Know the Unknown

Know the Unknown Visit my Page & "Know the Unknown" be a traveller.

10/07/2024

বিদেশে বসবাসের সখ অনেকের মাঝেই বিদ্যমান রয়েছে। উচ্চশক্ষা, অভিবাসন, চাকরী অথবা ভ্রমণ কোনো না কোনো একটি পন্থায় মানুষ বিদেশে যেতে চায়। অনেকেই পরিকল্পনা করে সেখানে থেকে যাওয়ার। তবে সবার কাছে সব শহর পছন্দের নয়। আমরা প্রায় দেখি সংবাদ মাধ্যমে যে বিশ্বের বিভিন্ন শহর বসবাসের তালিকায় সেরা স্বীকৃতি পেয়েছে। আমাদের আজকের পোস্টে থাকছে জনপ্রিয় নিউসপেপার ম্যাগাজিন “দ্য ইকোনমিস্ট” এর তালিকা করা বসবাস করার জন্য পাঁচটি সেরা শহরঃ

১. মেলবোর্ন
অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন সত্যিই অসাধারণ এক শহর৷ দ্য ইকোনমিস্ট ব়্যাকিংয়ে ৯৭ দশমিক ৫ পয়েন্ট দিয়ে সবার ওপরে রেখেছে মেলবোর্নকেই৷ দেখার মতো অনেক কিছুই আছে এ শহরে৷ ফেডারেশন স্কয়্যার, রয়্যাল বোটানিকেল গার্ডেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ইউরেকা টাওয়ার, এমনকি এখানকার চিড়িয়াখানায় গেলেও আপনি মুগ্ধ হবেন৷

২. ভিয়েনা
মেলবোর্নের চেয়ে সামান্য পিছিয়ে ভিয়েনা৷ অস্ট্রিয়ার রাজধানী শহরটি পেয়েছে ৯৭ দশমিক ৪ ভাগ ব়্যাকিং ভোট৷ সেখানে গেলে কিন্তু হোফবুর্গ, স্প্যানিশ রাইডিং স্কুল, স্টিফেন্স ক্যাথেড্রাল এবং শহরের বিখ্যাত প্রাসাদ দেখে আসতে ভুলবেন না! এছাড়া এ শহরের ক্যাফেগুলো অসাধারণ৷ আর পায়ে ব্যাথা থাকলে ঘোড়ায় চড়েই দেখে নিতে পারেন মোৎসার্ট-এর এই শহর৷

৩. ভ্যানকুভার
বন্দর নগরী ভ্যানকুভার৷ ব়্যাকিংয়ে পয়েন্টের দিক থেকে ক্যানাডার এই শহরও সেরা হওয়া মেলবোর্নের খুব কাছে৷ ৯৭ দশমিক ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে ভ্যানকুভার৷ এ শহরে পর্যটকদের প্রধান আকর্ষণের তালিকায় সবসময় স্ট্যানলি পার্ক, গ্র্যানভিল দ্বীপ, কিটসিলানো বিচ, গ্রাউস মাউন্টেন, চায়না টাউন, ক্যানাডা প্যালেসের মতো কিছু নয়নাভিরাম স্থান থাকেই৷

৪. টরন্টো
ক্যানাডায় যাবেন, রাজধানী টরন্টো দেখবেন না, তা হয়? ইকোনমিস্টের বিশেষজ্ঞরা মনে করেন, মেলবোর্ন, ভিয়েনা বা ভ্যানকুভারের চেয়ে টরন্টোও শান্তিতে বসবাসের জন্য কোনো অংশে কম উপযোগী নয়৷ তাই ৯৭ দশমিক ২ পয়েন্ট পেয়েছে টরন্টো৷ এ শহর যাঁরা একবার ভালো করে ঘুরে দেখেছেন, তাঁরা ন্যাশনাল টাওয়ার, সিটি হল, ইয়ঙ্গে-ডুন্ডাস স্কয়্যার, সেন্ট মাইকেল ক্যাথেড্রালের মতো জায়গাগুলোর কথা কোনোদিন ভুলতে পারবেন না৷

৫. অ্যাডিলেড
তালিকাটি শেষ হয়েছে অস্ট্রেলিয়ারই আরেক শহর অ্যাডিলেডকে দিয়ে৷ অ্যাডিলেড পেয়েছে ৯৬ দশমিক ৬ পয়েন্ট৷ সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী অ্যাডিলেড অস্ট্রেলিয়ার পঞ্চম বৃহত্তম শহর৷ তবে শুধু আয়তনের জন্যই নয়, সৌন্দর্যের জন্যও শহরটি খুব উল্লেখযোগ্য৷ এ শহরে আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া মিউজিয়াম, গ্লেনলেগ গ্রাম, ফেস্টিভ্যাল সেন্টারের মতো অনেক জায়গা আছে, যেসব দেখে না এলে পস্তাতে হয়৷

09/07/2024

যারা হাসে, তারা সুন্দর। আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত। ‘হেমলক সোসাইটি’ সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন। গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প। যেখানে লেখা ছিল, আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি। কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে, আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দিবো না।

চিঠিটা সুন্দর, কিন্তু গল্পটা কুৎসিত। লোকটি মরে গিয়েছিল। পরমব্রত বিদ্রুপ করেছিলেন- সেদিন যদি কেউ রাস্তায় একটিবার ইনার দিকে তাকিয়ে হেসে দিতো, কী অঘটন'টাই না ঘটত। একটা জ্বলজ্যান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত।

যারা হাসে, তারা বাঁচে। বাঁচায়। হাসা জরুরি। দু'লাইন লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই, আমি তাদের ভালোবাসি। মিমস শেয়ার করে টাইমলাইন ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ। একটা ভারী মুহূর্ত, দু'টো শক্তিশালী পাঞ্চলাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায়, আমি ওদের ভালোবাসি।

প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয়। একটা হাসিমুখের দাম একশো কোটি টাকা। আমি ওদের থেকে শিখি। শিখি, প্রসারিত ঠোঁটের ফাঁক-ফোকরে কী করে আটকে রাখতে হয় আস্ত মানুষ, স্মৃতি, সময়, গোপন।

অমন না যে ওরা সবাই সুখী মানুষ। ওদের কোনো দুঃখ নেই। আলবৎ আছে। হয়তোবা একটু বেশীই আছে। তাও ওরা হাসে। হয়তবা ওরা বিশ্বাস করে চাণক্য। সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্য'র চমৎকার একটা উক্তি আছে।

'তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ, কাউকে বুঝতে দিয়ো না। মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।'

লেখা__শাখাওয়াত হোসেন।

06/07/2024

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় 🙂
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না 🙂 মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling

👉Know the Unknown Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।১। -তানজানিয়া http://...
05/07/2024

👉
Know the Unknown

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।
১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

I think my page is knowledgeable so it should be eligible for everyone.
04/07/2024

I think my page is knowledgeable so it should be eligible for everyone.

Address

Sonadanga
Khulna
90000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Know the Unknown posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share