31/10/2026
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ নির্দেশনা জানায় জানায় মন্ত্রণালয়। কোন কর্মীর কাছ থেকে আট হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়। পাশাপাশি মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে বলেও উল্লেখ করা হয়। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় মন্ত্রণালয়।