BD Tourist spots

BD Tourist spots Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Tourist spots, Tour Agency, 455/a/2 Dobadia signbord Uttar Khan, Dhaka.

08/11/2016

জেনে নিন বাই রোডে কিভাবে ভুটান যেতে পারবেন

ভূটানকে বলা হয় সৌন্দর্যের নগরী । ভূটানে যেতে যেহেতু বাংলাদেশীদের ভিসা লাগে না তাই অসংখ্য পর্যটক প্রতিবছরই ভূটান পাড়ি জমায় । অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে কিভাবে ভূটান যেতে হয় বাই রোডে । আজকের আয়োজনটা থাকছে আপনাদের প্রশ্নগুলোকে কেন্দ্র করে । আশা করি এই লেখনির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন ।

বাবার মুখে যখন প্রথম শুনেছিলাম তখন মনে হয়েছিলো এ যেন এক স্বপ্নের দেশকিন্তু বাস্তব যখন সামনে এসে দাঁড়ালো তখন দেখলাম ভূটান একটি সাজানো গোছানো পরিচ্ছন্ন ছবির মতো চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে বসে আছে । ভূটানে বাই রোডে কিভাবে যাবেন তা তুলে ধরা হলো ।

স্বপ্নের লীলাভূমি ভূটানে যেতে প্রথমেই আপনার ট্রানজিট ভিসা লাগবে । ট্রানজিট ভিসা আপনি শুধুমাত্র ঢাকার গুলশান শাখা থেকেই করিয়ে নিতে পারবেন । ট্রানজিট ভিসার বিস্তারিত বিবরণ আপনি নিচের লিঙ্কটিতে পাবেন ।

রাতে শ্যামলী এস আর বাসে উঠে পড়ুন । কল্যাণপুর থেকে রাত ৯ টায় এবং আরামবাগ থেকে রাত ৮ টায় ছাড়ে এই বাস । সকাল ৭-৮ টার মধ্যেই আপনি বুড়িমারি সীমান্তে পৌঁছে যাবেন । সকাল ৯ টায় ইমিগ্রেশনের অফিস খুলবে তখন আপনি ইমিগ্রেশন সংক্রান্ত সকল কার্যাদি সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে পারবেন । দুই বর্ডারের প্রয়োজনীয় কাজ সমাপ্ত হলে আপনি নির্দিষ্ট বাসে উঠে পড়ুন ।

এবার ইন্ডিয়া থেকে ভূটান যাবার জন্য ময়নাগুড়ি নামক জায়গায় নেমে অন্য একটি বাসে আপনাকে উঠতে হবে । ভাড়া পড়বে জনপ্রতি ৩০ রুপি । ভূটান-ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি যাবার জন্য এবার আপনাকে সাফারি নামক গাড়িতে উঠে পড়তে হবে । এরপর ৭ টাকা ভাড়া দিয়ে আপনাকে অটোতে উঠে বসতে হবে । অটোটি আপনাকে জয়গাও ইন্ডিয়ান ইমিগ্রশন অফিসে নামিয়ে দেবে । ইমিগ্রশন অফিসে এক্সিট সীল লাগিয়ে আপনি ভূটানে প্রবেশ করতে পারবেন । মনে রাখবেন কোন প্রকার ভূল তথ্য দেয়া যাবে না ।

কোন সমস্যাই হয় না ভূটান-ইন্ডিয়া বর্ডার পার হতে । ইমিগ্রশন পর্ব শেষ করেই সোজা চলে যাওয়া যায় ভূটানে । খাওয়া দাওয়াটাও চাইলে আপনি এখানেই সেরে নিতে পারেন, আমারমতে সেটাই ভালো হবে । তারপর আপনি আপনার নিজের ইচ্ছামতো পছন্দের শহরে চলে যেতে পারবেন ।

এখানে ঘুরে দেখার মতো রয়েছে থিম্পু, পারু, পোখারা এবং পুনাখা শহর ।

প্রথমই দিনই থিম্পু থেকে Punakha নামক শহরে যাওয়ার permit করিয়ে রাখলে পরবর্তীতে কোন সময় নষ্ট হবে না ।

অফিসিয়াল কাজ শেষে থিম্পুতে Zoo, Dzhong, Monestry ছিল কিন্তু বুদ্ধা পয়েন্ট মনে রাখার মতন ১টা জায়গা। অসম্ভব সুন্দর ১টা শহর। দেখলেই মন ভরে যায়।

দ্বিতীয় দিন: যাত্রা করুন পুনাখার উদ্দশ্যে। সকাল ১০টায় রওনা দিলে ২-২:৩০ ঘণ্টার মতন সময় লাগে পৌছাতে। যাওয়ার পথে Duchala, Punakha Dzhong, এবং Suspension Bridge তো মাথা নষ্ট করে দেয়। আবহাওয়া অন্য শহর থেকে একটু ভিন্ন কিন্তু খুবই উপভোগ্য। কেউ ভূটান গেল, কিন্তু পুনাখা গেল না, তাহলে তার ভূটান যাত্রাই অপূর্ণ। সারাদিন ঘুরে রাতে আবার থিম্পুতে ফিরে আসাটাই ভাল হবে কারন পুনাখাতে থাকার মতন ভাল হোটেল নেই। আর থিম্পু হয়ে যেহুতু পারোতে যেতে হবে তাই থিম্পুতে চলে যাওয়াটাই ভাল সিদ্ধান্ত।

তৃতীয় দিন: থিম্পু এবং পুনাখা দেখা শেষে যাত্রা করতে পারেন স্বপ্নের শহর Paro এর উদ্দেশে। Hotel Dragon এটা ইন্ডিয়ান হোটেল খুব সম্ভবত এর মালিক কলকাতার লোক । তাই এখানে সর্ব ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। যেমন; সাদা ভাত, আলু ভর্তা, আলু ভাজি, শুকনা মরিচ দিয়া আলু ভর্তা, খাসির তরকারি, মুরগির তরকারি, সবজি এক কথায় পুরা ১৬ আনা বাঙালি খাওয়া তবে দাম একটু বেশি।

এখন আসি আসল কথায়, পারো হচ্ছে ভুটানের সবচেয়ে সুন্দর শহর, এই শহরেই ওদের একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। থিম্পু থেকে আসার পথে অনেক সুন্দর সুন্দর যায়গা আছে যা না দেখলেই নয়। এদের মধ্যে অন্যতম হল Case bridge. এটা যেমন মজার তেমনই ভয়ঙ্কর।

চতুর্থ দিন: এবার আপনি যেতে পারেন পারোর সব থেকে বড় আকর্ষণ Tiger Nest/ taksin. যেটা ওদের ধর্মীয় এবং পর্যটনের দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দিক। তিন হাজার ফুট হেটে উঠতে হবে আবার নেমে আসতে হবে। পায়ে হাটার বিকল্প কোন ব্যবস্থা নাই। উঠতে সময় লাগতে পারে প্রায় ৩:৩০ ঘণ্টার মতন আবার নামতে সময় লাগে ১ ঘণ্টার বেশি। দিন শেষে এটাই হবে আপনার সব থেকে মজার এবং সারা জীবন মনে রাখার মতন একটা ঘটনা।

খরচাপাতি :

জনপ্রতি আপনার খরচ পড়বে ১৫-১৬ হাজার টাকা (শপিং ছাড়া)।

মনে রাখা ভালো, সময় স্বল্পতার জন্য আপনি হয়তো হাভেলি ও বুম্থাং-এর মতো আকর্ষণীয় জায়গায় যেতে পারেননি। হাভেলি, বুম্থাং ঘুরলে খরচ কিছুটা বাড়বে।

আর সব কিছুতে ট্যাক্সি বাদ দিয়ে পাবলিক বাসে ঘুরলে খরচ কিছু কম পড়বে কিন্তু সময় বেশি লাগবে।

কিছু লক্ষণীয়
১. ভারতীয় ভিসাসহ পাসপোর্টের ফটোকপির কয়েক কপি, আর পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখবেন।

২. ন্যাশনাল আইডি কার্ডের দু-তিনটি ফটোকপি।

৩. চাকরিজীবী হলে NOC (No Objection Certificate) ও স্টুডেন্ট হলে আইডি কার্ডের দু-এক ফটোকপি।

৪. ভুটানে সরকারি ছুটি অনেক বেশি, তাই সরকারি ছুটির লিস্ট দেখে ভ্রমণ প্লান করলে ভালো।

৫. ভুটানে কোথাও কোনো মসজিদ ও মুসলিম রেস্টুরেন্ট আপনার চোখে পড়বে না। ভুটানিজ ভাত, ডাল, সবজি খুবই মজার। তারপরও আপনার প্রয়োজন মনে হলে, বাংলাদেশ থেকেই কিছু, আচার, চাটনি, বিস্কুট নিয়ে যেতে পারেন।

৬. ও হ্যাঁ, আরেকটা কথা, ভুটান শতভাগ ধূমপানমুক্ত দেশ। কিন্তু সবার জন্যই খোলা। কোথাও কোনো সিগারেট কিনতে পাবেন না, ধূমপানের মতো বদভ্যাস থাকলে সিগারেট সঙ্গে করে নিয়ে নেবেন। পরবর্তী সময়ে তা বারে (smoking zone), হোটেলে অথবা পাহাড়ে ধূমপান করতে পারবেন, কিন্তু ধরা পড়লে কোনো কথা নেই, নগদ মোটা অঙ্কের জরিমানা। তবে ধূমপান না করাই ভালো।

৭. নিজস্ব প্রয়োজনীয় ওষুধপত্র বাংলাদেশ থেকেই নিয়ে গেলে ভালো।

ভূটান এ হোটেলে অবশ্যই দামাদামি করে উঠবেন এতে ২০০/৩০০ টাকা প্রতিদিন শুধু হোটেলেই সেভ হবে।

কিছু প্রয়োজনীয় ফোন নাম্বার ও ঠিকানা দেওয়া হলো (যদি কারো প্রয়োজন পরে)
Hotel Choephal Norkye (Thimphu)
Tel: +975 17628400
এদের ডাবল বেড ১২০০ এবং ত্রিপল বেড ১৫০০ করে। খুবই স্ট্যান্ডার্ড হোটেল।

Yoesel Hotel 2 (Thimphu)
Tel: +975 77399406
+975 17852311
+975 17606447
এদের ডাবল বেড 700 এবং ত্রিপল বেড 900 করে। Moderate service।

Hotel Dragon (Paro)
Tel: +975 8272174
+975 17762628
+975 17320473
এদের ডাবল বেড 1000 এবং ত্রিপল বেড 1300 করে। (This is the best, Bengali foods are available too)

31/10/2016

বাংলাদেশের বাস বুকিং এর সকল কাউন্টারের ফোন নাম্বার

AK Travels: 02-7195799, 01191-620642, 01191-620643
Akota Paribahan: 01711-103191
Al Mobarak Paribahan: 01731-748800, 01922-182080
Anik Mahmud Enterprise: 01725-284020
Ara Paribahan Pvt. Ltd.: 01733-036003, 01733-036002
Asia Exclusive: 01715-986215, 01712-154972
Aziz Travels: 01917616098, 01931-134490
Azmir Paribahan: 01712-627618, 01718-907092
Babul Enterprise: 01711-119372
Baghdad Express: 01730-046040
Banaful Transport: 01712-150072, 01723-385371, 01879-996853
Bilash Service: 01974-474427, 01974-474428, 01974-474429
Buriganga Special Paribahan: 01831-755154, 01776-347467
Desh Paribahan Pvt. Ltd: 01922-105062
Dhaka Express: 02-7101725, 01712-905510
Dola Paribahan Ltd: 01552-462852
Dream Line Special: 01835-088321, 01835-088320
Eagle Paribahan: 02-9006700
Econo Service: 01721-942474, 01715-300165
Ehsan Paribahan: 01191-869697, 01915-523530, 01198-386161
Ena Paribahan: 01924764571, 01716131481
Grameen Service Pvt. Ltd.: 01736-176655, 01770-806100
Greenline: 02-7192300, 02-7191900, 01730-060080
Hamim Paribahan Pvt. Ltd.: 01716-895321, 01819-954495
Hanif Enterprise: 0173-402670, 01713-402671, 01713-402673
Kakoli Enterprise: 01710-330777, 01714-393828
Karnaphuli Paribahan: 01674-805164
Karnaphuli Special Paribahan: 01926-186782
Keya Paribahan: 02-9000812, 01193-255944, 01193-255943
Kuakata Express: 01761-784382, 01682-903813
Lucky Enterprise: 01715-329981
Mamun Enterprise: 01711-337851, 01718-438732, 01912-064032
Meghna Travel Pvt ltd: 01714-831666 01933-235376, 01672-609222, 01719-017362
Modern Enterprise: 01746-037071, 01726-717226
N Islam Enterprise: 01682-634811
Nabil Paribahan: 02-8127949, 02-8018076
Nazim Paribahan: 01765-450793, 01765-450794
Nirala Paribahan: 01711-595776
NP Paribahan: 01916-967678
Ontora Paribahan: 01682-903813, 01718-177888
Ovi Enterprise: 01730-186207, 01199-122345
Pabna Express: 01711-024088
Parjatak Paribahan: 01746-487181, 01719-813004
Rabeya Special: 01675-808820
Rajib Special: 01712-060146, 01711-035351
Rumin Paribahan Ltd.: 01772-950140, 01772-950141
Ruposi Bangla Paribahan: 02-7194306, 01710-324840
S Alam Service: 02-9331868, 02-8315087, 01917-720395
SA Paribahan: 01916-712614, 01915-375887
Sakura Paribahan: 02-8021184, 01190-658772, 01729-556677
SB Super Delux: 02-9009586, 01199-340748
Seba Chair Coach: 01916-977108, 01199-489152
Shah Fateh Ali Paribahan: 01193-221085, 01191-680687
Shahi Service: 01973-399020, 01973-399021
Shohagh Paribahan: 02-9344477, 01711-612433
Shyamoli Paribahan: 02-8360241, 01716-942158, 02-8124881, 02-9124514
SI Enterprise: 01746-037071, 01711-944023
Silk Line: 01714-087563
Sky Line Express: 01737-595463, 01190-300010, 01746-379215
Soudia Paribahan: 01919-654935
SP Golden Line: 047163380, 047164709, 047164710, 01740-543136
SR Travels: 02-8013793, 02-8019312, 01711-394801
Star Line Paribahan: 01973-259653
Sugandha Paribahan: 01728-561366, 01719-813004, 01716-878556
Sundarban Service Pvt Ltd: 01675-943578, 01818-529008, 01672-755338, 01720-220272
Swapna Shanto Special: 01718-747480, 01718-159791
Tisha Bus Service: 02-9359357, 01924-558664, 01913-409288, 01675-315856, 01713-526726
TR Travels: 01191-494865, 02-8031189, 01191-494864, 01191-494863
Tungipara Express: 01712-726140, 01716-211642
Ultra Modern Paribahan: 01714-989161
Unique Service: 02-9002710, 01190-806447, 01821-498833
United Paribahan: 01724-024233, 01716-515799

http://tour.com.bd/blog/397
30/10/2016

http://tour.com.bd/blog/397

কর্মব্যস্ত নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠে অনেকেই খোঁজেন প্রশান্তির ছোঁয়া। অল্প সময়ের ছুটিতেও দু-দণ্ড প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে অর্ধ-শতাধিক বেসরকারি রিসোর্ট। এখানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আনাগোনা থাক...

12/10/2016

নীল রঙে রূপায়িত ''নীলাদ্রি'' । এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া । হ্যা
নীলাদ্রির কথা বলছি, ভাবছেন এটা আবার কি? এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা কাশ্মীর নয় আমাদের দেশেই ! কি অবাক হচ্ছেন ? ছবি দেখে কাশ্মীর ভেবে ভুল করবেন না, একে নীলাদ্রি নামেই চেনে সবাই। এর অবস্থান টেকেরঘাট, সুনামগঞ্জে। এর অপরূপ সৌন্দর্য্যে ডুব দিতে নিশ্চিন্ত মনে ঘুরে আসুন সুনামগঞ্জ থেকে ।

অনেকেই সুনামগঞ্জের টাংগুয়ার হাওর দেখতে যান। কিন্তুু এর আশেপাশেই অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে যা যেকোন পর্যটকের মনকে মুহূর্তেই দোলা দিয়ে যেতে পারে ! এমনই একটি যায়গা টেকেরঘাট চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইমস্টোন লেক। স্থানীয় লোকজন একে নীলাদ্রি লেক বলেই জানে । এর নামটা যেমন সুন্দর এর রূপটাও তেমনি মোহনীয় । নিজ চোখে না দেখলে হয় বিশ্বাসই করতে পারবেননা পানির রঙ এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রুপ। মাঝের টিলা গুলা আর ওপাড়ের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশ এর শেষ সিমানা। বড় উচু পাহাড়টিতেই সীমানা কাটা তারের বেড়া দেওয়া আছে। এই লেকটি এক সময় চুনা পাথরের কারখানার কাচামাল চুনা পাথরের সাপ্লাই ভান্ডার ছিল যা এখন বিলীন।

কিভাবে নীলাদ্রি দর্শণে যাবেন ?

রুট-১:

ঢাকা থেকে শ্যামলী/মামুন/এনা এবং আরো কিছু বাস যায় সুনামগঞ্জে, যেকোন একটাতে উঠে পড়ুন, ভাড়া পড়বে জনপ্রতি ৫৫০ টাকা । সুনামগঞ্জ থেকে নতুন ব্রীজ পার হয়ে মোটর সাইকেল নিয়ে যেতে হবে। চাইলে টেকেরঘাট পর্যন্ত সরাসরি মোটর সাইকেল রিজার্ভ নিতে পারেন। এক্ষেত্রে ভাড়া ৩০০-৫০০ টাকা নিতে পারে আর মাঝপথে যাদুকাটা নদী পার হতে জনপ্রতি ভাড়া ৫ টাকা আর মোটর সাইকেল এর ভাড়া ২০ টাকা করে পড়বে ।

এছাড়া আপনি সুনামগঞ্জ থেকে লাউড়ের গড় পযন্ত মোটর সাইকেলে করে যেতে পারেন ভাড়া ২০০ টাকা । তারপর যাদুকাটা নদী পাড় হয়ে বারিক্কা টিলা থেকে ১২০ টাকা ভাড়ায় টেকেরঘাট যেতে পারবেন। এখানে উল্লেখিত মোটর সাইকেল এর ভাড়া যেটা উল্লেখ আছে সেটা পুরা বাইকের ভাড়া মানে একটা বাইকে ২ জন যেতে পারবেন। তবে মোটর সাইকেলের ভাড়া আগে দামাদামি করে নিবেন তাহলে ঠকবেন না, এরা দাম কিছুটা বাড়িয়ে বলে অপরিচিত মুখ দেখলে।

রুট-২:
ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ ইন্টারসিটি ট্রেন নাম হাওর এক্সপ্রেস। ঢাকা থেকে ছাড়ার সময় রাত ১১:০০, ভাড়া ২০০ টাকার মধ্যে, সকালে মোহনগঞ্জ পৌছায়। সেখান থেকে ১ ঘন্টার রাস্তা মধ্যনগর, পিচ ঢালা রাস্তা। সেখান থেকে বর্ষাকালে নৌকা, ট্রলার বা স্পিডবোট দিয়ে খুব সহজে যাওয়া যায় গন্তব্যে। আর নেত্রকোনা থেকেও সরাসরি নৌকা/ট্রলার যোগে যাওয়া যায়। শীত কালে মোটরসাইকেল যোগে খুব সহজে নেত্রকোনা থেকে যাওয়া যায়।
সবথেকে কম খরচে, আরামে, কম সময়ে খুব সহজে পৌছানো যায়।
কেউ যদি নিজস্ব গাড়ি নিয়া যেতে চায় মধ্যনগর (পিপরা কান্দা ঘাট) পযর্ন্ত নিজের গাড়ি নিয়ে যেতে পারে, মাইক্রোবাস বা কার বা জীপ। রাস্তা খুব সুন্দর।
সর্টকাট রাস্তা ঢাকা থেকে নেত্রকোনা হয়ে বারহাট্টা বা মোহনগঞ্জ দিয়ে টেকেরঘাট।

ভাবছেন থাকবেন কোথায় ?

বেশকিছু রেস্ট হাউজ এবং গেস্ট হাউজ আছে বড়ছড়া বাজারে । সেখানে আপনি ২০০-৪০০ টাকায় এক রাত থাকতে পারবেন। বারিক্কা টিলা পাড় হয়েই বড়ছড়া বাজারটা চোখে পড়বে । চাইলে টেকেরঘাট থেকে হেঁটেও আসতে পারবেন বড়ছড়া বাজারে, মেঠো পথ ধরে হাঁটতে ভালোই লাগবে । এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনা পাথরের কারখানা আছে তার গেস্ট হাউজে থাকতে পারবেন যদি খালি থাকে।

খাবার-দাবার :

বারিক্কা টিলাতে খাবারের হোটেল আছে, এছাড়াও বড়ছড়া বাজারে খেতে পারেন অথবা লেকের পাশেই টেকেরঘাট একটা ছোট বাজার আছে একটা মাত্র হোতেল আছে খাবারের। অবশ্যই আগে দাম জেনে খাবেন।

কিছু পরামর্শ :

এখান থেকে খুব পরিমানে চুনা পাথর উঠানো হতো যার ফলে লেক অত্যাধিক গভীর। লেকের পানিতে সাতার না জানলে না নামাই ভালো। নামলেও বেশি দূরে যাবেন না। যেহেতু সীমান্ত এলাকা তাই সাবধানে থাকুন। সীমানার খুব কাছাকাছি না যাওয়াই ভালো ।
নীলাদ্রি'' বাংলাদেশের ‘কাশ্মীর’ থেকে বলছি

http://bangla.sharebazarbd24.com/news/details/Traveling/3250?utm_campaign=shareaholic&utm_medium=facebook&utm_source=soc...
09/06/2016

http://bangla.sharebazarbd24.com/news/details/Traveling/3250?utm_campaign=shareaholic&utm_medium=facebook&utm_source=socialnetwork

কাশ্মীর হিমালয়ান পর্বতমালার সবচেয়ে বড় উপত্যকা ,কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ । মোগল বাদশাহ জাহাঙ্গীর কাশ্মীরকে প্রথম তুলনা করেছিলেন স্বর্গের সঙ্গে। তাঁর আকুল আকাঙ্ক্ষা ছিল কাশ্মীরের তৃণভূমিতে মৃত্যুবরণ করার। তিনি ফার্সি ভাষায় বলেছিলেন, ‘আগার ফেরদৌস বে-রোহী যামীন আস্ত্। হামীন আস্ত্, হামীন আস্ত্, হামীন আস...

22/08/2015

**********************Malaysia Packages*******************************
03 Days 02 Nights Kuala Lumpur package: 11300 BDT
The following package is inclusive:
02 Nights accommodation
Daily breakfast
Full Day Genting Tour including a photo stop at Batu Caves
02 Way Cable car Tickets
Half Day City Tour
Return Airport transfers [KLIA – Htl – KLIA]
************************************************************************************
04 Days 03 Nights Kuala Lumpur package: 12500 BDT
The following package is inclusive:
03 Nights accommodation
Daily breakfast
Full Day Genting Tour including a photo stop at Batu Caves
02 Way Cable car Tickets
Half Day City Tour
Return Airport transfers [KLIA – Htl – KLIA]
****************************************************************************
The following package is excluding:
Visa Fees 4000 BDT
Services Charges 2000 BDT
Air Ticket
All Personal Expenses
Daily Meal (Lunch, Dinner)
****************************************************************************
Contact us : 01619991800, 1619991801, 1619991802
MDH Holidays's photo.

https://www.facebook.com/467468926762510/photos/a.487559051420164.1073741832.467468926762510/510325159143553/?type=1&the...
22/08/2015

https://www.facebook.com/467468926762510/photos/a.487559051420164.1073741832.467468926762510/510325159143553/?type=1&theater

**********************Malaysia Packages*******************************
03 Days 02 Nights Kuala Lumpur package: 11300 BDT
The following package is inclusive:
02 Nights accommodation
Daily breakfast
Full Day Genting Tour including a photo stop at Batu Caves
02 Way Cable car Tickets
Half Day City Tour
Return Airport transfers [KLIA – Htl – KLIA]
************************************************************************************
04 Days 03 Nights Kuala Lumpur package: 12500 BDT
The following package is inclusive:
03 Nights accommodation
Daily breakfast
Full Day Genting Tour including a photo stop at Batu Caves
02 Way Cable car Tickets
Half Day City Tour
Return Airport transfers [KLIA – Htl – KLIA]
****************************************************************************
The following package is excluding:
Visa Fees 4000 BDT
Services Charges 2000 BDT
Air Ticket
All Personal Expenses
Daily Meal (Lunch, Dinner)
****************************************************************************
Contact us : 01619991800, 1619991801, 1619991802
MDH Holidays's photo.

Address

455/a/2 Dobadia Signbord Uttar Khan
Dhaka
1230

Telephone

+8801674180025

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Tourist spots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category