A1 Tours & Travels

A1 Tours & Travels A1 Tours & Travels – Your trusted partner for seamless journeys! ✈️🏨
We offer visa support, accommodation, transportation, and expert tour guides.
(1)

Enjoy tailored travel solutions, exclusive deals, and top recommendations for unforgettable adventures! It gives us great pleasure to introducing ourselves as one of the leading travel and tourism operator in Bangladesh, duly authorized by the Govt. Peoples republic of Bangladesh. A1 Tours & Travels has a proven record of service and professionalism, which includes personalized service to our clients ranging from large tour groups to individual travelers. A1 Tours & Travels, We strive to be the most competent and make an indelible mark in the tourism industry. The secret of our success lies in the fact that we can perceive the requirement and expectations of our client by providing sheer satisfaction.

প্রতিবছরের ন্যায় এ বছরও দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স বা বসবাসের জন্য সেরা শহরের ...
09/07/2026

প্রতিবছরের ন্যায় এ বছরও দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স বা বসবাসের জন্য সেরা শহরের তালিকা প্রকাশ করেছে। ইআইইউ পাঁচটি মূল সূচকের ওপর ভিত্তি করে প্রতিবছর ১৭৩টি শহরের তালিকা তৈরি করে থাকে। যে সূচকের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়, সেগুলো হচ্ছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। ২০২৬ সালে বসবাসের জন্য কোন কোন শহর সেরা ১০-এ জায়গা করে নিয়েছে, তা দেখে নেওয়া যাক।

নিউজিল্যান্ডের অকল্যান্ড পাঁচ ধাপ পিছিয়ে এবার শীর্ষ ১০ থেকে বেরিয়ে গেছে

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধ...
30/06/2026

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার (১ জুলাই) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। পরিবর্তে, আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে সিস্টেম।

আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করছে।

প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করতে হবে না।

ভিসা আবেদন নির্বিঘ্নে ও সময়মতো জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণে উল্লেখিত নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে আইভ্যাক।

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আই....

যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসা পেতে এখন আবেদনকারীদের দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তরে অবশ্যই ‘না’ বলতে হবে। মার্কিন পর...
06/05/2026

যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসা পেতে এখন আবেদনকারীদের দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তরে অবশ্যই ‘না’ বলতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, উত্তর ‘হ্যাঁ’ হলে ভিসা প্রক্রিয়া আর এগোবে না।

যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসা পেতে এখন আবেদনকারীদের দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তরে অবশ্যই ‘না’ বলতে হবে। ...

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।বৈশাখের এই নতুন দিনে আপনাকে ও আপনার পরিবারকে জানাই বাংলা নববর্ষের...
14/04/2026

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
বৈশাখের এই নতুন দিনে আপনাকে ও আপনার পরিবারকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!

Eid Mubarak from A1 Tours & Travels.May this Eid bring new journeys of happiness, new destinations of peace, and endless...
19/03/2026

Eid Mubarak from A1 Tours & Travels.
May this Eid bring new journeys of happiness, new destinations of peace, and endless blessings for you and your family.
Wishing all our clients, partners, and friends a joyful and prosperous Eid al‑Fitr.

বাংলাদেশের নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।  একজন পর্যটনকর্মী, উদ্যোক্তা...
17/02/2026

বাংলাদেশের নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
একজন পর্যটনকর্মী, উদ্যোক্তা এবং একজন দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে আমার হৃদয়ের গভীর থেকে একটি প্রত্যাশা— এই দেশের পর্যটন খাত যেন অবশেষে তার প্রাপ্য গুরুত্ব পায়।

বিশ্বের বহু দেশে পর্যটন জিডিপির অন্যতম বড় চালিকা শক্তি। কিন্তু আমাদের দেশে— অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও— পর্যটন খাতটি বহু বছর ধরে অবহেলিত, অগ্রাধিকারহীন এবং পরিকল্পনাহীন অবস্থায় পড়ে আছে। নির্বাচনী মেনিফেস্টোতেও পর্যটনকে কখনোই বড় প্রতিশ্রুতির জায়গায় দেখা যায়নি— যা একজন পর্যটনকর্মী হিসেবে আমাকে সবসময়ই কষ্ট দিয়েছে।

২০২৪ সালের আন্তর্জাতিক সূচকগুলো দেখায়—
বাংলাদেশ পর্যটন উন্নয়ন সূচকে ১১৯ দেশের মধ্যে ১০৯তম অবস্থানে।
এশিয়া–প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বশেষ।
এই অবস্থান আমাদের সম্ভাবনার প্রতিফলন নয়—
বরং আমাদের দীর্ঘদিনের অবহেলার প্রতিচ্ছবি।

কিন্তু আমি বিশ্বাস করি—
বাংলাদেশের পর্যটন খাত ‘অব্যবহৃত সোনার খনি’।
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, পাহাড়, নদী, মসজিদ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অসংখ্য সংস্কৃতি, অসংখ্য গল্প—
সবই আছে আমাদের।

যা নেই—
দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষ জনশক্তি, নিরাপদ ভ্রমণ পরিবেশ, এবং পর্যটনকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখার রাজনৈতিক সদিচ্ছা।

আমি ব্যক্তিগতভাবে আশা করি—
নতুন মন্ত্রীর নেতৃত্বে এই খাতটি নতুন দৃষ্টিভঙ্গি পাবে।
পর্যটন‑বান্ধব নীতি, উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা,
আন্তর্জাতিক মানের অবকাঠামো, দক্ষ মানবসম্পদ,
এবং নিরাপদ ভ্রমণ পরিবেশ— এসবই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী পর্যটন গন্তব্যে পরিণত করতে পারে।

পর্যটন শুধু অর্থনীতি নয়—
এটা দেশের পরিচয়, সংস্কৃতি, ইতিহাস, মানবিকতা এবং সম্ভাবনার বহিঃপ্রকাশ।
পর্যটন বিকাশ মানে—
দেশকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরা।
পর্যটন বিকাশ মানে—
হাজারো তরুণের কর্মসংস্থান।
পর্যটন বিকাশ মানে—
একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

আমি আশাবাদী—
নতুন নেতৃত্ব এই সেক্টরকে শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে নয়, বরং একটি জাতীয় সম্ভাবনার প্রকল্প হিসেবে দেখবে। বাংলাদেশের পর্যটন খাত যেন অবশেষে তার প্রাপ্য সম্মান পায়— এটাই একজন পর্যটনকর্মী হিসেবে আমার আন্তরিক প্রত্যাশা।

- মো আলামগীর হোসেন
এডমিন

Grooming
08/07/2023

Grooming

Relaxing Mood🌳🌞 (Indonesia)
12/09/2020

Relaxing Mood🌳🌞 (Indonesia)

21/08/2020

Address

House/02 (3rd Floor), Road/13, Mirpur Road (near Sobhanbug Mosque), Dhanmondi
Dhaka

Telephone

+8801777173484

Website

Alerts

Be the first to know and let us send you an email when A1 Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A1 Tours & Travels:

Shortcuts

Share

Category