26/08/2025
🌿 পিয়ালী কালচারাল ইকো রিসোর্টে স্বাগত 🌿
সুন্দরবনের দ্বারে, নীরব প্রকৃতি আর জীবনের নিবিড় অভিজ্ঞতায়...
যেখানে শহরের কোলাহল থেমে গিয়ে প্রকৃতির নিঃশব্দ ভাষা শোনা যায়—সেইখানে, পশ্চিম ঢাংমারী গ্রামে সুন্দরবনের কোলে গড়ে উঠেছে "পিয়ালী কালচারাল ইকো রিসোর্ট"। নদীর পাড়ে সবুজ গাছগাছালির বুক চিরে দাঁড়িয়ে থাকা পিয়ালী যেন প্রকৃতির এক শান্ত নিবাস—নিঃশব্দ, নির্মল ও নিখাদ গ্রামীণ বন্য সৌন্দর্যে ঘেরা।
🌳 সুন্দরবনের স্পর্শে দিন শুরু
পিয়ালী এমন এক দ্বারে দাঁড়িয়ে, যেখান থেকে শুরু হয় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন—সুন্দরবন। এখানে খুব ভোরে জেগে আপনি শুনতে পাবেন বনে পাখির ডাকা, হয়তো দেখতে পাবেন বানর,কুমির বা হরিণের নীরব ছোটে চলা, আর কোথাও কাছেই গর্জে উঠতে পারে রাজার মতোন এক বাঘ!
নৌকা নিয়ে মিনিট দশেক চললেই আপনি পৌঁছে যাবেন খাঁড়ির মোহনায়, যেখানে কাঁকড়ার চলাফেরা, পাখির ঝাঁক আর নোনা গাছের ঘন সবুজ আপনাকে নিয়ে যাবে এক অনন্য জগতে।
🌕 পিয়ালীর পূর্ণিমা
রিসোর্টের বারান্দায় বসে চাঁদের আলোয় ভেসে যাওয়া বাসর নদীর ঢেউ দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন চিরকালের কোনো কবিতায়।
🌧️ বর্ষার রোমাঞ্চ
বর্ষার দিনে বৃষ্টি আর জোয়ার ভাটার মিলনে চারপাশ হয়ে ওঠে মায়াময়। সুন্দরবনের গা ঘেঁষে আসা বাতাস আর বৃষ্টির শব্দ যেন এক রূপকথার আবহ সৃষ্টি করে।
🍲 বাংলাদেশি খাবারে গ্রামীণ অভ্যর্থনা
পিয়ালীর রান্নাঘর থেকে পরিবেশিত হয় অথেনটিক দেশি খাবার—সুন্দরবনের নদীর টাটকা মাছ, গরম ডাল, আলু ভর্তা, পাট শাক আর কেওড়ার ডাল। রাঁধেন গ্রামের প্রান্তিক নারীরা—যাঁদের আতিথেয়তায় হৃদয় জিতে নেয় পিয়ালী।
🏡 ইকো কটেজ ও জীববৈচিত্র্যে ঘেরা আঙিনা
পিয়ালীর প্রতিটি কটেজ নির্মিত হয়েছে পরিবেশবান্ধব নকশায়। আছে দুইটি পুকুর, একটি ছোট বন যেখানে পাখি, গুইসাপ,শজারু, কাঠবিড়ালি ও একটি বানর পরিবার বসবাস করে। আর আছে আমাদের প্রিয় বিড়াল পরিবার—টুই, মিনি, পিকু আর চিনি।
🌊 বাসর নদী আর জোয়ার-ভাটার ছন্দ
পিয়ালীর পাশেই বহমান বাসর নদী। এর জোয়ার-ভাটার ছন্দে বারান্দায় বসে কাটানো সময়—নিঃসন্দেহে আপনার ভ্রমণের সবচেয়ে মুগ্ধকর মুহূর্ত হতে পারে।
🎋 একটি অভিজ্ঞতা, শুধুই থাকার নয়
পিয়ালী শুধু একটি রিসোর্ট নয়—এটি একটি অনুভব, একটি শান্তি, হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প।
যারা প্রকৃতির পাশে থেকে একটু নিঃশব্দ জীবন খুঁজছেন, তাদের জন্য পিয়ালী এক অনন্য গন্তব্য।
আর যারা সুন্দরবনকে ছুঁয়ে দেখতে চান, তাদের জন্য এটি আদর্শ শুরু বিন্দু।
📍 ঠিকানা: পশ্চিম ঢাংমারী, সুন্দরবন সংলগ্ন, খুলনা
📞 যোগাযোগ: 01911040463(হোয়াটসঅ্যাপ)
🌐 ওয়েবসাইট: www.piyaliecoresort.com
📧 ইমেইল: [email protected]