাহ, বাস্তবে গিয়ে আমাদের সম্মানিত হাজিরা দেখেন— হোটেল আমাদের বলা দূরত্বের চেয়েও কাছে! এই কথাগুলো পুর্বে উমরাহ করা হাজীদের-ই কথা আলহামদুলিল্লাহ।
তবে আপনি যেখান থেকেই উমরাহ তে জান না কেনো আপনার মুল উদ্দেশ্য কেবল আল্লাহর সন্তুস্টি অর্জন । আমরা এ কথাটা মনে করিয়ে দিতে চাই। আপনার পবিত্র সফরকে আরও সহজ, সুন্দর ও প্রশান্তিময় করতে আমাদের প্রতিটি প্যাকেজে থাকছে:
🎯 শতভাগ স্বচ্ছতা: হোটেলের দূরত্ব নিয়ে কোনো লুকোচুরি নেই, স্পষ্টভাবে কত মিটার দূরত্ব তা জানিয়ে দেওয়া হয়।

🕋 বাধ্যতামূলক প্রশিক্ষণ: উমরার নিয়মকানুন সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিশেষ প্রশিক্ষণ সেশন।

📜 শারিয়া স্কলার গাইড: প্রতিটি পদক্ষেপে সঠিক দিকনির্দেশনার জন্য অভিজ্ঞ শারিয়া স্কলারের সার্বক্ষণিক উপস্থিতি।

💼 ম্যানেজমেন্ট গাইড: সফরের শুরু থেকে শেষ পর্যন্ত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক ম্যানেজমেন্ট টিম।

📚 প্রয়োজনীয় উপহার: উমরাহ সংক্রান্ত প্রয়োজনীয় বই এবং একটি আকর্ষণীয় ট্রাভেল ব্যাকপ্যাক।
আমাদের একমাত্র লক্ষ্য— আপনার পুরো সফর যেন সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত, গোছানো এবং ইবাদতে মশগুল থাকে ইনশাআল্লাহ।
📌 বুকিং শর্তাবলী:
🔹 পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে
🔹 বুকিংয়ের সময় ৮০% অগ্রিম, বাকি ২০% কনফার্মেশনে
🔹 বায়োমেট্রিক নিজে উপস্থিত হয়ে সম্পন্ন করতে হবে
🔹 এয়ারফেয়ার, হোটেল ও ভিসা খরচ পরিবর্তনের কারণে মূল্য পরিবর্তন হতে পারে
📍 অফিস:
🏢 লেভেল-৩/ডি, আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা-১০০০
📞 যোগাযোগ করুন:
01711-740140
01711-743143
01813-929151
সীমিত আসন — আজই বুকিং নিশ্চিত করুন!
𝐇𝐚𝐫𝐚𝐦𝐚𝐢𝐧 𝐓𝐨𝐮𝐜𝐡 — আপনার বিশ্বস্ত সফরসঙ্গী 🕋💚

মহা বরকতময় জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন: আমল ও ফজিলত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:আল্লাহর কাছে জিল...
18/05/2026

মহা বরকতময় জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন: আমল ও ফজিলত

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:

আল্লাহর কাছে জিলহজ্জের এই ১০ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। — (সহীহ বুখারী: ৯৬৯, আবু দাউদ: ২৪৩৮)

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলো আমাদের খুব কাছে। এই দিনগুলোতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের বেশি বেশি নেক আমলে মশগুল থাকা উচিত।

নিচে গুরুত্বপূর্ণ কিছু আমল তুলে ধরা হলো যা আমরা সহজেই করতে পারি:

১. বেশি বেশি তাসবীহ, তাহলীল ও তামহীদ পড়া 📿

**তাসবীহ:** ( سُبْحَانَ اللهِ ) সুবহানাল্লাহ
**তাহলীল:** ( لَا إِلٰهَ إِلَّا اللهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ
**তামহীদ:** ( الْحَمْدُ للهِ ) আলহামদুলিল্লাহ

**২. কুরআন তিলাওয়াত করা 📖
প্রতিদিন নিয়মিত কুরআন মাজীদ তিলাওয়াত করা, অর্থ বোঝা এবং গভীর মনোযোগ দিয়ে তা শ্রবণ করা।

**৩. বেশি বেশি দোয়া ও ইস্তিগফার 🤲
নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মাহর ক্ষমার জন্য বেশি বেশি ইস্তিগফার ( أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ ) করা।

**৪. পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় 🕌
জামায়াতের সাথে ফরজ নামাজ আদায়ের সর্বোচ্চ চেষ্টা করা। পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক ও অন্যান্য নফল নামাজের প্রতি যত্নশীল হওয়া।

**৫. নফল রোজা রাখা 🌙
জিলহজ্জের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে **৯ জিলহজ্জ (আরাফাহর দিনের রোজা)** বিগত এক বছর ও আগামী এক বছরের গুনাহর কাফফারা স্বরূপ।

**৬. দান-সদকা করা 💰
গরিব ও দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা এবং অভাবীদের অন্নসংস্থান করা।

**৭. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা 🤝
আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে সুন্দর ও মার্জিত ব্যবহার করা।

**৮. গুনাহ থেকে বেঁচে থাকা 🚫
যাবতীয় হারাম কাজ, শিরক, মিথ্যা, গীবত ও সব ধরনের কুপ্রবৃত্তি পরিহার করা।

**৯. মানবসেবায় এগিয়ে আসা 🐑
মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং কোরবানির ঈদে মাংস সঠিকভাবে বিতরণ ও প্রতিবেশীদের হক আদায় করা।

**১০. চুল ও নখ না কাটা ✂️**
যাঁরা কোরবানি করার নিয়ত করেছেন, জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত নিজেদের চুল, গোঁফ ও নখ না কাটা উত্তম।

---

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহিমান্বিত দিনগুলোর প্রতিটি মুহূর্তকে ইবাদতের মাধ্যমে চমৎকারভাবে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমীন।

রাজকীয় সৌদি সরকার ঘোষণা করেছে।শাইখ আলি আল হুজাইফি (মাসজিদে নববীর ইমাম ও খতিব) ২০২৬সালের হজের আরাফার খুতবা দিবেন।আরাফার ...
18/05/2026

রাজকীয় সৌদি সরকার ঘোষণা করেছে।
শাইখ আলি আল হুজাইফি (মাসজিদে নববীর ইমাম ও খতিব) ২০২৬সালের হজের আরাফার খুতবা দিবেন।

আরাফার মাঠে আমাদের সবাইকে কবুল করুন।



আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:"জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের চেয়ে আল্লাহর নিকট অধ...
18/05/2026

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই।"

সাহাবিরা জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসুল! আল্লাহর পথে জিহাদও কি (এর চেয়ে উত্তম) নয়?"
রাসুলুল্লাহ ﷺ বললেন, "আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যিনি নিজের জান ও মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়েছেন এবং এর কোনো কিছুই আর ফেরত নিয়ে আসেননি (অর্থাৎ শহীদ হয়েছেন)।"

(সহিহ বুখারি, হাদিস নম্বর: ৯৬৯)

মদিনায় জমজম পানি শুধু মাসজিদের ভিতরে ও ছাদে পাওয়া যায়। বাহিরে নরমাল খাবার পানির জার ও টেপ থাকে যদিও অনেকে ভুল করে জমজ...
18/05/2026

মদিনায় জমজম পানি শুধু মাসজিদের ভিতরে ও ছাদে পাওয়া যায়। বাহিরে নরমাল খাবার পানির জার ও টেপ থাকে যদিও অনেকে ভুল করে জমজম মনে করে খাচ্ছে।
জমজম জার বা টেপের গায়ে লেখা থাকে।
মদিনায়-মক্কায় এসে যত পারা যায় জমজম খেতে ভুল করা চলবেনা।

জীবন কত জায়গায় গিয়ে কখন থেমে যায় এটাও তার একটা নমুনা মাত্র।জীবন কোথায় কখন থেমে গিয়ে স্তব্দ করে দিবে তাও হিসাব কষে ...
17/05/2026

জীবন কত জায়গায় গিয়ে কখন থেমে যায় এটাও তার একটা নমুনা মাত্র।

জীবন কোথায় কখন থেমে গিয়ে স্তব্দ করে দিবে তাও হিসাব কষে রাখা দুষ্কর।

তার পরেও সব সময় চলতে হয় চালিয়ে যেতে হয় থামবার সুযোগ নেই।

আল্লাহুম্মাগফিরলি
রহিমাহুল্লাহ।

Address

Level-3/D (Lift-3), Azad Center, 55 Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Haramain Touch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share