03/08/2025
প্রতিদিন আমাদের অনেক ক্লায়েন্টকে বোঝাতে হয় – অনলাইন আর অফলাইন টিকিট বুকিংয়ের মধ্যে আসল পার্থক্যটা আসলে কোথায়?
দুঃখের বিষয়, মাত্র ২০০/৩০০ টাকা বাঁচাতে গিয়ে অনেকেই ঝুঁকিপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে টিকিট কাটেন। নিজের হাতে টিকিট বুক করে এক ধরনের স্যাটিসফ্যাকশন হয়ত পান, কিন্তু…
🔍 তারা জানেন না:
✅ হিডেন ফেয়ার/ চার্জের ধোঁকাবাজি
✅ রিফান্ড, রি-ইস্যু, তারিখ পরিবর্তনের ক্ষেত্রে সীমাহীন ঝামেলা
✅ আফটার সেল সার্ভিস বলতে কিছুই নেই
✅ কারও সাথে কথা বলার সুযোগ নেই, কাস্টমার সার্ভিস রোবটময়
📉 গতকাল সকালে বাংলাদেশের একটি পরিচিত অনলাইন টিকেটিং সাইট Flight Expert হঠাৎ করে তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
লাখ লাখ টাকার ওয়ালেট ব্যালেন্স আটকে গেছে অনেকের। আমি নিজেও অনেক পরিচিত ভাই-ব্রাদারকে দেখেছি দিশেহারা হয়ে খুঁজছেন Flight Expert-এর কোনো প্রতিনিধি।
যতদূর জানা গেছে – প্রতিষ্ঠানটি সম্ভবত পালিয়ে গেছে!
আমরা মন থেকে চাই এটা যেন কেবল কারিগরি ত্রুটি হয়, বড় ধরণের প্রতারণা না হয়।
📢 এটা আমাদের সবার জন্য চোখ খুলে দেখার সময়:
ট্রাভেল ইন্ডাস্ট্রি আসলে একটি কমিউনিটি বেসড ইন্ডাস্ট্রি। এখানে হিউম্যান কানেকশনটাই সবচেয়ে বড় জিনিস।
🤝 আপনার পাশে যখন একজন রিয়েল ট্রাভেল এজেন্ট থাকে–
আপনি প্রতারণার শিকার হবেন না
যেকোনো সমস্যা হলে ফোন করে সমাধান পাবেন
রিফান্ড, রি-ইস্যু, ইমারজেন্সি কেসে সাপোর্ট পাবেন
এবং importantly — আপনার টাকাটা কোথায় গেল সেটা অন্তত জানেন!
📌 রোবট নয়, মানুষকে বেছে নিন।
ট্রাভেল এজেন্সির সাথে সুসম্পর্ক রাখুন।
এই পোস্টটা শেয়ার করুন, জানিয়ে দিন – ২০০ টাকা বাঁচাতে গিয়ে যেন ২ লাখ টাকা না হারাই!
© রাজিবুর রহমান