Door of Europe

Directions Website

Door of Europe 🇭🇷 ক্রোয়েশিয়া 🇭🇺 হাঙ্গেরি 🇧🇬 বুলগেরিয়া 🇷🇸 সার্বিয়া 🇲🇪 মন্টিনিগ্রোসহ 🇪🇺 ইউরোপ এর সকল দেশের পারমিট ও ভিসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে পেজ টি Follow করুন।

✅মাল্টা যাওয়ার পুরো প্রসেস A to Z1.Skill pass & pre departure কোর্স=মাল্টায়  ২ ধরনের ভিসায় যেতে পারবেন, হোটেল&টুরিজম সেক...
24/08/2026

✅মাল্টা যাওয়ার পুরো প্রসেস A to Z
1.Skill pass & pre departure কোর্স
=মাল্টায় ২ ধরনের ভিসায় যেতে পারবেন, হোটেল&টুরিজম সেক্টরে যে তে skill pass করতে হয় এবং pre departure কোর্সও করতে হয়
জেনারেল সেক্টর(ক্লিনিং,হাউজকিপিং,কনস্ট্রাকশন,সুপারশপে)
এসব ক্ষেত্রে শুধু pre departure কোর্স করলে হবে
আগে cleaning & Housekeeping এর জন্য skill pass লাগতো বর্তমানে(২০২৬) লাগেনা
এজন্য অনেকে cleaning & housekeeping এ শুধু pre departure কোর্স করে আসতেছে কারণ skill pass একটু হার্ড, pre departure সহজ
✅skill pass কোর্স :
Line waiter, Bar waiter, Barista, chef,Receptionist এসব পদের জন্য skill পাস করতে হয় যার পার্ট ১ মোবাইল পরীক্ষা নেয়, পার্ট ২ এম্বাসিতে ভিডিও কলে পরীক্ষা নেয় ১৫ টি True/false, 8-15 প্রশ্ন জিজ্ঞেস করে পেশা সম্পর্কিত এবং মাল্টা ও ব্যাক্তিগত বিষয়ে কিছু প্রশ্ন
skill pass নিয়ে শত শত ভিডিও আছে অনলাইনে দেখে প্রস্তুতি নেবেন, আমি নিজেও YouTube +chatgpt সাহায্য নিয়ে এবং এজেন্সির দেওয়া শীট পড়ে প্রস্তুতি নিয়েছি
✅pre departure কোর্স:
📚 যে বিষয়গুলো পড়বেন:
✅ Living & Working in Malta
✅ Employee Rights & Responsibilities
✅ Employment Contract
✅ Working Hours & Leave
✅ Workplace Health & Safety
✅ Discrimination & Harassment
✅ Malta’s Culture & Society
pre departure কোর্সেও সেইম ২ পার্ট
১ পাট মোবাইলে পরীক্ষা দেবেন অন্য পার্ট এম্বাসিতে
এবং এটা skill pass থেকে সোজা, এটা সকল পেশার জন্য মাল্টা যেতে বাধ্যতামুলক

✅skill pass/pre departure পাশ করার পর
কোম্পানির অফার লেটার মেনেজ করতে হয়
এজন্য মাল্টার জনপ্রিয় কিছু কোম্পানি DB san antonio,OZO,AX group,TCB,Alfred.com
সহ বড় কিছু কোম্পানির ওয়েবসাইটে গিয়ে career অপশনে গিয়ে আবেদন করলে মেইল করলে ওরা রিপ্লাই দেয়, এছাড়া Google এ গিয়ে Full time job in Malta লিখলে অনেক জব পোর্টাল আসবে
আপনি ১০ জায়গায় আবেদন করলে ১টা থেকে হলেও অফার লেটার আসবে তার আগে কোম্পানি ভিডিও কলে আপনার পরীক্ষা নেবে ১০০%
✅জব আবেদন করার আগে Europass থেকে cv বানান, YouTube এ ভিডিও দেখে নিজে বানাতে পারবেন, Linkdin এ একাউন্ট খোলেন
✅ অফার লেটার পেলে ৬০০ ইউরো দিয়ে ওয়ার্ক পারমিট আবেদন করবেন
✅ পারমিট আসতে ১-৩ মাস লাগতে পারে, পারমিট আসার পর এম্বাসি ডেট নিতে ২৫০ ইউরো লাগে

🇷🇸 সার্বিয়াতে TRC কার্ড পেতে কতদিন সময় লাগে?সার্বিয়াতে TRC (Temporary Residence Card) পাওয়ার সময় সবার ক্ষেত্রে এক র...
21/08/2026

🇷🇸 সার্বিয়াতে TRC কার্ড পেতে কতদিন সময় লাগে?
সার্বিয়াতে TRC (Temporary Residence Card) পাওয়ার সময় সবার ক্ষেত্রে এক রকম নয়। আপনি কোন ধরনের কোম্পানির মাধ্যমে কাজের জন্য যাচ্ছেন এবং এজেন্ট কীভাবে প্রসেস করছে—তার ওপর সময় অনেকটাই নির্ভর করে।

🔹 ১. সরাসরি কোম্পানিতে নিয়োগ হলে

যদি এজেন্ট আপনাকে সরাসরি কোনো কোম্পানিতে নিয়োগ দেয়, তাহলে অনেক ক্ষেত্রে সেই কোম্পানিই TRC-এর প্রসেস করে দেয়। সাধারণত ১–২ মাসের মধ্যে TRC কার্ড পাওয়া যেতে পারে। তবে কিছু ক্ষেত্রে ১ মাসের মধ্যেও কার্ড পাওয়ার নজির রয়েছে।

🔹 ২. সাপ্লাই কোম্পানির মাধ্যমে গেলে

আবার কিছু এজেন্ট সাপ্লাই/ম্যানপাওয়ার কোম্পানির মাধ্যমে কাজের ব্যবস্থা করে। এ ক্ষেত্রে অনেক সময় Work Permit শেষ হওয়ার মাত্র ২–৩ দিন আগে TRC-এর জন্য আবেদন করা হয়। এরপর আবেদন প্রসেস হয়ে সাধারণত প্রায় ৪৫ দিন বা তার বেশি সময়ের মধ্যে TRC কার্ড পাওয়া যেতে পারে।

📌 তাই সার্বিয়াতে TRC পেতে নির্দিষ্ট একটি সময় সবার জন্য বলা যায় না।

আপনি কোন কোম্পানির মাধ্যমে যাচ্ছেন, আপনার Work Permit ও Residence প্রসেস কীভাবে করা হচ্ছে—এসবের ওপর সময় নির্ভর করে।

👉 তাই শুধু “TRC কত দিনে হবে?” না দেখে, এজেন্ট আপনাকে সরাসরি কোম্পানিতে দিচ্ছে নাকি সাপ্লাই কোম্পানির মাধ্যমে—সেটা আগে পরিষ্কারভাবে জেনে নিন।

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।। ২৮ তারিখ থেকে আবেদন শুরু হবে।🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র- 1. মূল পা...
26/06/2026

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।। ২৮ তারিখ থেকে আবেদন শুরু হবে।

🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।
কপি পোস্ট।

দালালের পিছনে না ঘুরে নিজের ইউরোপের ভিসা নিজেই নিশ্চিত করুন। ১. LinkedIn: এটি পেশাদার নেটওয়ার্কিং এবং চাকরির জন্য বিশ্ব...
12/05/2026

দালালের পিছনে না ঘুরে নিজের ইউরোপের ভিসা নিজেই নিশ্চিত করুন।

১. LinkedIn: এটি পেশাদার নেটওয়ার্কিং এবং চাকরির জন্য বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয়। এখানে আপনি নির্দিষ্ট দেশ বা শহরের নাম লিখে ইউরোপের চাকরি ফিল্টার করতে পারবেন।
২. Indeed: ইউরোপের প্রায় সব দেশে চাকরির খবর পাওয়ার জন্য এটি অত্যন্ত কার্যকর।
৩. Glassdoor: চাকরির পাশাপাশি বিভিন্ন কোম্পানির বেতন এবং কাজের পরিবেশ সম্পর্কেও এখানে ধারণা পাওয়া যায়।
৪. EURES: এটি ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল জব পোর্টাল, যা বিশেষভাবে ইউরোপের দেশগুলোতে কর্মী নিয়োগের জন্য তৈরি করা হয়েছে।
৫. StepStone: জার্মানি এবং বেলজিয়ামের মতো দেশগুলোতে এটি খুব জনপ্রিয়।

পর্তুগালের রাষ্ট্রপতি আন্তোনিও জোসে সেগুরো (António José Seguro) ৩ মে ২০২৬ তারিখে সংশোধিত নাগরিকত্ব আইনটি সাক্ষর করেছেন ...
04/05/2026

পর্তুগালের রাষ্ট্রপতি আন্তোনিও জোসে সেগুরো (António José Seguro) ৩ মে ২০২৬ তারিখে সংশোধিত নাগরিকত্ব আইনটি সাক্ষর করেছেন ।
পার্লামেন্টে অনুমোদনের পর আইনটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। তিনি আজ এটি অনুমোদন করে আইন হিসেবে কার্যকর করার পথে চূড়ান্ত সম্মতি দিয়েছেন
২০২৬ সালের নাগরিকত্ব আইনের প্রধান পরিবর্তনসমূহ:
বসবাসের সময়সীমা: আবেদনের জন্য প্রয়োজনীয় সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।
গণনার পদ্ধতি: রেসিডেন্স পারমিট কার্ড ইস্যু হওয়ার তারিখ থেকে এই সময় গণনা করা হবে।
অপরাধের রেকর্ড: ৩ বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা নাগরিকত্বের অযোগ্য বলে গণ্য হবেন।
ভাষাগত ও সাংস্কৃতিক পরীক্ষা: পর্তুগিজ ভাষা, ইতিহাস ও সংস্কৃতিতে মৌলিক জ্ঞানের পরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
বিশেষ ক্ষেত্রে: পর্তুগিজ নাগরিকদের স্বামী/স্ত্রী বা সন্তানদের জন্য নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া কিছু ক্ষেত্রে দ্রুততর হতে পারে।

গেজেট প্রকাশ: রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এখন এটি সরকারি গেজেট 'Diário da República'-তে প্রকাশিত হবে।

‎🇮🇹 সাগরে আর একটি প্রাণও ঝরবে না! ইউরোপীয় পার্লামেন্ট প্রেসিডেন্টের মানবিক ঘোষণা।‎"দেয়াল তোলা নয়, মানুষের জীবন বাঁচানোই ...
08/04/2026

‎🇮🇹 সাগরে আর একটি প্রাণও ঝরবে না! ইউরোপীয় পার্লামেন্ট প্রেসিডেন্টের মানবিক ঘোষণা।
‎"দেয়াল তোলা নয়, মানুষের জীবন বাঁচানোই আমাদের প্রথম লক্ষ্য।" 🇪🇺🚢🕊️

‎​[ব্রাসেলস, বেলজিয়াম | ০৭ এপ্রিল, ২০২৬]

‎​ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা (Roberta Metsola) গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে ব্রাসেলসে আয়োজিত ‘ইউরোপীয় অভিবাসন ও মৌলিক অধিকার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রবাসীদের জীবন ও নিরাপত্তা নিয়ে এক সাহসী এবং আবেগঘন ভাষণ দেন।

‎​তিনি তার ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে, ইউরোপের সীমান্ত রক্ষা করার অর্থ কেবল উঁচু দেয়াল তোলা বা কাঁটাতারের বেড়া দেওয়া নয়; বরং একটি মানবিক ও সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা।

‎​📌 ভাষণের প্রধান এবং গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ:

‎​📍 ১. সাগরে মৃত্যু ঠেকানো: রবার্টা মেটসোলা বলেন, "ভূমধ্যসাগর যেন প্রবাসীদের জন্য আর কোনো মৃত্যুফাঁদ না হয়। আমাদের মূল লক্ষ্য—কোনো মানুষ যেন সাগরে প্রাণ না হারায়। প্রতিটি প্রাণের মূল্য আছে এবং তাদের উদ্ধার করা আমাদের আইনি ও নৈতিক দায়িত্ব।"

‎​📍 ২. দেয়াল নয়, ব্যবস্থাপনা: তিনি কঠোরভাবে বলেন যে, সীমান্ত রক্ষা করতে গিয়ে আমরা যেন আমাদের মানবিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। দেয়াল তুলে মানুষকে আটকানোর চেয়ে একটি সঠিক ‘মাইগ্রেশন ম্যানেজমেন্ট’ বা অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তোলা বেশি জরুরি।

‎​📍 ৩. মানবপাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ: প্রবাসীদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে, সেই পাচারকারী চক্র বা মাফিয়াদের বিরুদ্ধে ইউরোপকে ঐক্যবদ্ধভাবে লড়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, "পাচারকারীদের ব্যবসা বন্ধ করতে হলে বৈধ পথে আসার সুযোগ বাড়াতে হবে।"

‎​📍 ৪. সম্মিলিত দায়িত্ব (Solidarity): মেটসোলা মনে করেন, কেবল ইতালি, গ্রিস বা স্পেন এই অভিবাসন সমস্যার সমাধান করতে পারবে না। ইউরোপের প্রতিটি দেশকে সমানভাবে প্রবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে।

‎​🔍 কেন এই নিউজটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ?

‎​রবার্টা মেটসোলা ইউরোপীয় পার্লামেন্টের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। তার এই বক্তব্যের অর্থ হলো—ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এমন আইন করতে যাচ্ছে যেখানে প্রবাসীদের জীবন বাঁচানোকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে। এটি বিশেষ করে যারা সমুদ্রপথে আসার চেষ্টা করে বা আইনি জটিলতায় আছে, তাদের প্রতি ইউরোপের নরম মনোভাবের একটি বড় ইঙ্গিত।

‎​📂 সংবাদের তথ্যসূত্র:

‎১. ইউরোপীয় পার্লামেন্ট প্রেস রিলিজ (European Parliament News)।

‎২. ইউরো নিউজ (EuroNews) - বিশেষ কভারেজ ২০২৬।

‎৩. পলিটিকো ইউরোপ (Politico Europe)।

‎📢 বিশেষ প্রশ্ন: আপনারা কি মনে করেন ইউরোপের দেশগুলো মেটসোলার এই মানবিক আহ্বানে সাড়া দেবে? সাগরে মৃত্যু ঠেকাতে আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত দিন।

‎ইউরোপের সব গুরুত্বপূর্ণ খবরের সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন!

ধন্যবাদ!!

‎

‎

📢 রোমানিয়া যেতে চান? জেনে নিন বর্তমান প্রসেসিংয়ের আসল চিত্র! 🇷🇴বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে রোমানিয়া আমাদের দেশের ক...
08/04/2026

📢 রোমানিয়া যেতে চান? জেনে নিন বর্তমান প্রসেসিংয়ের আসল চিত্র! 🇷🇴

বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে রোমানিয়া আমাদের দেশের কর্মীদের জন্য দারুণ একটি গন্তব্য হয়ে উঠেছে। তবে সঠিক প্রসেস না জানার কারণে অনেকেই দালালের খপ্পরে পড়ে সময় ও টাকা দুই-ই নষ্ট করছেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো রোমানিয়া ওয়ার্ক পারমিট ও ভিসা প্রসেসিংয়ের একদম নিখুঁত ধাপগুলো নিয়ে।
🛠 প্রসেসিং শুরু থেকে শেষ: ধাপসমূহ

১. ইমিগ্রেশনে আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট:
সবকিছুর শুরু হয় রোমানিয়ার ইমিগ্রেশনে আবেদনের মাধ্যমে। আবেদন করার পর সাধারণত ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনার ফাইল জমা দেওয়ার একটি নির্দিষ্ট তারিখ (Appointment) পাওয়া যায়। তবে যারা দ্রুত করতে চান, তারা ইমিগ্রেশনের সাথে সঠিক সমন্বয় করে সেই তারিখের আগেও ফাইল জমা দেওয়ার চেষ্টা করতে পারেন।

২. ওয়ার্ক পারমিট (Work Permit) প্রাপ্তি:
ইমিগ্রেশনে ফাইল জমা হওয়ার পর আপনার সব কাগজপত্র ঠিক থাকলে সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে কাঙ্ক্ষিত 'ওয়ার্ক পারমিট' চলে আসে। এটিই আপনার রোমানিয়া যাওয়ার প্রথম বড় ধাপ।

৩. ভিসার জন্য অনলাইন আবেদন:
পারমিট হাতে পাওয়ার পর শুরু হয় আসল কাজ। রোমানিয়ান দূতাবাসের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে হয়। এরপর দূতাবাস থেকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় ফাইল জমা দেওয়ার জন্য।

৪. দূতাবাসে ফাইল জমা ও স্ট্যাম্পিং:
নির্দিষ্ট তারিখে দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে ফাইল জমা দিতে হয়। এরপর আপনার পারফরম্যান্স এবং কাগজপত্রের সত্যতা যাচাই করে পাসপোর্ট স্ট্যাম্পিং বা ভিসা দেওয়া হয়।

⏳ মোট সময় কত লাগে?
অনেকেই জিজ্ঞেস করেন, "ভাই পুরো কাজটা শেষ হতে কতদিন লাগবে?"
সত্যি বলতে, রোমানিয়া প্রসেসিংয়ের টোটাল সময়টা অনেকাংশেই নির্ভর করে আপনার এজেন্টের দক্ষতা এবং সোর্সের ওপর। একজন ভালো এজেন্ট বা সঠিক এজেন্সি আপনার কাজটা যতটা স্মুথলি করতে পারবে, অদক্ষ কেউ সেটাকে ততটাই জটিল করে তুলবে। তাই সঠিক মানুষ নির্বাচন করাটা সবচেয়ে জরুরি।

💡 কিছু জরুরি পরামর্শ:
• ধৈর্য ধরুন: ইউরোপের প্রসেসিং মানেই সময়ের ব্যাপার। তাড়াহুড়ো করে ভুল জায়গায় পা দেবেন না।
• কাগজপত্র যাচাই করুন: পারমিট পাওয়ার পর সেটা অবশ্যই অনলাইনে চেক করে নিশ্চিত হয়ে নিন।

• এজেন্ট সিলেকশন: যার মাধ্যমে কাজ করছেন তার পূর্বের কাজের রেকর্ড কেমন তা যাচাই করুন।

রোমানিয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।

Address

Samadbanu Complex
Narayanganj
1440

Alerts

Be the first to know and let us send you an email when Door of Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby travel agencies