20/09/2026
🚨রেড এলার্ট🚨
মালয়ে*শিয়া গমনে ইচ্ছুক সকল অভিবাসন প্রার্থী, রিক্রুটিং লাইসেন্স মালিকগণ, এবং এজেন্ট গনের দৃষ্টি আকর্ষণ করছি। - 🇧🇩🤝🇲🇾
আমি শুরু থেকেই বলে আসছি এবছর, যতটা না লোক মালাশিয়ায় শ্রমিক হিসেবে যাবে, তার থেকেও কয়েকগুণ বেশি লোক প্রতারিত হবে। প্রতিটা পদে পদে প্রতারিত হতে হবে লক্ষ লক্ষ মানুষকে। সেই প্রতারণার প্রথম স্তর, এই ধরনের "ফেইক কোটা এলোকেশন পেপার।"
একশ্রেণীর অসাধু চক্র, এই ধরনের এলোকেশন দেখিয়ে, সুপার শপ এবং অন্যান্য লোভনীয় চাকুরীর পদে, উচ্চ মূল্যে প্রার্থী আহব্বান করবে। ফেইক মেডিকেল করাবে, ভুয়া কলিং পেপারও তৈরি করে দেখাবে। এমনকি, নকল ভিসা ও প্লেন টিকিট দেখিয়ে, আপনার থেকে হাতিয়ে নিবে লক্ষ লক্ষ টাকা। তাদের মিষ্টি কথার ফাঁদে পড়ে হয়তো আপনি নিজে থেকেই যেচে, শেষ সম্বলটুকুও দিয়ে দিবেন!
গত কলিং সিজেন, এ রকমই একটি ভুয়া অ্যালোকেশন "Panasonic Holdings SDN BHD"-এর নামে ৫০০ জনের একটি ভুয়া অ্যালোকেশন পেপার তৈরি করে, একটি চক্র ফেইক মেডিকেল ও মেডিকেলের পরবর্তীতে, শত কোটি টাকা হাতিয়ে নিয়েছিল হাজার হাজার অভিবাসন প্রার্থীদের কাছ থেকে।
এটি একটি সক্রিয় উচ্চ শ্রেণীর জালিয়াতি চক্র। অনেক বড় বড় এজেন্সি ও এজেন্ট, এই জালিয়াত চক্রের ভুয়া ফাঁদে পড়ে সর্বস্বান্ত হবে। তাই সাধু আগে থেকেই সাবধান।