Paru Air International

Directions

Paru Air International We provide ticket sales, visa processing, and Hajj-Umrah services.

Proprietor
Saiful Islam

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের করনীয় ও বর্জনীয়। #সৌদি
02/11/2026

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের করনীয় ও বর্জনীয়।
#সৌদি

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নির্ধারিত  মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার)টাকা। ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬মালয়েশি...
31/10/2026

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নির্ধারিত মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার)টাকা।

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার) টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মেডিকেল টেস্টের জন্য এই নির্ধারিত ৮০০০ (আট হাজার) টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিকেল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই ৮,০০০ (আট হাজার) টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মেডিকেল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করা হচ্ছে।

কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

যে এজেন্সি মেডিকেল স্লিপ করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনো দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিবে। এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮,০০০ (আট হাজার) টাকার বেশি দাবী করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা বা ঝামেলা করলে সাথে সাথে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে (ইমেইল: [email protected])।

অনুগ্রহ করে মনে রাখবেন যে, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনো ফি লাগে না।

মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্মানিত মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

মানসম্পন্ন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের যথাযথ ভূমিকা পালনের জন্য অনুরোধ এবং সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল: FWCMS-এর তালিকায় বাংলাদেশের ৩৬টি সেন্টারের নামমালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায...
30/10/2026

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল: FWCMS-এর তালিকায় বাংলাদেশের ৩৬টি সেন্টারের নাম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি। বিদেশি কর্মী নিয়োগের কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতি FWCMS-এর ওয়েবসাইটে বাংলাদেশের ৩৬টি মেডিকেল সেন্টারের নাম দেখা যাচ্ছে। এসব সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের বায়োমেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করার জন্য FWCMS-এর স্বীকৃত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
মালয়েশিয়ার Foreign Workers Centralized Management System (FWCMS) তাদের ওয়েবসাইটের Accredited Medical Centres অংশে বিভিন্ন শ্রমিক প্রেরণকারী দেশের মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের সেন্টারগুলোর নাম ও ঠিকানাও দেওয়া হয়েছে।
FWCMS-এর তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার eVDR আবেদন প্রক্রিয়ায় যাওয়ার আগে বায়োমেডিকেল স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। নতুন মেডিকেল সেন্টার যুক্ত হলে তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হয়।
বাংলাদেশের মেডিকেল সেন্টারের তালিকা
FWCMS-এর ওয়েবসাইটে বাংলাদেশের নামে যে ৩৬টি মেডিকেল সেন্টার দেখা যাচ্ছে, সেগুলো হলো—
১. Catharsis Medical Centre Ltd. — টঙ্গী, গাজীপুর।
২. Fairways Medical Centre — গুলশান-১, ঢাকা।
৩. Al-Falah Medi-Com Clinic (Pvt.) Ltd. — কাকলী, বনানী, ঢাকা।
৪. Medinet Medical Services Ltd. — মতিঝিল, ঢাকা।
৫. Al-Hamad Medical Centre Ltd. — ফকিরাপুল, ঢাকা।
৬. Gulshan Medicare Ltd. — গুলশান সাউথ অ্যাভিনিউ, ঢাকা।
৭. Meem Medical Center — বনানী, ঢাকা।
৮. Silmun Diagnostic Centre — বিজয়নগর, ঢাকা।
৯. Al Humyra Health Center Ltd. — বারিধারা, ঢাকা।
১০. Welcome Diagnostic & Medical Centre — বারিধারা, ঢাকা।
১১. Medison Medical Services Ltd. — ধানমন্ডি, ঢাকা।
১২. KPJ Sheikh Fazilatunnessa Mujib Memorial KPJ Specialized Hospital & Nursing College — কাশিমপুর, গাজীপুর।
১৩. Perfect Medicare Ltd. — বিজয়নগর, ঢাকা।
১৪. Rajdhani Digital Medical Services — নয়াপল্টন, ঢাকা।
১৫. Al Maha Diagnostic Centre & Medical Service — নয়াপল্টন, ঢাকা।
১৬. Micro Lab Consultation & Diagnostic Centre — পল্লবী, ঢাকা।
১৭. Cure and Smile Bangladesh Foundation — বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা।
১৮. Al-Ghofily Medical Centre Limited — আরামবাগ, মতিঝিল, ঢাকা।
১৯. SKN Health Services — কাকরাইল, ঢাকা।
২০. Lab Science Diagnostic — গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা।
২১. Human Diagnostic & Medical Center — নিউ পল্টন, ঢাকা।
২২. Unicare Medical Services — পুরানা পল্টন লেন, ঢাকা।
২৩. Pushpo Clinic — বনানী, ঢাকা।
২৪. Green Crescent Health Services — বারিধারা, ঢাকা।
২৫. Life Diagnostic Centre Ltd. — নয়াপল্টন, ঢাকা।
২৬. Asia Diagnostic & Medical Centre Ltd. — ফকিরাপুল, মতিঝিল, ঢাকা।
২৭. Bangladesh Diagnostic & Medical Centre — পুরানা পল্টন, ঢাকা।
২৮. Ultra Care Health Centre — কাকরাইল, ঢাকা।
২৯. Apex Diagnostic Service — আগ্রাবাদ, চট্টগ্রাম।
৩০. Green Crescent Medical Diagnostic — খুলশী, চট্টগ্রাম।
৩১. A. Rahman Medical Center — শাহজালাল উপশহর, সিলেট।
৩২. Green Crescent Medilab — শিবগঞ্জ পয়েন্ট, সিলেট।
৩৩. Global Medicare Diagnostic Center — বনানী, ঢাকা।
৩৪. City Hospital Ltd. — লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
৩৫. Zain Medical Center Ltd. — গ্রিন রোড, ঢাকা।
৩৬. Welcome Diagnostic & Medical Centre — বারিধারা, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্য: FWCMS-এর ওয়েবসাইটে Welcome Diagnostic & Medical Centre-এর নাম দুবার দেখা যাচ্ছে। তাই তালিকায় ৩৬টি এন্ট্রি থাকলেও স্বতন্ত্র প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি হতে পারে। ঠিকানা ও নামের বানান FWCMS-এর প্রকাশিত তথ্য অনুসারে দেওয়া হয়েছে।
৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষার নির্দেশনা
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী—
৩১ অক্টোবরের আগে করা মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না।
অনুমোদিত মেডিকেল সেন্টার ছাড়া অন্য কোথাও পরীক্ষা করানো যাবে না।
মন্ত্রণালয়ের চূড়ান্ত তালিকা যাচাই করে মেডিকেল করাতে হবে।
অনুমোদন ছাড়া মেডিকেলের কথা বলে কোনো এজেন্সি বা দালাল টাকা কিংবা পাসপোর্ট নিতে পারবে না।
নির্দেশনা অমান্য করলে মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
FWCMS-এর তালিকায় নাম থাকলেই কি মেডিকেল করানো যাবে?
এখানে কর্মীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। FWCMS-এর Accredited Medical Centres তালিকায় নাম থাকা মানে প্রতিষ্ঠানটি FWCMS-এর বায়োমেডিকেল পরীক্ষার স্বীকৃত তালিকায় রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন প্রক্রিয়ায় কোন কোন সেন্টার চূড়ান্তভাবে অনুমোদিত, সেটি আলাদা করে যাচাই করতে হবে।
তাই শুধু FWCMS-এর তালিকা দেখে সরাসরি মেডিকেল করাতে যাবেন না। মন্ত্রণালয়ের অনুমোদিত তালিকা ও সংশ্লিষ্ট এজেন্সির কাগজপত্র নিশ্চিত করুন।
কর্মপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা
মালয়েশিয়ায় যাওয়ার আশায় অনেক কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি মেডিকেল, ভিসা বা চাকরি নিশ্চিত করার নামে টাকা চাইতে পারে।
কর্মীদের অনুরোধ, সরকারি নির্দেশনা ছাড়া কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা দেবেন না। কোনো সেন্টারে যাওয়ার আগে সেটির নাম সরকারি তালিকায় আছে কি না যাচাই করুন।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে মেডিকেল পরীক্ষা গুরুত্বপূর্ণ ধাপ। তবে মেডিকেল সম্পন্ন হলেই ভিসা নিশ্চিত হয়ে যায় না। চাকরির চাহিদাপত্র, VDR ভিসা, বিএমইটি ছাড়পত্রসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
FWCMS-এর তালিকা ও বাংলাদেশের মন্ত্রণালয়ের নির্দেশনা মিলিয়ে কর্মীদের সঠিক তথ্য জানানোই এখন সবচেয়ে জরুরি।
খবরটি মালয়েশিয়ায় যেতে আগ্রহী অন্য কর্মীদের কাছেও পৌঁছে দিন। আপনার মতামত মন্তব্যে জানান, পেজটি অনুসরণ করুন, লাইক ও শেয়ার করুন
#মালয়েশিয়া_কলিং #মেডিকেল_সেন্টার #প্রবাসী

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ধরনের অর্থ লেনদেন বা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত ...
29/09/2026

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ধরনের অর্থ লেনদেন বা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

সরকারি আনুষ্ঠানিক ঘোষণা এলে পরবর্তী কার্যক্রম, নিয়োগ প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।

🇧🇩🤝🇲🇾 দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হবে—এমন প্রত্যাশা সবার।

Paru Air International
25/08/2026

Paru Air International

আলহামদুলিল্লাহ! মালয়েশিয়া শ্রমবাজারে নতুন অগ্রগতিঅবশেষে FWCMS-এর অফিসিয়াল Registered Recruitment Agencies তালিকায় বাংলাদ...
21/08/2026

আলহামদুলিল্লাহ!
মালয়েশিয়া শ্রমবাজারে নতুন অগ্রগতি
অবশেষে FWCMS-এর অফিসিয়াল Registered Recruitment Agencies তালিকায় বাংলাদেশ থেকে ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশিত হয়েছে।

এটি দীর্ঘদিন পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান অগ্রগতি।

FWCMS-এ প্রকাশিত বাংলাদেশি ২৫টি এজেন্সি:

মালয়েশিয়ার পরবর্তী Demand, Selection, Medical ও Visa প্রসেস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া মাত্র আমাদের অফিসিয়াল মাধ্যমে জানানো হবে।

সঠিক তথ্য জানুন • নিরাপদে বিদেশ যান • প্রতারণা থেকে সতর্ক থাকুন

যোগাযোগঃ
Paru air international
WhatsApp : 01760179878

Sv ✈️ offer
20/08/2026

Sv ✈️ offer

নিম্নোক্ত নিয়মে এখন থেকে যাত্রীদের  বিএমিটির (BMET) রেজিস্ট্রেশন করার জন্য আন্তরিক অনুরোধ করা গেল। সকল যাত্রীকে নমিনির ...
09/08/2026

নিম্নোক্ত নিয়মে এখন থেকে যাত্রীদের বিএমিটির (BMET) রেজিস্ট্রেশন করার জন্য আন্তরিক অনুরোধ করা গেল। সকল যাত্রীকে নমিনির তথ্য প্রদান করিতে বাধ্যতামূলক করা হয়েছে। যারা নমনী সংযোজন করেননি তারা অনুগ্রহপূর্বক কম্পিউটারের দোকানে যেয়ে নমিনের তথ্যাদি
অন্তর্ভুক্তি করন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা গেলো।

ধন্যবাদ
পারু এয়ার ইন্টারন্যাশনাল

🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসায় যেতে আগ্রহী? 🇲🇾​আপনার প্রস্তুতি আজই সম্পন্ন করুন!​📋 জরুরি নির্দেশনা ও পূর্বপ্রস্তুতি:​BMET রে...
04/08/2026

🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসায় যেতে আগ্রহী? 🇲🇾
​আপনার প্রস্তুতি আজই সম্পন্ন করুন!
​📋 জরুরি নির্দেশনা ও পূর্বপ্রস্তুতি:
​BMET রেজিস্ট্রেশন: যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, দ্রুত আপনার নিজ জেলার BMET (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) অফিসে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
​বাধ্যতামূলক প্রশিক্ষণ: রেজিস্ট্রেশনের পাশাপাশি নিজ জেলার TTC (Technical Training Centre) থেকে ৩ দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ গ্রহণ করুন।
​📑 BMET অফিস ও TTC-তে যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
​📄 পাসপোর্টের ফটোকপি – ৩ কপি
​🪪 জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি – ২ কপি
​📸 পাসপোর্ট সাইজের ছবি – ৪ কপি
​💵 রেজিস্ট্রেশন ফি – ৭০০ টাকা
​💡 এই প্রস্তুতিগুলো আগে থেকে সম্পন্ন করা থাকলে আপনার মালয়েশিয়া কলিং ভিসার আবেদন প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হবে।
​⚠️ বিশেষ সতর্কতা:
​যেকোনো লেনদেন বা আবেদনের ক্ষেত্রে পরিচিত ও বিশ্বস্ত মানুষের মাধ্যমে যোগাযোগ করুন।
​সর্বদা সরকারি অনুমোদনপ্রাপ্ত ও নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করুন।
​📢 ভিসা খরচ সংক্রান্ত তথ্য:
​ℹ️ ২০২৬ সালের মালয়েশিয়া কলিং ভিসার সরকারি খরচ এখনো চূড়ান্ত হয়নি। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
​"সঠিক তথ্য জানুন, নিরাপদভাবে বিদেশে যান।"
​📞 যোগাযোগে:
PARU AIR INTERNATIONAL
আপনার নিরাপদ অভিবাসনের বিশ্বস্ত সঙ্গী।

30/07/2026

আলহামদুলিল্লাহ🤲
কলিং আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত! অপেক্ষা শুধু প্রজ্ঞাপনের।

Address

Https://maps. App. Goo. Gl/7HQ2ZR3hZveUSYDK9?g_st=aw
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paru Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category