ASAUB Library

ASAUB Library http://library.asaub.edu.bd Whether you are an incoming freshman, a graduate student, or a faculty member, your academic needs motivate us every day.

At your disposal it is an automated library. ASAUB Library has over 15 thousand books, over 1,200 current journals and serials, and an extensive collection of electronic resources, and other non-printing formats, rank as one of the top academic library in the country. I hope you will explore our library to access the rich array of both traditional and electronic information services. It is our goa

l to provide excellent service to students and faculty that will advance each user’s learning, teaching, and research experience at ASAUB and we strive to support library users anytime and anywhere. We invite you to explore this site and visit our library. Discover for yourself the abundant information we provide the academic community, and researchers.

03/01/2019

***জরুরী বিজ্ঞপ্তি***

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 'সেমিস্টার ব্রেক' উপলক্ষ্যে আগামী ৫ এবং ৬ জানুয়ারী ২০১৯ তারিখ আশাইউবি লাইব্রেরী বন্ধ থাকবে। আগামী ৭ই জানুয়ারী থেকে লাইব্রেরী যথারীতি খোলা থাকবে।

সবাইকে ধন্যবাদ।

You can't buy "HAPPINESS"but you can buy "BOOKS"
02/01/2019

You can't buy "HAPPINESS"
but you can buy "BOOKS"

01/01/2019

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) এর প্রিয় ছাত্র-ছাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘ASAUB Library’ ফেসবুক পেজের সম্মানিত এডমিন মহোদয় ( ) সম্প্রতি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। চলতি মাসের দশ তারিখের পর থেকে তিনি আর এই বিশ্ববিদ্যালয়ে থাকছেন না। তবে তিনি না থাকলেও নতুন এডমিন মহোদয় আগের মতই বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরী সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পরিবেশনের মাধ্যমে লাইব্রেরীর ফেসবুক পেজটি যথারীতি সক্রিয় রাখবেন।

জনাব লাইব্রেরীর ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরীর যাবতীয় নোটিশ, প্রয়োজনীয় তথ্যাদি এবং সমকালীন বিষয়াদি নিয়ে নিয়মিতভাবে পোষ্ট দিয়ে পেজটিকে সক্রিয় রাখার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করেছেন। আমরা তার এ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এ ব্যাপারে আশাইউবি’র ছাত্র-ছাত্রীগণের সক্রিয় অংশগ্রগণ এবং আন্তরিক সহযোগিতার জন্য তিনি সবিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার কোন লেখা বা কমেন্টের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে সেজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।

বিদায় নিল আরও একটি বছর। জীবনের হিসেবে অতীত হলো ২০১৮। আজ নতুন বছরের প্রথম দিন। স্বাগত ২০১৯। আরেকটি নতুন বছর মানে নতুন করে...
01/01/2019

বিদায় নিল আরও একটি বছর। জীবনের হিসেবে অতীত হলো ২০১৮। আজ নতুন বছরের প্রথম দিন। স্বাগত ২০১৯।

আরেকটি নতুন বছর মানে নতুন করে শুরুর সম্ভাবনা। সেই সম্ভাবনাকে অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে যেন এসেছে ২০১৯। নববর্ষ মানে নতুন স্বপ্ন বোনা। নতুন বছর সবার স্বপ্নপূরণের বছর হোক-এই কামনা করি।

Happy New Year 2019!

সবাইকে বিজয়ের শুভেচ্ছা। মহান বিজয় দিবসে বা গোটা বিজয়ের মাসেই মানুষ মুক্তিযুদ্ধের গান, দেশাত্ববোধক গান বেশী শুনে থাকেন। ম...
17/12/2018

সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
মহান বিজয় দিবসে বা গোটা বিজয়ের মাসেই মানুষ মুক্তিযুদ্ধের গান, দেশাত্ববোধক গান বেশী শুনে থাকেন। মুক্তিযুদ্ধের গানে বাংলাদেশ খুবই সমৃদ্ধ। সে কারণে মুক্তিযুদ্ধের সেরা ১০টি গানের একটা তালিকা বানানো হলঃ

১. এক সাগর রক্তের বিনিময়ে
২. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে
৩. একনদী রক্ত পেরিয়ে
৪. একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়ে
৫. সালাম সালাম হাজার সালাম
৬. জন্ম আমার ধন্য হলো মা গো
৭. এই পদ্মা এই মেঘনা
৮. সব কটা জানালা খুলে দাও না
৯. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা
১০. জয় বাংলা বাংলার জয়

এছাড়া পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি, প্রতিদিন তোমায় দেখি সূর্য আগে, ধনে ধান্য পুষ্প ভরা, তীর হারা এই ঢেউ এর সাগর , সেই রেল লাইনের ধারে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, সোনা সোনা সোনা ইত্যাদি গানগুলোও অনায়াসে এই লিস্টে জায়গা করে নিতে পারত। এছাড়াও মুক্তিযুদ্ধের অনেক জনপ্রিয় গান আছে যেগুলো শুনতে সত্যি দারুণ। এ রকম অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে থেকে দশটি বাছাই করা ভীষণ কস্টকর।

আপনাদের মত কি?

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ স...
14/12/2018

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন তারপর নারকীয় হত্যাযজ্ঞ।

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদ বুদ্ধিজীবীদের কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।

05/12/2018

Bitter truth
😢😢

04/12/2018
গতকাল ৩রা ডিসেম্বর ছিল ক্ষুদিরাম বসুর জন্মদিন। ১৮৮৯ সালে তাঁর জন্ম। ১৮ বছর ৮ মাস ৮ দিন বয়সী এই তরুণ ফাঁসীর আসামী। জেলার ...
04/12/2018

গতকাল ৩রা ডিসেম্বর ছিল ক্ষুদিরাম বসুর জন্মদিন। ১৮৮৯ সালে তাঁর জন্ম। ১৮ বছর ৮ মাস ৮ দিন বয়সী এই তরুণ ফাঁসীর আসামী। জেলার আসামীকে প্রশ্ন করলেন, "'মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কী?'' আসামীর উত্তর, "আমি ভালো বোমা বানাতে পারি, মৃত্যুর আগে সারা ভারতবাসীকে সেটা শিখিয়ে দিয়ে যেতে চাই"।

আদালতে এই মৃত্যুঞ্জয়ী নিজের মৃত্যুদণ্ডের ঘোষণা শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে হো হো করে হেসে উঠেছিলেন। এই অভূতপূর্ব ঘটনায় স্তম্ভিত বিচারক প্রশ্ন করলেন, "তোমার ভয় করছেনা?" বিপ্লবী ইংরেজ বিচারককে গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, "আমি গীতা পড়েছি। মৃত্যুভয় আমার নেই।''

১৯০৮ সালের ১১ আগষ্ট এ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঘড়িতে তখন ভোর ৪টা। সে সময় ক্ষুদিরামের পক্ষের আইনজীবী ছিলেন শ্রী উপেন্দ্রনাথ সেন। তাঁর ভাষ্যমতে- "ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম নির্ভীকভাবে উঠে যান। তাঁর মধ্যে কোন ভয় বা অনুশোচনা কাজ করছিল না। এদেশের নবীন যৌবনের প্রতীক হয়ে হাসিমুখে তিনি উঠে যান ফাঁসির মঞ্চে।"

অকুতোভয় নবীন যৌবনের প্রতীক হয়ে থাকবেন তিনি অনন্তকাল.........

একাত্তরের রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেয়া বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি ম...
01/12/2018

একাত্তরের রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেয়া বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি মারা গেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরে তারামন বিবি সম্মুখযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে ‘বীরপ্রতীক’ খেতাব দেয়।

মহান আল্লাহর কাছে তারামন বিবির আত্মার মাগফেরাত কামনা করছি।

Address

23/3 ANM Nuruzzaman Sarak, Shyamoli
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ASAUB Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASAUB Library:

Share