ONE VISA International Center

ONE VISA International Center We provide passport help (a to z ) & visit visa of almost countries..

14/08/2026

মালয়েশিয়ার জন্য পাসপোর্ট রেডি রাখুন।

ইনশাআল্লাহ ২৬ তারিখে মেডিকেল শুরু হতে পারে।

এই কয়দিনে নিজের নামে ব্যাংক একাউন্ট আর জেলা BMET অফিস থেকে ৩ দিনের ট্রেনিং করে ফেলুন।

আমার সাথে যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান তারা কমেন্টে দেয়া গ্রুপে জয়েন হয়ে থাকুন।

09/08/2026

আগামী ১–২ বছরের মধ্যে যারা বিদেশে Higher Study করতে চান, আজ থেকেই এই ৭টি কাজ শুরু করে দিন। বিশেষ করে Scholarship চাইলে পোস্টটা আপনার জন্য।

অনেকেই Graduation শেষ হওয়ার পর হঠাৎ সিদ্ধান্ত নেন, "বিদেশে পড়তে যাবো, Scholarship নিয়ে।"

কিন্তু Scholarship কোনো লটারির টিকিট না। বেশিরভাগ ক্ষেত্রেই এর প্রস্তুতি শুরু হয় Application করার অনেক আগে।

১) Passport করে রাখুন।

বিদেশে যাওয়ার সিদ্ধান্ত Final হওয়ার জন্য অপেক্ষা করবেন না। Passport করে রাখুন।

Passport, NID, Birth Certificate, Certificate ও Transcript-এ নিজের নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নামের spelling মিলিয়ে নিন।

Application-এর সময় এসে নামের mismatch ঠিক করতে দৌড়াদৌড়ি করার কোনো মানে নেই।

২) CGPA-কে যতটা সম্ভব গুরুত্ব দিন।

আপনি যদি এখনো University-তে পড়েন, তাহলে এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ুন।

Scholarship-এর প্রস্তুতি শুরু হয় Classroom থেকে।

CGPA-ই সবকিছু না। কম CGPA নিয়েও Scholarship পাওয়া সম্ভব। কিন্তু ভালো CGPA আপনার জন্য অনেক বেশি দরজা খুলে দেয়।

তাই "শেষে গিয়ে IELTS দিয়ে Scholarship নেবো" এই চিন্তা বাদ দেন। আজকের Semester Result-ও আপনার Scholarship Profile-এর অংশ।

৩) IELTS/TOEFL-এর প্রস্তুতি আগে থেকেই নিন।

Application Deadline-এর এক মাস আগে IELTS দিতে বসবেন না।

একটা ভালো Language Score শুধু Admission-এর জন্য না, অনেক Scholarship এবং Competitive Program-এ আপনার Profile শক্তিশালী করতে সাহায্য করে।

Target রাখুন Requirement পূরণ করার না, Profile Competitive করার।

৪) Research Profile তৈরি করুন।

বিশেষ করে যারা Research-based Masters বা PhD করতে চান, Undergraduate থেকেই Research-এর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন।

Professor-এর সাথে কাজ করুন। Thesis সিরিয়াসলি করুন। Research Methodology শিখুন। Academic Writing শিখুন। সম্ভব হলে Conference, Poster Presentation, Publication বা Research Project-এর অভিজ্ঞতা নিন।

Publication না থাকলেই Scholarship হবে না, বিষয়টা এমন না।

কিন্তু আপনি Research করতে জানেন এবং কেন Research করতে চান, সেটা প্রমাণ করতে পারাটা গুরুত্বপূর্ণ।

৫) শুধু Certificate না, Profile বানান।

১০০টা random webinar-এর Certificate দিয়ে Profile শক্তিশালী হয় না।

Leadership, Volunteering, Competition, Internship, Teaching, Research, Professional Experience, Social Impact, Club Activities, Project, এগুলোর মধ্যে আপনার Career Goal-এর সাথে যেগুলো Relevant, সেগুলোতে কাজ করুন।

Profile মানে Certificate-এর সংখ্যা না। Profile মানে আপনার একটা Story থাকা।

আপনি কে?
কী করেছেন?
কেন এই Subject?
কেন এই University?
ভবিষ্যতে কী করতে চান?

এই প্রশ্নগুলোর উত্তর যেন আপনার CV দেখলেই কিছুটা বোঝা যায়।

৬) University Finding এবং Scholarship Finding শিখুন।

এই Skill-টা সবচেয়ে বেশি দরকার।

Google-এ "Fully Funded Scholarship 2027" লিখে সার্চ করাই Scholarship Finding না।

University Website পড়তে শিখুন। Department Website দেখুন। Faculty Profile দেখুন। Funding Page পড়ুন। Eligibility, Deadline, Tuition Waiver, Stipend, Assistantship, Research Group সব আলাদা করে বুঝুন।

Erasmus Mundus, DAAD, Australia Awards, Commonwealth, MEXT, GKS-এর মতো Government বা International Scholarship যেমন আছে, তেমনি অসংখ্য University-specific Scholarship, Tuition Waiver, RA, TA এবং Graduate Assistantship-ও আছে।

Scholarship খুঁজতে জানাটাও একটা Skill।

৭) SOP, CV, LOR এবং Professor Emailing এখন থেকেই শিখুন।

শেষ মুহূর্তে ChatGPT দিয়ে একটা SOP লিখে ২০টা University-তে একই SOP পাঠিয়ে দিলে Competitive Scholarship পাওয়ার সম্ভাবনা বাড়ে না।

নিজের Academic Story তৈরি করুন।

একটা Professional Academic CV বানান।

যে Teachers/Professors ভবিষ্যতে আপনার Recommendation Letter দিতে পারবেন, তাদের সাথে Academic Relationship maintain করুন।

Research-based Program হলে Professor-এর Research Interest বুঝে Email করতে শিখুন।

একটা Generic Email ২০০ Professor-কে পাঠানোর চেয়ে ২০ জন Relevant Professor-কে Research করে Email করা অনেক বেশি কার্যকর।

শেষ কথা

বিদেশে Higher Study-এর সবচেয়ে বড় ভুল হলো, Graduation-এর পরে Preparation শুরু করা।

আপনি যদি এখন First Year-এ থাকেন, এখনই শুরু করুন।

Second বা Third Year-এ থাকলে, এখনই শুরু করুন।

Final Year-এ থাকলে, আজ থেকেই শুরু করুন।

Graduation হয়ে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। আপনার যা আছে, সেটা দিয়েই Profile কীভাবে শক্তিশালী করা যায় সেই Strategy তৈরি করুন।

Scholarship ভাগ্যের ব্যাপার না।
Scholarship অনেকটাই Preparation, Profile, Strategy এবং Timing-এর খেলা।

Application করার সময় যেন Scholarship-এর জন্য নিজেকে তৈরি করতে না হয়।

নিজেকে আগে তৈরি করুন, তারপর Application করুন।

02/08/2026

বেলারুশ কাজ করতে আগ্রহী এজেন্ট গণ যোগাযোগ করুন
01717067196
wahtapp only pls urgent need

https://www.facebook.com/share/18xsvDkj3B/
07/07/2026

https://www.facebook.com/share/18xsvDkj3B/

🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসার ফাইল এভাবেই সিরিয়াল অনুযায়ী সাজাবেন

📌 নিচের ক্রম অনুসারে সকল কাগজপত্র ফাইলে রাখুন—

1️⃣ ২×২ ইঞ্চি ল্যাব প্রিন্ট রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)

2️⃣ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি
• ফরমে আঠা দিয়ে ছবি লাগাতে হবে।
• ছবি স্ট্যাপল করা যাবে না।

3️⃣ জাতীয় পরিচয়পত্র (NID)/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধনের ফটোকপি

4️⃣ বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের ফটোকপি

5️⃣ গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (ন্যূনতম ব্যালেন্স ২০,০০০ টাকা) অথবা ১৫০ মার্কিন ডলারের এন্ডোর্সমেন্ট

6️⃣ পেশাগত প্রমাণপত্র (যেমন: NOC, ট্রেড লাইসেন্স, চাকরির পরিচয়পত্র ইত্যাদি)

7️⃣ পূর্বের ভিসার কপি (যদি থাকে)

8️⃣ পাসপোর্টের ফটোকপি

📂 এই সিরিয়াল অনুযায়ী কাগজপত্র সাজালে আবেদনপত্র জমা দিতে সুবিধা হবে।

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।। ২৮ তারিখ থেকে আবেদন শুরু হবে।🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র- 1. মূল পা...
26/06/2026

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।। ২৮ তারিখ থেকে আবেদন শুরু হবে।

🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।
কপি পোস্ট।

https://www.facebook.com/share/p/18jhtgtvbN/
17/06/2026

https://www.facebook.com/share/p/18jhtgtvbN/

🚨 ভুয়া ভিসায় ইটালি!
অভিযোগ অনুযায়ী, জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তিতে দুই ব্যক্তিকে ইতালি পাঠানোর ব্যবস্থা করা হয়। নেপালের বোর্ডিং পাস ব্যবহার করে ইমিগ্রেশন পার হওয়ার পর তাদের হাতে তুলে দেওয়া হয় ইতালির বোর্ডিং পাস, টিকিট এবং জাল শেনজেন ভিসা।

এমনকি অভিযোগ রয়েছে, পুরো প্রক্রিয়ায় বিমানবন্দরের ভেতরের লোকজনের সহায়তাও ছিল।

সবকিছু পরিকল্পনামাফিকই চলছিল...

কিন্তু ইতালির রোম বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাটি জাল বলে শনাক্ত করে। দুই যাত্রীকে আটক করার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

⚠️ শিক্ষা কী?

দালাল যতই প্রভাবশালী হোক,
দালাল যতই গ্যারান্টি দিক,
দালাল যতই ভেতরের লোক থাকার গল্প শোনাক,

ভুয়া ভিসা একদিন না একদিন ধরা পড়বেই।

বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসা, ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ডকুমেন্ট যাচাই করুন।

📲 +880 19431 60122

🛡️ Visa Verification Center
🌐 www.visaverificationcenter.com

Address

House No. KMS Tower Building ( Oposite Narayanganj RPO Pasport Office )Room No . 2nd Floor . Sainbord (santidara ). Kitubpur Union Fotullah
Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911845082

Website

Alerts

Be the first to know and let us send you an email when ONE VISA International Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ONE VISA International Center:

Shortcuts

Share

Category