চ্যালেঞ্জ গৌরীপুর শাখা

চ্যালেঞ্জ গৌরীপুর শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চ্যালেঞ্জ গৌরীপুর শাখা, Travel Company, শ্যামগঞ্জ, Mymensingh.

 # # প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঐতিহাসিক কেল্লা বোকাইনগর ও কেল্লা তাজপুর পরিদর্শন  # #গৌরীপুর, ১৪/০৮/২০২...
15/08/2026

# # প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঐতিহাসিক কেল্লা বোকাইনগর ও কেল্লা তাজপুর পরিদর্শন # #

গৌরীপুর, ১৪/০৮/২০২৬ শুক্রবার: আজ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আফরোজা খান মিতা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দু'টি কেল্লার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেছেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জাদুঘরের প্রধান কাস্টডিয়ান সাবিনা ইয়াসমিন এবং গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।
পরিদর্শন দলের সদস্যরা প্রথমে চাঁদের মন্দির এবং এরপর ঐতিহাসিক বোকাইনগর কালীবাড়ি ও গোসাইবাড়ি মন্দির পরিদর্শন করেন। তাঁরা কয়েক শতকের আগের ঐতিহাসিক কেল্লা বোকাইনগরের ধ্বংসাবশেষ এবং কেল্লার দুইটি বুরুজ ঘুরে দেখেন। জনাব রায়হান উদ্দিন সরকার কেল্লাটির ঐতিহাসিক গুরুত্ব এবং এর দীর্ঘ ইতিহাসের ওপর আলোকপাত করেন।

কেল্লা বোকাইনগর পরিদর্শনের পর, দলটি কেল্লা তাজপুর এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের পর, কর্মকর্তারা দুপুর দুইটার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে, তাঁরা গৌরীপুর-ঈশ্বরগঞ্জ রাস্তার পাশে স্বপ্নবিলাস রেস্টুরেন্টে দুপুরের খাবার গ্রহণ করেন। এই গুরুত্বপূর্ণ পরিদর্শন ময়মনসিংহের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর পর্যটন সম্ভাবনাকে তুলে ধরেছে এবং সংরক্ষণের নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

08/07/2026

সরকারি চাকরি প্রত্যাশী কওমিয়ানরা আগ্রহী হলে আমরা একটি কোর্সের আয়োজন করবো ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ Challenge University Admission Coaching, IU Branchয়ে 🔉 ভর্তি চলছে 🔉 ভর্তি চলছে 🔉 ভর্তি চলছে 📢 ২৫-২৬ সেশনে...
27/08/2025

আলহামদুলিল্লাহ
Challenge University Admission Coaching, IU Branchয়ে 🔉 ভর্তি চলছে 🔉 ভর্তি চলছে 🔉 ভর্তি চলছে

📢 ২৫-২৬ সেশনের ভর্তি কার্যক্রম চলছে এখনই!

🎯 চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং
📍 ইসলামী বিশ্ববিদ্যালয় অনলাইন শাখা (ইবি অনলাইন)

💡 স্বপ্ন যাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের D-ইউনিটভুক্ত বিভাগসমূহ:
✔️ আল-কুরআন & ইসলামিক স্টাডিজ
✔️ আল-হাদিস & ইসলামিক স্টাডিজ
✔️ দা'ওয়াহ & ইসলামিক স্টাডিজ
✔️ আরবি ভাষা ও সাহিত্য
✔️ কম্পারেটিভ তাফসীর
✔️ আস্-সীরাহ্ আন্-নববীয়্যাহ্

💡 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2-উপইউনিট
অধিভুক্ত বিভাগসমূহ:
✔️ আরবি
✔️ ইসলামিক স্টাডিজ

✅ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস।
✅ সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস সম্পূর্ণ ফ্রি।
✅ অন্যান্য শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে ভর্তি সুযোগ।
✅ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তা প্রদান।

📞 ভর্তি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন:
📲 01701955995
📲 01907-191987

🎓 চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং – আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ।

আলহামদুলিল্লাহ।  চ্যালেঞ্জ গৌরীপুর শাখার পরিচালক কাজলা দাখিল মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় Chall...
19/08/2025

আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জ গৌরীপুর শাখার পরিচালক কাজলা দাখিল মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় Challenge - চ্যালেঞ্জ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

আজ ১ আগস্ট শুক্রবার। সময়ের পরিক্রমায় গৌরবের ৬১ বছর পেরিয়ে ৬২ বছরে পা রাখল ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ। দীর্ঘপথ পাড়ি দ...
01/08/2025

আজ ১ আগস্ট শুক্রবার। সময়ের পরিক্রমায় গৌরবের ৬১ বছর পেরিয়ে ৬২ বছরে পা রাখল ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ। দীর্ঘপথ পাড়ি দিয়ে নিজস্ব আলোয় আলোকিত ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ অঞ্চলের এই বিদ্যাপীঠ।

ময়মনসিংহের উত্তর জনপদের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ১৯৬৪ সালের ১ আগস্ট গৌরীপুর পৌর শহরের কৃষ্ণপুর এলাকায় জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহিড়ীর বাড়িতে যাত্রা শুরু হয় ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের। ২২ একর জমির উপর গড়ে উঠা দৃষ্টিনন্দন কলেজটি নানা সংকট ও সীমাবদ্ধতা মোকাবিলা করে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।

১৯৯১ সালের ২৫ এপ্রিল কলেজটি সরকারিকরণ হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৬১ বছর অতিক্রান্ত করে কলেজটি আজ একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সুপ্রশস্ত মনোরম ক্যাম্পাস ও প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নের সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজটিতে পাশাপাশি ডিগ্রি পাস কোর্স ও অনার্স শ্রেণিতে পাঠদান চালু রয়েছে।

২০১১-১২ শিক্ষাবর্ষে কলেজটিতে অনার্স কোর্সের প্রবর্তন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির।

বর্তমানে কলেজটিতে বাংলা, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনাসহ মোট ৬টি বিষয়ের অনার্স কোর্স চালু আছে। কলেজে অধ্যয়নরত সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার। কলেজে অধ্যক্ষ, অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক সহ ৪৮ জন কর্মরত আছেন।

কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের জন্য রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও সমাজ সেবামূলক কাজের অনুপ্রেরণার জন্য রয়েছে রোভার স্কাউট ইউনিট ও রেড ক্রিসেন্ট সোসাইটি। এ কলেজে দূরবর্তী ছাত্রদের পড়াশোনার জন্য ২টি ছাত্রাবাসও আছে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে বিশাল একটি মাঠ।

ভালো সিদ্ধান্ত।  মেধা ও পরিশ্রমের মূল্যায়ন হোক ♥️
21/07/2025

ভালো সিদ্ধান্ত। মেধা ও পরিশ্রমের মূল্যায়ন হোক ♥️

13/07/2025

শুটিং

12/07/2025

Practice makes a man perfect.

05/07/2025

📣 ভর্তি চলছে - ভর্তি চলছে - ভর্তি চলছে
📣 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে ভর্তি চলছে।

🔈 আমাদের আয়োজন
👉 ৭০+ ক্লাস
👉১০+ সলভ ক্লাস
👉 ৭০+ ক্লাস টেস্ট
👉 ৩০+ সাবজেক্ট ফাইনাল
👉 ৩০+ মডেল টেস্ট

🎙️🎙️ এছাড়াও
👉 সাবজেক্ট ভিত্তিক ক্যাডার - নন ক্যাডার শিক্ষকদের ক্লাস গ্রহণ।
👉নিরিবিলি পরিবেশ।
👉কর্মব্যস্ত ও চাকুরীজীবিদের সুবিধাজনক ক্লাস টাইম।
👉 দুর্বলদের জন্য আলাদা যত্ন।
👉 লেকচার শীট প্রদান।
👉 পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার প্রদান।

🎙️🎙️ প্রতি শুক্রবার এবং শনিবার ফ্রি ক্লাস চলছে।
🎙️🎙️ সময়: বিকেল চারটা
🎙️🎙️স্থান: গোলকপুর মোড়,( বটতলা) গৌরীপুর, ময়মনসিংহ।
📞📞☎️☎️☎️📞📞 ০১৩০১৮৪৯৬৮৪

🎓 আমাদের অভিজ্ঞ সিনিয়র শিক্ষকবৃন্দ ও একঝাঁক দক্ষ পাবলিকিয়ান এখন শ্যামগঞ্জে—বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য...
01/07/2025

🎓 আমাদের অভিজ্ঞ সিনিয়র শিক্ষকবৃন্দ ও একঝাঁক দক্ষ পাবলিকিয়ান এখন শ্যামগঞ্জে—
বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সদা প্রস্তুত।

তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এই পথচলায়, আমরা আছি তোমার পাশে—
কারণ, তোমার সাফল্যই আমাদের অঙ্গীকার। 🌟

Address

শ্যামগঞ্জ
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when চ্যালেঞ্জ গৌরীপুর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category