12/11/2020
তারপর কি খবর সবার?? ভালোতো?? এ মাসে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবার কথা ছিলো,মনে আছেতো সবার?? সব কিছু ফাইনাল করা হয়েছে কিন্তু!! নভেম্বর এর ১৯,২০,২১ তারিখ মোট তিনরাত দুইদিনের প্রোগ্রাম করা হয়েছে, ঢাকা টু পঞ্চগড়, ভ্রমন হবে ট্রেনে। থাকা খাওয়া, নাস্তা, চা সহ যাবতীয় ট্যুর রিলেটেড খরচ প্যাকেজের মধ্যেই। প্যাকেজ ফি পার পারসন ৫০০০/-।টাকা পাঠানোর লাস্ট ডেট ১৫ নভেম্বর। যারা কাঞ্চনজঙ্ঘা ফোবিয়ায় ভোগেন বা ট্রল করেন তারা এই পোস্ট থেকে দূরে থাকুন! কারন পঞ্চগড়ে আমার জন্ম,বেড়ে ওঠা।বহুবার দেখেছি,অথবা বলা যেতে পারে শীতকালে খুব সকালে স্কুল কিংবা প্রাইভেট যেতে প্রতিদিন দেখতাম,যতদিন দেখা যেতো।❤️❤️❤️❤️, তখনো ভালোলাগা ছিল, এখনো আছে ❤️❤️❤️,কিন্তু সেটা অতিরঞ্জিত ফোবিয়া নয়! প্রকৃতি পাগল মানুষের অভাব নেই কিন্তু তাই বলে সবাই তো আর নয়! যারা আগ্রহী তারা যোগাযোগ করে ডিটেইলস জেনে নিতে পারেন। ধন্যবাদ ❤️❤️